এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  শোনা কথা

  • পার্টস অব স্পীচ

    বোদাগু
    বাকিসব | শোনা কথা | ০৯ ডিসেম্বর ২০২৫ | ৪৫৭০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • রাজনৈতিক 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:০৬746614
  • কিছুদিন এই টই আপডেট হয় নি, করা সম্ভব হচ্ছে না। তবে সিগনিফিকান্ট কয়েকটা জিনিস ঘটেছে।
     
    - হিন্দু এবং গণশক্তি, আমি দেখছি, নিশ্চয়ই অনেকে রিপোর্ট করে, তিন লাখ আনম্যাপড ভোটার হিয়ারিং এ আসে নি। পশ্চিমবঙ্গে। এটার কারণ নিয়ে বড় স্পেকুলেশন কেউ এখনো করে নি। বিজেপি করে থাকতে পারে।
    - লজিকাল ডিসক্রিপেন্সির একজন ভিক্টিম, বিষয়টির সাংবিধানিক বৈধতা নিয়ে রিট পিটিশন করেছেন সুপ্রীম কোর্টে।
    - সাংবাদিক ময়ূখ বিশ্বাস-কে হিয়ারিং এর লাইনে দেখা গেছে বলে সমাজ মাধ্যমে খিল্লি হয়েছে।
    - অমর্ত্য সেন এসআইআর এর তাড়াহুড়োতে বিজেপির সুবিধে হবে বলে স্টেটমেন্ট দিয়েছেন
     Indian express রিপোর্ট করেছে। উনি এটাকে আন্ডার আকাউন্টিং বলেছেন। প্রসঙ্গতঃ হিয়ারিং এ নিষ্পত্তি এ যে কমিশন নিজেদের দেওয়া হিসেবেই পিছিয়ে রয়েছে সেটা সেলিম প্রেস কনফারেন্সে বলেছিল
    - আমি বিভিন্ন সাংবাদিকদের অনুরোধ করেছি পশ্চিমবঙ্গের ডেটা নিয়ে দুচারটে যা বিশ্লেষণাত্মক লেখা বেরিয়েছে সেগুলোকে আরো স্পেস দিতে। আমার ন্যূনতম সামাজিক প্রভাব না থাকা সত্ত্বেও এটা আমি করেছি, কোনো লাভ হবো না জেনেও করেছি, শুধু এটুকু আশায় যে, অনেকেই এটা অনুভব করবেন যে, this elaborate nonsense is deisgned to deliver very conservative and yet shifting notions of nationality and needs to be recorded as such. 
    - লিবারেশন whisteblower blower দের ফিচার করে একটা ডিটেল সিরিজ করা শুরু করেছে। এর আগে  বিএলও রা আন্দোলন করেছেন বা পদত্যাগ করেছেন। কিন্তু কমিশনের এগজাকাট কি ধরণের কনফ্লিক্টিং নির্দেশ আসছে সেটা নিয়ে আলোচনা কম হয়েছে।
    - রাজ্যের অবসার্ভার সবই ঠিক আছে কিছুই তো হয় নি গোছের কিছু ইন্টারভিউ দিচ্ছেন। টিভি চ্যানেলে সেসব দেখা যাচ্ছে। তবে তিনি ও সময়ের সীমার কথা বলছেন। যেন সময় ঠিক করেছেন ঈশ্বর। 
  • বোদাগু | ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৪৭746615
  • বোদাগু | ২৫ জানুয়ারি ২০২৬ ০৮:২৬746617
  • আমার কদিন আগের এটা কমেন্টঃ 
     
    লোকে কামুর প্রশংসা করে। আমার কামু কে একটা পর্যায়ের পরে পোষায় না।
    ব্যক্তিকে ছিবড়ে করে ফেলার মতো দমবন্ধ সামাজিক রাজনৈতিক ব্যবস্থাকে সঠিক বর্ণনা করার জন্য আমাদের কাফকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। 

    এসআইএর কেসগুলিতে সুপ্রীম কোর্ট প্রসিডিংস পড়লে মনে হয়, কাফকা-র একেকটা লেখা পড়ছি। সবাই দুশ্চিন্তাগ্রস্ত কিভাবে, আরো নিপূণভাবে মানুষকে নির্জীব অথবা একেবারে পিষে মারার সুবিধার্থে আরশোলা করে ফেলা যায়। 

    এবং এই পর্যায়ের এসআইআর এর বিশেষত্ত্বটাই হল অর্থনৈতিক সামাজিক আর রাজনৈতিক বায়াস একটা অভিন্ন স্ট্রাকচারে এসেছে। একে সম্পূর্ণ পরাজিত না করতে পারলে আমাদের সময়টাই খুন হয়ে যাবে।

    নির্বাচন কমিশনের কি মস্তি। এত লোক কে হয়রানি দিল, কালঘাম ছুটিয়ে দিল,  এর পরে আবার আইন আর সাংবিধানিক চার্টার দেখিয়ে দেখিয়ে বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন করবে। কি সুখে রেখেচে দয়াল মাইরি হরি, ইত্যাদি।
  • বোদাগু | ২৬ জানুয়ারি ২০২৬ ১০:১২746628
  • জিম নওয়াজ, যিনি এসআইআর-এ ক্ষতিগ্রস্ত হিসেবে রিট মামলা করেছেন।
  • বোদাগু | ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:৫২746632
  • https://www.facebook.com/share/r/17gC2FN7bv/
     
    আপাততঃ বলা হচ্ছে, ৩২ লক্ষ আনম্যাপড, ১ কোটি ২০ লক্ষ লজিকাল ডিসক্রিপান্সি রয়েছে। আর বলা হচ্ছে ৩ লক্ষ মতো লোক হিয়ারিং-এ আসেনি।
     
    - এই সংবাদ ক্লিপিংটি সঠিক ভাবেই প্রশ্ন করেছে সুপ্রীম কোর্টের অর্ডার সত্ত্বেও প্রতিটি বুথ বা ব্লক বা ওয়ার্ডের দু ধরণের ডিসক্রিপান্সির তালিকা কমিশন নোটিফিকেশন করছে না কেন
    - তবে আর কতগুলি বিষয় রয়ে যাচ্ছে সেগুলো উল্লেখ করা দরকার। 
    - লজিকাল ডিসক্রিপান্সির নিয়মাবলীর কোনো তালিকা কমিশন প্রকাশ করেনি। কপিল সিব্বাল এটা মামলায় বলেছিলেন, সুপ্রীম কোর্ট অর্ডারে এই কাজ করার কোনো নির্দেশ কেন পরিষ্কার করে দেয় নি বলা নেই। যে চিঠি আসছে, তাতে ভাসা ভাসা বলা হচ্ছে, সঠিক নির্দিষ্ট কারণ দর্শানো হচ্ছে না। 
    - এটা কি তাহলে কমিশন স্বীকার করছে, যা আনম্যাপড এবং লজিকাল ডিসক্রিপান্সির হিয়ারিং হচ্ছে তাতে ১৬ লক্ষ আনম্যাপড এবং ১৭ লক্ষ লজিকাল ডিসক্রিপান্সির সমস্যা মিটে গেছে? এটা কোনো পদস্থ কর্মচারী যারা নিয়মিত ব্রিফিং করছেন তারা ও বলছেন না।
     
    অন্য দিকে মমতা বলতে শুরু করেছেন, এই আর ও-রা যেন কমিশনের নির্দেশ মেনে চলেন, আবার বলছেন মাইক্রো অবসার্ভাররা বিজেপির এজেন্ট। এবং কমিশন বলছে সমস্ত ভারপ্রাপ্ত নির্বাচন কর্মীদের কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। এই পরিস্থিতিতে যারা কোনো কর্মচারী সংগঠনের বাইরে থেকে সাধারণ বিবেকবান সরকারি কর্মী হিসেবে রাজনৈতিক নাক গলানো, মাস ডিলিশন-এর চেষ্টা ইত্যাদি আটকনোর চেষ্টা করছিলেন তারা প্ৰশাসনিক শাস্তির মুখে বা আরো ভয় দেখানোর প্রচেষ্টার মুখে পড়বেন বলে আশাই করা যায়। 
  • বোদাগু | ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:৫৯746633
  • উকিল সামিম আহমেদ-এর বক্তব্য। ছ জন সন্তানের বাবা হলে সন্তান ও বাবা কে লজিকালি ডিস্ক্রিপান্ট ধরা হবে, এর কোনো আইনসম্মত ভিত্তি নেই।
  • বোদাগু | ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:১৬746635
  • মহারাষ্ট্র পৌর নির্বাচনের প্রার্থী দুবরাজপুরের ভোটার লিস্টে।
     
     
    :-)))
  • বোদাগু | ২৭ জানুয়ারি ২০২৬ ০৫:২৯746638
  • ফ্রন্টলাইন  খবর করেছে যে, উড়িষ্যার ক্ষেত্রে, নবীন পটনায়ক দের যে গত নির্বাচনের সময় প্রধান অভিযোগ, 17c ফর্ম এবং 20 ফর্ম ট্যালি করছে না, অর্থাৎ ভোট যা পড়েছে বুথভিত্তিক আর গণনা যা হয়েছে বুথ ভিত্তিক তার হিসেব, তা সত্য, অর্কথাৎ মিশনের নিজের দে ওয়া ডেটা তে ই মিলছে না।
     
    ভারতীয় নির্বাচনেফ ন্যূনতম ইন্টিগ্রিটি চুরি হয়ে গেছে।
     
  • বোদাগু | ২৭ জানুয়ারি ২০২৬ ০৬:২০746639
  • এসআইআর প্রক্রিয়ায় ধর্মীয় বিভাজনের একটি সংক্ষিত্ত তথ্যসমৃদ্ধ বিবরণ, মুসলমান ফেসবুক ইউজার-এর দৃষ্টিতে।
     
  • বোদাগু | ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:২৯746643
  • ভাঙড়ে অভিনব প্রতিবাদ সংগঠিত হয়েছে।
     
  • বোদাগু | ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:২৮746648
  • News 18 বাংলা টেলিভিশন খবর করেছে যে সন্দেশখালির বয়রামারিতে, মোট সাড়ে তিনহাজার ভোটারের মধ্যে দু হাজারের ওপরের মানুষের নামে, নট ইন্ডিয়ান সিটিজেন নোটিশ বেরিয়েছে, কারণ বিজেপির পক্ষ থেকে mass deletion request, form no. 7 দেওয়া হয়েছে, এঁদের নামে। এটি বলা যেতে পারে এনআরসি থেকে টোকা প্রক্রিয়া। যেসব মানুষ 2002-এ ভোট দিয়েছেন, কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করছেন তাঁরা আতঙ্কে রয়েছেন।
     
     
    প্রসঙ্গতঃ বলা দরকার প্রথমে, নভেম্ববর ডিসেম্বরে হয়েছিল 58 লক্ষ লোক আনম্যাপড। অর্থাৎ তাদের নাম বা আত্মীয়ের নাম 2002 এর তালিকায় পাওয়া যায় নি। এর পরে হিয়ারিং চালু রয়েছে। এখন বলা হচ্ছে, সুপ্রীম কোর্টের রায়ের পরে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 32 লাখে। তার মানে কি 16 লক্ষ ম্যাপড হয়ে গেলেন? মানে তথাকথিত এআইআর কমিশন-এর সফটওয়ার, প্রায় এক চতুর্থাংশ ক্ষেত্রে ভুল ছিল। খুবই খাজা সফটওয়ার বলতে হবে। এই 32 লক্ষের মধ্যে সারা রাজ্যে 10-15% নাকি হিয়ারিং-এ অনুপস্থিত। এদেরকে নিয়ে কমিশনের বার্তায় নানা সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তো ধরা যাক দেড় থেকে দু কোটি লোক নাকি সন্দেহভাজন ছিল বিজেপি নেতাদের কথাতে, তার সেটা কমিশনের হিসেবেই এসে দাঁড়িয়েছে তিন থেকে পাঁচ লক্ষে। আবার কমিশন নিজেই বলছে, হিয়ারিং এর ডেটা খুব ধীরে তাদের কাছে আপলোডেড অবস্থায় আসছে। আর অন্য দিকে সারা রাজ্যে জেলা বা ব্লক বা মিউনিসিপালিটি ধরে কত mass deletion বা mass addition request জমা পড়েছে তার কোনো খবর নেই। সেটা যদি দশ বা কুড়ি লক্ষও হয়, একটা সাড়ে তিন হাজার লোকের গ্রামে দু হাজার এর উপরে ডিলিশন রিকোয়েস্ট, খুবই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নাগরিকত্ব হরণের চেষ্টা বলতে হয়। আবার হিয়ারিং-এ অনুপস্থিত সব লোকই যদি সন্দেহজনক হয় তাহলে সংখ্যাটা দেড় দু কোটি থেকে নেমে তিন থেকে সাড়ে চার লক্ষে। সংখ্যাগুলি দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের সংখ্যা তার রাজনৈতিক নেতৃত্ব অর্থাত বিজেপির হজম হলে হয়।
     
  • বোদাগু | ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:৪৮746655
  • অভিনব গ্রামীন প্রতিবাদ, বাঁকে করে সরকারি সমস্ত সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন রাজাডাঙার নাগরিক। 
     
  • বোদাগু | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:১৯746667
  • এস আই আর এর অভিনব গ্রামীন প্রতিবাদ:
    প্রৌঢ় নাগরিক ট্রাঙ্কে করে সব দলিল দস্তাবেজ নিয়ে শুনানি কেন্দ্রে এলেন।
  • বোদাগু | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:২৫746669
  • কেন হিয়ারিং এ গেলেন না, নিজের ফেসবুক পোস্টে পরিষ্কার করেছেন, জিম নওয়াজ। 
     
    "নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী গতকাল অর্থাৎ ২৮ জানুয়ারি আমার শুনানি হওয়ার কথা ছিল। শুনানিতে উপস্থিত হইনি। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি ভারতীয় নির্বাচন কমিশনের সংবিধান বিরোধী প্রক্রিয়ার বিরোধিতা করে সচেতনভাবেই শুনানিতে অনুপস্থিত থেকেছি। 

    আমায় পাঠানো নির্বাচন কমিশনের নোটিশটি হল, অন্ধকারের পরোয়ানা। নোটিশে অভিযোগ করা হয়েছে, আমি যাঁকে আব্বা বলেছি, তাঁকে নাকি আরও ছয়জন ব্যক্তি আব্বা বলে দাবি করেছেন! অথচ সেই ছয়জনের নাম, এপিক নম্বর সহ অন্যান্য কোনো তথ্যই নোটিশে নেই। Supreme Court-এর Mohinder Singh Gill বনাম Chief Election Commissioner (1978) মামলায় স্পষ্টভাবে বলা হয়েছিল, প্রশাসনিক আদেশ বা নোটিশকে অবশ্যই specific and speaking হতে হবে, অর্থাৎ অভিযোগে সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ তথ্য থাকতে হবে। অভিযোগের ভিত্তি গোপন রেখে আমাকে শুনানিতে ডাকা আসলে আমায় অন্ধকারে রেখে বিচার করার সামিল।

    আমি যদি শুনানিতে যেতাম, তবে সেই আধিকারিককে কীভাবে সন্তুষ্ট করতাম যে আমার বাবা আমারই বাবা? কোনো প্রকাশিত Standard Operating Procedure (SOP) নেই। পশ্চিমবঙ্গে এই মূহুর্তে হাজারো আধিকারিক শুনানি করছেন। কোনো SOP না থাকায় তাঁরা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতেই পারেন। সমমানের নোটিশের ক্ষেত্রে কৈখালী আর কাঁকিনাড়ার ভিন্ন ভিন্ন আধিকারিক নিজের মর্জিমাফিক, নিজের লজিকে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতেই পারেন। এটি সরাসরি Article 14-এর সমতার অধিকার লঙ্ঘন করে। Maneka Gandhi বনাম Union of India (1978) মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, প্রশাসনিক প্রক্রিয়াকে  fair, just and reasonable হতে হবে। SOP ছাড়া শুনানি আসলে বা executive tyranny বা প্রশাসনিক স্বৈরাচার।

    SIR প্রক্রিয়ায় উপযুক্ত তথ্যপ্রমাণ প্রদান এবং ভেরিফিকেশন পরবর্তীতে খসড়া তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার পরেও কমিশন কোনো গেজেট নোটিফিকেশন ছাড়াই ‘লজিক্যাল ডিসক্রিপ্রেন্সি’ নামক একটি অ্যালগরিদম ব্যবহার করে আমায় নোটিশ ধরিয়েছে। Harla বনাম State of Rajasthan (1951) মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, কোনো আইন বা নিয়ম জনগণের ওপর প্রয়োগ করার আগে তা অবশ্যই promulgated বা প্রকাশিত হতে হবে। গোপন অ্যালগরিদম দিয়ে নাগরিকের পরিচয় যাচাই করা সংবিধানবিরোধী।

    প্রমাণের দায়ভার নিয়েও প্রশ্ন আছে। খসড়া তালিকায় আমার নাম আসার পর কমিশন যখন নতুন করে আমাকে অভিযুক্ত করছে, তখন প্রমাণের দায়ভার কমিশনের ওপরই বর্তায়, আমার উপর নয়। State of Punjab বনাম Baldev Singh (1999) মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, অভিযোগকারী সংস্থার ওপরেই প্রমাণের দায়ভার থাকে। এখানে কমিশনই অভিযোগকারী, তাই প্রমাণের দায়ভার আমার ওপর চাপানো আইনের শাসনের পরিপন্থী।

    সবশেষে, বাবার পরিচয় নিয়ে অস্পষ্ট প্রশ্ন তোলা কেবল ভোটাধিকারের লড়াই নয়, এটি আমার সামাজিক মর্যাদার লড়াই। সংবিধানের Article 21 আমাকে দিয়েছে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার। K.S. Puttaswamy বনাম Union of India (2017) মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, ব্যক্তিগত মর্যাদা ও পরিচয় সংবিধানের মূল সুরক্ষার অংশ। কোনো গাণিতিক ভুল বা অস্বচ্ছ প্রক্রিয়ার দায় চাপিয়ে একজন নাগরিকের মর্যাদা ক্ষুণ্ণ করা সংবিধানের সরাসরি লঙ্ঘন।

    পুনশ্চঃ আমি নিজেকে মহান অথবা তিসমার খাঁ প্রমাণ করতে শুনানিতে উপস্তিত হইনি, বিষয়টি আদৌ তেমন নয়। ইতিপূর্বেই ঘোষণা দিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমি নোটিশের কোনো উত্তর দেবো না, নতুন করে কোনো ডকুমেন্টস দেবো না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবো। আমি আমার নিজের অবস্থানে অনড় থেকেছি, ভবিষ্যতেও থাকবো। আমি একটি অসাংবিধানিক ও অস্বচ্ছ পদ্ধতির অংশ হতে অস্বীকার করছি, যেখানে অভিযোগ অস্পষ্ট সেখানে শুনানি কেবল একটি প্রহসন। আমি সুপ্রিম কোর্টে এই লড়াই লড়ছি যাতে প্রযুক্তিকে ব্যবহার করে কোনো বাঙালি তথা ভারতীয় নাগরিকের পরিচয় নিয়ে ছিনিমিনি না খেলা হয়। আমার অস্তিত্ব কোনো যান্ত্রিক লজিকের ওপর নির্ভর করে না, আমার অস্তিত্ব সংবিধানের রক্ষাকবচে সুরক্ষিত।✊✊✊"

    #JusticeForVoters #ConstitutionalRights #ElectionCommission #Article21 #Article14 #SupremeCourtOfIndia
  • বোদাগু | ৩০ জানুয়ারি ২০২৬ ০৫:১৫746673
  • সবর ইন্স্টিটিউট মেটিয়াবুরুজ বিধানসভার unmapped, logical diacrepancy, ASDD ডেটা অ্যানালাইজ করেছে।
     
     
    সূত্র : সাবির আহমেদের ফেসবুক পেজ, আজকের 
  • বোদাগু | ৩০ জানুয়ারি ২০২৬ ০৫:২৭746674
  • সবর ইন্স্টিটিউট এর 12 জানুয়ারি তারিখের ফেসবুক পোস্টে, তাদের সাম্প্রতিক অ্যানালিসিসের তালিকা দিয়েছে।
     
    SABAR InstituteKKnow Your Neighbour
  • বোদাগু | ৩০ জানুয়ারি ২০২৬ ০৫:২৯746675
  • SABAR InstituteKKnow Your Neighbour
  • বোদাগু | ৩০ জানুয়ারি ২০২৬ ২০:১৬746683
  • https://www.facebook.com/share/v/186Jp4SKv2/
     
    প্রশান্ত ভূষণের একটি সাবমিশন, বিহার এসআইআর কেসে।
  • বোদাগু | ৩০ জানুয়ারি ২০২৬ ২১:৫২746684
  • গতকাল বা পরশু একটা এন্ট্রি করেছিলাম তাতে দেখা যাচ্ছিল, সন্দেশখালিতে দু হাজার এর উপর লোককে not indian citizen হিসেবে দাগানো হয়েছে। আইনজীবি অভিষেক হালদার, ও সব্যসাচী চ্যাটার্জি ইত্যাদিরা বলছেন, সংখ্যাটা পাঁচ হাজারের বেশি।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

SIR
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন