এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ২৩:৪৯379734
  • এ হে হে এটাযে হীরাভ টই হয়ে যাচ্ছে!!
  • pi | ২১ জানুয়ারি ২০১৯ ০০:১৮379745
  • কোনটা হয়না? ঃ(
  • amit | ২১ জানুয়ারি ২০১৯ ০১:৫০379767
  • পাই এর লিংকটা পড়তে গিয়ে ওটার মধ্যে এটাও পেলাম, বেশ ভালো লাগলো পড়ে। ফেকুর মজবুত সরকারের ফাঁপা ক্লেম।

    https://thewire.in/politics/three-myths-coalition-governments
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৩:৪৮379778
  • M | ২১ জানুয়ারি ২০১৯ ০৬:৩৭379789
  • https://www.news18.com/news/politics/hollow-people-with-no-ideology-yogendra-yadav-says-anti-bjp-front-lacks-vision-2008315.html

    "They are saying that Narendra Modi is anti-democracy, but what about (West Bengal Chief Minister) Mamata Banerjee? She is also the same. She has not allowed the panchayat elections to take place peacefully. She does not allow the opposition to host any rally here. You are carrying out rowdyism in your state.

    "And (NCP leader) Sharad Pawar, (SP chief) Akhilesh Yadav and (BSP chief) Mayawati all are claiming of saving the country from corruption. This is a big joke. This grand alliance is full of hollow people," he said.
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৮:২৭379800
  • এতে কোন সন্দেহ নেই যে কংগ্রেস চূড়ান্ত করাপ্ট, ধান্দাবাজ আর সুবিধেবাদী দল। আর মা সারদার কৃপায় বাকিরাও কিছু কম যায় না। তবে এদের সবার সাথে আরেসেস/বিজেপির তফাত হলো যে বিজেপি দেশের সোশ্যাল ফ্যাব্রিকটাই ধ্বংস করে দিয়েছে/দিচ্ছে। এরা যে হিন্দু মৌলবাদী দেশ বানাচ্ছে বা বানিয়ে ফেলেছে সেই দেশে আমি থাকতে চাই না। তাই কং-এসপি-বিএসপি হ্যান ত্যান টাইপের চূড়ান্ত করাপ্ট আর ধান্দাবাজ দলগুলো একজোট হয়ে যে বিজেপিকে সরাতে চাইছে সেই চেষ্টা আমি সমর্থন করি।
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৮:৩৫379811
  • ডিসিদা, কঙ্গ-এসপি-লালু-আপের সাথে আবার বাকিদের পার্থক্য আছে। এরা কোনোদিন বিজেপির হাত ধরেনি। দিদি-বহেনজি-ডিএমকে-এডিএমকে-চন্দ্রবাবু এরা বিভিন্ন সময়ে বিজেপিকে সমর্থ্ন দিয়েছে, যার ফলে আজ মোদি-অমিত শাহ-আদিত্যনাথরা দেশের দায়িত্বে আসতে পেরেছে।
  • PT | ২১ জানুয়ারি ২০১৯ ০৮:৪২379822
  • ....এবং ভবিষ্যতেও এরা বিজেপিকে নানা ভাবেই ক্ষমতায় রাখবে। কেননা কংগ্রেসের উত্থান হলে মুলো থেকে শুরু করে সব দলেরই বেশ বিপদ।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:০০378120
  • S, দিদি-বহেনজি-ডিএমকে-এডিএমকে-চন্দ্রবাবু এরা বিভিন্ন সময়ে অবশ্যই বিজেপিকে সাপোর্ট করেছে, আবার কখনো নিজেদের স্বার্থে বিরোধিতা করেছে। বামেরাও এদেরকে বিভিন্ন সময়ে থার্ড ফ্রন্ট গড়ার ডাক দিয়েছে। কিছু করার নেই, এরকমই রাজনীতি চলে আসছে।

    এবার কঙ্গ-এসপি-লালু-আপ। এসপিতে যতোদিন মুলায়ম কন্ট্রোলে ছিলেন ততোদিন কিন্তু উনি নিজের সুবিধেমতো কখনো বিজেপির বিরোধিতা করেছেন, কখনো সহযোগিতা করেছেন। আপ অবশ্যই প্রথম থেকেই বিজেপি বিরোধিতা করে গেছে। ইন ফ্যাক্ট আপ এর শুরুতে অনেক আশা করেছিলাম, কিন্তু এখন অতোটা নেই। সবচেয়ে হতাশ হয়েছি কেজরিওয়াল যেভাবে দিদিকে সাপোর্ট করে, মা সারদার ব্যপার জেনেও।

    আর এদের সবার মধ্যে কং এর কেসটা সবচাইতে ইন্টারেস্টিং ঃ)

    "যার ফলে আজ মোদি-অমিত শাহ-আদিত্যনাথরা দেশের দায়িত্বে আসতে পেরেছে"

    ভুল। আজ বিজেপি/আরেসেস ক্ষমতায় আসতে পেরেছে, তার একমাত্র কারন কংগ্রেস। বিভিন্ন সময়ে কংগ্রেসের বিভিন্ন নেতার চূড়ান্ত স্বার্থপর আর সুবিধেবাদী নীতি। বিভিন্ন সময়ে সফট হিন্দুত্ব খেলার চেষ্টা। আজকে আরেসেস এতোটা বাড়তেই পারতো না, বিজেপি ক্ষমতাতেই আসতো না, যদি রাজীব গান্ধী অযোধ্যার তালা না খুলতো। বাবরি মসজিদ ধ্বংসের আগে যদি নরসিমহা সরকার আরও অনেক বেশী সক্রিয় হতো তাহলে ঐ ঘটনাটাই ঘটতো না। ধংস হওয়ার পরেও সাথেসাথে যদি উপযুক্ত পদক্ষেপ নিতো তাহলেও আরেসেস এতোটা বাড়তে পারতো না (কেরলের সরকার কিন্তু কড়া পদক্ষেপ নিয়ে সবরিমালা পরিস্থিতি কিছুটা আয়ত্বে এনে ফেলেছে)।

    কাজেই আজকের বিজেপির উত্থানের পেছনে সবচেয়ে বড়ো অবদান কংগ্রেসের। অথত দেখুন এই সব কিছু জেনেও বামপন্থীরা কং এর সাথে বোঝাপড়া করতে সবসময়েই রাজি, কারন অন্য কোন উপায় নেই। এখন যে বিরোধি জোট তৈরি হয়েছে সেটাও একই ব্যপার। এদের আমি সমর্থন করি কারন আর কোন অল্টারনেটিভ নেই।
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:১১378131
  • বিজেপিকে দুরে রাখার এতো তাগিদটা কিসের তাহলে?
  • sm | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:১৬378142
  • ডিসি র পোস্টার সঙ্গে একমত। আরো কিছু কারণ আছে।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:১৮378153
  • S, আগেই লিখলাম। অন্য সবকটা দল চোর, লুটেরা, ধান্দাবাজ। কিন্তু এরা যে ভারতে আছে আমিও সেই ভারতে থাকতে পারি। বিজেপি যে ভারত প্রায় তৈরি করে ফেলেছে আমি সেই ভারতে থাকতে চাইনা।
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:১৯378164
  • "এরকমই রাজনীতি চলে আসছে।"
    না। তার কারণ এরা সেকুলারিজম নিয়ে সিরিয়াস নয়। ফলে বিজেপি উঠেছে। রাজীব গান্ধীর যা দোষ থাকার সেতো আছেই। শাহ বানো কেস আরো বড় উদাহরণ।

    মোদি-অমিত শাহ-আদিত্যনাথরা তো আর ১৯৯২এ সরকারে আসেনি। এসেছে লাস্ট ইলেকশনের পরে। ১৯৯৮ ও ১৯৯৯এ এনডিয়েতে কোন কোন দল ছিলো? মসজিদ ভাঙার পরেও বা কেন এইসব দলগুলো বাজপেয়ির সঙ্গে গেলো? ২০০২এর গুজরাট দাঙ্গার পরেও দিদি বিজেপির সাথেই ছিলো। কেন?

    কারণ সেকুলারিজম নিয়ে সিরিয়াস নয়। ক্ষমতা,পয়সা, সিবিআই থেকে মুক্তি পেলে দিদিও মোদির সাথে চলে যাবে।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:২৫378175
  • "কারণ সেকুলারিজম নিয়ে সিরিয়াস নয়" - সে তো বটেই। সবকটা দলই ধান্দাবাজ, সে তো আমিও বলছি।

    "ক্ষমতা,পয়সা, সিবিআই থেকে মুক্তি পেলে দিদিও মোদির সাথে চলে যাবে" - হতেই পারে, এরকম কিছু হলে আমি অবাক হবো না।

    এই সব কিছু মেনে নিয়েই বলছি, মোদি-শাহ যা করছে সেই লেভেলে ক্ষতি এরা করেনি। কাজেই সামনের ইলেকশান এদেরকে সাপোর্ট করবো।
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:২৮378186
  • ডিসি, কিন্তু আপনিই তো লিখলেন যে "বিভিন্ন সময়ে কংগ্রেসের বিভিন্ন নেতার চূড়ান্ত স্বার্থপর আর সুবিধেবাদী নীতি। বিভিন্ন সময়ে সফট হিন্দুত্ব খেলার চেষ্টা।" আর বাকি দলগুলোর হিসাব তো আমি দিয়েই দিলাম। তার মানে সেকুলার তো কেউই নয়।

    সফট হিন্দুত্ব অবধি সবার সাপোর্ট থাকে। কিন্তু খেয়াল রাখবেন 1992 এর পরে বিজেপি এখনো অবধি একটাও ইলেক্শন লড়েনি রাম মন্দিরকে অ্যাজেন্ডাতে না রেখে। অতেব বিজেপির আসল চেহারাটাই এটা। ছিলো, আছে, থাকবে।

    বাজপেয়ি সরকার মোদি সরকারের বেয়াদপিগুলো করতে পারেনি কারণ যথেস্ট সীট ছিলোনা তাই। নইলে গোরক্ষা, মন্দির মসজিদ, পাকিস্তান চলে যাও, ইতিহাস পাল্টানোর কাজ তখনো শুরু হয়েছিলো। এবারে সেটা অনেকদুর গেছে।
  • sm | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:২৯378197
  • বিজেপি কে সরিয়ে রাখার কারণ ক্যাডার বেসড দল।সার্বিক অর্থে জাতীয় দল।প্রায় সব রাজ্যেই উপস্থিতি আছে। ক্ষমতা থেকে দ্রুত না সরাতে পারলে মাটির নিচে বহু দূরে শিকড় গেড়ে বসবে।
    আঞ্চলিক দল গুলো কেও ধীরে ধীরে গিলে খাবে।
    বিজেপি সবার পক্ষেই অস্তিত্ব সংকট।
    জাতীয় কংগ্রেস একটি সুবিধা বাদী, দাম্ভিক, ক্ষমতা লিপ্সু দল।বিজেপির চাইতে কোন অংশেই ভালো না।
    শরিক দল কে সর্বদা হেয় জ্ঞান করে।
    সেই জন্যই মায়াবতি আর অখিলেশ মিলে ইউ পি তে মা আর ছেলের জন্য মাত্র দুটি সিট্ ছেড়েছে।
    আমেথি,রায়বেরিলি।আমার তো দারুন লেগেছে।
  • amit | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৩২378208
  • কিন্তু উপায় কি আজকে ? ডিসি যেমন বললেন, আমি ১০০ -% একমত। আমি চোরেদের সঙ্গে থাকতে রাজি আছি, খুনী দের সাথে থাকাটা বড়ো রিস্কি। আজকের ইন্ডিয়াতে রাজনীতি যে অবস্থাতে এসে দাঁড়িয়েছে, বামদের একার পক্ষে একটা সরকার গড়ার পসিশন এ আসা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে কি করা যায় ? নিরপেক্ষ বসে থেকে বিজেপিকে আরো বাড়তে দেওয়া ? নাকি একটা এফোর্ট হচ্ছে সবাই এককাট্টা হয়ে যদি চাড্ডি মেজরিটি সরকার গড়া কে থামানো যায় সেটা কে এগোনো ?

    জানি তিনোদের বা টিডিপি, এদের আগের বিজেপির সাথে মাখামাখির রেকর্ড অতি বাজে, একটাই আশা যে এখন এরা নিজেদের রাজ্যে এখন ক্ষমতায় আছে। আগে ক্ষমতায় আসার জন্য যে মাখামাখি করেছিল, এখন সেই ক্ষমতায় থাকার জন্যই বিজেপির থেকে কিছুটা দূরে থাকবে, নাহলে নিজের ভোটব্যাংকে ঝড় নামবে।

    আশা টাই করতে পারি, আর কি করা যাবে। বিপ্লব কবে হবে সেই আশায় তো আর বসে থাকার ভরসা হয় না। মাঝের থেকে কিছু লোক তো বাঁচুক।গো রক্ষকদের থেকে।
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৩৪378219
  • "মোদি-শাহ যা করছে সেই লেভেলে ক্ষতি এরা করেনি।"
    তাই? মসজিদ ভাঙ্গলো। দাঙ্গা হলো। গুজরাটে হাজার মুসলমান মারা হলো। তারপরেও ক্ষতির কিছু বাকি ছিলো? কই তখন তো কেউ এনডিএ ছাড়েনি। বিজেপি ছাড়েনি।

    তাহলে আবারও সেই একই প্রশ্ন "বিজেপিকে দুরে রাখার এতো তাগিদটা কিসের তাহলে?"
    দেশে সেকুলারিজম বজায় রাখা অন্তত নয়।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৩৫378231
  • S, সে তো নিশ্চয়ই, বাজপেয়ির বাধ্যবাধকতা ছিলো বলে লৌহপুরুষ অতোটা যেতে পারেনি যতোটা মোদি-শাহ গেছে। যাই হোক, আপাতত এদের সরানোর জন্য অন্য সব দলগুলো যে একসাথে চেষ্টা করছে সেটা সাপোর্ট করা ছাড়া অন্য উপায় আছে বলে মনে হচ্ছে না।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৩৬378242
  • "তাহলে আবারও সেই একই প্রশ্ন "বিজেপিকে দুরে রাখার এতো তাগিদটা কিসের তাহলে?"
    দেশে সেকুলারিজম বজায় রাখা অন্তত নয়।"

    তা জানিনা। অন্তত সামনের বার বিজেপি ক্ষমতায় না এলে ভালো লাগবে এটুকু বলতে পারি ঃ)
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৩৮378253
  • যে আসে আসুক, বিজেপি যাক।
    লাইনটা খুব চেনা চেনা লাগছে।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৩৯378264
  • হ্যাঁ আপাতত এটাই আমার লাইন ঃ)
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৪৫378275
  • একটা প্র্যাক্টিকাল কথা লিখে যাই।

    ২০১৯এর ইলেক্শনে বিজেপি কমপক্ষে ১৮০ সীট পাবে। চিরকালিন বন্ধুদের নিয়ে (অকালি, শিবসেনা, ইত্যাদি) হয়তো ২০০-ও হয়ে যাবে। ফলে খুব খারাপ ফল হলেও সবসময়ই সরকার গড়ার কাছাকাছি থাকবে।

    এমত অবস্থায় মহাজোট যদি ক্ষমতায় আসে সেই সরকারের কি অবস্থা হবে সে আমরা সকলেই জানি। যে জোটের ডাক দিয়েছেন দিদি এবং খুব বড় মালিকানাও তার হাতেই থাকবে। মহাজোটের কমন মিনিমাম প্রোগ্রাম আছে? মোদিকে তাড়ানো ছাড়া আর কোনো অ্যাজেন্ডা আছে?

    আমার ধারণা কঙ্গ যদি ১৫০র কম সীট পায়, তাহলে মিলিজুলি সরকার বেশিদিন টিকবে না। সেক্ষেত্রে বিজেপি এবং মোদির ফিরে আসার চান্স বাড়বে।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৪৬378286
  • বড় কিউট। জাস্ট উলিবাবালি লেভেলের।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৪৭378297
  • ইয়ে, ওপরের পোস্ট ৯ঃ৩৯ পর্যন্ত পোস্ট পড়ে।
  • dc | ২১ জানুয়ারি ২০১৯ ০৯:৪৮378308
  • S এর সাথে একমত, দেখা যাক কি হয়। ইন ফ্যাক্ট মোদি আবার কি চাল চালে সেটাই দেখার, এতো সহজে ছেড়ে দেবে বলে তো মনে হয়না।
  • sm | ২১ জানুয়ারি ২০১৯ ১০:০৫378319
  • S এর এনালিসিস মানতে পারলাম না। বিজেপি 180 সিট পেলেও আটকে যাবে। তার কারণ বিরোধী দল,ইনক্লুডিং কংগ্রেস এর অস্তিত্ব সংকট।এমন কি,দু একটি, এন ডি এ শরিক দল ও বিরোধী জোটে মিশে যাবে। তার একটা হলো শিব সেনা। যারা সর্বদা বিজেপির সঙ্গে নরম গরম সম্পর্ক রাখে। নীতিশ এর ও পাল্টি খেতে টাইম লাগবে না।
    আর যদি ছলে বলে কৌশলে সরকার করেও ফেলে,তাহলেও মোদি পি এম হবে না।
    আর সফট হিন্দুত্ব বাদ ই হলো বিজেপির রেসিপি।উগ্র হিন্দুত্ব বাদ, আর এস এস এর। বিজেপি কে চিরকাল এই ব্যালেন্স এর খেলা খেলে যেতে হবে। কখনো সফট,কখনো হার্ড।
    যে দেশে শতকরা ৭০ - ৮০ শতাংশ হিন্দু সে দেশে কিছু রাজনৈতিক দল তার ফায়দা তো ওঠাবেই।বিজেপির জায়গায় শিবসেনা দেখুন,একই টাকার এপিট ওপিঠ।বিজু জনতা দল আর বিজেপি অন্তত উড়িষ্যায় একই রকম বিহেভ করে।নবীন কখনোই উচ্চকিত সেক্যুলার বাণী ছড়ায় না।কারণ উড়িষ্যায় মুসলিম পার্সেন্টেজ কম।উড়িষ্যায়
    কংগ্রেস দল ও আগে ঐরকম ই বিহেভ করতো।
  • pi | ২১ জানুয়ারি ২০১৯ ১০:২১378330
  • দেবগৌড়া কমন ইস্তেহার বানানোর কথা বলেছেন তো বড়েস।
  • S | ২১ জানুয়ারি ২০১৯ ১৯:২৯378342
  • এইযে কমন ইস্তেহার।
    "Me," Says Yashwant Sinha On Next Prime Minister.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন