এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর ছবি

    RATssss
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৮ | ৩৯৯৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • phutki | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩০397074
  • সেগুলো ইমেজ সার্ভার ক্যাটাগরীতে ব্লকড না?
  • de | 203.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:৫৪397075
  • খুব সুন্দর ডেম্বাবুর ছবি! কয়েকটা প্রশ্ন!
    বারো নম্বরে জাহাজ মহলের ছবির আলোটা অসাধারণ এসেছে? এটা কি ভোরবেলা তোলা?

    আর, দেওয়ালীর ছুটিতে যাওয়া হয়েছিলো কি? এতো সবুজ দেখে মনে হলো।

    এমপি ট্যুরিজমের গেস্ট হাউস কি নেটে বুক করা যায়?
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৪397076
  • আমাদের ব্লকড নয়। আমাদের ফেবু-ও খোলে;-)

    শুধু জিমেলটা এখনো করানো যায়নি।
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫৭397077
  • দে - না ভোরে নয়, একটু বেলাতেই - এগারোটা হবে। আমি আসলে একটু স্যাচুরেশন আর কনট্রাস্ট বাড়াই। আর দেওয়ালির ছুটিটাও প্রায় ঠিক - পুজোর সময়:-)

    আমার ট্রাভেল এজেন্ট এম পি ট্যুরিজমের সব গেস্ট হাউজ বুক করে দিয়েছিলো। নেটেও অপশন মনে হয় দেখেছি।
  • aba | 119.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪397079
  • arijit: "খেচিপেড়ি লেকটা একটি ডোবা বৈ কিছুই নয়"

    এহ, এটা ঠিক মানতে পারলাম না, খেচিপেরি লেকটি একটি ভারি সুন্দর tern| লেক ঠিক নয় কিন্তু |
  • lcm | 69.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:০৪397078
  • সিমলার ছবি দেখলাম। কয়েকটা সাদা কালোতে। সব দেখা হয় নি।

    হরফ করে বলতে পারি বরফ দেখে কেন জানি লেক তাহো-র কথা মনে হল।
    তাই, আমার তরফ থেকে গুরুবন্ধুদের জন্য লেক তাহো-র এক ডজন ছবি (একটা ছবি অবশ্য ডনার লেক-এর)। -
    http://picasaweb.google.com/113518492844817447722/LakeTahoe#

    সিয়েরা নেভাদা পর্বতমালার মাথায় ৬২০০ ফুট উচুঁতে এই লেক, পাহাড় দিয়ে ঘেরা, ২২ মাইল লম্বা, ১২ মাইল চওড়া, ৭২ মাইল পরিধি। স্যান ফ্রানসিস্কো থেকে চার/পাঁচ ঘন্টার ড্রাইভ (ট্রাফিক বেশী না থাকলে)। লেক-এর খানিকটা ক্যালিফোর্নিয়া রাজ্যে, বাকীটা নেভাদা রাজ্যে। লেকের দক্ষিণ দিকে প্রচুর হোটেল, জুয়ো খেলার ঠেক, স্কি রিসর্ট। শীতে ভীড় বেশী।
  • Netai | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:২৫397080
  • গুরু সব দুঁদে ফটোগ্রাফারে ভর্তি
  • lcm | 69.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫২397081
  • উফ্‌ - *হলফ
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৩396347
  • ল্যাদোষদা - ব্যাপক কালার। ন্যাচারাল না পোস্ট প্রসেসিং আছে?
  • lcm | 69.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৩397082
  • নেতাই,
    গুরুতে দু এবং দে - দুজনেই আছে। শুধু চন্দোবিন্দুই নেই। ওরা গান গাইতে চলে গেল।
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৮396348
  • ফোটোগ্রাফি টই টা খুঁজতে পারলাম না, জাভা অ্যাপ্লেট আটকে দেয়। তাই এখানেই দিচ্ছি: আমাদের ক্লাবের লোকজনের তোলা ছবি -

    https://www.facebook.com/pages/Indian-Visual-Arts-Foundation/230627796963259?sk=photos
  • lcm | 69.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৬396349
  • পোস্ট প্রসেসিং আছে - মূলত কালার ফিল্টার। লাইট ইয়োলো মোস্টলি।
    ছবি তুলতে সময় লাগে। যে কথা সেদিন অন্য ক্যমেরা থ্রেডে তুমি লিখলে যে, এসএলআর ক্যামেরা কিনে যদি আইএসও, শাটার-স্পিড, অ্যাপারচার - অন্তত এই তিনটে জিনিস নিয়ে ম্যানুয়াল মোডে পরীক্ষা-নিরীক্ষা না করা যায় তবে আর এসএলআর কিনে কি লাভ।
    বেড়াতে গেলে যা হয়, তল্পিতল্পা সামলে এত কিছু হয় নাকি, সবসময় অত ধৈর্যও থাকে না। ক্যামেরার ইন বিল্ট কিছু ওপশন, এই সব প্লাস পোস্ট প্রসেসিং ভরসা। এমনিতেও পোস্ট প্রসেসিং তো লাগেই।
  • de | 180.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৩396350
  • থ্যাংকু ডেম্বাবু! ক্যামেরা তো বোধহয় এস এল আরই তাই না?

    লেক তাহোর ছবিগুলো -- উ: কি সুন্দর! ইস একটা লটারী কি ক্রোড়পতি জিততে পারলে দিব্বি সারা পৃথিবী ঘুরে ঘুরেই কাটিয়ে দিতাম!
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৪396351
  • হুঁ, ক্যাননের।
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৬396352
  • পোস্ট প্রসেসিং শিখতে শুরু করেছি। তবে GIMP-এ। মুশকিল হল ক্লাবে সায়ন ফটোশপে গুছের প্লাগ-ইন দিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করে ফেলতে পারে। GIMP-এ সে সব স্ক্রিপ্ট খুঁজতে হবে - আদৌ যদি থেকে থাকে। তাছাড়া, এমনিতেই ব্যাপারটা বেশ সময়সাপেক্ষ। লোকে মাস তিনেক ধরেও একটা ছবিকে এডিট করে গেছে বলে শুনেছি।
  • de | 180.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৯396353
  • CanonEOS1DsMarkIIIDigitalSLR - এইটা?
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২০396354
  • উরিবাবা, অত পয়সা কই? আমার একটু পুরনো ৩৫০ডি। এখন ঢের ঢের ভালো মডেল এসে গেছে।
  • demba ba | 121.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২১396355
  • ৩৫০ডি বা ১০০০ডি - এগুলোকে বলে এϾট্র-লেভেল এস এল আর। ইচ্চে আছে এবার একটু আপগ্রেড করার - তাও বড়জোর ৫৫০ডি।
  • de | 180.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৯396356
  • :))
  • demba ba | 121.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১০:২১396358
  • দে কেন ভাববাচ্যে কথা বলে?
  • demba ba | 121.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৩৩396360
  • এইটা না খুব একটা ভরসাযোগ্য নয়। প্রায়সই ডাউন থাকে আর নয়তো ঠিকঠাক দেখায় না। আর একটা বড় ব্যাপার হল এখানে জায়গা নেই দেখালেও একটু ভালো ট্র্যাভেল এজেন্টরা বুক করে দিতে পারে।

    এমপি ট্যুরিজমের গেস্ট হাউজের মধ্যে মান্ডু খুব সুন্দর। উজ্জয়িনী অত্যন্ত খারাপ। সাঁচিও খুব ভালো। পাঁচমারির হোটেল হাইল্যান্ডস ভালো নয়। ভেড়াঘাটেরটা লোকেশনের দিক থেকে অসাধারণ, তবে মেইন্টেইন করে না বলে পড়তির দিকে। বেসিক্যালি যেখানে ট্যুরিস্ট বেশি সেখানে গেস্টহাউজের অবস্থা খারাপ।
  • Bratin | 117.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪০396361
  • এম পি ট্যুরিসম র মান্ডু দারুন। ভুপাল ব্যাপক। ওমকারেশ্বর দারুন। তবে ঠিক ঊজ্জয়িনী ততো টা ভালো নয়।
  • Jhiki | 219.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:৩৩396362
  • আমি যেখানে যাই, online-ই বুক করি, booking.com, irctc, asiarooms.com ইত্যাদি থেকে। অনকে সময় ডাইরেক্ট হোটেলে যোগাযোগ করেও বুক করি। এখনও অবধি খুব ভাল অভিজ্ঞতা।
  • aka | 168.*.*.* | ২৭ এপ্রিল ২০১২ ০০:৫১396364
  • ছবিগুলো কি সাদা রঙের?
  • Blank | 59.*.*.* | ২৭ এপ্রিল ২০১২ ০০:৫২396365
  • সাদা রঙ কোত্থেকে এলো !!!!
  • aka | 168.*.*.* | ২৭ এপ্রিল ২০১২ ০০:৫৪396366
  • :) না দেখা যাচ্ছে না।
  • Blank | 59.*.*.* | ২৭ এপ্রিল ২০১২ ০০:৫৬396367
  • তাইলে অন্য ট্রাই মারি
  • aranya | 144.*.*.* | ২৭ এপ্রিল ২০১২ ০১:৪৮396369
  • দেখা যাচ্ছে তো। দারুণ ছবি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন