এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২০ জানুয়ারি ২০১০ ২১:৪৫426589
  • ক্যানো? আমারে জিগাতে কী হয়?
    নারকোলের বিকল্প হতেছে খারকোল। মাঠেঘাটে ফুটে থাকে (মানে, যদি ফুল হ'ত)। শুধু ধুয়ে বেটে খাবার ওয়াস্তা। রসুন-লঙ্কা-কালোজিরে দে। কোনো কোলিস্টেরল নাই। গ্রান্টি দেলাম।
    আলছার আছে? পেট গরগরায়? তাইলে খাবেন না। আমার কী?
  • kk | ২০ জানুয়ারি ২০১০ ২১:৫৩426590
  • দে, রান্নায় অ্যালকোহল ইউজ করা ছোটদের পক্ষেও সেফ। কারণ অ্যালকোহলটা পুরোপুরি ইভাপোরেটেড হয়ে যায়। তুমি রাম বা ওয়াইন যাই দাও না কেন পাত্র খোলা রেখে বেশ খানিকক্ষণ মাঝারী থেকে একটু বেশি আঁচে রেখে দেবে যতক্ষণ না পুরি লিকুইড শুকিয়ে যাচ্ছে। অ্যালকোহল পুরোপুরি উবে গিয়ে শুধু ওর স্বাদ টুকু কনসে®¾ট্রটেড হয়ে থাকবে।

    নারকেলের বিকল্পটা অবশ্য বলতে পারলাম না। যদি ইমিটেশন কোকোনাট ফ্লেভার্ড এক্সট্র্যাক্ট পাও তো একবার করে ট্রাই দেখতে পারো। অবশ্য টেক্সচারের দিক থেকে নারকেলের ক্রাঞ্চ পাওয়া যাবেনা।
  • pi | ২০ জানুয়ারি ২০১০ ২২:০৫426591
  • সরু সরু ফালি মুলো দিলেও এক ই রকম টেক্সচার হবেনা ?
    কিম্বা, শাঁকালু?
  • pipi | ২০ জানুয়ারি ২০১০ ২৩:২০426592
  • ভয়ে ভয়ে বলছি, মাছের মাথা দিয়ে রান্না শাক কিন্তু আমি দেখেছি, অল্প চেখেছি। তবে সেটা পুঁই না পালং ছিল মনে করতে পারছি না। আর, নেহাত আমি আর মাছ মিউচুয়ালি এক্সক্লুসিভ তাই খেতে কেমন ছিল তাই নিয়ে কিছু বলছি না।
  • aka | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৩৫426593
  • কচু মানে ওটা কচুর শাক। পালং দিয়ে ইলিশ। হা হা এই বিশ্বে প্রথম আমিই।
  • pi | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৪৬426594
  • আমি ও যে মৌরী দিয়ে ডিমের রেসিপি জানি, সে ফ্যাক্ট তো এই সেলিব্রিটি রাঁধুনিদের ভীড় ঠেলে আর দিনের আলো দেখতেই পায়না।

    মূলত: মৌরী ও চা পাতা দিয়ে 'চিত্রিত ডিম'। লোকে যেদিন আমাকে রান্নাবান্নার ব্যাপারে সিরিয়াসলি নেবে, সেদিন দেবো। ইন্দোনেশিয়ান চিকেনেরটাও দেবো, চিকেন ফ্রিকাসেও দেবো।
    তার আগে এখানে কাউকে কিছু বলবো না।
    এসবের ছবি তুলে খালি অর্কুট অ্যালবামেই ঝুলিয়ে রাখবো।
    তবে এ ব্যাপারেও একটা মুশকিল হয়েছে। 'আমার হেঁশেল থেকে' বলে একটা অ্যালবাম খুলবো শুনে থেকেই বর থ্রেট করছে, সে নিজেও অ্যালবাম বানিয়ে ঐ কালি চিকেনের ছবি টাঙিয়ে রাখবে। :(
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১০:৪৩426595
  • কলি,
    থ্যাংকু থ্যাংকু!! আসলে আমার মেয়ে ছোট তো, রান্নায় অ্যালকোহল ইউজ করলে, ওকে তাই দেওয়া হয় না আর ও বেচারা সেই ডিশটাই বারবার খেতে চায় :))। ইভাপোরেশনের কথা আমিও ভাবছিলাম, তবে বাকি কন্টেন্ট নিয়ে একটু মাথাব্যাথা ছিলো বলেই কনফার্মড হতে চাইছিলাম। আর তোমার ফ্রুটকেক বানাবো মেয়ের জন্মদিনে, সামনেই আসছে, বানিয়ে জানাবো তোমায় কেমন হলো।
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১১:০৯426596
  • নারকোলের বিকল্পে খারকোল! কয়েন কি I ? কিংবা মূলোর বা শাঁকালুর মালাইকারি? সত্যি, কি ইনোভেটিভ আইডিয়াজ? না, এবারে আমি এট্টা নারকোল ছাড়া চিংড়ির মালাইকারির রেসিপি না দিয়ে পারছি না।

    যা যা লাগবে--

    বড় চিংড়িমাছ (কালো সুতো বাদ দিয়ে, মুড়োশুদ্ধু রেখে দেওয়া) ৫-৭ টা, পেঁয়াজ দুটো, এক ইঞ্চি আদা (রস করে নিলে সবচে ভালো হয়), রসুন দুই কোয়া(মোটা), ১/৪ কাপ ক্রিম, চারমগজ আর কাজু মিলিয়ে বাটা হাফ কাপ, জিরে-গুঁড়ো আর ধনেগুঁড়ো --খুব অল্প, কাঁচালঙ্কা কয়েকটা।

    প্রথমে, মাছে নুন আর অল্প হলুদ মাখিয়ে হাল্কা ভেজে নিতে হবে, তারপর সেই তেলে কালো-জিরে আর দুটো কাঁচালংকা ফোড়ন দিতে হবে। পেঁয়াজ আর রসুন মিহি করে কুচিয়ে ভাজতে হবে, ব্রাউনিশ হয়ে এলে আদার রস টা দিয়ে দিতে হবে, তারপর অল্প (১/৪ tsp) জিরেগুঁড়ো আর ধনেগুঁড়ো দিয়ে দিতে হবে, এরপর নুন-মিষ্টি স্বাদমতো দিয়ে তারপরে কজু + চারমগজের পেস্টটা ঢেলে দিয়ে এক/দেড় কাপ গরম জল দিয়ে চিংড়ি মাছ ছেড়ে দিতে হবে। চাপা দিয়ে মিনিট পাঁচেক রাখলেই মাছ সিদ্ধ হয়ে যাবে। তখন ক্রিম আর আরো কয়েকটা চেরা কাঁচালংকা ছড়িয়ে মিনিট খানেক রেখে নামিয়ে ফেলতে হবে। পুরো ব্যাপারটায় অপ্টিমাইজড আঁচ থাকবে আর মাখা-মাখা করে নামাতে হবে, ঝোল-ঝোল না হয়!

    তো এই হলো আমাদের মালাইকারি। এবার এটার ব্যাকগ্রাউন্ড টা একটু বলি। আমার মেয়ে যখন খুব ছোট, ওর একটা সিভিয়ার স্কিন অ্যালার্জি হয়, আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না কারণটা কি, কিন্তু ও বেচারা খুব কষ্ট পাচ্ছিলো। অনেক চেষ্টা-চরিত্র করে আমি কারণটা খুঁজে বার করি, সেটা নারকোল! খুব পেইনফুল দিন গেছে সেগুলো, বাচ্চার কষ্টটা মনে পড়লে আজো আমি গিল্টি ফিল করি, আরেকটু আগে অ্যাওয়ার না হওয়ার জন্য। তাই আমার জন্য নারকোলের নানা রিপ্লেসমেন্ট খুব জরুরী। পিঠে-পুলিতে নারকোলের বদলে খোয়া ক্ষীর ইউজ করি আমি -- ইত্যাদী আরো নানা রিপ্লেসমেন্ট আছে। নারকোল বাদ দেওয়ার পর মেয়ে সম্পূর্ণ সুস্থ -- আমাদের বাড়িতে তাই নারকোল ঢোকে না বহুদিন হলো।
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১২:২৩426597
  • I,
    খারকোলের পাতাবাটা কিন্তু সত্যি ভীষণ ভালো খেতে, অনেকদিন খাই না!

    আপনিও বাঙাল বুঝি? :)

    পাই,
    এই চা-পাতা দিয়ে কালার করায় কিন্তু ঘটিদের পেটেন্ট আছে :) আমার এক বন্ধুকে দেখেছি, ছোলে সিদ্ধ করার সময়, চা-পাতা ফেলে বসায়।
  • Jhiki | ২১ জানুয়ারি ২০১০ ১৫:২৬425814
  • আমি দই মাছ আর মালাইকারি তে কিছুতেই রসুন দিই না!
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২০:৫৬425815
  • এটা তো চৈনিক রান্না, চায়ের মধ্যে কিসব মশলা ফসলা দিয়ে ডিমসেদ্ধ। ঘটিদের আর চীনাদের কি মিল!
  • Arpan | ২১ জানুয়ারি ২০১০ ২১:৪৭425816
  • ঘটি চিনি ভাই ভাই। :D
  • Bratin | ২১ জানুয়ারি ২০১০ ২১:৫৬425817
  • বাঙাল গুলো আবার ভুলভাল বকছে ....:-))
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২২:০৪425818
  • চীনের হেঁশেল আমাদের হেঁশেল!
  • tkn | ২১ জানুয়ারি ২০১০ ২২:৩২425819
  • এবং 'চিনির হেঁশেল' আমাদের হেঁশেল

    যদিও আমি আমার ঘটি জীবনে কখোনো চা পাতা দিয়ে ডিমসেদ্ধ করিনি, তবে কল্লেই হয় :-)
  • M | ২১ জানুয়ারি ২০১০ ২২:৩৬425820
  • সবাই থারকোলকে ক্যামন খারকোল বানিয়ে দিলো,এইজন্যই ভাল্লাগেনা।
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২২:৫৫425821
  • চীনা রান্না =~ ঘটি রান্না। সেইজন্যই ঘটি রান্না এত ভালো খেতে। শুধু সাম্রাজ্যবাদী চক্রান্তে স্বীকৃতি পেল না। অন্তত কিছু বাঙালে বুঝেছে এও ভালো। আজও পৃথিবীতে চন্দ্র সুর্য্য আছে, আলিমুদ্দিন আছে, কিছু বুঝদার বাঙালও আছে। এইজন্যই দুনিয়া এত সুন্দর।
  • sayan | ২১ জানুয়ারি ২০১০ ২৩:০৬425822
  • আচ্ছা এঁরা পায়েসে চিনি দেন না! অবশ্য এঁয়াদের পায়েস ব্যাপারে একটা কনফুশন আছে। তা থাক। :-)
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২৩:০৯425823
  • একটা ব্যপারে কোনই কন্‌ফুশন নেই তাহল লংকা। খোঁজ নিলে দেখা যাবে পায়েসেও হয়ত ....
  • Arpan | ২১ জানুয়ারি ২০১০ ২৩:১২425825
  • কোন কনফিউশন নেই কো। পায়েসে চিনি দ্যান। চিনিতে পায়েস দ্যান না কদাপি।
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২৩:২৭425826
  • হ্যাঁ বাঙালরা জুতোয় পা দেন, পায়ে জুতো কদাপি দেন না। কিং করে সম্ভব। তা বাঙালদেরই জিগান। তবে যারা ঘটি রান্নার প্রশংসা করেছেন তাদের ছাড় দিন প্লিজ।
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৩৭425827
  • এখানে ঘটিদের পায়েসকে জুতো না পা কোনটা বলা হল? সেটা বললে চিনিটা বুঝে নেব।
  • A | ২২ জানুয়ারি ২০১০ ০১:৩৩425828
  • jhiki কে ditto.... আমিও দই মাছ, মালাইকারি তে কিছুতেই রসুন দিইনা।

    আর সব রান্নায় aw কারণে ঘচাং করে মাখন-ও দিইনা।

    ঘচাং করে গার্নিশিং হেতু সব রান্নায় (যেগুলোতে ধনে পাতা চলেনা) ধনে পাতা-ও দিইনা।

    অথচ আজকাল অক্কুটে সবার অ্যালবামে/ রান্না'র কমুউনিটি গুলোয় দেওয়া ফোটো তে দেখি, যেকোনো রান্নায় ঘচাঘচ করে ধনে পাতা কুচোনো দিয়ে গার্নিশ করা( যেগুলোতে মোট্টেই ধনে পাতা চলবেক না e.g চিংড়ি'র মালাইকারি, বাংগালী ইশটাইলে বড় আলু দিয়ে পাঁঠার ঝোল,তেল কই ইত্যাদি ইত্যাদি):(
  • Jhiki | ২২ জানুয়ারি ২০১০ ১২:১৪425829
  • A তো বেশ আমার মত দেখি্‌ছ। আমিও ধনেপাতা খুব কম রন্নতে দিই। মাটন এ কখনো না, চিকেন, মাছ এ রন্ন বিশেষে। সর্ষে বাতার রন্নই চিনি দেই ন etc.
    পাই এর চিত্রিত দিম এর রন্নত 2004/2005 এর কোনো সানন্দা তে বেরিয়েছিলো, আমি কেটে রেখেচি, ভালৈ লাগে খেতে।
    আম্র বাপের বাড়ি পুরো ঘতি, আর সসুর বারি পুরো ধাকাইয়া বাঙাল, আমরাই প্রথম interconnection. টো বাঙাল দের এক্তুও চিনি না দেওঅ রন্ন, specially বেগুন ভাজা অমি খেতেই পারি না, আর ওরা নেমন্তন্ন কর্লে খলি ৩-৪ রকমের মছ, মাংস খাওয়াই, একটাও ভলো তরকারি (সুক্তো, মোচার ঘন্ট etc)দেই ন, আমার খেতে খুব ই অসুবিধা হয় ওভাবে। এই প্রসঙ্গে এই কথা না বলে পার্ছি না জে আমার বর কছিত ক্‌দাচিত বেগেন ভাজা করলে তাতে চিনি দেই এবং এখন সে ও সুধু মাচ,মাংস দিয়ে ভাত খেতে পারে না!!!
  • Jhiki | ২২ জানুয়ারি ২০১০ ১২:১৬425830
  • ধুত্তোরি, দেখা যায় না বলে পুরো লেখাতাই ঘেঁতে গেছে।
  • debu | ২২ জানুয়ারি ২০১০ ১২:৫৫425831
  • ঝিকি।।আম্রা বুছ তে পাঅর্ছি
  • A | ২২ জানুয়ারি ২০১০ ২০:৪৬425832
  • ঝিকি- লেখ ঘেঁটে গেলেও এটা বুঝতে পারলাম আপনি ঘটি :)

    ধনে পাতা যেখানে সেখানে ইউজ না করা'র মিল ছাড়া বাকিটায় মিল নেই..... আমি ২০০% বাঙ্গাল যে :D
  • Jhiki | ২৮ জানুয়ারি ২০১০ ১৪:৫৯425833
  • আমি আমূল স্প্রে ধরণের দুধ দিয়ে চা খাই, এবার ভুল করে ভ্যানিলা গন্ধওয়ালা দুধ কিনে ফেলেছি। ১ কেগির প্যাকেট। ওটা ফেলে দেওআ ছারা আর কি কি করতে পারি তার যদি একটু ফান্দা পাওয়া যায় তো বেশ হয়।
  • Jhiki | ২৮ জানুয়ারি ২০১০ ১৫:০১425834
  • ফেরত দেওয়া যাবে না, প্যাকেট already খোলা হয়ে গেছে।
  • kc | ২৮ জানুয়ারি ২০১০ ১৫:০৬425836
  • দই বানিয়ে ফ্যালান। তারপর ডিডির বলে দেওয়া ফান্ডাতে ভাপা দই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন