এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধাঁধা - ২

    Arpan
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১০ | ৪০৮৪৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৮ জানুয়ারি ২০১০ ২২:১৩438771
  • না বড় পদে নেওয়া হবে তাই attitude টা দেখতে চান
  • RM | ০৮ জানুয়ারি ২০১০ ২২:১৬438772
  • ২) খাবার taste করে নুন মেশাচ্ছে না খাবার আগে নুন মেশাচ্ছে
  • Bratin | ০৮ জানুয়ারি ২০১০ ২২:১৭438773
  • গ্রেট!! spot on
  • RM | ০৯ জানুয়ারি ২০১০ ০১:৪৮438774
  • ১) এটা কি Clark Gableএর ঘটনা? কোনো cinemashirt খুলে ঘুমোতে গিয়েছিলেন, নিচে undershirt ছিলনা - ফলে undershirt না পরা popular হয়ে যায়, undershirt কারখানা বন্ধ হয়ে লোকের চাকরি যায়
  • de | ০৯ জানুয়ারি ২০১০ ০৮:০৪438775
  • উ:! কি সব আইডিয়া!
    ব্রতীন,
    সব ইতিহাস থেকে তুলে তুলে কোচ্চেন করছে, আর ইতিহাসে আমি বরাবর কাঁচা
    :((
    র্ম,
    great!!
  • Bratin | ০৯ জানুয়ারি ২০১০ ১১:৩৫438776
  • RM একদম ঠিক। just যাতা :-))
  • Bratin | ০৯ জানুয়ারি ২০১০ ১১:৩৭438777
  • ঘটনা ঘটেছিল জার্মানী তে।
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১১:১০438778
  • আর ধাঁধা নাই?
  • aka | ১১ জানুয়ারি ২০১০ ২০:১৮438779
  • এইটা আমাকে আমার এক ভাগ্নে দিয়েছে। চেষ্টা এখনো চলছে। তাও দিয়ে রাখি।

    একটি জলদস্যুদের জাহাজ খুব উপদ্রব করছে। সরকার থেকে একটি জলপুলিশের জাহাজ পাঠানো হয়েছে সেটিকে ধরতে। জলপুলিশের জাহাজটি জলদস্যুদের জাহাজের থেকে দ্বিগুন গতিবেগে চলে। আর জলদস্যুদের জাহাজটি শুধু সরলরেখা বরাবর চলতে পারে কিন্তু জলপুলিশের জাহাজটি সরল রেখা বরাবর, এঁকেবঁকে সবরকমেই চলতে পারে। জলপুলিশের জাহাজটি খুঁজতে খুঁজতে অবশেষে জলদস্যুদের জাহাজটি দেখতে পারে কিন্তু তারপরেই ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় জলপুলিশ কি আদৌ জলদস্যুদের জাহাজটি ধরতে পারবে? পারলে কি করে? না পারলে কেন? মনে রাখবেন জলদস্যুদের ধরতে না পারলে সমূহ বিপদ।
  • Bratin | ১২ জানুয়ারি ২০১০ ১২:০৮437995
  • আচ্ছ। আরেক টা

    ১। এক ভদ্রমহিলা হাত থেকে একটা কাঠের টুকরো ফেলে দিলেন। তারপরে কিছু ই হয় নি এমন ভাব করে কাজ করতে থাকলেন। তিনি নিজে আহত হন নি। কাঠের টুকরো র কোন ক্ষতি হয় নি। তবু এই ঘটনা তে তার জীবন যায়। কেন?
  • de | ১২ জানুয়ারি ২০১০ ১৮:০৫437996
  • aka,
    জল্পুলিশ যে মুহুর্ত্তে দস্যুদের জাহাজ দেখতে পায় সেই দুরত্ব মেপে, মানে দস্যুজাহাজের initial position (কুয়াশায় ঢাকার আগের মুহুর্ত্তে) কে centre করে যদি স্পাইরালি মুভ করে তাহলে পেয়ে যাবে বলে মনে হয়।

    ব্রতীন,
    কাঠের টুকরো ফেলাটা কোন সিগন্যাল হবে কোন রিমোট সিস্টেমের,
  • aka | ১২ জানুয়ারি ২০১০ ১৯:০৫437997
  • দে, একদম ঠিক।

    যাস্ট দুটি কথা

    ১। একেবারে সেই পয়েন্টেই না গেলেও চলবে। t সেকেণ্ডে জলদস্যুরা যদি ts দূরত্ব যায় আর জলদস্যু আর জলপুলিশের জাহাজের ইনিশিয়াল দূরত্ব যদি d হয়ে থাকে তাহলে d/x দূরত্ব গিয়ে স্পাইরাল মুভমেন্ট শুরু করলেই হবে; সাচ দ্যাট d/x > ts

    ২। এটা যদিও অটোমেটিকালি হবে, তাও মোস্ট জেনেরিক কন্ডিশনের জন্য জলপুলিশের জাহাজের গতিবেগ এমন হতে হবে যাতে স্পাইরাল ঘোরার সময় প্রতি স্পাইরাল গুলোর রেডিয়াস বাড়ার বেগ s (জলপুলিশের জাহাজের গতিবেগ) এর থেকে বেশি হতে হবে।
  • Sibu | ১৩ জানুয়ারি ২০১০ ০২:৪০437998
  • পুলিশের জাহাজের গতি যদি বাউন্ডেড হয় তো একটা জিনিশ পরিষ্কার হচ্ছে না।

    ধরা যাক x হল যে পয়েণ্টে জলদস্যুদের জাহাজ কুয়াশায় ঢেকে গেছল। r(t) ধরা যাক t সময় বাদে x থেকে জলদস্যুদের জাহাজের দুরত্ব। তো r'(t) হল কনস্ট্যান্ট। আর R(t) যদি x থেকে পুলিষের জাহাজের দুরত্ব হয় তো R'(t) নেগেটিভ। তার মানে, পুলিশের একটা সার্কল অফ অপরচুনিটি থাকবে, যার বাইরে দস্যুরা চলে গেলে আর তারা ধরা পরবে না (মানে এই সার্কুলার মোশনের হিসাবে)। সেইটে কি করে হিসাব করা যাবে? আর কি করেই বা প্রমান হবে যে দস্যুরা ঐ সার্কলের মধ্যেই ধরা পড়বে?

    আর পুলিশের গতিবেগ যদি আনবাউন্ডেড হয় (ও জাহাজ যদি বিন্দুর চেয়ে বড় হয়), তাহলে এত্ত ঝামেলার দরকার নেই। সেক্ষেত্রে দস্যুদের অল পসিবল অবস্থানের সেট S হল (x, y, t), for x,y,t = 1,2,3,....S যেহেতু কাউন্টেবল, পুলিশেরা S-এর একটা লিনিয়ার অর্ডারিং নিয়ে ট্রাভার্স করতে থাকলেই দস্যুদের দেখা পাবে।
  • Sibu | ১৩ জানুয়ারি ২০১০ ০২:৪৮437999
  • উউপ্‌স্‌, ঝুলিয়েছি।

    S-এর একটা সাবসেটই মাত্র পুলিশেরা ট্রাভার্স করতে পারবে। মানে পুলিশ যদি (1,1,1) ভিসিট করে তো (2,2,1) ভিসিট করতে পারবে না। তার মানে, পুলিশকে S-এর একটা সাবসেট চুজ করতে হবে, যেন:

    ১। It is a feasible subset, i.e., z-coordinate will never repeat
    ২। It will intersect will all 3-d lines

    তো মনে হচ্ছে ঐ স্পাইরালটা এই সাবসেট হবে। মানে, পুলিশের বেগ আনবাউন্ডেড হতে হবে।
  • aka | ১৩ জানুয়ারি ২০১০ ০৩:১৬438000
  • জলদস্যু এবং জলপুলিশ দুই জাহাজের গতিই বাউন্ডেড এবং কনস্ট্যান্ট।

    যতক্ষণ জলপুলিশের জাহাজের গতিবেগ বেশি ততক্ষণ মনে হয় হবে। আঁক কষে দেখি নি। ইনটিউশন বলছিলাম। মনে হচ্ছে হবে। আঁক কষতে হলে খাটতে হবে। আর তিন মাত্রা কি লাগবে? সমুদ্রের জলের ওপর তো (x.y) হলেই হবে।

    মনে হচ্ছে ধরা যাবে। একটু খাটাখাটনি করলেই জলদস্যুদের ধরা যাবে।
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১০ ০৮:৪৬438001
  • @de, না হল না।
  • kd | ১৩ জানুয়ারি ২০১০ ১২:০৭438002
  • জলপুলিশ যদি দস্যুদের থেকে তোলা নেয় তাহ'লে ঠিক ধরে ফেলবে। otherwise, খুঁজে পাবে না। ''কুয়াশা''র মতো এত ভালো escuse থাকতে একজন সরকারী কর্মচারি নিজের জান বিপন্ন করবে - বাড়ীতে বৌ বাচ্চা আছে না?

    ব্রতীন, আমার ঘোড়ার উত্তর পছন্দ হ'লো না? কমেন্ট নাই, কেন?
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১০ ১২:১৩438003
  • কাবলিদা মিস করে গেছি। এখন পড়ে দেখলাম। হ্যাঁ। একই ভাবে আপনার উত্তর টাও ঠিক। এখন শরীর বেটার তো?
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১০ ১২:১৫438004
  • আকার উত্তরে বড় ছ্যাঁদা আছে। কোন অংক জানা জলদস্যু ওই জাহাজে থাকলেই সে ব্রেক মেরে জাহাজ থামিয়ে দেবে। এদিকে জলপুলিশের জাহাজ রেডিয়াস বাড়িয়ে স্পাইরালে ঘুরে চলুক না। কী যায় আসে। :-)
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১০ ১২:১৬438006
  • ব্রতীন, কাঠের টুকরোটা জ্বলন্ত ছিল? সেখান থেকে আগুন ধরে গেল?

    কিন্তু তাতে তো কাঠের টুকরোর ক্ষতি হবে!
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১০ ১২:৪৪438007
  • সেটাই। কাঠ এবং ভদ্রমহিলা অক্ষত।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১০ ১২:৪৮438008
  • কাঠের টুকরোটা কি ক্রাচ টাইপের কিছু ছিল।
  • mimi | ১৩ জানুয়ারি ২০১০ ১৩:০৩438009
  • Bratin
    উত্তরটা কি নৌকার দাঁড় ?
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১০ ১৩:১২438010
  • ক্লু, কাঠের টুকরো টা সাইজে সেরকম বড় না।
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১০ ১৩:২৮438011
  • অ। তালে দেশলাই কাঠি। তীব্র শীতের দিন। একটাই দেশলাই কাঠি ছিল। হাত থেকে নিচে পড়ে গিয়ে জলে ভিজে গেল। ভদ্রমহিলা আগুন জ্বালাতে না পেরে জীবন দিলেন। :-)
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১০ ১৩:৩৯438012
  • এই উত্তর টা বেশ মনে ধরেছে। কিন্তু সাইজে এত ছোটো ও নয়।
  • Rajdeep | ১৩ জানুয়ারি ২০১০ ১৩:৪৫438013
  • মাদারির খেল দেখাচ্ছিলেন লাঠি দিয়ে ব্যালেন্স রেখে, লাঠি পড়ে গেল আর উনিও ......
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১০ ১৩:৪৯438014
  • আব্বে, সাইজ বলে দাও আগে। ফালতু মাথা ঘামাবো না। :-)
  • de | ১৩ জানুয়ারি ২০১০ ১৪:৩০438015
  • aka,
    আমিও কষে দেখিনি, তবে তোমার পয়েন্ট-গুলো ঠিক আছে বলেই তো মনে হচ্ছে,
    আর হ্যাঁ, শিবুর থার্ড ডাইমেনশনের ফান্ডা আমিও বুঝলাম না, জাহাজ তো আর উড়ে চলবে না,

    অর্পণ,
    ব্রেক মারলে কনভার্জিং স্পাইর‌্যালে ঘুরতে হবে :)

    ব্রতীন,
    আমার আবার নানারকম গপ্পো পাচ্ছে, ছোট কাঠের টুকরোর কত রকম ইউজ হয়, তবে এটা স্পষ্ট যে সেটা খুব দরকারী ছিলো, আর সেটা না বুঝতে পেরে ফেলে দেওয়ায় পরে বিপদে পড়তে হয়!
  • Bratin | ১৩ জানুয়ারি ২০১০ ১৪:৩২438018
  • :-)) আচ্ছা

    ক্লু ২ : অনেক সময় আমাদের জাতীয়তা বোধ খুব তীব্র হয়ে উঠে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন