এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৩০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ আগস্ট ২০১২ ০১:৪৩516988
  • এবার তো চোদ্দ দিনের জন্য কাস্টডি !
  • pi | ১২ আগস্ট ২০১২ ০১:৫১516989
  • কিন্তু কেসটা কী ? আগেরদিন তো দুর্যোধন মাহাতোকে ধরে ছেড়ে দিয়েছিল। আজ এক জায়গায় পড়লাম, এই শিলাদিত্যকেও আগের দিন ধরে ছাড়া হয়েছিল। আগের দিন একাধিকজনকে ধরা হয়েছিল, নাকি রিপোর্টিং এ গণ্ডগোল ?
  • b | ১২ আগস্ট ২০১২ ১০:৩৩516990
  • এপিডিআর কোনো বক্তব্য জানিয়েছে?
  • PT | ১২ আগস্ট ২০১২ ১১:৫২516991
  • সম্ভবতঃ কাগজ নামের গোলমাল করেছে। টেলিগ্রাফে ছাপা ছবিটি তো শিলাদিত্যর।

    এই প্রসঙ্গে সুজাত ভদ্র খুবই ম্রিয়মান ভাবে আকাশ বাংলায় দুঃখপ্রকাশ করেছেন। বোধহয় এনাদের বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকার জন্য আনন্দ বা চব্বিশ এদের বাইট নেয় না আর।
  • pi | ১২ আগস্ট ২০১২ ১২:০৩516992
  • আজ মহাশ্বেতাদেবী রাজনৈতিক বন্দীদের মুক্তি না দেওয়া নিয়ে ভালোই সমালোচনা করেছেন।

    ...The people had wanted change and the change had come not through violence, but through votes. If this is true and off course it is true then for what reason till today 301 persons are in jail in West Bengal?" she asked.

    "I appeal to the state government to listen to their grievances. I also request the prisoners to call off their fast," the writer said...

    http://news.outlookindia.com/items.aspx?artid=771536
  • PT | ১২ আগস্ট ২০১২ ১৪:৪৪516993
  • এটি একটি ষাণ্মাসিক দুঃখপ্রকাশ!!
  • Prongs | ১২ আগস্ট ২০১২ ১৫:০০516994
  • “The decision to arrest him was taken because people at a very high level realised his act would encourage others to create trouble during the chief minister’s Jungle Mahal visits before the panchayat polls. Many more like Shiladitya could start raising their voice. The arrest will send a message.”

    http://www.telegraphindia.com/1120812/jsp/frontpage/story_15846421.jsp#.UCd3WSPnae4

    ইন্টারেস্টিং।
  • PT | ১২ আগস্ট ২০১২ ১৯:৫৬516995
  • আরও নিদারুণঃ
    “Shiladitya’s aged mother fell at our feet saying her son had made a mistake by asking the chief minister some questions. She held our hands saying Shiladitya would never repeat the act,” said a constable .........”

    কবি চুপ, গায়ক চুপ, শিল্পী-সাহিত্যিক, মানবতাকর্মী সবাই মুখে তালা এঁটেছেন!!
  • pi | ১৩ আগস্ট ২০১২ ০০:০০516998
  • "The arrest will send a message"
    কোন মেসেজ ? যে, গণতন্ত্র নেই ?
  • bb | ১৩ আগস্ট ২০১২ ০৮:৪০517000
  • না, সবার উপর দিদি ই সত্য তাহার উপর নাই
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১২:১৫517002
  • আমি সিরিয়াসলি বুঝি না মাইরি। মোম্‌টা যে হুইমসিক্যাল, ডিক্টেটোরিয়াল, ইনটলারেন্ট - এটা এই কাট্‌জুরা আজ বুঝলো? প্রেসের লোক হয়েও? নব্বইয়ের দশক থেকে আজ অবধি গত বিশ পঁচিশ বছরে এরা এনার চেহারা দ্যাখে নাই? এত্ত ছ্যাবলা হয় প্রেসের লোক?
  • কোয়ার্ক | ১৩ আগস্ট ২০১২ ১২:৩১517003
  • আর্ধুর! মার্কন্ডেয় কাটজু মানে তো সেই লোকটা যে ক'দিন আগেও মোম্‌টা বলতে অজ্ঞান ছিল। কে বেশি হুইম্‌ জিক্যাল কে zআনে?
  • কল্লোল | ১৩ আগস্ট ২০১২ ১২:৪০517005
  • ক্ষমতার বৃত্তে যারা থাকেন (রাষ্ট্র ক্ষমতা বা অন্য যে কোন ধরনের ক্ষমতায়) তারা কেউই প্রশ্ন/বিরোধীতা পছন্দ করেন না।
    প্রকাশভঙ্গী আলাদা মাত্র।
    http://www.anandabazar.com/archive/120812/12med1.html
    আর
    http://www.anandabazar.com/13desh1.html
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১২:৫২517006
  • এই শিলাদিত্য-র ঘটনা নিয়ে আনন্দবাজার নিশ্চুপ, যদিও টেলিগ্রাফে ভালোই লিখেছে। সেই ইনটেন্ডেড অডিয়েন্সের গল্প।

    এটা ছাড়াও অনেক ঝাড় আছে বেশ কিছু ইস্যুতে - স্পেশ্যালি শিক্ষাক্ষেত্রে। যেমন জয়েন্টের অনলাইন কাউন্সেলিং - এর পিছনে প্রধান মাথা কয়েকটা আমলার, নাম বলবো না। এই রকম একজন আমলা এতদিন অবধি যাঁরা কাউন্সেলিং করতেন তাঁদের কয়েকজনকে ফোন করে বেশ বড়াই করেছিলেন, এবং এখনো করে চলেছেন। শুধু এটা নিয়ে নয়, সিলেকশন নিয়েও এই আমলারা মাথা ঘামাচ্ছেন (একটু বেশিই ঘামাচ্ছেন)।

    অথচ খুব সহজভাবে যদি দেখি তাহলেই প্রবলেমটা চোখে পড়ে। এতদিন কোনো ছাত্র যখন কাউন্সেলিং-এ ঢুকতো, তার সামনে বোর্ডে কোন কলেজে কোন ডিপে কটা সীট খালি সেটা থাকতো। আমি নিজের কথাই বলতে পারি - আমার র‌্যাঙ্ক ছিলো ১৫৪। আমি যখন নেতাজী ভবনের দরজায়, ঢুকবো বলে দাঁড়িয়ে, তখন যাদপ্পুর কম্প সায়েন্সে একটি সীট খালি, বিইকলেজে সবে একজন ভর্তি হয়েছে (কম্প সায়েন্সে), যাদপ্পুর মেক্যানিক্যাল খালি। আমার সামনে অপশন তিনটে - যাদপ্পুর কম্প সায়েন্সে যদি খালিটা থেকে যায়, বা বিক্কলেজ কম্প সায়েন্স বা যাদপ্পুর মেক্যানিক্যাল। যাদপ্পুর ইটিসি অলরেডি ভর্তি, বিক্কলেজে ইটিসি পড়বো না আগে থেকে ডিসাইডেড। আমি ভিতরে যাদপ্পুরের টেবিলে গিয়ে বসলাম - কিন্তু কম্প সায়েন্স সীটটা আমার ঠিক আগের জন নিয়ে নিলো, আমি বিক্কলেজের টেবিলে চলে গেলাম। ডিসিশন নেওয়ার জন্যে যে জিনিসগুলো জরুরী - কোন কলেজে কটা সীট আছে (টোটাল এবং খালি) - এগুলো জানতে পারার অপশন থাকায় আমার সুবিধা হয়েছিলো।

    এই বছর, ই-কাউন্সেলিং-এ সকলকে আগে প্রেফারেন্স দিতে হয়েছে - এবং সেখানে ৩০০০ অবধি দেওয়ার অপশন ছিলো - কেউ যদি পুরোটা না দেয়, তাহলে যেটুকু দিলো শুধু সেটুকু কনসিডার করা হবে। কেউ যখন অনলাইনে ফর্ম ভরছে, তার কাছে কোন কলেজে কটা সীট আছে জানার কোনো উপায় নেই, কারণ এটা রিয়েল টাইম নয়। কাজেই লোকজন আন্দাজে কয়েকটা অপশন দিয়ে ছেড়ে দিয়েছে।

    তার ওপর এটা তো ধরেই নিয়েছিলো কয়েকটা গর্দভ যে পঃবঙ্গে যে ৩০০০০ ছাত্র ছাত্রী জয়েন্টে কোয়ালিফাই করে তাদের সব্বাই - আই মীন সব্বার বাড়িতে ২৪x৭ ইন্টারনেট কানেকশন আছে। এবং সকলেই বেশ কম্পু স্যাভি...

    সবে তো কলির সন্ধ্যে। আর অনেক কিছু আসছে, অপেক্ষা করুন।
  • a | ১৩ আগস্ট ২০১২ ১৩:১৫517008
  • অজ্জিতদা, তারপর কি ফিজিকাল কাউন্সেলিং হয়েছে নাকি প্রেফারেন্স ধরে? এর থেকে ভালো হত যদি জেলায় জেলায় কাউন্সেলিং সেন্টার খুলে সেন্ট্রালি ম্যানেজ করা হত।
  • sch | ১৩ আগস্ট ২০১২ ১৩:২৭517009
  • exactly. শুনেছি অনেক বিডিও অফিসে নাকি ভিডিও কনফারেন্সিং এর সিস্টেম আছে। সেটা কাজে লাগালেই তো হত
  • Blank | ১৩ আগস্ট ২০১২ ১৩:৩১517010
  • কাউন্সেলিং সময়ে প্রচুর ঝামেলা হয়েছে রাজারহাটে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের আপিসে। প্রচুর নাকি জালি কেস ও হয়েছে এদিক সেদিকে।
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১৩:৫৯517011
  • কোনো ফিজিক্যাল কাউন্সেলিং হয়নি। ছেলেমেয়েরা অনলাইন ফর্ম জমা দিয়েছে, সেখানে দেওয়া প্রেফারেন্স ধরে সীট ভর্তি হয়েছে। ফলে যা হওয়ার ছিলো তাই হয়েছে - যে ছেলে বা মেয়েটার র‌্যাঙ্ক ৪০০-৫০০ (বা এমনকি ২০০-৩০০-ও), তার পক্ষে তো কোনো চয়েজ দেওয়াই মুশকিল, যদি না সে ১-৩০০০ অবধি সব দিয়ে থাকে - যেমন ১-এ যাদপ্পুর কম্প সায়েন্স, ২-এ যাদপ্পুর ইটিসি ইত্যাদি করে।

    সবচেয়ে বেশি ভর্তি হয়েছে আর্য্যভট্ট বলে কোনো প্রাইভেট কলেজে। এবং অন্ততঃ তিনটে প্রাইভেট কলেজে একজনও ভর্তি হয়নি। অবশ্য সেই কলেজগুলো সেই সীট বিক্রি করতে পারবে - যাদপ্পুর/শিবপুর তো আর পারবে না। সরকার এখন প্রেশার দিচ্ছে যারা জয়েন্টে কোয়ালিফাই করেনি তাদের থেকে নিতে। সেই আমলাটির বক্তব্য এখন যাদপ্পুর/শিবপুরে কেউ ভর্তি হতে চায় না, তাই সীট খালি থেকে গেছে।
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১৪:০১517012
  • তা, ভর্তি যদি নাই হতে চাইবে, তাইলে যাদপ্পুর/শিবপুর যদি ওপেন অ্যাড দিয়ে ভর্তি করতে চায়, তাতে আপত্তি কেন সেটাও বোঝা যাচ্ছে না।
  • cb | ১৩ আগস্ট ২০১২ ১৪:০৪517013
  • মারুন না প্রমোদে ক্যাঁৎ করে এক ....
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১৪:০৬517014
  • এবং যে মুহুর্তে র‌্যাঙ্কের বাইরে থেকে নেওয়ার ব্যাপার আসবে তখনি এর ওর তার (কাদের কথা বলছি সেটা খুবই অবভিয়াস) লোককে ভর্তি করার জন্যে চাপ আসবে। হয়তো সেটাই আসল লক্ষ্য - সেই জন্যে ই-কাউন্সেলিং-এ সীট ফাঁকা রাখা হয়েছে ডেলিবারেটলি।

    অলরেডি অন্ততঃ একটা এরকম *অনুরোধ* এসেছে একটি কলেজে।

    আমাদের রেসিডেন তিনোদের বক্তব্য নাই?
  • vc | ১৩ আগস্ট ২০১২ ১৪:৪৭517015
  • রেসিডেন তিনো? মানে ইয়ে মানে বিগ বি স্যার? ও স্যার, স্যার? স্যার আছেন?
  • vc | ১৩ আগস্ট ২০১২ ১৪:৪৯517016
  • এটা মোটেও আমি না।
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১৪:৫২517017
  • ওটা আমি;-)
  • vc | ১৩ আগস্ট ২০১২ ১৫:০০517020
  • Not fair
  • কল্লোল | ১৩ আগস্ট ২০১২ ১৫:০২517021
  • শিলাদিত্য থেকে ইঞ্জিনিয়ারিং এ চলে এলো নাকি?
    মমতা সমস্ত বোধবুদ্ধি হারিয়েছে। পাঁচ বছর তো চালাবেই সরকার। এভাবে চললে তার আগেই না সাঙ্গোপাঙ্গোরা বেঁকে বসে। কবে কার মাথা কাটবে তার তো ঠিক নাই।
    বামেরা তো ধীরে চলবেন ঠিক করেছেন। অবশ্য এছাড়া আর ওদের করারই বা কি আছে। এসব কিত্তি তো তাদেরও তাজমহল। তবে তারা পুলুশ-টুলুশে বিশ্বাসী ছিলেন না। যা করার ঘরের ছেলেরাই করে দিতো।
    ক্ষমতাবানেরা প্রশ্ন পছন্দ করেন না। কর্তৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠিলেই ঘচাং ফু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন