এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৩ ০১:১১606802
  • যাক, নভেম্বরটা জিতে শুরু হল। ট্র্যাডিশনালি ক্রিসমাসের আগের সময়টা আমাদের খুব বাজে যায়।

    এনিওয়ে, সামনে তিনটে খুব কঠিন ম্যাচ। তিনটেই অ্যাওয়ে। তিনটে ম্যাচের অন্তত দুটো থেকে যদি পয়েন্ট নিয়ে ফিরতে পারে তালে বাকি সিজনটা নিয়ে কিছু আশা করা যায়।

    এর মধ্যে গিবসের চোট, ম্যানিউয়ের ফর্মে ফেরা। জীবন এই রকমই কালীদা।
  • রোবু | ০৩ নভেম্বর ২০১৩ ০১:১৯606803
  • মন্রিয়েল খারাপ না। কিন্তু ওয়াইড প্লেয়ার গুলো হস্পিটাল বানিয়ে রেখেছে। ওয়ালকট, চেম্বারলিন, পোদোলক্ষ্মী। ফ্লামিনি, উইলশায়ার-ও আহত। ফ্লামিনিকে খুব তাড়াতাড়ি দরকার। আজকের সব চেয়ে বাজে প্লেয়ার ছিল আরটেটা।
  • potke | ০৩ নভেম্বর ২০১৩ ০১:২৫606804
  • ki balechhilaam kamareD :)

    libhaarapuler aar barha dalhaoyaa hallanaa :D
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৩ ০১:২৬606806
  • পোটকের মুখে বিফ স্টেক। ঃ)
  • + | ০৩ নভেম্বর ২০১৩ ০২:৫৯606807
  • libhaarapuler aar barha dal haoyaa hallanaa :D

    হুম্ম, অনেকেরই আর চ্যাম্পিয়ন লীগ ৫বার জেতা বা ১বার লীগ জেতা যেমন হলনা।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৩ ১১:০১606809
  • আরে গান্ধী এত চটে যায় কেন!

    লিভারপুল এইবার প্রথম হারে থাকবে। অন্তত স্পারসদের থেকে অনেকগুণে ভালো।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৩ ১১:০২606810
  • উপ্‌স্‌স্‌স্‌, ফ্রয়েডিয়ান স্লিপ!

    * প্রথম চারে
  • রোবু | ০৩ নভেম্বর ২০১৩ ২২:৩৩606811
  • প্রতিবেশীদের কী খবর?
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৩ ২২:৩৮606812
  • গোললেস ড্র।
  • রোবু | ০৩ নভেম্বর ২০১৩ ২২:৫১606813
  • বাহ বাহ :-)
    আর নতুন ডার্বি? ঝাড়পিট হচ্ছে?
  • Blues blued | ০৪ নভেম্বর ২০১৩ ১০:২২606814
  • ইস্‌, সান্ডারল্যান্ড ম্যাচটায় জিতলে....
  • ঊমেশ | ০৪ নভেম্বর ২০১৩ ১২:৫১606815
  • দু-দিন ধরে ভালো ভালো খবর,
    শুক্রবারটা খারাপ গেলেও (ইবে'র খবর), বাকি দুটো দিনে শুধু-ই ভালো খবর।

    চেলসী হার, স্পার্স ড্র (সাথে এভার্টন ও), আমাদের সিজনের সেকেন্ড বড়ো ম্যাচও ভালো ভাবে জেতা, ৫ পয়েন্ট এ লিড।

    আরো ভালো লাগলো আমাদের ডিফেন্ডার'রাও সময়ে টাফ হতে পারে দেখে। সুয়ারেজ কে সাইনা যে ভাবে আটকে ছিল, দেখে গান্ধী খুশী না হলেও আমি খুশী।

    বাকি যে যায় বলুক, আমি এখনো লিভারপুল কে প্রথম তিনে ধরছি, শুধু একটা শর্তে, যদি সুয়ারেজ জানুয়ারী তে লিভারপুলে থেকে যায়।
  • রোবু | ০৪ নভেম্বর ২০১৩ ১২:৫৬606816
  • ওই ট্যাকল এবং ইয়েলো কার্ড দুটোই ঠিক। তবে কবি যেখানে কাঁদবেন, সেটা হলো কুইক ফ্রিকিক নিতে না দেওয়া। যেটা ভুল ডিসিশন অবশ্যই।
  • ঊমেশ | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:১০606817
  • আমি ওটা লিখবো ভেবে লিখলাম না।
    লাতিন আমেরিকান প্লেয়ার দের এই অভ্যাসটা বেশ ভালো রকম থাকে, ফাউল থেকে সেই মুহুর্তে খেলা চালু করে অ্যাড্ভেন্টেজ টা ধরে রাখা। মারাদোনা কে এরকম করে ১৯৯৪ এ গোল করতে দেখেছি।
    এটা আবার ইউরোপে খুব একটা দেখা যায় না। রেফারী কেন থামিয়ে দিলো আমি বুঝিনি। অভ্যাস নেই বলে মনে হয়।
    হলুদ কার্ড নিয়ে কোনো সন্দেহ নেই, লাস্ট ম্যান হলে রেড হতে পারতো, কিন্তু ভাগ্যক্রমে আর একজন সামনে ছিল।
  • রোবু | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:১৯606820
  • আর পিরেসের সেই পেনাল্টি মনে আছে?
    আমার মনে হয় ওগুলো সব অঁরির মাথা থেকে বেরোত।
  • রোবু | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:১৯606818
  • না রেড হয় না।
    অঁরি কিন্তু এই জিনিসের এডভান্টেজ নিয়েছে আগে :-)
    তবে, ও ডাইরেক্ট গলে মেরে গোল করেছিল, অপনেন্ট তখন ফ্রিকিক সামলানোর জন্য দেওয়াল তৈরী করছে।
  • ঊমেশ | ০৪ নভেম্বর ২০১৩ ১৩:৪৩606821
  • তবে এই অভ্যাস টা লাতিন আমেরিকানদের মধ্যে বেশী।
    দানি আলভেজ সব সময় এটা করে।

    এবার মনের আশংকা'র কথা বলি।
    মিলান যে ভাবে হারছে, ব্যালোতেলি কে কি বিক্রি করে দিতে পারে? চেলসী শুনছি, নেবার জন্যে রেডি হয়ে বসে আছে। প্রিয় প্লেয়ার শত্রু দলে খেললে খুব খারাপ লাগে।

    ইবে নিয়ে আশংকাঃ গোয়া'র দল গুলোর সাথে ঘরের মাঠে গোহারান হারছে, বাইরে মাঠে গিয়ে কি হবে?
    বড়ো দল গুলো কে প্রথমেই ঘরের মাঠে হেরে যাচ্ছে, আমি তো প্রথম পাঁচে আশা দেখছি না,
  • ঊমেশ | ০৪ নভেম্বর ২০১৩ ১৫:১৭606823
  • দেওয়ালী দিন খড়গপুর-আই-আই-টি'র চেহারা বদলে যায়।

    দারুন দারুন রঙ্গোলী বানানো হয় প্রত্যেক হলে। আমার তো বিশ্বাস হতে চায় না যে এরকম খালি হাতে বানানো যায়। আমার মনে হতো আঁকা ছবি।
  • রোবু | ০৪ নভেম্বর ২০১৩ ১৫:২১606824
  • গান্ধী - দুর্দান্ত!
  • + | ০৪ নভেম্বর ২০১৩ ১৫:৪০606825
  • থেঙ্কু উমেশদা, রোবুদাঃ)
  • Blues blued | ০৪ নভেম্বর ২০১৩ ১৫:৪৭606826
  • জ্জিও!
  • + | ০৪ নভেম্বর ২০১৩ ১৬:৩৬606827
  • অজ্জিদ্দা ধন্যবাদঃ)
  • ঊমেশ | ০৫ নভেম্বর ২০১৩ ১৬:২৭606828
  • টিম-ভায়া'র কথা অনুসারে, আজ আমাদের জেতার কথা।
    দেখা যাক কি হয়।

    তবে আজ ভালো কিছু না করতে পারলে, ফালোপা'র টেকা মুস্কিল হবে।

    আমার কনস্পিরেসী মন বলে, মর্গ্যান ক্লাবে পপুলারিটিতে ধীরে ধীরে এতো উপরে উঠে যাচ্ছিল দেখে কর্মকর্তারা ভয় পেয়ে তাড়িয়েছে।
    কলকাতা'র ক্লাবে সব সম্ভব। কর্মকর্তারা নিজেদের স্বার্থের জন্যে ক্লাবের স্বার্থ জলাঞ্জলি দিতেই পারে।
  • ঊমেশ | ০৫ নভেম্বর ২০১৩ ১৮:২৩606829
  • আজ ৯০+১ মিনিটে গোল শোধ করে ড্র করাটাকে জেতার মতো মনে হচ্ছে।
    গোয়া'র টিমের কাছে ঘরের হারার থেকে গোয়ার মাঠে ড্র টা জেতাই বলা যায়।
    তাহলে কি ফালোপা টিকে গেলো?
  • Tim | ০৫ নভেম্বর ২০১৩ ১৮:৩৪606832
  • ফালোপা থেকে গেলেও যা, ওকে তাড়ালেও তাই। এখন আর কিছু করার নেই। ইবে বরং পরের বার থেকে একটু কম পয়সা খর্চ করে দল গড়লে পারে।
  • aranya | ০৫ নভেম্বর ২০১৩ ২১:০৮606833
  • মর্গান কি এখনো ফাঁকা আছে - হাতে পায়ে ধরে ফিরিয়ে আনলে হয়
    ওয়ার্থলেস কর্মকর্তাগুলো দুটো ক্লাবেরই বারোটা বাজাল
  • + | ০৬ নভেম্বর ২০১৩ ১০:৪২606834
  • এটা ইবে বলে টিকে গেল ২৪অব্দি। ২৪এ হারলে বিদেয় হবে
  • Tim | ০৬ নভেম্বর ২০১৩ ১১:৩৬606835
  • তাই বলে কি আর ডার্বিতে ফালোপাকে হার্বি বলতে পারি। ২৪ শে জিতে গেলে পুরো সিজনটাই থেকে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন