এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:১৯12060
  • হুচি, কেকে, অক্ষ, আসলে কী জান? আমি যেকটা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা আমাকে ব্যাকফায়ার করেছে। অথচ ঐ সিদ্ধান্তগুলো নিতে আমাকে কেউ জোর করে নি, কেউ বাধ্য করে নি।আর কাউকে দোষ দিতে না পেরে নিজেই নিজের উপরে শোধ তুলি, নিজের সব্কিছু নিজেই আস্তে আস্তে শেষ করে দিয়ে একটা অদ্ভূত আনন্দ পাই।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:১৭12059
  • মাইরি, প্পন! তুই হাল্কা এবং বেশি উষ্মা দুটৈ দেখিয়েছিস নাকি! আমি এমনই ছগল যে সেগুলোকেও খিল্লি ভেবে রেগে গেছি। বোঝো!
  • hu | ০৮ জুন ২০১২ ০০:১৬12058
  • বাহ! টিনটিন ইলিশ মাছে গ্র্যাজুয়েট করে গেল!
  • প্পন | ০৮ জুন ২০১২ ০০:১৫12057
  • ব্যাঙের জন্য চিন্তা হচ্ছে রে, তোপসে।

    যাবতীয় খিল্লি, কখনো সখনো হালকা বেশি উষ্মা ইত্যাদি যেগুলি না জেনে করে এসেছি, সেগুলোর জন্য সরি।

    ঃ(
  • hu | ০৮ জুন ২০১২ ০০:১৪12054
  • বই পড়তে চাইলে কিন্ডল। তার সাথে হ্যানা-ত্যানা চাইলে আই-প্যাড।
  • Paramita | ০৮ জুন ২০১২ ০০:১৪12055
  • গত একবছরে আমারও ঘুমের সাইকল চটকে গেছে। গড়ে তিন থেকে পাঁচ ঘন্টা ঘুমোতে পেতাম। এখন আর কারণটা নেই, কিন্তু ঘুমোতে পারি না।
  • | ০৮ জুন ২০১২ ০০:১৪12056
  • ছেলেকে এইমাত্র জম্মদিনের দ্বিতীয় সারপ্রাইজ টা দিলাম- ইলিশ মাছের ঝোল। খু উব খুশি।দুহাত দিয়ে ধরে মাছ খাচ্ছেঃ)
  • pipi | ০৮ জুন ২০১২ ০০:১৩12052
  • সান্দা জাবনাটা এবার দিয়ে দে ভাই। ঐ কিণ্ডল আর আইপ্যাড এর মধ্যে কোনটা কেনা বেটার - বলে দে।
  • hu | ০৮ জুন ২০১২ ০০:১৩12053
  • জানো ব্যাংদি, অনেকে বলে মন যখন খুব অশান্ত থাকে তখন একটা জার্নালে মনের সব কথা লিখে ফেলতে। অনেকটা কাউকে বলার মত। বলার বদলে লেখা। কাউকে দেখাতে হবে না। নিজের কাছেই রেখে দেবে। উপকার পায় অনেকে এটা করে। একজন ডাক্তারে যদি কাজ না হয় অন্য ডাক্তার দেখাও। তাবলে অসুখ কি কেউ পুষে রাখে?
  • Paramita | ০৮ জুন ২০১২ ০০:১১12051
  • অক্ষ, ফেসবুকে তোর থেকেই জানলাম, শ্রমণাও বললো।

    মেয়ে কেমন আছে? তুই?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:১০12050
  • হ্যাঁ পারমিতা, সোমবার খুলল। আমি তার আগে এক হপ্তার জন্য কোলকাতা গেছিলাম। রোব্বার রাতে ফিরলাম।
  • Paramita | ০৮ জুন ২০১২ ০০:০৮12047
  • ব্যাঙ, ভালো আছি। ঋভু কেমন? আমিও ফোন করার কথা ভাবি, কিন্তু ঠিক করা হয়ে উঠছিল না। ঋভুর এই সপ্তায় ইশকুল খুললো?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:০৮12048
  • কেকে, অক্ষ, সায়ন, অভ্যু, তিমি, হুচি, যারা যারা চিন্তা করছ আমার জন্য, খুব ভালো লাগছে তোমাদের এই উৎকন্ঠাটা। খুব ছুঁয়ে যাচ্ছে আমাকে। কিন্তু খুব ভালো ভালো সাইক্রিয়াটিস্টই দেখিয়েছি আমি, তারা সবটুকু শুনে ওষুধ দেওয়ার বেশি আর কোনো রাস্তা দেখাতে পারেন নি।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ০০:০৮12049
  • এই যে মা ভগবতী এয়েচেন। এবার জাবনাটা দিই।
  • a x | ০৮ জুন ২০১২ ০০:০৬12046
  • পামিতে, কেমন আছিস? ভামতীদি মারা গেছেন, খবর পেয়েছিস?
    (এটা অরিজিৎঅকেও বলার ছিল, ওর দিদি যদি না জেনে থাকেন অলরেডি)।
  • Paramita | ০৮ জুন ২০১২ ০০:০৫12045
  • "বাতিল"টা হেবি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:০৪12041
  • পিপি ঃ-))))
  • a x | ০৮ জুন ২০১২ ০০:০৪12042
  • ব্যাং তুমি একা নও। এরকম অনেকের হয়। অনেকের। এর থেকে বেরোনো যায়। নৈলে এটা চক্রাবৎ চলতেই থাকবে। যখন জেগে থাকবে, ক্লান্তি, অবসাদে মেজাজ খারাপ থাকবে, তার জন্য আশেপাশের লোকেদের সাথে অশান্তি হবে, সেই অশান্তি আবার এই পুরো সাইকেলটাকে ফিড করবে। কাজেই এই সাইকেলটাকে কোথাও একটা ব্রেক করতেই হবে। সেটা একমাত্র ডাক্তারই পারবে, কাউন্সেলিং, ওষুধ ইত্যাদি দিয়ে। পুরোটা না গেলেও, অন্তত কিছুটা।
  • kk | ০৮ জুন ২০১২ ০০:০৪12043
  • ব্যাং, প্লিজ এরকম কোরোনা। আমি খুব অনুরোধ করছি, ভালো সাইকায়াট্রিস্ট দেখাও। এভাবে নিজের শরীর নষ্ট করাটা কোন কাজের কথা নয়। জ্ঞান দিচ্ছি ভেবোনা প্লিজ। তোমাকে ভালোবাসি বলেই বলছি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:০৪12044
  • পারামিতা, কেমন আছ? প্রায়ই ভাবি তোমাকে ফোন করব, আর হয়ে ওথে না। শেষ জেদিন মিঠুর সঙ্গে কথা হল, সেদিনও বললাম মিঠুকে জে পারমিতাকে ফোন করব, কিন্তু অপরিসীম ল্যাদের কারণে আর হয়ে ওঠে না। মেঘ আর গুঞ্জা কেমন আছে? শুধু তো মেঘের নাম উচ্চারণ হয় নি, তাদের বাবার নামও উচ্চারণ হয়েছে। ঃ-)
  • pipi | ০৮ জুন ২০১২ ০০:০৩12039
  • ব্যাংদি, ওষুদবিষুদ ছেড়ে পাতি মাল খাও। ভোঁষভুঁষিয়ে ঘুমোবেঃ-)

    ডিঃ মঃ
  • সায়ন | ০৮ জুন ২০১২ ০০:০৩12040
  • অক্ষদার কথা সেকন্ড করলাম। ব্যাঙদি', একজন খুব ভালো কাউন্সিলরকে চিনি, হিউম্যান ডায়নামিক্স নামে একটা এস্ট্যাব্লিশমেন্ট - চাইলে কন্ট্যাক্ট শেয়ার করবো।
    ইউ নীড প্রফেশনাল হেল্প, যে কোনও মূহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারো।
  • pipi | ০৮ জুন ২০১২ ০০:০২12036
  • আর এই কিণ্ডল আর আইপ্যাড নিয়ে ক'দিন আগে আম্মো কোশ্নো কল্লাম, কেউ জবাব দিল নাঃ-(
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০০:০২12037
  • ওটা কোনই কাজের কথা নয় ব্যাং দি - ডাক্তার আর সাইক্রিয়াটিস্ট দরকার হলে একসঙ্গে দেখাও, কিন্তু এই রকম ঠ্যাকনা দিয়ে চালিও না
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:০২12038
  • অক্ষ, মনের অসুখের ডাক্তার দেখিয়েই তো ঐ ঘুমের ওষুধে পৌঁছনো। অনেক ডাক্তার দেখিয়েছি গত সাত-আট বছরে। কাউন্সেলিংও হয়েছে। লাভ কিছু হয় নি।
  • Paramita | ০৮ জুন ২০১২ ০০:০১12035
  • কতযুগ পর এলাম। আজ দেখছি বড় ভালো দিন। টিনটিনের জন্মদিন - তাই তো, আট বছরেরটি হল। অনেক অনেক আদর রইল টিনটিন। এদিকে অক্ষ। ওদিকে দেখছি মেঘের নামোচ্চারিত হয়েছে। সোনায় সোহাগা টিভিতে সব সিরিয়ালে জামাইষষ্ঠী। সবাই ভালো আছো তো?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০০:০০12033
  • আমি আবার ব্যক্তিগত কথা খোলাপাতায় বলার জন্য বিখ্যাত। তো নিজের ঐতিহ্য নিজেই ধরে রাখি।
    সোজা কথায় বলতে গেলে, আমি ঘুমোতে ভয় পাই। ঘুমোতে গেলে আমার অসহ্য কিছু পুরনো স্মৃতি আমাকে ঘিরে ধরে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, দমবন্ধ হয়ে আসে, গা গোলায়, মাথা ঘুরতে থাকে। যদি বা মাথা কুটতে কুটতে ক্লান্তির বশে ঘুমিয়ে পড়ি, মাঝরাত্তিরে সেই স্মৃতিগুলো স্বপ্নে তাড়া করে ঘুম ভাঙিয়ে দেয়, নশিয়া আরো বেড়ে যায়। ভোরবেলার দিকে তখন পাগল পাগল লাগে।
    ঐজন্য যত পারি দাঁত কেলিয়ে এটা ওটা করে, পরিষ্কার রান্নার তাক আবার মুছে এসব করে নিজেকে ক্লান্ত করতে থাকি। একটানা তিন-চার ঘন্টার বেশি ঘুমোতে পারি না যে। কিন্তু ঐ তিন-চার ঘন্টার ঘুমটা খুব গভীর ঘুম না হলে পরের দিন অসহ্য ব্যথা হয় সারা শরীরে। কোনো কাজ করতে পারি না। তাই চেষ্তা করি নিজেকে এইভাবে ক্লান্ত করার।
  • pipi | ০৮ জুন ২০১২ ০০:০০12034
  • ঐ যযাহ! ঘেনু এসেছিল ভাটে!!! অ মামী, ঘেনুকে আমার হয়ে খুব কষে একটু ঘুঞ্চুমুঞ্চু করে দিও আর ম-অ-অ-স্ত একটা কোন আইসক্রীম!
  • Abhyu | ০৭ জুন ২০১২ ২৩:৫৮12032
  • *আলো
  • Abhyu | ০৭ জুন ২০১২ ২৩:৫৭12031
  • জোর করে শুয়ে থাকো - আর ভাটিও না | অন্তত কম্পু বন্ধ করে এল অফ করে থাকো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত