এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০৮ জুন ২০১২ ০১:৪০12180
  • আমি এখন বধির হয়ে গেছি, সকাল আটটার পরে আবার সব শুনতে পাবো।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ০১:৪০12181
  • সামসুং এক্সিনস আর কোয়ালকম - দুটোকেই হিট অর মিস বেসিসে চালিয়ে দেখছে। পুরো যা তা অবস্থাঃ-)
  • প্পন | ০৮ জুন ২০১২ ০১:৩৯12177
  • নাঃ, আমার জন্য নোটই ঠিক আছে। ঃ)

    ICS টা ইন্ডিয়ান মার্কেটে এলেই হয়।
  • pipi | ০৮ জুন ২০১২ ০১:৩৯12178
  • ব্যাংদি,
    অনুভব করেছি, তাই বলছিঃ-)
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০১:৩৮12174
  • না পিনাকী যাস না। প্পন তুইও শোন, তোদের মেয়ে আছে বলেই কথাগুলো তোদের বলতে চাই।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০১:৩৮12175
  • কথা না বলে গান শোনো - সেটাও বেটার - মন শান্ত হবে
  • kk | ০৮ জুন ২০১২ ০১:৩৮12176
  • আরেঃ, অভ্যুর এই ১-৩৬ এর কথাটাই ঠিক আম ইবলতে যাচ্ছিলাম ঃ))।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০১:৩৭12172
  • তবে কথা যখন আজ এত দূর এগোলো ই, আমি একটু ঠেকে শেখা জ্ঞান না দিয়ে কিছুতেই ঘুমোতে যেতে পারব না।
    আর তোরা যদি আমার সঙ্গে কথা না বলিস, তখন নীপাদের উদ্দেশ্য করে লিখতে হবে। তার থেকে তোরা আমার সাথে কথা বল, আমি একটু হাল্কা হই, তাহলেই ঘুমোতে পারব।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০১:৩৭12173
  • ব্যাং কে মেল করেছিলাম - উত্তর দ্যায় নি দেখে ভাবলাম যে যাক ঘুমিয়েছে - তা না মাছ ধরছিল চৌবাচ্ছায়
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০১:৩৬12170
  • সস্তায় পুষ্টিকর ট্যাবলেট হল টায়লিনল - ওর থেকে সস্তায় আর হবে না।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ০১:৩৬12171
  • আরেঃ এরম কম্প্যারিজন পোচুর আছে, তাও সামসুং ঠিক অ্যাপল কিলার হয়ে উঠতে পারলো কই?
    তাও যদি গ্যালাক্সি নোট ছেড়ে গ্যালাক্সি এস-থ্রী'র সঙ্গে কম্পেয়ার করতে, একটা ক্ষীণ আশা ছিল।
  • pinaki | ০৮ জুন ২০১২ ০১:৩৫12167
  • যাকগে। আমি কাটলাম। নইলে জনতা এবার আমায় ক্যালাবে। ঃ-)
  • প্পন | ০৮ জুন ২০১২ ০১:৩৫12168
  • এইবার কমঃ পিনাকীকে সামাজিকভাবে বয়কট করা হবে।

    কমঃ ব্যাংকে জেগে থাকতে প্ররোচিত করার জন্য।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০১:৩৫12169
  • আরে অভ্যু, তিমি, এখনো ঘুমোয় নি কী! আমি তো বললামই যে মাছ ধুতে যাচ্ছি।
  • pipi | ০৮ জুন ২০১২ ০১:৩৪12163
  • ঠিক, আইপ্যাড ফ্ল্যাশ সাপোর্ট দেয় না।
    ওহো, সস্তায় পুষ্টিকর একটা ট্যাবলেটের কথা কেউ সাজেস্ট করো না!
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০১:৩৪12164
  • আরে ঐ ওয়ার্ক আউট টাই একমাত্র রাস্তা যখন ওষুধও ফেইল মেরে যায়! আমাকে ব্যাঙ্গালোরের নিমহন্সের ডাক্তারও দেখিয়েছি। কোলকাতার এক বিখ্যাত ডাক্তার এখানে রেফার করেছিলেন। তো তিনি সব ওষুধ খাওয়ার হিস্ট্রি দেখে, সব কর্য্যকরণ শুনে বলেছিলেন, অসম্ভব শারিরীক পরিশ্রম ছাড়া এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। তো ওয়ার্ক আউট, জিম এগুলো-ও অনেকের ক্ষেত্রে কাজ দেয় না, কারণ বিষাদ এমনভাবে ছেয়ে থাকে পুরো অস্তিত্বটাই, জে মোটিভেশন জিনিসটাই খুঁজে পাওয়া যায় না। তাই উনি যে রাস্তা টা দেখিয়েছিলেন, সেটি আমার খুব পছন্দ হয়েছিল। সব কিছু ভুলে গিয়ে পাগলের মতন হাঁটা। বাড়ি থেকে দেরি করে বেরোনো কোথাও পৌঁছনোর আগে, এবং টেনশনে পাগলের মতন হাঁটা। অথবা কিছু বন্ধু জুটিয়ে নিয়ে নিয়মিত মাটি কুপিয়ে বড় একটা বাগান করা।

    তবে পিপির কথাটা একদম সত্যি। নিজেকে ভালো না বাসতে পারলে কোনো কিছুই হবে না। নিজেকে ভালোবাসলেই সমস্যার অনেকটা সমাধান হয়ে যায়।
  • pinaki | ০৮ জুন ২০১২ ০১:৩৪12165
  • ধুর কাউন্সেলিং আমার বউএর কাছে করতে বলি নি। সেটা তুই এক্সপিরিয়েন্সড কারুর কাছে যাস। কিন্তু ইনফর্মালি এই কাউন্সেলিং এর উপযোগিতা বা কিভাবে কোন প্রসেসে করা উচিত সেই নিয়ে কথা বলতে পারিস। তুই তো ধরেই নিয়েছিস যে কাউন্সেলিং এ কিছু হওয়ার নয়। তাইজন্য বল্লাম। ওর সাথে কথা বললে অন্ততঃ এটুকু বুঝবি যে কেন এধরণের প্রব্লেম গুলোত কাউন্সেলিংটাই সবচেয়ে উপযোগী এবং টেঁকসই পদ্ধতি।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ০১:৩৪12166
  • ডিসপ্লে দেখে কিনলে তো আরোই আইফোন কেনা উচিত। তাহার রেটিনা ডিসপ্লে কপি করতে হেচটিসি সেন্স, সুপার অ্যামোলেড - কত কিছু নামলো। নিজে দেখে কেনো, পসন্দ আপনা আপনা।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০১:৩২12162
  • যাই হোক উত্তরটা দিয়ে দি - ওবেলিক্স বলেছিল ডগম্যাটিক্সকে
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০১:৩১12161
  • কেউ ব্যাং এর সাথে কথা বলবে না - এখনো ভাটাচ্ছে মাইরি !
  • প্পন | ০৮ জুন ২০১২ ০১:৩০12159
  • আমি তো ডিসপ্লে দেখেই কিনি, বাকি যেসব তফাৎ তাতে আমার কিছু যায় আসে না। ঃ)

    সবথেকে বড় কথা ফ্ল্যাশ সাপোর্ট দেয় না! আমার চলবো না।
  • aka | ০৮ জুন ২০১২ ০১:২৯12157
  • বাজারে নতুন বাবল মোবাইল কম্পিউটিং। এদ্দিন ছিল মোবাইল অ্যাপ এখন শুনছি গুগুল ক্রোমও নাকি মোবাইল কম্পিউটিং। এখন যদি জিজ্ঞেস করি তাহলে ক্লাউড কম্পিউটিং কি? হিনীঃ)
  • pipi | ০৮ জুন ২০১২ ০১:২৯12158
  • সান্দা কথা ঘোরাস না। সব্বাই জানে ডেভিল উয়ারস প্রাডা। আর তুই আমাকে প্রাডা পরতে বলেছিস। তাইলে ব্যাপার খানা কি দাঁড়াল, অ্যাঁ?
  • Tim | ০৮ জুন ২০১২ ০১:২৮12155
  • এখনও ঘুমোয়নি!!!!
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০১:২৮12156
  • পিনাকী পাগল নাকি আমি। তোর বৌকে আমার কাউন্সেলর করে সব খুলে বলব! যেখানে আমি মরলেই আমার ছেলের তোর জামাই হতে পারার একটা ক্ষীণ চান্স আছে। (মানে, এমনটাই তুইই বলেছিলি যে ওকে জামাই করার ইচ্ছে থাকলেও শুধু আমার কথা ভেবে পিছিয়ে যাচ্ছিস। তো আমি আপদ বিদেয় হলেই শাশুড়িযন্ত্রণা দেওয়ার আর কেউ থাকবে না) সেখানে প্রস্পেক্টিভ বেয়ানকে এখন থেকে নাকিকান্না কেঁদে আমি তিতিবিরক্ত করে দিতে চাই না।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ০১:২৬12154
  • এটা প্পন্দাকে। বন্ধুরে! গ্যালাক্সি নোট যেদিন অফিশিয়ালি লঞ্চ করবে, স্পেকস দেখব বলে রাত জেগে বসে লাইভ ওয়েবকাস্ট দেখেছিলাম। খুব আশা ছিল এরকম একটা মনস্টার ডিভাইজ নিদেন একটা কোয়াড ফোর ২ গিগস ক্লকস্পীড চালাবে। কই সে সব। আখাম্বা বিশাল একটা ব্যাপার, বারপাঁচেক ডেমো দেখেও শেষমেষ নামিয়ে রেখেছি। প্লাস্টিকের খেলনার মত। হ্যাঁ, ডিসপ্লে ভালো, ক্যামেরাও। বাকিটা অ্যান্ড্রয়েডের ম্যাজিক। বাট দ্যাটস অ্যাবাউট ইট। 4s একটা অন্য লীগঃ-)
  • aka | ০৮ জুন ২০১২ ০১:২৩12151
  • ডেভিল তো দুধ খায়।
  • pinaki | ০৮ জুন ২০১২ ০১:২৩12152
  • আরে টিনটিনকে শুভ জন্মদিন। টিনটিন আর ঋভুর ভাট এনজয় করলাম। ঃ-)

    অনেকদিন পর ভাট খুলে ব্যাঙের ব্যাপারস্যাপার দেখে চোখ ছানাবড়া হয়ে গেল। অক্ষ ঠিক বলেছে। ছেলের কয়েকদিনের ক্ষতির কথা ভাবতে গিয়ে লং রানে আরো বড় ক্ষতি যাতে না হয় সেটা দেখা উচিত। দরকারে চাকরি থেকে লম্বা ছুটি নিয়ে। এগুলো তো সমাধান অযোগ্য কোনো সমস্যা নয়। কাউন্সেলিং, প্রয়োজনে ওষুধ, ওয়ার্ক আউট, একটা তুলনামূলক রিল্যাক্সড লাইফস্টাইল - এগুলোর ব্যালান্সড কম্বিনেশন লাগে।

    ব্যাং, কাউন্সেলিং এ কুড়িটা সেশনেই সব সমস্যা সমাধান হয়ে যাবে এমন তো নয়। অনেকেরই সময় বেশী লাগে। কারুর ক্ষেত্রে একটা নিয়মিত ইন্টারভালে দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। সাথে ওষুধ দরকার হতে পারে। প্রাথমিকভাবে কিছুদিন ওধুধের সাপোর্ট না থাকলে আর লাইফ স্টাইলের চেঞ্জ না আনতে পারলে কাউন্সেলিং ঠিকঠাক কাজও করে না। আমার বউ কাউন্সেলর। তুই ওর সাথে দরকারে কথা বলতে পারিস। মোটকথা ফেলে রাখিস না।
  • Tim | ০৮ জুন ২০১২ ০১:২৩12153
  • কুট্টুস খুবই ভালো, প্রায় ছবির মত ভালো কুকুর। আমার অবশ্য নেকড়েও ভালো লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত