এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৩০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১৫:১১517022
  • শিলাদিত্য/অম্বিকেশরা টিপ অফ দি আইসবার্গ। ভিতরে আরো অনেক কিছু হচ্ছে (স্পেশ্যালি শিক্ষাক্ষেত্রে) যেগুলো কাগজে নেই। তা দেখাই যাক, কারা কতদূর কী করে।
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১৫:৫০517024
  • আগের লিঙ্কের নীচে কাট্‌জুর আগের বক্তব্যগুলো নিয়ে একটা লেখা আছে। এই লোকটা নিজে বেশ অদ্ভুত।
  • PT | ১৩ আগস্ট ২০১২ ১৮:৪৩517026
  • মমতার স্বৈরতান্ত্রিক অবস্থানকে কমিয়ে দেখানোর জন্য প্রত্যাশামত "তাজমহল" (পড়ুন ৩৪ বছরের অপশাসন) নামক ঢালের প্রদর্শন শুরু হয়েছে। এবারে অবিশ্যি কুঘ শুধু শিলাদিত্যকে "মাতাল" আখ্যা দিয়ে ক্ষান্ত দিয়েছিল - সেও বোধহয় "অপশাসনের" তত্ব দিয়ে আর মাল বেচতে পারছে না!!

    শিলাদিত্যকে হাত্কড়া দিয়ে হাজতে নিয়ে যাওয়ার সঙ্গে প্রসেনজিত এবং তার স্ত্রীকে এস-এফ-আই থেকে তাড়ানোর তুলনা অবশ্যই করতে হবে নাহলে সিপিএমের "ঔদ্ধত্য" কমানোর জন্য তৃণ-কে ক্ষমতায় বসানোর তাত্বিকতা যে প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়!!

    তবে যা বোঝা গেল না, তা হচ্ছে যে একটি প্রায় প্রান্তিক মানুষ শিলাদিত্য আর JNU-এর সঙ্গে যুক্ত প্রসেনজিত নিজ নিজ ক্ষমতার বৃত্তে সমান শক্তিধর কিনা? আর দুটি ঘটনার পরে তাদের জীবনের ক্ষতির পরিমাণও একই রকম কিনা?

    সর্বোপরি একটি দল থেকে একজনকে বহিষ্কার করা আর একজন মুখ্যমন্ত্রীর কোন জনসভায় দাঁড়িয়ে সমস্ত আইন-বিরুদ্ধ পদ্ধতিতে একটি লোকের গায়ে রাষ্ট্রবিরোধীতার তকমা এঁটে দেওয়াটা একইরকমের ওজনদার ঘটনা কি করে হতে পারে?
  • fevi | ১৩ আগস্ট ২০১২ ১৮:৪৭517027
  • পিটিদা, উলু বনে মুক্তো অথবা চোরা না শোনে ধর্মের কাহিনী ..... ইত্যাদি।
  • pi | ১৩ আগস্ট ২০১২ ১৮:৫৬517028
  • "...ঘটনাস্থলে উপস্থিত ২৪ ঘণ্টার সাংবাদিকদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তা কিন্তু শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলির থেকে সম্পূর্ণ ভিন্ন। ছবি বলছে সেদিন নিরাপত্তাবেষ্টনীর বাইরেই ছিলেন শিলাদিত্য চৌধুরী। উপস্থিত সরকারি কর্মীদের গায়ে হাত তোলা বা মারধরের ঘটনা দূরে থাক, কোনও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ছবিও ধরা পড়েনি কোনও ক্যামেরায়। অর্থাত্‍ শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে, গত বুধবার তেমন কিছুই ঘটেনি। বরং মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় উচ্চপদস্থ পুলিসকর্মীরাই শিলাদিত্য চৌধুরীকে নিরাপত্তাবেষ্টনীর ভিতর দিয়ে মঞ্চের পিছন দিকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হয়ে পুলিস তাঁকে ছেড়েও দেয়। স্বাভাবিকভাবেই পুলিসের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। এই বিষয়গুলি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী।.."

    তার পরেও জামিন হলনা !

    ২৪ ঘণ্টা কি এই ফুটেজগুলো দেখাচ্ছে ?
  • Prongs | ১৩ আগস্ট ২০১২ ১৮:৫৮517029
  • আবার সেই ট্রাক ড্রাইভারের মত গল্প দেওয়া হবে।
  • PT | ১৩ আগস্ট ২০১২ ১৯:০৬517031
  • ২৪ ঘন্টা, আনন্দ দুটো চ্যানেলই এই ছবিগুলো দেখাচ্ছে ঘটনার পর থেকেই।
  • গান্ধী | ১৩ আগস্ট ২০১২ ১৯:০৯517032
  • ২৪ ঘন্টার সাইটে কোনো ভিডিও নেই এই বিষয়ে
  • PT | ১৩ আগস্ট ২০১২ ১৯:২৭517034
  • পুলিশের নিয়ে যাওয়ার এই ভিডিওটাই দেখিয়েছে টিভিতে। শিলাদিত্য Z-নিরপত্তা বলয় ভেঙ্গে মমতার দিকে সত্যি সত্যি তেড়ে গেলে সেই ছবি কুঘ সকলের আগে ছাপাত।
  • cb | ১৩ আগস্ট ২০১২ ১৯:৩৬517035
  • নির্মল আনন্দ পাবেন পেরেক ওব্রায়েনের টুইটার অ্যাকাউন্ট দেখলে, ওনার প্রচেষ্টা মাকাল রায়কে গ্লোরিফাই করার আর জনগণের কাছ থেকে বাটাম খেয়ে পাতি চুপচাপ হয়ে যাওয়া
  • PT | ১৩ আগস্ট ২০১২ ১৯:৩৯517036
  • রাজনৈতিক চাতুরীর কাছে সম্পুর্ণ পরাজিত এক একদা প্রতিবাদি কন্ঠস্বরঃ “What can I say? The arrest is highly unwarranted and highlights not only Banerjee’s growing intolerance, but also her dictatorial attitude. I don’t know what has happened to her,” social activist and writer Mahasweta Devi told IANS. http://news.biharprabha.com/2012/08/farmer-in-bengal-arrested-for-questioning-mamata-bannerjee/
  • Santanu | ১৩ আগস্ট ২০১২ ২০:৪৭517037
  • জয়েন্ট পরীক্ষা - দেখি কতটা লিখতে পারি। আমার মেয়ে এবার দিয়েছিল, তাই কিছু জানি। মেয়ের rank ছিল ৪৪০০০, তাই পুরোটাই আমাদের কাছে ইয়ার্কি ছিল, তবুও।
    প্রথমে Standard। - মেয়েকে পৈ পৈ করে বারণ করেছিলাম একটাও অঙ্ক না করতে (করলেই ভুল করবে জানা কথা), তাও একটা করেছিল আর ভুল করেছিল। তাই অঙ্ক তে ২০০ তে -০।২৫ পাবার পর ও মেয়ের পেছনে ৭৬,০০০ ছেলেপুলে। (এবার পরীক্ষায ১২০,০০০ অব্দি Rank দিয়েছিল।) এই সব মালেরা থাকা সত্বেও Engineering এ ৩২,০০০ এ ১২,০০০ সিট খালি।
    কম্পিউটারে কাউন্সেলিং। যাদবপুর আর শিবপুর এ সিট খালি থাকার কারণ কম্পিউটারে কাউন্সেলিং নয়। গতবছর বিনা কম্পিউটারে কাউন্সেলিং ও খালি ছিল। কারণ টা হলো, যারা ওই কলেজে ভর্তি হাতে পারে, তারা আরও অন্য জায়গায় ও চান্স পায় আর ওই ৫০০০ টাকা জমা দিয়ে সিট টা বুক করে বা না করে, পাতি অন্য জায়গায় কেটে যায়। বেসরকারী কলেজের ছাত্র নেবার অনেক রাস্তা আছে, তাই তাদের এত গায়ে লাগে না, ম্যানেজ করে।
    আর যার ১০০০ এর মধ্যে Rank, সে ৩০০০ নয়, গোটা দশেক Option দিলেই তার যাদবপুর আর শিবপুর বাঁধা। বুঝতে পারিনি sir এর কোনো ব্যাপার নেই।
    আর লিখতে পারছি না, বোর হয়ে গেলাম।
  • JEE | ১৩ আগস্ট ২০১২ ২১:৪৩517038
  • That count (taking admission and then leaving) in JU this year is exactly 18. That doesn't account for the 100+ vacancy. Please don't talk rubbish to justify a faulty system.
  • গান্ধী | ১৩ আগস্ট ২০১২ ২১:৫৮517039
  • শান্তনু বাবু

    আপনার যুক্তিটা ঠিক লাগছেনা, ছেড়ে যাওয়ার সংখ্যাটা অনেক কম। আপনি কি করে বললেন জানিনা। জয়েন্টের কাউন্সিলিং-এর আগেই অন্যান্য কলেজে (জেনারেল) ভর্তি হয়ে যায়, আইআইটিরও, ফলে কে ছেড়ে কোথায় যায়?

    আর যদু-শিবু ফাঁকা রেখে বেসরকারিতে ছাত্র-ছাত্রীরা ভর্তিটা কেন হল? কোন হিসেবে? এই কলেজগুলো কি শিবু-যদুর থেকে বেটার বলে? সিস্টেমের গলদে নয় বলছেন?
  • Santanu | ১৩ আগস্ট ২০১২ ২২:০৫517040
  • ও তাহলে আমি ভুল বলেছি, সিস্টেমের ই দোষ।
    কিন্তু গতবার তাহলে কি হয়েছিল?
    আর আপনি যখন Exact সব জানেন, একটু ডিটেল এ লিখবেন ঠিক কি ভাবে সিস্টেমের জন্যে এই সিট গুলো খালি থাকে? আমরা কয়েকজন এই কাম্পিউটার কাউন্সেলিং করেও বুঝতে পারিনি, (কয়েকজন কে জানি ছেড়ে গেছে তাই সেটাই আন্দাজ করেছিলাম) সেই জন্যে জানতে চাইছি।
  • গান্ধী | ১৩ আগস্ট ২০১২ ২২:১৭517042
  • গতবারের exact data আমি জানিনা,

    তবে একটু পিছিয়ে গেলে ২০০৪ এর সমস্যা আর সেটা কিভাবে সলভ হয়েছিল বলতে পারি

    ২০০৪ এ একটাই কাউন্সেলিং হয়, এবং সেবছর সেটা হয় এইচএসের রেজাল্ট বেরনোর আগে। তারপর শিবুতে প্রায় ৬০টা সিট ফাঁকা পড়ে এইচএসের রেজাল্টের পর, যদুতেও কাছাকাছি। তাই পরেরবার ২০০৫ থেকে রিকাউন্সিলিং শুরু হয় এবং তাতে যে অন্য কোনো ডিসিপ্লিনে ভর্তি হয়েছে তাকেও সেই সুযোগ দেওয়া হয় যদি সে অ্যাপ্লাই করে থাকে তাহলে, (এভাবে প্রচুর জনতা শিবু থেকে যদু বা অন্য পরের কলেজ থেকে শিবুতে চেন্জ করে)

    কিন্তু আগেরবার থেকে রি-কাউন্সেলিং এ নিয়ম করা হয়েছে, যারা প্রথমবার ভর্তি হয়নি তারাই সুযোগ পাবে। এখন ধরা যাক শিবু তে ৪০ টা সিট ফাঁকা, আর ৪০০০এর মধ্যে ৪০টা এমন ছেলে কি থাকবে যাদের পড়ার ইচ্ছ ইন্জিনিয়ারিং অথচ ১স্ট কাউন্সেলিং-এ আসেনি?? অবশ্যই পিছনের দিকের ছেলেরা ভর্তি হবে। যেখানে ১০০০ পেয়ে হয়ত কেউ শিবুতে পছন্দের ডিপ পায়নি ৪০০০এর জনতা পাবে। এটা আগেরবার ঘটেছে জানি। এবার কন্ডিশন আরো খারাপ কারণ, আমার-আপনার মত গোটা পশ্চিমবঙ্গে সবাই নেট ব্যপারটা অত ভালো বোঝেনা (??) এখন তাদের পক্ষে বসে বসে প্রতিটা কলেজের অপশন ভরা আন্দাজে কতটা সম্ভব বলতে পারবো না।
  • siki | ১৩ আগস্ট ২০১২ ২২:২৪517043
  • ডেরেকবাবুর পেরেক দেখতে গেলে কি টুইটারে অ্যাকাউন্ট থাকা আবশ্যিক? একটু এমনি এমনি নির্মল আনন্দ পাওয়া যায় না?
  • গান্ধী | ১৩ আগস্ট ২০১২ ২২:২৭517044
  • @সিকিদা

    বোধহয় দেখা যাবে https://twitter.com/quizderek
  • santanu | ১৩ আগস্ট ২০১২ ২২:২৮517045
  • গান্ধী বাবু, আমার মেয়ের ৭ তা চয়েস দিয়েছিলাম, প্রথম কাউন্সিলিং এ একটা তে ও পায় নি। দ্বিতীয়া কাউন্সিলিং এ Third চয়েস টা পেল। যায় নি। Third কাউন্সিলিং এ দেখা গেলা সেকন্ড চয়েস টা পেয়েছে। তাপ্পর আর জানি না। এটা ৪৪০০০ এর গল্প। একটা ২০০০ দিয়ে এই গল্পটা কেমন হবে??
    তবে আপনাদের কথা শুনে অন্য একটা সম্ভাবনা মাথায় আসছে, সেটা হলো প্রথমেই এই শিবু যদুর সিট কম দেখানো। তাপ্পর বলা, এই তো খালি। তাহলে তো সেটা পুকুরচুরি।
  • গান্ধী | ১৩ আগস্ট ২০১২ ২২:৩২517046
  • প্রথমেই সিট কম দেখানো !!

    যদু-শিবু তে সিট কটা সেটা আগে থেকেই বলা থাকে, পরে বাড়েনা। অন্তত আমার জানা নেই

    আর একটা কথা, আমি আপনার থেকে অনেক ছোট, বাবু বলবেন না প্লিজঃ)
  • santanu | ১৩ আগস্ট ২০১২ ২২:৪১517047
  • দেখা যাক তাহলে JEE বাবু কি বলেন।
    আর আমি সিট বাড়ানোর কথা বলিনি, বলছিলাম, সিবি জদুতে যেখানে ১০০ টা সিট আছে সেখানে প্রথম থেকেই ৮০ টা দেখানো, যাতে পারে বলা যায় এই তো ২০ টা সিট খালি, এবার দিদির ভাইদের ঢোকানো হোক।
  • গান্ধী | ১৩ আগস্ট ২০১২ ২২:৪২517048
  • এভাবে কমিয়ে বোদহয় দেখায়নি, কারন তাহলে কেস খাওয়ার সম্ভাবনা ১০০%
  • শ্রী সদা | ১৩ আগস্ট ২০১২ ২৩:০৫517049
  • অন্ততঃ আমাদের দেশে অনলাইন কাউন্সেলিং এর কনসেপ্টটা বালের। বছর দশেক নিয়মিত কম্পু ব্যবহার করার পরেও এক আত্মীয়কে অনলাইন কাউন্সেলিং এ সাহায্য করতে গিয়ে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে, যাদের বাড়িতে কম্পু নেই বা বাড়ির লোকজন কম্পু তে গড়সড় নয় তাদের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনলাইন গাইডলাইনের অবস্থা তথৈবচ, কোনো FAQ নেই, কাদের মাথা থেকে এসব প্ল্যান বেরোয় কে জানে!

    এদিকে সিপিয়েম আমলে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই যথেচ্ছ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ খোলার অনুমতি দেওয়া হয়েছিল, তার ফল এখন ফলছে। হাজার হাজার বেকার ইঞ্জিনিয়ার বাড়িতে বসে, অনেক কলেজে ১০% - ২০% সিট ভরেছে এই বছর - কারণ সেসব কলেজে কোনো কোম্পানী ক্যাম্পাস রিক্রুটমেন্টে যায়না। ২০১১ ব্যাচের অনেক ছেলেপুলে দেখি এখনো সেক্টর ফাইভে অফিসে অফিসে সিভি দিয়ে বেড়াচ্ছে, দেখলে খারাপ লাগে। কোম্পানীগুলোর ও দোষ নেই, একদম জিরো স্কিলসেটের লোকজনকে চাকরী কে দেবে !
  • bb | ১৪ আগস্ট ২০১২ ০১:০৬517050
  • এটা বেশ মজার ব্যাপার- যখন দক্ষিনে ভূরি ভূরি ঐ রকম বেসরকারী স্ট্যান্ডার্ডের কলেজ থেকে ছেলে বেরত, তখন সবাই বলত আমাদের রাজ্যে কেন এই রকম কলেহ নেই, যে ব্যাঙ্গালোরে গিয়ে পড়তে হয়। এখন এইরকম সব কলেজ হলে সরকারের দোষ।
    সদা ভাই আসল কথাটা আপনি শেষে বলেছেল - যে ছেলে বা মেয়ে নিজেকে তৈরী করে না তার সরকারী হোক আর বেসরকারী কলেজ তাতে কিছু আসে যায় না। নইলে বেসরকারী কলেজের বহু ভাল ছেলেও আমি দেখেছি।
    অতি সম্প্রতি বেশ কিছু সদ্য পাশ করা ছেলের জন্য চাকরীর চেষ্টা করতে গিয়ে আমি উপলব্ধি করেছি যে অনেকেই চাকরী পায়নি নিজেদের অ্যাটিটুডের জন্যও। এটা সবার জন্য অব্শ্যই প্রযোজ্য নয়, তাই একই ব্যাচের ছেলে চাকরী করলেও অনেকে বসে আছে।
  • aka | ১৪ আগস্ট ২০১২ ০১:৩৩517051
  • দক্ষিণের এই হাজার হাজার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যারা পাশ করে বেরয় তারা চাকরি করে কোথায়?
  • sp | ১৪ আগস্ট ২০১২ ০১:৩৮517053
  • কোথায় আবার ঐ দক্ষিনেই.... যেখানে পাড়ার প্রতি মোড়ে একটি কলেজ এবং আইটি কোং পাশপাশি।
  • aka | ১৪ আগস্ট ২০১২ ০১:৪৩517054
  • মুশকিল ঐটাই হয়েছে ডিমাণ্ডের থেকে সাপ্লাই বেড়ে গিয়েছে। মাক্কালি আমি যখন চাকরি পেয়েছিলাম আমি তিনটে জিনিষ পারতাম কম্পিউটার অন করতে, ব্রাউজ করতে, তারপরে অফ করতে। বাকিটা সবাই শিখে ফেলে। ডিমাণ্ড থাকলে সবই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন