এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৩579861
  • অ্যাঃ স্চ, স্লিপলেস আবার কী? ওটা স্লিভলেস।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৩579860
  • দে দি এখানে সারফেস এরিয়ার ডেফিনিশানটা দেখেন নি - it includes all surface areas, generated from vertical and front view projection. এবার দেখুন মিলে যাচ্ছে।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৭579862
  • সরি সিকি - মালতি টাস্কিং এর বাংলা টাইপে এরকম অনেক অদ্ভুত বানান লিখছি সকাল থেকে
  • PM | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১১579863
  • পুরুষেরা কি বোর্খা পড়ে না ঘোমটা দেয় মাথায়?

    মেয়েদের পোষাক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেটা ঠিক করার আমি কেউ নই।

    আমার প্রশ্নটা খুব সিম্পল। নারী স্বাধীনতার সাথে মেয়েদের পোষকের লঘুত্বের কোনো সম্পর্ক আছে কিনা? যদি থাকে তাহলে পুরুষ দের ক্ষেত্রে নেই কেনো?

    প্রশ্নটা উল্টো ভাবেও করা যেতে পারে- কেনো মেয়েরা গ্ল্যমারাস পোষাক মানে ভাবে সংক্ষিপ্ত পোষাক। অথচ পুরুষরা কবজি/গোরালী পর্য্যন্ত ঢাকা স্যুট জাতীয় পোষাককেই গ্ল্যমারাস ভাবে?

    এটা নিতান্তই অ্যাকাডেমিক প্রশ্ন। ব্যক্তিগতভাবে যে যা খুশী পড়বে-সে বিপিও তে কাজ করুক বা কোনো MNC তে কাজ করুক কিচ্ছু যায় আসে না।
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১২579864
  • ঃ)) মালতি টাস্কিং? মালতিবালা বিদ্যালয়ে?

    সত্যি, ছেলেদের সার্ফেস এরিয়া অতো ঢাকতে কে মাথার দিব্বি দিয়েচে? সারাক্ষণ মেয়েদের পিছনে কিটকিট না করে নিজেরাও তো কিছু পরলে পারে। তাহলেই আর এতো কমপ্লেক্ষ থাকে না!
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৪579866
  • সারফেস এরিয়া দিয়েই বা ক্ষী এসে যায়? ছেলেরা জিনস পরলে কেমন লাগে আমি বলতে পারব না। আমার চোখে কোনও তফারেন্স নেই। মেয়েরা জিনস পরলে অবশ্য ক্ষেত্রবিশেষে উত্তাল সেক্সি লাগে।
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৪579865
  • পোতিবাদ! সুইপিং স্টেটমেন্ট --

    কে বল্লো মেয়েরা গ্ল্যামারাস পোষাক মানেই ছোট পোষাক ভাবে? আমি ভাবি না -- আরো অনেকে ভাবে না! তাহলে জেনারালাইজ করা কেন?
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৫579867
  • প্রাপ্তবয়স্ক পুং বার্মুডা পরলে বা লুঙ্গি পরলে আমি চোখ সরিয়ে নিই। অতি অশ্লীল লাগে। প্রাপ্তবয়স্ক স্ত্রীং ঐ একই জিনিস পরলে আমি খুব মুগ্ধ চোখে ঝারি মারি।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৪579868
  • সিকি "উত্তাল সেক্সি" ব্যাপারটা কোয়ালিটেটিভ, এর কোনো প্যারামেট্রিক মেজারমেন্ট হয় না। কাজেই এটা নিয়ে কোনো জেনারেলাইজদ আলোচনা চলবে না।

    তবে এটা একটা পয়েন্টার - পোষাক পুরুষদের টার্ন ওন করে। সিকিকেও করে রাম সিং কেও করে, কাশেম বাঙ্গালীকেও করে। সিকি রেপ করে না - কিন্তু বাকি দু জন করে।

    কারণ কি?

    ১) সিকির নিজস্ব নারী আছে, বাকি দুজনের নেই

    ২) সিকি সেক্সুয়ালি স্যাটিস্ফায়েড, বাকি দুজন না

    ৩) সিকি শিক্ষিত, জানে রেপ করলে শাস্তি পেতে হবে, বাকি দুজন জানে না

    ৪) সিকির অনুভূতি সিকি একলাই এনজয় করে, বাকিরা দলের সাথে করে

    (ডিঃ এখানে সিকি একটা প্লেস হোল্ডার মাত্র, বাকি দুটোও তাই। সিকি কিছু মনে করবেন না প্লিজ)
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৭579870
  • যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো মিসোজিনিকে এনকারেজ করে অতএব ইন টার্ন ধর্ষণকেও করে। - আবার এই ইন টার্ন জিনিসটা আপনার আবিস্কার, বা আপনি ভাবছেন আমি এই লাইনে খেলতে চাইছি। কেন ফোঁড়াটা হয়েছে আমি সেই জায়গাতেই আছি। গায়ে পুঁজ পড়ার মূল কারণ অন্তত ফোঁড়া হওয়া এটা তো মানেন। পুরো আলোচনাটা আদৌ পিন বা গুঁতো বা নিজের হাতে / নখে ঘষে ফাটানোর দিকে না নিয়েও এই ফোঁড়া কমানো, বা তৈরি না হওয়ার দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে পারি।

    আর মিসোজিনি জেনারেট করলে মিসোজিনি তৈরি হবে, ছড়াবে। গুচ্ছ জনতা মিসোজিনিস্ট হতে থাকবে। মেয়েদের সম্মান করতে পারবে না। তার ফল কি হবে? অন্তত সে-র সম্মানশিক্ষা একটা লেভেলের পরে ব্যর্থ হবে। ধরুন স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে বা অফিসে গিয়ে। কিন্তু সকলে কি যাকে হাতের কাছে পাবে তাকে ধর্ষন করতে দৌড়বে? এই যে শাইনিং অফিস কলিগদের কথা লিখলাম তারা কি ধর্ষন করছে, না হেবি ডোমেস্টিক ভায়োলেন্স করছে? মিসোজিনির ফলাফল, তার প্রভাব একটু ছড়ানো। সেগুলো অ্যাড্রেস করতে হবে। কারণ, ট্রিগার আর জাস্টিফিকেশন নিয়ে ঈশানের থিয়োরি রয়েছে। এখান থেকে ধর্ষন অবধি পৌঁছতে অনেক পথ পেরোতে হবে। মিসোজিনিস্ট সেটের মধ্যেকার ডিস্ট্রিবিউশন, মেয়েদের অ্যাভেলেবেলিটি, ক্ষমতা, অসহায়তার ডিস্ট্রিবিউশন আরো অনেক কিছু। আপনি গোটা ডেভেলপমেন্টটার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়ে এক লাইনে কনক্লুশন শুনতে চাইলে কি করে হবে? এইটুকু এস্ট্যাবলিশ করতেই জান কয়লা হয়ে যাচ্ছে!

    সংক্ষেপে, আপনার গোলপোস্টের উদ্দেশ্যে, মেয়েদের অনেক কার্যকলাপ আমাকে মিসোজিনিস্ট হওয়ার পথে এগিয়ে দিয়েছে। তাই আমি মেয়েদের ধর্ষন করব। তাই সকল ধর্ষনের আদত কারণ মেয়েদের বিভিন্ন কার্যকলাপ - এত সোজা সাপটা কোরিলেশনের দিকে যাচ্ছি না। খুশি?
  • cm | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩১579871
  • ভুলেই গেছিলাম এখনো ট্রিগার আর জাস্টিফিকেশন আর কারণ মানে বোঝা হয়নি।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৪579872
  • একটা জিনিস ঘেঁটে যায়। এই পণ্যায়ন আর নারী স্বাধীনতা নিয়ে।
    পোশাকের জন্য ধর্ষণ হয়না, যেমন খুশি পোশাক পরার অধিকার মেয়েদের আছে, এটা নিতে প্রশ্ন তোলা নারী স্বাধীনতার পরিপন্থী, এটা মোটামুটি অনেকেই বলেন, মানে সেরকম রক্ষণশীল অংশ বাদে অনেকেই বলেন, অনেক নারীবাদী, বিপ্লবীরাও বলেন।
    আবার সেটা বলা সেই সেটের একটা বড় অংশকে দেখেছি মিডিয়া, সিনেমা, বিজ্ঞাপনে নারী শরীর প্রদর্শনের বিরুদ্ধে বলতে। কারণ, তখন সেটা নারীদেহের পণ্যায়ন, অবজেক্টিফিকেশন, পুরুষতান্ত্রিকতার বহিঃপ্রকাশ ইঃ। এক্ষেত্রে কেন নারীস্বাধীনতার যুক্তি আসেনা কিম্বা উল্টোদিকে মেয়েদের খোলামেলা পোষাক পরার সময় সেটাই আদতে পণ্যায়ন বা পুরুষতান্ত্রিকতা জনিত, এরকম যুক্তি প্রযুক্ত হয়না ? গুরুতেও এমন সেট দেখেছি, তাই এই প্রশ্নটা এখানে রইলো।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৮579873
  • sch এই ১,২,৩,৪ থিয়োরির মূলসমস্যা, সর্বত্র টার্ন অন করা পোষাকের মেয়েরা ধর্ষিত হন নি। আর এক্সট্রিম বাচ্চারাও নৃশংস ধর্ষিত হয়েছে। তাদের মায়েরা উত্তাল সেক্সি ছিলেন কিনা জানা না থাকলেও, এই লাইনে বেশি দূর এগোনো যাবে না। তবে ১,২,৩,৪ একদম উড়িয়ে দেওয়ার নয় সে তো আপনিও জানেন। অথচ রাম সিং এর বদলে IPS আপিসারের ছেলেকে ফেললে আবার সব ঘেঁটে যাবে। নতুন ১,২,৩,৪ খুঁজতে হবে।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৫579874
  • পোতিবাদ! সুইপিং স্টেটমেন্ট --
    কে বল্লো ছেলেরা সারাক্ষণ মেয়েদের পিছনে কিটকিট করে ? sch করে না -- আরো অনেকে করে না! তাহলে জেনারালাইজ করা কেন?
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫২579875
  • :) আমি বলেছি এটা একটা পয়েন্টার - যে জিনিসগুলো থেকে ধর্ষণেচ্ছা জাগে তার অসংখ্য সাব সেটের একটা। কিন্তু সেখানে দুটো গ্রুপের বিহেভিয়ার প্যাটার্ন দু রকম কেন - এটা বিশ্লেষণ করলে হয়তো deterrent সম্বন্ধে একটা আইডিয়া হয়তো হবে।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৬579877
  • :) এই আলোচনায় আমাদের ব্যক্তি সত্তা না টেনে আনলেই ভালো হয় না কি? আমিও আপনাকে চিনি না - আপনিও আমাকে না - কাজেও সামনে, পেছনে কোথায় কী করি সে খতিয়ানে কি দরকার।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৬579876
  • পয়েন্টার কোনটা? কারণ, ট্রিগার না জাস্টিফিকেশন?
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৮579878
  • আমার বিদ্যেতে একে ট্রিগার বলেই মনে হয় তো।
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০০579881
  • "ছেলেরা" এখানে "প্লেসহোল্ডার" -- যারা কিটকিট করে তাদের --

    (এই প্লেশোল্ডারটা ভালো প্লাস্টিকের গোলপোস্ট হয়েচে -- এক্কেরে হাতে তুলে সরানো যায় ঃ) )
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০০579879
  • কিটকিট প্রসঙ্গে? না না ব্যক্তি সত্ত্বা কোথায়? গুরুর পাতায় অন্তত করেন না তো। তাই বললাম। আচ্ছা সিকি করে না বললে চলবে? আমি তো আবার গুরুর পাতায়ই করছি, তাই নিজেকে নিয়ে বলা যাচ্ছে না। মানে ঐ কিটকিট।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০২579882
  • রাম সিং কি ঐ টার্ন অন পোষাক বা উত্তাল সেক্সিত্বের জাস্টিফিকেশন দেন নি? বা কাশেম বেঙ্গলী? নাঃ ঈশান না এলে বিশেষ বোঝা যাবে না এদিকটা।
  • :-) | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১১579883
  • তো, মেয়েরা গ্ল্যামারাস পোষাক মানেই ছোট পোষাক ভাবে? এতে আর আপত্তি র কি হইল। ওখানেও নিশ্চয়ই "মেয়েরা" প্লেসহোল্ডার ছিল, যে মেয়েরা গ্ল্যামারাস পোষাক মানেই ছোটো পোষাক ভাবে তাদের।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৩579884
  • আমার সামান্য জ্ঞান বুদ্ধিতে মনে হয় এটা একটা ভালো তপিক অফ সারভে হতে পারে।
    একজন মানুষ এমন একটা দেশে গেল যেখানে ধর্ষণ করলে কোনো আইনের হাতে শাস্তি পেতে হয় না। সেক্ষেত্রে সে যদি রাত্রে রাস্তায় একটি সেক্সি (তার মনের মতো) মেয়েকে একা পায় সেকি ধর্ষণ করবে? যদি না করে তাহলে কেন করবে না?

    ১) মেয়েটির শক্তিশালী পুরুষ সঙ্গী থাকতে পারে

    ২) ধর্ষণ মানে মেয়েটিকে জোর করা, জোর করাতে কোনো আনন্দ নেই

    ৩) সে বিশ্বাস করে ধর্ষণ করলে পাপ হয়

    ৪) তার পরিচিতরা জানতে পারলে সে লজ্জা পাবে

    ৫) তার কোনো আইডিয়াই নেই কি ভাবে ধর্ষণ করা যায়

    ৬) তার পার্টনারের কাছে কমিটমেন্ট

    জানি না লজিকাল কি না - কিন্তু এই ধরণের সার্ভে থেকে কিছু একটা উপায় বেরিয়ে আসতে পারে। সব্বাই বলবেন চাই না - কিন্তু না চাওয়ার কারণটাই কিন্তু স্ট্রং ক্যান্দিডেট ফর রেমেডিয়াল মেজার
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২০579885
  • প্লেসহোল্ডারের নামে আর ভবি ভুলবে না --

    পোলাদের পোষাক সংক্ষিপ্তকরণের দাবী জানিয়ে আমি ল্যাবে গেলাম! ঃ)
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২২579886
  • স্চয়ের সার্ভেটা ভাল- -দেখি কয়জনে উত্তর দেয়!

    তবে, যে কারোকে ছোট জামাকাপড় পড়ে থাকতে দেখলেই কি টার্ন অন হয়? এতোটাই সস্তা? আর কিচ্ছু লাগে না?
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৪579887
  • শ্চ কি ধরে নিলেন, ধর্ষণ কেবল কামনা জনিত ?
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৬579888
  • দে দি আবারও বলছি ওটা একটা ট্রিগার - অসংখ্য ট্রিগারের মধ্যে একটা। কিন্তু এই সার্ভেটা অনেক জেনারেল ভাবে দেখার চিন্তা করছি। এরকম গুরুতে সার্ভে করে কিস্যু হবে না - এটা নেট বেসড সার্ভে করতে হবে বা অন্য কোনো ভাবে - বিশাল স্যাম্পল সাইজ নিয়ে। আমি কিছু একটা ভাবার চেষ্টা করছি - এটার অনেক রিফাইনমেন্ট দরকার
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৯579889
  • পাই দি আমি কিচ্ছু ধরছি না - এরকম অনেকগুলো সিমুলেটেড সিচুয়েশান ধরে সার্ভে করা যায় - আমি একটা বলছি। আপনারা মডিফাই করুন না এটা - যত খুশি। বা অন্য কোনো উপায়।
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩৩579890
  • স্মাইলিকে -

    সোজাসাপটা প্রশ্নের উত্তর সোজাসাপটা দিতে পারছেন না কেন বলুন তো? নিজের লজিকে নিজেই কি কনভিন্স্ড নন?

    পাতার পর পাতা লেখার পরও যদি আপনার কাছ থেকে বেসিক পজিশনটা পাওয়া যাবে না কেন? এমন কিছু হাতিঘোড়া প্রশ্ন করা হয় নি। সমস্যাটা যদি এই হয় সমাধানটা কি? এই ব্যস। সেটা করার উদ্দেশ্য আপনাকে ট্র্যাপে ফেলার জন্য নয়। আপনার পজিশনটা আমার কাছে ক্লিয়ার। ফোঁড়া কমানোর জন্য কি করা উচিত? প্রশ্নটা এইটুকুই।

    আপনার কাছ থেকে উত্তর পাব কিনা জানি না। আমার পজিশনটা ক্লিয়ার করে দিই। আমি মনে করি ধর্ষণ আটকানোর একমাত্র উপায় পুলিশ ও প্রশাসন। মেয়েদের উপরে আলাদা কোন রকম বিধিনিষেধ চাপাতে রাজি নই। প্রশাসনের সীমাবদ্ধতা আছে সেটা স্বীকার করি। আর মেয়েদের ব্যবহার যদি ছেলেদের উসকায় সেই ক্ষতিও স্বীকার করতে রাজি। এই ফ্রেমওয়ার্কের মধ্যেই থাকব। আর এর মধ্যে যা কিছু অপরাধ ঘটবে সেটা অবধারিত বলে মেনে নেব। চেষ্টা থাকবে শুধু পুলিশ-প্রশাসনকে জোরালো করার।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩৬579892
  • ব্যাপারটা এত্তো লিনিয়ার না মনে হয়।

    আরেকটা জিনিস আমার 6:13 থেকে কখনোই গ্যাং রেপের ট্রিগারগুলো বেরোবে না।। তার জন্যে ভাবতে হবে অন্য ভাবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন