এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৪658453
  • মার্কেটের চাপ একটা বড় ফ্যাক্টর তো বটেই। খুব ফান্ডামেন্টাল জিনিস বাদে ইঞ্জিনিয়ারিং আর অ্যান্ড ডি তো লাভের জন্যেই করে কোম্পানীগুলো। তিনটে ডোমেন বলছি - EDA, Virtualization, Storage, এই তিনটেতে প্রায় সমস্ত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়ার ক্লোজড সোর্স এবং proprietary। এরা লাভের কথা ভেবেই ইনোভেশন করে। ভালো জিনিস তো।
    সিলিকন ভ্যালির অনেক প্রোডাক্ট কোং এর মেন টেকনোলজি হল ফাউন্ডারদের মাস্টার্স/পি এইচ ডি থিসিস এর কাজ। ইন্ডিয়াতে কতজন মার্কেটেবল টেকনোলজি বানাবো বলে রিসার্চ করে ? এই জিনিসটার খুব দরকার আমাদের দেশে।
  • একক | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৬658454
  • সব ইনোভেশন সবাই করবেনা। সব কবিতাও সবাই লিখবেনা। "মার্কেট" মানে কতকগুলো দোকান বা টাকা পয়সা বেচাবেচি নয়, যাঁরা মার্কেট chaddi জাতীয় শব্দ ব্যবহার করেন তাঁদের একটু বেসিকস ক্লিয়ার করার অনুরোধ জানালুম। মার্কেট ইস আ ফাকিং এথেইস্ট কেয়স যেটা প্রচন্ড চাপের মুখে ফেলে মানুষ কে বাধ্য করে ঠিক সেই মুহুর্তের প্রয়োজনীয় ইনোভেশন টা করতে। মুশকিল হলো নেগেসনাল মডেল থেকে আসা সোশালিস্ট রা মার্কেট কেও আরেকটা নেগেসনাল মডেল ভাবেন। নো, ইটস ডাইগ্রেস। এটা ক্ষতিকর তো !! মার্কেট খুব ক্ষতিকর জিনিস। পেছন থেকে জলে ফেলে দিলে কিছু অলস যেমন সাঁতার শিখবে কিছু তো মরবেও ! মার্কেটের উদ্যেশ্য পুকুরধারে ঝামেলা পাকানো যাতে এ ওকে ঠেলে ফেলে দেয়। কোনো ডিরেকশন দেখানো বা কারো হয়ে প্ল্যানিং করে দেওয়া মার্কেটের কাজ না। জাস্ট সংঘাত তৈরী করা এবং তাও ডাইগ্রেসিভ ওয়েতে, নেগেসনাল নয়।

    এরকম একটা কেন হাজার ইনোভেশন আছে যা প্রেসেন্ট ইন্ডিয়ান মার্কেটে হবেনা। তাতে কী ? যে দেশে হওয়ার সেখানে হবে। আমাদের দেশে তো এলন মাস্কের মত ব্যবসায়ী ও হয়না। তো কী কাঁদতে বসবো ? বিজ্ঞান-সাহিত্য যাই আনুন প্রয়োজন এর সঙ্গে খাপ খাওয়াতে না পারলে বা প্রয়োজন ক্রিয়েট করতে না পারলে ইনোভেশনের কোনো জায়গা নেই। এইযে আপনারা বলছেন প্রেসেন্ট মার্কেট না চাইলেও অমুক ইনোভেশনের দরকার আছে। সো ইউ আর সেলিং আ ড্রীম। সেল ইট প্রপারলি :)))) স্বপ্ন বেচতে গিয়ে অন্ধের লাঠি খুঁজছেন কেন ? আমার তো আপনাদের ড্রীম সেলিং নিয়ে সমস্যা নেই। আই লাভ ড্রীম সেলার্স। এলন মাস্ক ইস আ ড্রীম সেলার। স্পেসে কলোনি হবে কিনা বড় কথা নয় এই স্পেস কলোনি নিয়ে কাজটা একচুয়ালি বাযতোপ এন্ড অল্টারনেটিভ নিউত্রিষণ থেকে শুরু করে বিশাল একটা সেক্টর কে ফান্ডিং যোগাবে। তাই মানুষের সামনে বিশাল সব স্বপ্ন রাখা। যেগুলো নিয়ে ইন্ডিয়ান বোদ্ধা রা হাসাহাসি করেন হু হু স্পেসে যাবে না আরও কিছু। বোঝেও না যে ড্রীম সেলিং এর কারণ টা কী। এর মানে এই নয় আমাদের দেশের লোকেও সেম ড্রীম দেখবে।

    আমার ওই হয়ায়নিং টা নিয়ে সমস্যা। বেচতে না পেরে বারংবার ফিরে এসে ঘ্যানঘ্যান করা। ইনোভেশন সে যে কোনো ফিল্ডের হোক একটা রিস্ক এফেয়ার। এবং কীভাবে ড্রীম সেট করছে তার ওপর দাঁড়িয়ে থাকে আদৌ সেই দেশে সেই ইনোভেশন হবে কিনা। না হলে যেটা হবে সেটা করে আবার ঘুরে ওই সিঁড়ি তে পা রাখতে হবে। ইটস বেসিকালি এন্টারপ্রেনীয়রশিপ ম্যান :) রাজা-রাজরা রা চাইতো তাদের ক্ষমতার বাইরে কোনো ইনোভেশন না হোক তাই গ্রান্ট দিয়ে বিজ্ঞানী পুষতো। আমরা সেটাকেই কী ভালো মডেল ভেবে নিয়েচলেছি তাই বড় কোম্পানি আমাদের ইনোভেশন কে চাল-বেগুনের মত দরাদরি করি। ইটস আওয়ার প্রবলেম :) সেল বেটার ড্রীমস। হয়ায়নিং করে লাভ নাই। স্বপ্ন বেচুন, দেখবেন না :)
  • PT | 213.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৭658455
  • "খড়গপুর আই আই টি থেকে ভূগোলে এম ফিল"
    ??!!??
  • S | 139.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৯658456
  • soshaal saayense eTaa karaa khub mushakil. inaphyaskT <academic independence> niye chaap aachhe.
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৩658457
  • আমার কয়েকজন বন্ধু আছে যারা আরবান প্ল্যানিং এন্ড আর্কিটেকচারে মাস্টার্স করে টাউন প্ল্যানিং করে, ভূগোলের কাউকে চিনিনা ঐ ফিল্ডে।
  • একক | 24.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৪658458
  • পটকে

    কমাতে হবে। বারবার লিখেছি :( কমিয়ে চাপে রাখতে হবে। আরে সায়েন্টিস্ট এর চিন্তা কী :) সে যেখানে কাজ হয় সেখানে করবে যেখানে হয়না করবেনা। ইন্সটির ওপর চাপ যাতে সে ইন্দাস্ত্রী ফেসিং হয়। ইনফ্যাক্ট এভাবেই তো হয়। এই যে অকুলাস রিফ্ট এতো হ্যাজালো ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে, ইউএস নেভির গ্রান্ট পেলো, আলটিমেটলি মার্কেটে নতুন কিছু আনতে পারছে কী ? কাঁড়ি সরকারী পয়সা ঢেলে লাভ কী হলো। সেই মার্কেট ই ডিটারমাইন্ করে। আবার বেচার মত কিছু বানালে মার্কেট থেকেই নেক্সট ইনোভেশন এর টাকা তুলে নেবে।
  • potke | 126.*.*.* | ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৫658459
  • মিনসেকুল ঘুমোতে দেবেনা :X

    স্বপ্ন দেখাও জরুরী রে ফাগোল ঃ)
  • একক | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১658461
  • না না ঘুমো :) আমি একটু সেলফ প্যাম্পারড সোশালিস্ট দের জ্বালাচ্চিলুম। এই অবস্থা হয়েছে যে এনারা এখন চাহিদা আর যোগানের শর্ত ভুলে গেছেন। নিজেদের থিওরিকেই বিট্রে করছেন। এগুলো মার্কেট দ্বারা করাপটেড হওয়ারই ফল যা বাইরে থেকে দেখে ওয়েলফেয়ার মানসিকতা মনে হয়। এই জায়গা থেকেই মার্কেট এসে লোভ দেখিয়ে, বেটার এনভায়রনমেন্ট সাপোর্ট দিয়ে তুলে নিয়ে যায়। আমরা গ্লোবাল ইনোভেশনের পার্ট ভেবে নিজেদের সন্তুষ্ট করি। আসলে আউটসোর্সড এনটিটি কাম মার্কেট এজেন্ট অফ অলরেডি ডেভেলপড কান্ট্রিস।
  • T | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১658460
  • একক, অকুলাস রিফট প্রচুর হেজিয়েছে ঠিকই, কিন্তু নতুন জিনিস এনেছে। ইলিনয়েসের এক প্রফেসর দুবছর কাজ করেছেন ওখানে। অবদান হচ্ছে কম্বিনেটোরিয়াল ফিল্টার। আমার এক ঝলক দেখে মনে হয়েছে স্টেট এস্টিমেশনে নতুন ফিল্ড খুলতে যাচ্ছে।
  • potke | 126.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৬658463
  • লাভেল?
  • T | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৮658464
  • হ্যাঁ...:)
  • potke | 126.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১১658465
  • আমার ঘুম আর হয়েছে আজকে, পেপার টা পড়ি।
  • একক | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৫658466
  • টি
    অকুলাস নিয়ে প্রচুর আশা আছে, কিন্তু এদেশে এরকম কাজ করার জন্যে যদি কেও কান্নাকাটি করে সরকার কে দোষ দেয় তুমি কী বলবে ? সেটাই প্রশ্ন ছিলো। ওরা ঠিক কোনো না কোনো দিক দিয়ে মার্কেট অরিয়েন্টেড এপ্লিকেশন খুঁজে নেবে। কখনই আটকে থাকবে না। কিন্তু এদেশে হলে ?

    ধরো অকুলাস তো বড় ব্যাপার, আমি একটা পাতি সিস্টেম বানালুম যেখানে ভিআর দিয়ে জিম্ব্যাশিয়াম ডিসাইন করা যায়। তুমি গ্লাস পরে পাহাড়-জঙ্গলের মধ্যে দিয়ে হাইক করছ। আসলে জিমে কন্ভেয়ারের ওপর হাঁটছ। ওদেশে হুলিয়ে বিক্রি হবে। এমনিতে জিমে এত্রিষণ রেট্ প্রচন্ড হাই কাজেই ওই কোম্পানি গুলোই ফান্ড করবে। এতবড় মার্কেট তৈরী করেছে যে ওরকম সাধারণ একটা জিনিস বানিয়েই তুমি নেক্সট রিসার্চের টাকা তুলতে পারো।

    এদেশে পারবে ? আমেরিকার সঙ্গে গভমেন্ট ফান্ডিং নিয়ে তুলনা করার এটাই বিপদ। ওদের কাজ থেকে যেভাবে হোক টাকা তুলে নেবার বিশাল একটা বড়লোক মার্কেট ওদেশে আছে যারা ফাস্ট রোলিং টা করিয়ে দেয়। এদেশে করলে এদেশের মতই ভাবতে হবে। তাই স্বপ্ন দেখলে চোখ খোলা রেখে দেখা ভালো। মার্কেট কনশাসনেস মানে এইটাই। ওদের কোথায় ঢালছি এবং কোথায় বেচছি সেন্স টা মাচ ক্লিয়ার।
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৩658467
  • উচ্চারণ করা যায় না এমন নিক থেকে লেখা পাবলিকদের সম্বোধন করে কথা বলতে আমার রুচিতে বাধে, তবু ছোট করে দুটি কথা !! নামধারীকে বলে যেতে চাই।

    ১। গান্ডুমিকে গান্ডুমি বলতে আমার অসুবিধে হয় নি, হবেও না।
    ২। গান্ডুমি যদি মনে হয় মা বাব তুলে গাল দেওয়া, তা হলে ভাষাজ্ঞ সম্বন্ধে একটু পড়াশোনা করে আসুন গে যান, পরবর্তী বুলি কপচানোর আগে।
  • S | 109.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৩658468
  • কিন্তু সেক্ষেত্রে আমেরিকার স্কুলগুলো (বিশেষত পেরাইভেট) এতো বিশাল এন্ডাউমেন্ট নিয়ে কি করছে? আজ সকালেই দেখলাম (অন্য উদ্দেশ্যে) ইয়েলের আয়ের থেকে ব্যায় বেশি - মানে ঐ ফান্ডের দরকার আছে।

    আর টেনিউরশিপের কি হবে?
  • একক | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৭658469
  • আমেরিকা :) এইটা লিখে পালাবো।

    আরে আমেরিকান গভ প্রচুর টাকা ঢালে এডুকেশনে -রিসার্চে এটা ঘটনা তো। তা দিয়ে কী প্রমান হয় ? ধরুন মেলিন্ডা গেটস ফাউনদেশন বিলিয়ন ডলার ঢালছে নিউত্রিষণ রিসার্চে। এখনো মার্কেটেবল প্রোডাক্ট নেই তাও ঢালছে। ওদের মডেল টা একবার পুরো টা দেখুন। ক্যাপিটালিস্ট কান্ট্রি ইনোভেশনে ইনভেস্ট করা কী আমাদের মডেলের সঙ্গে সেম ? ওদের মার্কেট এত বড় এবং সোজা কথায় বড়লোকে ভরা যে ইনোভেশন বেসড স্টার্ট আপ গুলো নিজের প্রাইমারি সাস্তেইনেবিলিতি তৈরী করে নিতে পারে। সেটা এখানে করতে গেলেই তো কান্নাকাটি। তখন বলবে ট্রিকল ডাউন ইকনমি মানি না,শুধু বড়লোক দের জন্যে প্রোডাক্ট বানালে হবেনা অমুক তমুক। কোনো এক কলসির জল তুলে আরেক কলসি তে ঢালা এই তো সরকারের কাজ। আমরা আঁকড়ে থাকব বামপন্থী দৃষ্টিভঙ্গি কে এদিকে চাইবো আমেরিকার মত সিস্টেম হোক একী হয় ?

    এইযে ইয়েল বললেন, যদ্দুর জানি ওখানকার আর্ট এন্ড ফটোগ্রাফি কোর্স এর পৃথিবীজোড়া দাম আছে। ইয়েল এ টাকা ঢালছে যারা বেরোচ্ছে তারা টপ লেভেল ফ্যাশন ফটোগ্রাফার, নিউস ফটোগ্রাফার পরবর্তীকালে। এদেশে অত বড় পশ মার্কেটই নেই যাতে ঢোকার জন্যে লোকে আর্ট এন্ড ফটোগ্রাফি নিয়ে কাজ করবে। প্রিন্ট মিডিয়ায় ঢুকতে চায়না কেও ইন্ডিয়াতে।
    কল্যানী থেকে এগ্রিকালচার এ এমএসসি করার পর ব্যান্ক ম্যানেজার হিসেবে নিতো। কারণ উদ্দেশ্য ছিল এরা ভবিষ্যতে কৃষি লোন এর ব্যাপারে বেটার ডিসিশন মেক করতে পারবে। মহৎ উদ্দেশ্য সন্দেহ নেই। আদতে হলো কী ? কৃষি ব্যাপারটা ছোটো ছোটো মালিকানায় ভাগ করে দেওয়া হলো সংস্কার নাম দিয়ে (সেটা ভালো কী মন্দ আলোচ্য নয়) যাদের এগ্রিকালচার রিসার্চের এন্ড-কনসিউমার হবার ক্ষমতা নেই। সরকার বাঁধা দামে সার কিনলো যাতে সার কোম্পানি বড় লাভের মুখ দেখলনা। এই চাষীরা এমন কোনো এক্সাইটিং অফার নিয়ে এলোনা ব্যাঙ্কের কাছে যাতে আলাদা করে এগ্রিকালচার এর মাস্টার্স লেভেলের জ্ঞান লাগে। পুরোটাই যেমন-তেমন করে কুটির শিল্প হিসেবে চলতে লাগলো।
    আমাদের প্রচুর রান্চ থাকলে কী হত? বড় মালিকানার খামার আমেরিকার মত। সেই খামার তার দরকারে ডেয়ারী টেকনোলজিস্ট রাখত। নতুন নতুন প্রজেক্ট রাখত সরকারের কাছে। হলনা। আমরা "শোষণ" গল্প খুঁজতে শুরু করলুম।

    এই করে করে একটা প্রচন্ড স্বল্প সম্ভাবনাপূর্ণ বাজার তৈরী হয়েছে যেটা নাম্বারে বেশি বলে বাইরের দেশের কাছে লোভনীয় কিন্তু কোয়ালিটি বাইং বাড়ছেনা। কীকরে ইনোভেশন ফান্দেদ হবে ?

    এভাবে দুদিকে পা রেখে হয়না :) "টাকা নাই তাই চাকা নাই " এটা ভয়ঙ্কর চক্কর যেটা থেকে বেরোবার জন্যেই ওদের রাজনীতি টা আলাদা। আমি এদিকে
    বৃহৎ পুঁজি চাইবনা, সাম্য হিজিবিজি নিয়ে মেতে থাকবো ওদিকে ভাববো কেন আমেরিকার মত সরকারী সাহায্য দেবেনা এটা জাস্ট আমেরিকা ফেরত লেফট লিবেরাল দের প্রবলেম। একটা বিশাল বড় শোষণের ওপর দাঁড়িয়ে আমেরিকা আমেরিকা। ওদের জেইলগুলো কালো দের খাটিয়ে সেলফ সাসটেইনেব্ল। জীন গবেষণায় প্রচুর মৌমাছি মেরে ফেলার পর ওদের হুঁশ হয়। এগুলো কোনটা খারাপ কাজ নয় কিন্তু। জাস্ট ডিফারেন্ট থিঙ্কিং প্রসেস যেটা খুব ভেতর থেকে আলাদা। ওরা কার্বন ক্রেডিট কেনার অপশন রেখেছে চুক্তিতে। মানে এটা পার্ট অফ বিসনেস যে আমি ঘর বেশি নোংরা করব কাজেই ভাড়া বেশি দিচ্ছি। আর আমরা ভাবছি তাই তো ঘর নোংরা হলে কী মুশকিল হবে বাবা জঙ্গল কেটে কাজ নেই। আমরা কোনদিন কার্বন ক্রেডিট কেনার কথা ভাববনা। আমরা এভাবে ভাববনা যে চল নোংরা করে যা ফায়দা তুলে নেব তা দিয়ে কার্বন ক্রেডিট পুষিয়ে যাবে। পরে আবার কার্বন কমাবার কোনো রাস্তা ভাববো খন। এগুলো একদম ভালো-খারাপ উচিত-অনুচিত এর ব্যাপারই না :) দুটো ডিফারেন্ট থট ওয়ার্ল্ড। এবং যে যার মত ফলাফল পায়। এইটে তে বসে ঐটার সুবিধে চাওয়া এটা খুব গোলমেলে। তবুও মানুষ চাইবে। নোটে কেন মুড়োলি জিগ্যেস করার মানে হয়না। তবে আলটিমেটলি ওই দক্ষিনপন্থী গুর্গুরুতেই যাওয়ার পূর্বলক্ষণ আরকি। তবে কলোনি হিসেবে যাবে এইটাই সমস্যা।
  • একক | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪২658470
  • "আমেরিকা ফেরৎ" কথাটা ওভারকিল। ইউরোপের লেফট লিবেরাল রাও এই বেস্ট অফ বোথ অশ্বডিম্ব বানানোর ডায়ালেমায় ভোগেন। শার্ল এব্দ আরও প্রকট করেছে সেটাকে। ওটা আমেরিকা করিয়ে থাকলেও অবাক হবোনা। যাদের চারদিকে চারটে আর্মড গার্ড বসানোর ক্ষমতা বা মানসিকতা নেই মানুষ প্রতি তাদের একটু বুঝেশুনেই চলা উচিত। লিবার্টির ডেফিনিশন যার রাজনীতির যেমন।
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪৩658471
  • ও বাওয়া জল কোথায় গড়িয়েছে। একটা সোজা পোশ্নো করেছিলাম, আইনের শাসন নিয়ে। উত্তর দেওয়ার ক্ষমতা না হওয়ায় সেটাকে ইয়ার্কি আখ্যা দেওয়া হয়েছে। ওটা কিন্তু একেবারেই ইয়ার্কি ছিল না। বুদ্ধর অপদার্থর্তা ঢাকতে কত মাছ যে লাগবে। :-)
  • Ekak | 24.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪৯658472
  • ওটার কোনো উত্তর ছিল না :)) থাকলে তো আসবে। যা আমার শাসন তাই আইনের শাসন :) এইতো কথা।
  • Ishan | 214.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৫০658474
  • আর হ্যাঁ, ভূমি সংস্কার প্রসঙ্গে এসেম ভুল লিখেছেন। ভূমি সংস্কার হল বে-আইনী (সিলিং বহির্ভূত ) জমি খাস করার কার্যক্রম। ওটার সঙ্গে অধিগ্রহণের কোনো সম্পর্ক নেই। যদ্দুর যাইই হোক ওটা বাম সরকারের গোড়ার দিককার ভালো কাজগুলোর মধ্যে একটা (তখন কী ভাগ্যিস অপদার্থ বুদ্ধ মুখ্যমন্ত্রী ছিলেন না)। এবার ওই জমি খন্ড খন্ড করে বিলি করার বদলে অন্য কিছু করলে ভালো হত কিনা, সে আরেক প্রশ্ন।

    আর আমি যদ্দুর জানি, মাইনে বিষয়ে রঞ্জনদা ঠিকই বলছেন। অবশ্য এই ব্যাপারে আমি সঠিক জানি তা নাও হতে পারে। আমি যা জানি, তা হল, সব রাজ্যই একটু একটু করে মাইনেপত্তর বাড়িয়েছে। বাম সরকার এ ব্যাপারে যা করেছে, কৃতিত্ব দাবী করতে হলে বাকি সব সরকারই তা করতে পারে। বাম সরকারের অধিক কোনো কৃতিত্ব নেই, বাকিদেরও নেই। এটা হচ্ছে "উফ আমরা কী করে দেখিয়েছি, ভূ ভারতে এমনটি আর কেউ করে নাই" সিনড্রোম।
  • Ishan | 214.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৫২658475
  • হ্যাঁ, সেটা স্বীকার করে নিলেই হয়। একমাত্র সিপিয়েম ক্ষমতায় থাকলে সেটা আইনের শাসন, বাকি সব বে-আইনী। :-) তাহলেই আর কোনো গোল থাকেনা।
  • adhuli | 230.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৪৮658476
  • ঈশান, কেন জানি না বুদ্ধ-র ওপর আপনার এতটা ক্রোধ, যেটা আপনার সব লেখাতে বড় বেশি প্রকট ভাবে ফুটে ওঠে। ওনার সাফল্য, ব্যর্থতা নিয়ে নিশ্চয় তুলনামূলক আলোচনা করা যায়, তবে জ্যোতি বসুর ২০ বছর এর স্থবিরতার পরে বুদ্ধ এসে একটা চেষ্টা করেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আজকের সেক্টর ফাইভ থেকে শুরু করে যেটুকু কাজ হয়েছে, সেটুকুও হয়ত হত না, উনি না থাকলে। তবে প্রসাশক হিসেবে উনি বড় বেশি ভদ্রলোক ছিলেন, কোনো সন্দেহ নেই। ওনার জায়গা তে অন্য কেও হলে মমতাকে চাবকে সিধে করে দিতেন, ২৫ দিন চকলেট খেয়ে, ছবি এঁকে অনশনের নাটক করতে দিতেন না। তিন বছর মমতার অপশাসন দেখার পরে এখন মনে হয় সেটা হলেই অনেক ভালো হত। আজকে পশ্চিমবঙ্গ অনেক ভালো জায়গাতে থাকত।
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৮658477
  • না জানার কি অছে। "ওরা ২৩৫ আমরা ৩৫", "পেইড ব্যাক ইন থেয়ার ওন কয়েন", "লাইফ হেল করে দেব", এসব বুদ্ধ জমানার অমর উক্তি। ভদ্রলোকেরা এরকম বাণীইই দিয়ে থাকেন মনে হয়। আর চাবকে নয়, উনি গুলি চালিয়ে সিধে করে দেবার চেষ্টা করেছিলেন। সেসব কয়েন ফেরত দিতে গেলে খারাপ ব্যাপার হবে। অতএব, শুধু ক্রোধটুকুই থাক না। ওটা ওনার প্রাপ্য।
  • sm | 233.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫০658478
  • সিলিং বহির্ভূত বে আইনি জমি খাস করায় কুনো আপত্তি নাই। আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে হলো ভূমি সংস্কারের এই জায়গা টুকু।
    Introduced in 1978, and given legal backing in 1979 and 1980, Operation Barga became a popular but controversial measure for land reforms. The ultimate aim of these land reforms was to facilitate the conversion of the state's bargadars into landowners, in line with the Directive Principles of State Policy of the Indian Constitution (Art. 34).
    বিশেষত লাস্ট অংশ তে। এখানে সরকার বর্গাদার দের পক্ষ নিয়ে জমি মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিলেই পারত।সরকারের উদ্দেশ্য খারাপ ছিল বলিনি।
    ভুল হলে সংশোধন করে দেবেন।b, একবার কিছুটা বোঝাতে পেরেছিলেন।
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৪658479
  • "উনি গুলি চালিয়ে সিধে করে দেবার চেষ্টা করেছিলে"
    এই দলকচড়া মার্কা আধা মিথ্যের খুড়োর কল ভাইরা যাতে অনন্তকাল চালু রাখতে পারে সেইজন্যেই বোধহয় দিদি সিবিআই-কে তদন্ত করতে দেয়্নি।
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৮658480
  • আপনি তো আইনের শাসন চান কিনা সেটাই বলতে পারেন না, :-)

    বুদ্ধবাবু গুলি চালিয়েছিলেন, লোকে পছন্দ করেনি, আইনের শাসন অনুযায়ী ভোটে হেরে গেছেন। ২৩৫ এর মেজরিটি, গোটা মিডিয়া হাতে নিয়েও যে নিজের সিটেই ভোটে হারে, তার হারাই উচিত। সে আপনার যতই গা চিড়বিড়োক। :-)
  • cm | 116.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৩658481
  • দ এর দেওয়া সাম্প্রতিকতম লিঙ্ক মনে হয় দেখেননি। খবরের কাগজে কি নজর পড়ে মাঝেসাঝে? অবশ্য কেউ কেউ সেনবাবুকেও এন্টারপ্রেনার ভাবেন। ও ঠিক আছে নিরপেক্ষতা সিঙ্গুলার ঘটনা।
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৫658483
  • ভোটে তো একদল হারে আর আর এক দল যেতে-এ আর নতুন কি হয়েছে?

    কিন্তু অন্যলোকে মাথা মুড়িয়ে মস্তিষ্ক প্রক্ষালন করে কবে টুপি পড়িয়ে দিয়ে বলেছিল "ক্রোধ কর"-আর সেই টুপি এখনো মাথায় চড়িয়ে ক্রোধ করছেন।

    আইনের প্রতি এত ভালবাসা যখন তখন একবার সাহস করে টুপিটা খুলে নিজে নিজে চেক করে নিন না যে আইন মেনে গুলী চালনো হয়েছিল কিনা!!
  • cb | 68.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৫658482
  • এই ওয়ান লাইনার টাইপ গুলো বেশ ভাল লাগে :)

    যেন সন্চালক অনুষ্ঠান শেষ করে দিলেন
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৬658485
  • হ্যাঁ, হ্যাঁ, নিয়মিতই পড়ি। তিনো সরকারকে "চোখের মনি"র মতো রক্ষে করার দায় আমার নেই। সেনবাবুকেও এন্টারপ্রেনার ভাবার দরকার পড়ে না। জালি লোককে জালি বলেই ভাবি।

    আপনার বক্তব্যটা কি পরিষ্কার করে বলুন না। আর হ্যাঁ, আইনের শাসন সম্পর্কে ভিউ জানাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন