এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৪ নভেম্বর ২০১৬ ১১:৫৫724149
  • ছোটো,
    :-)) দ্যাখেন নি উমা ভারতী বলেছে মোদীকাকা তো কার্ল মার্ক্সের আইডিয়া ইমপ্লিমেন্ট করেছে।

    ইন্ডিয়ান যুগাড় সিস্টেম সত্যিই লা-জওয়াব
  • ছোটোলোট | ২৪ নভেম্বর ২০১৬ ১১:৫৯724150
  • বোকিলের ট্যাক্স উঠিয়ে দেবার পলিসিও হুবহু সোশালিজম থেকে টোকা। সোভিয়েত দেশে কোনো আয়কর বিক্রয়কর ছিল না। জমা টাকার ওপর সুদ ছিল না। বরং জমা টাকা তুলতে গেলে ট্র্যানজাকশান চার্জ দিতে হত। নেহাৎ সেকালে প্লাস্টিক মানি চালু হয় নি, তাই ঐ ব্যাপারটা বলতে পারছি না। বোকিলকে কাল্টিভেট করা দরকার। এই সমস্ত আইডিয়া ওর একার মস্তিষ্কপ্রসূত নয়।
  • ছোটোলোক | ২৪ নভেম্বর ২০১৬ ১২:০০724151
  • উমা ভারতী তাহলে ঠিকই বলেছেন।
    যত দেখছি তত মিল খুঁজে পাচ্ছি।
  • ছোটোলোক | ২৪ নভেম্বর ২০১৬ ১২:০৪724152
  • দেশের ভেতরে বারটার সিস্টেম চালু হবে দেখে নেবেন।
  • Ekak | ২৪ নভেম্বর ২০১৬ ১২:০৬724153
  • যাঁরা এপ্স এর রেসাল্ট কে টুপি পোড়ানো বলছেন তাঁরা একটা সেট অফ কোশ্চেনেয়ার সাজেস্ট করুন বরং। গুরুচন্ডালির পক্ষ থেকেই সমীক্ষা হোক ফেসবুক এপ্স বানিয়ে। সবাই সেটা খেলবো + শেয়ার করবো। দেখা যাক রেসাল্ট কী আসে।
  • d | ২৪ নভেম্বর ২০১৬ ১২:১৬724154
  • খুচরো সমস্যায় বার্টার তো চলে। ১ ২ টাকা পাওনা হলে অনেকসময়ই এক্লেয়ার্স বা ভিক্স লজেন্স দেয়। বছর আষ্টেক আগে একবার আমাদের ক্যান্টিনে এক ছোকরা ৩৫টা এক্লেয়ার্স জমিয়ে যে কাউন্টার দিত সেখান থেকে ৩৫ টাকার থালি তুলতে গেছে, ভেন্ডার নেবে না, ছেলেটাও ছাড়বে না সে কি ক্যাওস। ছেলেটা মোটামুটি শ খানে লোক যোগাড় করে ফেলেছে, কারণ প্রায় সকলেই ভুক্তভোগী। তারপর এইচ আর এল, অ্যাডমিন এল। তারপর থেকে সেই ভেন্ডার এক্লেয়ার্সের বদলে সবুজ নীল হলদে প্লাস্টিকের টোকেন চালু করল।

    তবে ওষুধ বা দুধের দোকানে নির্বিকার মুখে এক্লেয়ার্স বা ভিক্স ফেরত নিয়ে নেয়। মানে আজ হয়ত আমাকে ২ টাকার বদলে দুটো লজেন্স দিল। সামনের সপ্তাহে গিয়ে আমি আবার ঐ লজেন্সদুটো দিয়ে দিলাম। বাক্যব্যায় না করে নিয়ে নেয়।
  • b | ২৪ নভেম্বর ২০১৬ ১২:৪৬724155
  • বার্টার নয়, তবে টাকা জমা রেখে দিচ্ছে লোক্যাল মুদি খানা। ২০০০ টাকা দিলে ৩০০ টাকার জিনিস কিনলেন। ১৭০০ ফেরত দেওয়া চাপ। তারপরে বলছে, জমা থাকুক, আপনি আস্তে আস্তে শপিং করুন, ১২০০/১৩০০ খরচ হলে বাকিটা দেবো।
  • Reshmi | ২৪ নভেম্বর ২০১৬ ১২:৫৫724157
  • রাজ্যসভায় ডিবেট চলছে, প্রধাণ মন্ত্রীর উপস্থিতিতে।
  • ছোটোলোক | ২৪ নভেম্বর ২০১৬ ১৫:৪৩724159
  • হ্যাঁ। এটা হিমশৈলের চুড়োটুকু।
    আসল বার্টার যখন ঢুকবে, তখন লেনদেন অন্যরকম হয়ে যাবে। টাকা, বা খুচরোর বদলে লবেঞ্চুষ নয়। ফেইলড ইকোনমিতে যেটা হয়। ভারতের মত একটা উন্নত দেশে এটা কাম্য নয়।
  • .56 inches | ২৪ নভেম্বর ২০১৬ ১৫:৫২724160
  • ।। হীরক রাজার দরবার। ।

    রাজা = অর্থমন্ত্রী, রাজ কর, কি খবর?

    অর্থমন্ত্রী = আজ্ঞে ঠিকমতো হচ্ছে না আদায়!

    রাজা = এতো মহা দায়!

    অর্থমন্ত্রী = মহারাজ, কর তো সবাই দিতে চায়, কিন্তু খুচরো না পেলে কি উপায়!

    রাজা = কেন! নতুন নোট তো পাঠিয়েছি প্রজাদের জন্য।

    অর্থমন্ত্রী = আজ্ঞে চাহিদার তুলনায় উহা যৎসামান্য।

    রাজা = কালো টাকা জমাবে আর রাজকরে বাকি!

    বিদুষক = মহারাজ, ফাঁকি! ফাঁকি!

    অর্থমন্ত্রী = মহারাজ, সে তো জানি! কিন্তু সাধারণ প্রজাদের সংসারে যে টানাটানি।

    রাজা = কেন! ওরা কি জানতো না বাজারে আসছে নতুন 'মানি'!

    বিদুষক = ওটা জানতো কেবল আম্বানি আর আদানী।

    রাজা = শুধু একটাই আফশোস! রানীর মনেও অসন্তোষ!

    বিদুষক = সারদা ও নারদার পুরোটাই বুঝি গেল বাঁশ!

    রাজা = সব নোটই তো পাল্টে দেবার দিয়েছি আশ্বাস! তবুও এতো চেঁচামেচি করছে কেন!

    বিদুষক = আজ্ঞে, ওটাতো পুরোটাই নাটক, একেবারে সাজানো।

    রাজা = তা গবেষক, ২০০০ এর নোটও কি করা যাবে জাল!

    গবেষক = মোটেই না মহারাজ, এটা পুরোটাই তো ডিজিটাল।

    রাজা = ও তাই বটে, এতো বুদ্ধি তোমার ঘটে!

    গবেষক = মাইক্রো চিপ লাগানো আছে নোটে।

    রাজা = কিন্তু ৫০০-এর নোটের সমস্যা বড়ই আজ!

    গবেষক = চিন্তা করবেন না মহারাজ, ২০০০কে করে চার ভাঁজ, নিশ্চিন্তে কিনতে পারবেন সব্জি আর মাছ।

    রাজা = গবেষক তুমি ধন্য, উপহারে ১০টি নতুন বান্ডিল রইল তোমার জন্য।

    গবেষক = আজ্ঞে আমি নগন্য, এসবই আপনার জন্য।

    রাজা = ওহে রাজজ্যোতিষী, তোমার পঞ্জিকা কি বলে? কালোধন উদ্ধার হবে কি নোট বদলের ফলে?

    জ্যোতিষী = রাঘব বোয়ালদের ধরা পড়ার সম্ভাবনা ক্ষীণ, সাধারণ প্রজাদেরই দুর্দিন।

    রাজা = আর কি বলে গ্রহ নক্ষত্র?

    জ্যোতিষী = ব্যাঙ্ক আর ATM-এর সামনে লাইন পড়বে সর্বত্র।

    রাজা = আরে প্রজাদের অসুবিধা হবে মাত্র দুদিন, তারপর তো শুধুই সুদিন!

    জ্যোতিষী = মহারাজ, সে সম্ভাবনা বড়ই ক্ষীণ।

    রাজা = আবার সংশয় কি নিয়ে! ২.৫লাখ তো পাচ্ছে যদি করে বিয়ে!

    জ্যোতিষী = না মানে ইয়ে... শনি শুক্র বুধ এই তিন গ্রহ..

    রাজা = কি বিদ্রোহ!!

    জ্যোতিষী = না ঠিক তা নয়! তবে টাকার জন্য প্রজাদের মধ্যে দাঙ্গা লাগার রয়েছে ভয়!

    রাজা = দাঙ্গা তো আমার কাছে নতুন নয়! ভুলে যেও না ছাতি আমার পঞ্চাশ প্লাস ছয়!
    কি ঠিক কিনা?

    পারিষদ = ঠিক ঠিক ঠিক।

    রাজা = সভাকবি, হয়েছে রচনা?

    সভাকবি = আজ্ঞে, জাঁহাপনা।

    রাজা = তাহলে শোনাও রাজ বচন, পারিসদ সবে শোনো দিয়া মন।

    সভাকবি = অনাহারে নাহি ক্ষেদ, ব্যাঙ্কের লাইনে দাঁড়লে কমে মেদ। খুচরো যদি নাও পাই, রাজকর দেওয়া চাই। ধন্য ডিমনিটাইজেশান, হীারকের রাজা ভগবান।
  • ছোটোলোক | ২৪ নভেম্বর ২০১৬ ১৫:৫৬724161
  • টপ হয়েছে!
  • de | ২৪ নভেম্বর ২০১৬ ১৬:৩০724162
  • কে লিখলো? খুব ভালো !!
  • .56 inches | ২৪ নভেম্বর ২০১৬ ১৯:১২724163
  • নোটচুরি

    হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত,
    তার যে এমন টাকার ব্যামো কেউ কখনো জানত?
    দিব্যি ছিলেন ফরেন ট্যুরে এয়ারপ্লেনে চেপে,
    একলা বসে ঝিম্‌ঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে!
    আঁৎকে উঠে দিল্লি ছুটে পাকিয়ে হট্টগোল,
    হটাৎ বলেন, “কালো টাকা, বস্তা ভরে তোল!”
    তাই শুনে সব ব্যাঙ্কে ছোটে, উকিল-হাকিম-পুলিশ,
    মিডিয়া বলে, “জাল আছে নোট সাবধানেতে তুলিস।”
    ব্যস্ত সবাই এটিএম-এ করছে ঘোরাঘুরি—
    নোট গুনছে আম আদমি, চ্যাঁচায় ইয়েচুরি!
    নতুন টাকা! আজব কথা! তাও কি হয় সত্যি?
    পাঁচশো হাজার ব্যান হয়ে দেশ দু’হাজারে ভর্তি!
    সবাই তাঁকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না,
    বিদেশ থেকে ফিরে আসুন, চুলোয় যাক চায়না।

    রেগে আগুন তেলে বেগুন, কেঁদে বলেন তিনি,
    লাইনে থাকুন পঞ্চাশ দিন করব না বেইমানি
    “নোংরা ছাঁটা কেজরি ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা,
    স্বচ্ছ ভারত করব শুরু জানুয়ারির পয়লা।”
    “এ নোট যদি আমার বলিস করব তোদের জবাই”—
    গান্ধির মুখ উলটে গেছে রাখুন জেনে সবাই।
    ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়—
    ব্ল্যাক মানি সব ফর্সা হবে নয় এগারো পাতায়
    “আফিসের এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর,
    “একগাদা নোট ভুল ছেপেছি, তাও করেছে খবর।
    “ইচ্ছে করে এই ব্যাটাদের ভোট নিয়ে খুব নাচি,
    আচ্ছে দিনের হুজুগ তুলে খুচরো নিয়ে বাঁচি
    “নোটকে বলে তোমার আমার—নোট কি কারো কেনা?
    “ভোটের আমি জোটের তুমি, নোট দিয়ে যায় চেনা।”
  • Arpan | ২৪ নভেম্বর ২০১৬ ২২:১৩724165
  • ইউপিআইঃ

  • ছোটোলোক | ২৪ নভেম্বর ২০১৬ ২২:২২724166
  • তার মানে প্রত্যেকের স্মার্টফোন থাকতেই হবে - এটাই নেসেসারি কন্ডিশন।
  • | ২৪ নভেম্বর ২০১৬ ২৩:০২724168
  • আজ মনুদাদু মুখ খুলেছে। ঝেড়েছে ভালই।
  • | ২৪ নভেম্বর ২০১৬ ২৩:০২724167
  • আজ মনুদাদু মুখ খুলেছে। ঝেড়েছে ভালই।
  • sm | ২৪ নভেম্বর ২০১৬ ২৩:০৮724170
  • টু জি/থ্রি জি/কোলস্ক্যামে জড়িয়ে থাকার জন্য বক্তব্যের ধার কমে গেছে।
    তবে পলিমার নোট না আনতে পারার জন্য মনু বাবু কিছুটা দায়ী বটে।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১৬ ২৩:১৬724171
  • ফিচার ফোনের জন্য *৯৯# USSD সার্ভিস রয়েছে।

    এই নিয়ে কততমবার যেন বললাম গুরুতে।
  • মধ্যবিত্ত | ২৪ নভেম্বর ২০১৬ ২৩:২১724172
  • স্মার্টফোন থাকতেই হবে এমনটা নয়।
    কেউ চাইলে প্লাস্টিকও ব্যবহার না করতে পারেন।
    এমনকি কেউ চাইলে কাগজও ব্যবহার নাই করতে পারেন।

    কাগজে না ছেপে, সুমেরিয়ানদের মত এঁটেলমাটিতে লিখে, পুড়িয়ে টালি-বই বানিয়ে ঝাঁকামুটে ডেকে ছেলেমেয়েকে স্কুলে পাঠাতে পারেন। কেউ জিজ্ঞেস করলে বলে দেবে আমার বাবা মা পড়াশুনো করতে গেলে কাগজের ব্যবহার জানতে হবে এটা নেসেসারি কন্ডিশন বলে বিশ্বাস করেন না। মনে হয় না এতে কারো আপত্তি থাকবে। উল্টে কিছু ফলোয়ারও জুটে যেতে পারে।

    একইভাবে শিক্ষার মত অর্থের জন্যও কাগজের ব্যবহার নেসেসারি কন্ডিশন নয়। আমাদের দেশের বহু মানুষই অর্থ বিনিময়ের জন্য কাগজের সাহায্য নেননি। এখন অব্দি কোন সরকারই তাঁদের ঘাড় ধরে বাধ্য করে নি কাগজ ব্যবহার করতে। এমনকি তাঁরা লজ্জানিবারনের জন্য বস্ত্রের সাহায্যও নেন না। কোন সরকার গত সত্তর বছরে তাঁদের অর্থনীতি বা লজ্জানীতিতে হস্তক্ষেপ করে নি**। বর্তমান বজরঙ্গী সরকার বাহাদুরও করবেন বলে মনে হয় না। যদি করেন, তবে এর প্রতিবাদে আমি কলেজস্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং অব্দি হেঁটে দেব, ঠনঠনে কালির দিব্যি।

    ** একেবারে করে নি বললে ভুল হবে, মাননীয় নেহেরুজী সে চেষ্টা করেছিলেন। কিসে ক্ষান্ত দিলেন জানিনা।
  • ছোটোলোক | ২৪ নভেম্বর ২০১৬ ২৩:৪৭724174
  • *99#USDD তে ডেটা সিক্রেসির কোনো এগ্রিমেন্ট নেই। লিংকটাতে এই জিনিসটা এড়িয়ে গেছে।
  • NPCI | ২৫ নভেম্বর ২০১৬ ০০:০১724175
  • অপ্পনদাটা একটা আস্ত পুঁজিবাদের দালাল। একটা লিং দিল, তাও বেসরকারী ব্যাঙ্কের। কেন রে বাপু, অমন সুন্দর সরকারী এনপিসিআই থাকতে বেসরকারী ব্যাঙ্কের লিং দেওয়া কেন ?

    http://www.npci.org.in/Product-Overview-NUUP.aspx

    এইটা হল *99# এর FAQ -
    http://www.npci.org.in/documents/FAQs-NUUP.pdf
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৬ ০০:১৭724176
  • "*99#USDD তে ডেটা সিক্রেসির কোনো এগ্রিমেন্ট নেই "

    বুঝলাম না। আরেকটু বিস্তারিত?
  • ছোটোলোক | ২৫ নভেম্বর ২০১৬ ০০:২১724177
  • বিস্তারিত বলে লাভ নেই। লেখার পরেই বুঝেছি ইরেলেভেন্ট। কার টাকা কে পাচ্ছে - এগুলো গোপন থাকে কি না।
  • কি আপদ | ২৫ নভেম্বর ২০১৬ ০৫:৩৯724178
  • ফেবু

    এক গ্রামে একটা ছেলে কাঁঠাল চুরি করেছে, চোর ধরা যায়নি। বিচার সভা ডাকা হয়েছে, সেখানে গ্রামের সবাই কে হাজির বাধ্যতা মূলক রাখা হয়েছে এবং সবাই হাজিরও হয়েছে। কেউ জানে না কে ওই কাঁঠাল চুরি করেছে। বিচারক কিছুটা অস্বস্তি তেই পড়েছেন। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো আর তিনি বলে উঠলেন, " কাঁঠাল চোরের মাথায় আঠা দেখতে পাচ্ছি"। বলাও শেষ আর চোর মাথাতে হাত দেওয়াও শেষ। চোর সবার সামনেই চলে এলো।

    কালো টাকা কাদের কাছে আছে সেটাও মোদীজি এই ভাবেই বোধহয় বের করে সামনে এনে দিলেন। চোর গুলো সব একাট্টা হয়ে কালো চাদর গায়ে দিয়ে কালো টাকার প্রমান নিয়ে রাষ্ট্রপতির কাছে ধরা দিতে গেছে।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৬ ০৫:৪৩724179
  • ওই কালো পাখিটাকে পাখিটাকে পাখিটাকে ----ধরে দাও না।

    ঃ-)
  • sch | ২৫ নভেম্বর ২০১৬ ০৭:৪১724181
  • যে সব চার অক্ষরের বোকারা মনে করছিল ক'দিন একটু কষ্ট করতে ক্ষতি কি, তাদের জন্য এই লিঙ্কগুলো রইলো

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=27783&boxid=162158472
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=27775&boxid=161954565

    ওই চার অক্ষরের বোকাদের জন্য বলি - গঙ্গা সাগর মেলায় গেছেন কোনদিন? সাগর দ্বীপে ২০১৫ সাল অব্দি একটা মাত্র ATM ছিল। তাও অনেক সময়েই তাতে লিঙ্ক থাকত না।
    দ্বীপের লোকসংখ্যা কত জানেন? দেড় লাখের কাছাকাছি। মেলার সময় লোক কতো আসে বাইরে থেকে জানেন? ৪ লাখের মতো। কতো টাকার কেনা বেচা হয় সাতদিনের মেলাতে জানেন? দু থেকে তিন কোটী টাকা। সেখানে গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে গুড় বেচতে আসা মানুষ কি কার্ড দিয়ে বেচা কেনা করবে? ওখানে টেলিফোন সিগ্ন্যাল আদ্ধেক সময় থাকে না। নেট BSNL ছাড়া আর কিছুই চলে না। তা লোকগুলো কি মোদীর কালো ধন চুষবে

    আমরা কি করতে পারি এই অবস্থায়। যত্ত পারেন অপোগন্ডটার নামে নোংরা স্ল্যাং ডার্টি জকস চালু করুন - ভালো ছন্দে প্যারোডী বাঁধুন - আর ছড়িইয়ে দিন whatsaap আর টুইটারে। একই জিনিস করুন ভকতদের সম্বন্ধে। অফিস কাছাড়িতে ভকত দেখলেই খিস্তি মারুন - মা মাসি তুলে - যত নোংরা খিস্তি পারেন - এদের বেঁদে থাকাটা কঠিন করে দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন