এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ০৮ জুন ২০১২ ০৮:৩৭12330
  • বাচ্চরা কেমন স্বপ্ন দেখে জানতে খুব ইচ্চে হয়। আমি ছোটবেলায় ইন্দিরা গান্ধীর ভূত আর কিড্ন্যাপিং এর খুব স্বপ্ন দেখতাম। একটা টেসার আইল্যান্ড এর চটি ভার্শান ছিল। সেখানে স্প্যারোর থোবড়া টা অবিকল আমার প্রতিবেশী জেঠুর মত ছিল। উনি হতেন কিডন্যাপিং গ্যাঙ্গের বস। কিন্তু একসময় নকশাল ছাড়া উনি জীবনে কোন দেন্জারাস কাজ করেননি।
  • kiki | ০৮ জুন ২০১২ ০৮:৩৩12329
  • ইসে, পিছিয়ে পড়া হেবি চাপ! বেঙীর ক্ষি হলো?

    সম্মবেদনা জানাবো ক্ষিনা বুঝতে পাচ্ছি না। এ মুহুর্তে পোচ্চুর কাজ চোখ রাঙাচ্ছে। এখন তাড়া খাবার সময় নেই। ঐ ঘুম না হওয়া কেস যদি হয় তো চাপ নেই। আমার একবার টানা একমাস ঘুম হয়নি। কেবল মাঝে সাঝে ঝিমুনি হতো। তখন বেমক্কা ভুলভাল স্বপ্ন দেখতাম ঝিমুনির মাঝে। দাঁত খুলে টপাটপ পরে যাচ্ছে, এরম।

    ও সেরে যাবে। বেঙী যাস্ট বিন্দাস হয়ে যাও। কোনো এক্সপেক্টেশন রেখো না। এটা খুব সিরিয়াস। আমি বেশ কয়েকমাস খুব মন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলাম। এখন ও কাটিয়ে যে উঠেছি তা নয়। তবে কেটে যাবে। তখন নিজেকে নিয়ে বিশ্লেষন শুরু করলাম। দেখলাম শালা যত্ত ঝামেলা তা কিছু রাবিশ এর কাছ থেকে ভুলভাল এক্সপেক্টেশন করার থেকে আসছে। এখন আর পাওয়ার আশা করি না। কেবল নিজের দায়িত্ব আর কর্তব্যে মন দিয়েছি। আর ভালো আছি।:P

    যদিও জানিনা কি প্রসঙ্গে এ আলুচানা শুরু হয়েছে।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:৩২12328
  • অভ্যু, শুনলাম। কিন্তু আকাশভরার বেস্ট ভার্শনটা ঐ একটাই দেবব্রতর গাওয়া ঋত্বিকের সিনেমায়।
  • riddhi | ০৮ জুন ২০১২ ০৮:৩১12327
  • ব্যাং, সেরকম কিছু না। পানু টাইপ গাল্প।

    একক মনে হয়, আমর মত, খুব ল্যাদ্খোর মানুষ। এরাই ঘুম স্বপ্ন এসব তপিকে এক্স্পার্ট হয়। এত বিচিত্র অভিজ্ঞতা, গল্পের শেষ ই হয় না। আপনি সারাদিন ঘুমোন, তাই না?
  • aranya | ০৮ জুন ২০১২ ০৮:২৪12326
  • ব্যাং, আমি এদ্দিন নিজেকে কিঞ্চিত দুর্ভাগাই ভাবতাম, ৭/২৪ মাথাব্যাথা, ডায়াবিটিস, ব্যাক পেন, স্টক মর্কেটে সব সেভিংস উড়িয়ে দেওয়া - ইত্যাদির জন্য। তোমার পোস্ট পড়ে অনেকক্ষন চুপ করে থাকলাম, খুব খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ। ভার্চুয়াল হাত রাখছি তোমার কাঁধে, এর থেকে তুমি নিশ্চয়ই বেরিয়ে আসবে।
    ঈশ্বর আছেন কিনা জানি না, এই সব সময়ে মনে হয়, একজন মঙ্গলময় ঈশ্বর থাকলে ভালই হত, যিনি সবকিছুর ভার নিতেন।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:২৩12325
  • সিংহ ভাল্লাগবে না কেন? বেজায় এলিগ্যান্ট লাগত সিংহদের। কিন্তু এককের সিংহের চপের রেসিপি আর এক-দু বছর আগে ইউটিউব না ফেসবুকে সেই একদল মাসাইদের সিংহকে চুক্কি দিয়ে সিংহের মুখের মাংস কেড়ে নেওয়ার সেই ভিডিও দেখে অব্দি কিঞ্চিৎ ভক্তি হারিয়েছি সিংহের উপর।
    এই বলে মনকে সান্ত্বনা দিই যে ওগুলো সিংহ ছিল বলে অম্নি আতাক্যালানে। সিংহী হলে একক বা মাসাই কারুর সাহসই হত না খিল্লি করার।
    গরুর রচনা এনে ফেলেছি।
  • bb | ০৮ জুন ২০১২ ০৮:২২12324
  • একটু দেরী হল- হ্যাপি বার্থডে টিনটিন - আজকের দিন এবং আগামী সমস্ত দিন শুভ হোক এবং দারুণ ভাল কাটুক - মস্ত বড় মানুষ হও তুমি এই কামনা করি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:১৭12321
  • কোনো ভয় নেই। বল ন ঋদ্ধি বল, প্লিজ?
  • একক | ০৮ জুন ২০১২ ০৮:১৭12322
  • ব্যাং দির সিংহ ভাল্লাগেনা ? বেশ থাম্ লুম.

    একটা শিকারী বেড়াল দেখেছিলুম কদিন আগে. আমি একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঘুরে বেরাচ্চিলুম. কেও কথাও নেই. সেই বেড়াল টা শুধু এডিক ওদিক যায়, আর মাঝে মাঝে তাকিয়ে থাকে.
    এটা অবিস্সী বেড়াল আর বিড়াল দের নিয়ে অনেকদিন ধরে পদ্য লিকচি. তার ফলে হতে পারে.
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৮:১৬12319
  • আমি মাঝে মাঝেই স্বপ্ন দেখি - ট্রেনে করে কল্যানী ফিরে যাচ্ছি - চারদিকে সবুজ মাঠ - স্টেশনে বাবা সাইকেল নিয়ে অপেক্ষা করবে - তখনো বাবার হার্ট অ্যাটাক হয় নি - আমি বাড়ি ফিরলে মা এক থালা গরম ভাত দেবে।

    আসলে এখনো তো বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে। বড্ড।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:১৬12320
  • মৈত্রেয় এখন ইস্কুলের অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়ে আছে, আর হাই তুলতে তুলতে আওয়ার ফাদার ইন হেভেন আউড়াচ্ছে, আর টিনটিনও এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে।
  • kk | ০৮ জুন ২০১২ ০৮:১৫12318
  • বাপ রে, আমি আবার যা বিকট সব স্বপ্ন দেখি সেসব আর না বলাই ভালো !!
  • riddhi | ০৮ জুন ২০১২ ০৮:১২12317
  • না না, সেগুলো খুব খারাপ গল্প। পরে হবে। মৈত্রেয়, টিনটিন আশেপাশে ঘুরঘুর করতে পারে।
  • aka | ০৮ জুন ২০১২ ০৮:১১12315
  • সেদিন একটা স্ব্প্ন দেখছিলাম। একটা নদীর পাশ দিয়ে হাঁটছি, একদিকে উঁচু উঁচু বিরাট বাড়ি, আমেরিকার বড় শহরের ডাউনটাউনের মতন, অন্য পাড়ে মধ্যযুগের মতন দূর্গ, রাস্তা। আমরা দূর্গের দিকে। সাথে আছে আমার দাদা আর বোন। বোনের বয়স সাম্পানের মতন, ওকে কোলে নিয়ে আমরা এক দূর্গ থেকে অন্য দূর্গে ছুটে বেড়াচ্ছি। মনে হচ্ছিল যেন লুকোচুরি খেলছি। এমন সময় বউ এমন ধাক্কা দিয়ে ঘুম ভাঙালে যে মেজাজটাই চটকে গেল।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:১১12316
  • প্লিজ, সিংহ নিয়ে আলোচনা যেন ঐ স্বপ্ন দেখা অব্দিই থেমে থাকে।
  • একক | ০৮ জুন ২০১২ ০৮:১০12313
  • আমি তো গুগল ট্রান্সলিতেরেতর -এ লিখি. এতে দাঁড়ি হয় না. ফুলস্টপ হয়.

    এসব গল্প ভাববে বা গান শুনলে আমার তো ঘুম একেবারেই আসেনা. ওয়ার মধ্যেই ঢুকে যাই.
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:১০12314
  • ঋদ্ধি ঃ-))
    শুনি দু-একটা স্বপ্নের নমুনা?
    (ঋদ্ধি কিছু লিখলেই আমার হাসি পেতে শুরু করে, মানে পরে একটা দমফাটা হাসির কিছু আসছে, সেটা অ্যান্টিসিপেট করে হাসি পেতে থাকে)
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৮:০৮12311
  • বাহ স্বপ্নে সিংহ দেখা ইন্টারেস্টিং
  • riddhi | ০৮ জুন ২০১২ ০৮:০৮12312
  • ছোটবেলায় আমরাও(অনেকে) ঘুম আসানোর জন্য মনে মনে গল্প বানাতাম। তবে সেগুলো বিশেষ ধরনের গল্প হত।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:০৭12309
  • ঝিকি, থ্যাংকিউ।
  • kk | ০৮ জুন ২০১২ ০৮:০৭12310
  • আমরা লেখার শেষে দাঁড়ি দিই। একক এমনি ফুলস্টপ দেন কেমন করে?
  • একক | ০৮ জুন ২০১২ ০৮:০৫12307
  • স্বপ্ন নিয়ন্ত্রণ করতে ফেইন্মান হবার দক্কার নেই. ও আম্মো পারি. ইনস্টলমেন্ট এ স্বপ্ন দেখি. মাঝে উঠে জল তল খাই.
    কিন্তু আমার স্বপ্ন গুলো বোরিং . একটানা খন্ডহর . মরুভূমি . চারপাশে সিংহ বসে আছে. ঘুরছে. কোনো কোনটা পাথরের মধ্যে কি খুঁজছে . কিন্তু কেও আমাকে কিচ্ছু করছে না. আমি হাঁটছি . এই স্বপ্ন টা সেই কবে থেকে দেখেই যাচ্ছি. দেখেই যাচ্ছি. স্বপ্নে মানুষ দেখেছি হাতে গোনা . দুরে দাঁড়িয়ে হল্লা করে.
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৮:০৫12308
  • http://www.muzigle.com/track/matrimandiro-punnya-angana

    ব্যাং দি তাই তো বললাম - সব পড়বে? সব লেখা তো মোটেই ভালো না - এমন কি ছোট রম্য রচনাও সব ভালো না - টাকার জন্যে লিখতে বাধ্য হতেন - আমার কাছে ওনার উপরে একটা বই আছে (দেব না) সেটাতে অনেক গল্প পড়েছিলাম
  • aka | ০৮ জুন ২০১২ ০৮:০৩12304
  • ফেইনম্যানের ঘুম অমন ছিল না। ফেইনম্যানের কল্পনায়, লেখায় ফেইনম্যানের ঘুম অমন।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:০৩12305
  • আকা ৮ঃ০১য়ের জন্য ধন্যবাদ। সাম্পানকে শিখিয়ে দিতে হবে।
  • ঝিকি | ০৮ জুন ২০১২ ০৮:০৩12306
  • ব্যাঙ, সক্কাল সক্কাল তোমার পোস্ট গুলো পড়ে মন খারাপ হয়ে গেল।
    সবার মত আমিও বলব এই অবস্থা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা কর। আমার প্রচুর প্রচুর শুভকামনা থাকল তোমার জন্য।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:০২12302
  • ইয়েস অভ্যু, ইচ্ছে তো তাই রাখি। কিন্তু একটা নির্জলা সত্যি কথা বলি বাসি মুখে? আমি চেষ্টা করে দেখেছি ওনার বিখ্যাত যা কিচু লেখা সেগুলো বাদ দিলে অখ্যাত লেখাগুলো কিন্তু সমান মনোগ্রাহী নয়, অন্তত আমার তো লাগে না।
    এবারে কখন টুন আর্মি এসে আমাকে ঝেড়ে ভূত ভাগিয়ে দেবে, সেই অপেক্ষায় থাকি।
  • hu | ০৮ জুন ২০১২ ০৮:০২12303
  • তুমি যখন ঘুমকে বাহুল্যই করে ফেলেছ তখন নাহয় ফেইনম্যানের মত চেষ্টা করে দেখ একবার। চেষ্টা সফল হলে প্রাইজ-টাইজ পেয়ে যাবে।
  • aka | ০৮ জুন ২০১২ ০৮:০১12301
  • পায়ের বুড়ো আঙুলের নীচে যে শিরটা আছে। সেখানে টান ধরলে আমার মাথা অবধি ঝনঝন করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত