এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • harmad | ০৮ জুন ২০১২ ১৩:২৪12511
  • বাঃ !!!
    এখন আর বয়স নেই, না হলে একটু গেলে হত বেথুনে - থুড়ি নকুড়ে।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:২২12509
  • এহে একদম না। তাহলে সেই অনুপাতে বাকিদের তো দাদু/ঠাম্মা ছাড়িয়ে প্রপিতামহ/মহী... !!!

    আসলে ভাবি মাঝেমাঝে, সত্যিই কি খুব একটা কিছু শিখতে পেরেছি?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:২০12507
  • সাধে বলি সল্লেকের আদেখলা! নিজে সেন্ট জেভিয়ার্সে পড়ে বাড়ির কাছে ভঞ্জর কাছে না পড়ে, উল্টোডাঙায় টিআরবি, কাশীনাথ পালের কাছে না পড়ে উনি উজিয়ে হেদো অব্দি আসতেন এডির কাছে পড়তে! ঐ যে হেদোর কাছে লাইন দিয়ে তিনতিনখানা মেয়েদের স্কুল!
  • harmad | ০৮ জুন ২০১২ ১৩:২০12508
  • ওটা ঢপ মারার শাস্তি
  • | ০৮ জুন ২০১২ ১৩:১৮12506
  • ইয়ে, কাজু অত বড় ও নয় ঃ))
  • harmad | ০৮ জুন ২০১২ ১৩:১৭12504
  • আপনিও তো বয়স ভাড়ানোর জন্য দিদি কেও ছাপিয়ে গেলেন। কাল দাদা বলেছিলাম বলে এতো বড়ো ঢ্প দিলেন। এই এখন থেকে আপনাকে 'কাজু-জেঠু' বলব।
  • rajdeep | ০৮ জুন ২০১২ ১৩:১৭12505
  • সিংহী পার্ক পুজো প্যান্ডেলের পাশেই মহাপ্রভু বলে একটি মিষ্টান্ন ভান্ডার আছে - অল্প মিষ্টির সন্দেশ খুব ভাল বানায়
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:১৬12503
  • দমু, হিমালয় ট্রিপ ডেফিনিটলি নেব। তবে একা। এই গন্ধমাদনের বোঝা ঘাড় থেকে একটু নামুক। আমি কাল রাতে খুব মন দিয়ে অক্ষর কথা গুলো পড়েছি। সায়ন, হুচি, নিশি, অভ্যুর কথাগুলো-ও। অক্ষর কথাগুলো বেশি ভালো লেগেছে কেন বলছি - আমি বেশ অপরাধবোধে ভুগতাম, আমার মায়ের প্রতি আমার পরিবারের প্রতি আমার টান ছিল না বলে, কাল অক্ষর কথাগুলো পড়ে সেই অপরাধবোধতা একটু হাল্কা হল। তবে তার মানে এই নয় যে সায়ন, নিশি, হুচি, অভ্যুদের কথা ভালো লাগে নি। নিজের মনের জট নিজেকেই ছাড়াতে হবে, জানি। একটু একলা হলেই পারব।
    তবে দেখ, আমি কাল রাতে এগুলো না লিখলে কি তোমরা আমার এর আগের সব পোস্ট থেকে এর এতটুকুও আঁচ পেতে?
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:১৪12500
  • হার্মাদ,
    না মানে ইয়ে, এ তো সেই গতজম্মের ব্যাপার...
  • | ০৮ জুন ২০১২ ১৩:১৪12501
  • বোঝো!!!!
  • rajdeep | ০৮ জুন ২০১২ ১৩:১৪12502
  • কামধেনু সন্তোষ্পুরে একটা গোলা মালপো বানায় ... একদম অসাম শালা, বেশির ভাগ দিন সাতটার মধ্যেই শেষ

    জোড়াব্রীজ থেকে একটু এগিয়ে বাজারের মুখে একটা রোলের দোকান আছে .... আমি ওকে কলকাতা প্রথম পাঁচে রাখব।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:১৩12499
  • হ্যাঁ আগে বলেছিলাম না? অনেক আগে। ভুলে গেছ। বৈকুন্ঠ-য় হেব্বি লাইন পড়ত দুপুর দুপুর।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১৩:১২12498
  • এডির কাছে আমিও পড়তাম। সোমবার রাতের ব্যাচটা।
  • | ০৮ জুন ২০১২ ১৩:১১12494
  • ইয়ে, কুমু দি কোথায় বেড়াতে যাবে জিগিয়েছিল।
  • harmad | ০৮ জুন ২০১২ ১৩:১১12495
  • সেকি কাজুদা, আপনি নাকি মাধ্যমিক দেন নি এখনো ? অশোক দাশের ফিজিক্স কোচিঙে ক্লাস সেভেনে পড়তেন নাকি ?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:১১12496
  • ওরে বাবা, তুই এডির ছাত্র! উনি তো ইলেভেন-টুএলেভে আমাদের ফিজিক্সের থার্মোডায়নামিক্স পড়িয়েছিলেন। আর বৈকুন্ঠ থেকে কিনতাম না টেস্টপেপার। আমার স্কুল-কলেজ তো সব ঐ পাড়াতেই। আমাদের স্কটিশের চিপ স্টোরের চিপুদাকে বললেই দুইঘন্টার মধ্যে যেকোনো বই ১৫% ডিস্কাউন্টে হাতে পেয়ে যেতাম।
  • ঝিকি | ০৮ জুন ২০১২ ১৩:১১12497
  • মৌচাক নয়, পুরোনো দিনের নাম।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১৩:১০12493
  • সরি, ওটা ঃ( হবে।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১৩:০৯12491
  • স্পেন্সার বললাম কারণ দক্ষিণের বাবুবিবিরা তো এইপানে আসবেন না।

    তপ্ত চাটুর মত হাইপার হয়ে আছে এখনো ঃ)
  • ঝিকি | ০৮ জুন ২০১২ ১৩:০৯12492
  • কুচো নিমকি বাড়ীতে বানাতে হয়। এক কেজি ময়দায় ২৫০-৩০০ গ্রাম ডালডা। সাথে কালোজিরে, নুন। মখো, বেলো, কাটো, ভাজো.......... আমর মা করত.......... আমি আবু ধাবিতে থাকতে মহরাজকে দিয়ে করিয়েছিলাম......... এখানে করিনি, কারন ডালডা নেই, আর মা বলেছে এটা ডালডার অল্টার্নেটিভ দিয়ে হেবে না।
  • harmad | ০৮ জুন ২০১২ ১৩:০৮12487
  • আর গরমকালে ধর্মতলায় (কে সি দাশের পিছনে) ২০ টাকার আমের জুস। এ একেবারে অতুলনীয়। অনেকেরই এটা চাখা আছে আশা করি
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:০৮12488
  • স্পেন্সার-ফারে ঢুকি না। কোলকাতায় গেলে ঐসব নতুন দুদিনের যুগীর দোকানে ঢোকার মানেই হয় না।
  • | ০৮ জুন ২০১২ ১৩:০৮12489
  • ব্যাং,
    অনেকেই অনেক কিছু বলে দিয়েছে, আমি আর পুনরাবৃত্তি করছি না। অক্ষ আর সায়নের কথাগুলোয় একটু বেশী জোর দিয়ে 'ক' দিলাম।

    দেখো আমি যেটুকু দেখেছি তাতে সকলের জন্য একই রকমের সমাধান খাটে না, যেহেতু দুজন মানুষের শরীর মনের গঠন অনেকটাই আলাদা হয়। তুমিই বুঝে যাবে কোনটা তোমার জন্য সবচেয়ে কার্যকরী। একবার একটা হিমালয় ট্রিপ নেবে কিনা ভেবে দেখো। টিপিক্যাল ট্যুরিস্ট স্পটে নয়, আমি ব্ল্যাঙ্কি, অজ্জিত যেমন যাই কম ভীড়ওয়ালা নির্জন নদীর ধারে ধারে, দামাল ঝর্ণার পাশে, নাম না জানা পাকদন্ডী ধরে উঠে নেমে ------ দেখবে তখন অনেক কিছুই খুব তুচ্ছ মনে হবে। হব্বেই।
    যে দিন চলে গেছে, তাকে যেতে দাও।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:০৮12490
  • ব্যাংঅদি টেস্ট পেপার কোত্থেকে কিনতে? বৈকুন্ঠ পুস্তকালয়? ওটার উল্টো দিকের গলিটা দিয়ে অশোক দাশের ফিজিক্স কোচিঙে যেতাম। আবার স্মৃতি !
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:০৭12486
  • গোলপার্কের মোড়ে মৌচাক। ঝিকিকে বললাম।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১৩:০৬12483
  • নকুড়ের সন্দেশ স্পেসারে রাখছিল না? গড়িয়াহাটের্টায়?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:০৬12484
  • রাস্তার নাম মনে থাকবে না কেন? ঐ জায়্গাগুলো আমার হাতের তালুর মতন চেনা। উত্তর কোলকাতার প্ল্যানিং এত ভালো, সব প্যারালাল আর পার্পেন্ডিকুলার রস্তার ফান্ডা, যে আমার চোখ বেঁধে দিলেও পৌঁছে যাব।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১৩:০৬12485
  • লাল দই পাওয়া যায়? তালে যাবো, নইলে যাবো না।
  • প্পন | ০৮ জুন ২০১২ ১৩:০৫12482
  • আব্বে, লিংটা দিয়ে সেইটার রেফারেন্সে বলেছিলাম।

    নইলে বিধান সরণী আমারো মনে ছিল। খালি রাঃ সঃ স্ট্রিট ইত্যাদি ডিটেল্স মনে ছিল না।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:০৪12480
  • ফিডব্যাক দেওয়ার কিছু নেই, আরসালানের পাশের বাঞ্ছারাম্তায় পাগলের মতন দাম। দাম দেখলে মিষ্টি কেনার ইচ্ছে চলে যায়, তবে খেতে ভালো। তবে ওদের মিষ্টির থেকেও যেতা ভালো সেতা হল কচুরি আর সিঙাড়া। ওদের এক প্যাকেট দুশো গ্রাম মতন কুচো নিমকির দাম ৬৫টাকা। সন্দেশগুলোরও গলাকাটা দাম, রসের মিষ্টিগুলোরও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত