এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৬০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 52.*.*.* | ১৩ জুলাই ২০১৪ ০৮:৫৩509298
  • দিল্লী কেমন লাগছে রঞ্জনদা?
    আপনার সেল নম্বর ফেবুতে মেসেজ করে দেবেন?
  • সিকি | ১৩ জুলাই ২০১৪ ১০:০৬509299
  • রঞ্জনদার দিল্লি এসে ভাও বেড়ে গেছে। পাত্তাই দিচ্ছে না আমাদের। মোবাইল সুইচ অফ করা।
  • kumu | 52.*.*.* | ১৩ জুলাই ২০১৪ ১১:২৯509300
  • হ্যাঁ।আমিও তাই দেখলাম।সিআর্পার্ক চলে যাব তখন বুঝবেন।
  • ranjan roy | 132.*.*.* | ১৩ জুলাই ২০১৪ ১২:১১509301
  • ০৮৫৮৩০৪১৩৯৫।আগেরটা কোথায় কোলকাতায় বাড়ির মধ্যে পড়ে আছে, বিনা চার্জ হয়ে।
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১২:৪২509302
  • সামনের মাসের সেকেন্ড উইক থেকে টানা প্রায় দু সপ্তাহ রিয়েল ভাট হতে চলেছে। সেই মেগাভাটে জয়েন করতে চলেছি।
  • কল্লোল | 125.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৪:৩৬509303
  • কিরকম? কিরকম?
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৪:৪৮509304
  • কল্লোলদা কি আমারে জিগালেন?
    তবে বলি শুনুন। সামনের মাসের ঐ টাইমটায় মেগাভাট হচ্ছে তিনজন ভাটুরে/চন্ডালকে নিয়ে, তার মধ্যে আমি অ্যাগজন। স্থান আম্রিগা। লোকসংখ্যা বাড়বে কিনা সেটা এখনো বুঝতে পারছিনা।
    ভালোয় ভালোয় সমস্ত চুকে গেলে ফোটু ও বিবরণ আপ্লোড করে দোবো।
  • কল্লোল | 125.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৫:০২509305
  • আগাম শুভেচ্ছা রইলো মেগাভাটের সগ্গলেরে।
  • Abhyu | 141.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৫:১৩509306
  • আম্রিগার কোথায়? আমরাও কি আসতে পারি?
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৫:৩৭509308
  • ইস্ট কোস্ট। বোস্ট্ন হচ্ছে নিকটতম হাওয়াই আড্ডা। কাছে?
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৫:৫১509309
  • অভ্যু,
    যা দেখলাম গুগুলে তাতে অ্যাটলান্টা থেকে বোস্টন হেঁটে বা বাসে/গাড়ীতে করে বেশ সময়সাপেক্ষ। উড়োজাহাজের অপশনটা অবশ্য ধরিনি।
    আমি নিজেই এই প্রথম যাচ্ছি ঐ এলাকায়, বলতে পারো কেবল আড্ডার লোভে। হপ্তা দুয়েকের ছুটি নিয়েছি শুধু এই কারণেই। দেখা হয়ে গেলে আহ্লাদে দশখান হয়ে যাবো।
  • Abhyu | 141.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৬:০৩509310
  • বস্টনে তো আমি যাই, আমার ভাইপো থাকে।
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৬:০৫509311
  • তবে চলে আয়।
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৬:০৭509312
  • রবিবার ১০ তারিখে বেশ অনেক ঘন্টা নিউ ইয়র্কেও থাগবো। যেটা কাছে হয়।
  • ranjan roy | 24.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ১৭:৪২509313
  • অভ্যু এবং সে,
    হিংসে! হিংসে!
    ঘড়িকে অচল করিয়া সচল চলিবে সে মেগাভাট,
    পান করে আর গান করে শেষে ভাঙিয়া ফেলিব খাট।
    এমনটি কবে হবে?
    যে মাসেতে কোন রোববার নেই তার শেষদিনে তবে।
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২০:২৪509314
  • রঞ্জনদা,
    হে হে।
    পান হবে না, তবে গান হবে। আর হবে অবিরাম আড্ডা।

    কিন্তু অভ্যু তো কোনো রিপ্লাই ই দেয় না। কেন?
  • Abhyu | 141.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২০:৩০509315
  • ভাবছিলাম। তবে মনে হয় না হবে। আমি এই মাসের শেষে ফিরবো, তারপর দশ দিন শিকাগো, তারপরেই ক্লাস আরম্ভ। কবি কি চীন থেকে বোস্টনে ফিরেছেন? যাঁর মাতৃভাব অত্যন্ত প্রবল তিনি কি যাবেন বলেছেন?
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২০:৩২509316
  • উত্তরঃ
    ১। না
    ২। জানি না
  • dc | 132.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২১:১৭509317
  • খাট ভেঙে ফেলা হবে? মানে বথামের মতো ব্যাপার?
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২১:২১509319
  • মেগাভাটের জন্যে এত ধাঁধার উত্তর কষতে হবে!
    মা! মাগো!
  • - | 109.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২১:২২509320
  • অভ্যুর কোশ্চেন দু'টি কি মিত্তি, কি মিত্তি! সব্বাইই আইডেন্টিফাই করতে পারবে, আবার নামও বলা হল না ঃ-) নাঃ বড়ই সরল চিন্তা পদ্ধতি দেখছি স্ট্যাটের লোকদের, দ-এর থিয়োরিটা ...
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২১:৫৬509321
  • প্রাক্‌ভাট কিস্‌সা শুনে নিন। ভিসা নিতে গিয়ে।
    প্রথমেতো পাতার পর পাতা অনলাইন ফর্ম ফিলাপ। এত ইন্‌ফরমেশন জমিয়ে যে এরা কী করবে কে জানে। তারপরে ফোটু সেশন। সেটাও খাপে খাপ মিলিয়ে আপলোড।
    তারপরে একগাদা ফি জমা করোরে, সেই ফি জমা পড়লে তবে গিয়ে পাওয়া যাবে ইন্টারভিউয়ের তারিখ ও সময়।
    সেও পাওয়া গেল।
    তারপরে ইন্টারভিউয়ের নামে সার্কাসে নাম লেখানো।
    নির্ধারিত সময়ে ভিসা আপিসে যেতে হোলো, স্বচ্ছ ফোল্ডাতে শুধুই কাগজগুলো সঙ্গে নিয়ে। ব্যাগ, বটুয়া, পয়সা, ছাতা, ফোন, জলের বোতল, কোনো কিছু নেয়া চলবে না। রেখে দেবারও বন্দোবস্ত নাই। সাফ কথা!
    ট্রাম থেকে নেমে ভিসা আপিস অবদি হেঁটে যেতে যেতে ঝমঝমিয়ে বৃষ্টি এলো।
    এম্ব্যাসীটাকে লোহার পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। চাদ্দিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা। (একবার কোথায় যেন এখানে দূর থেকে জেলখানা দেখিয়েছিলো একজন, তাতেও এত উঁচু পাঁচিল ছিলো না, ক্যামেরাও না.. উঁহু ছিলো না)।
    ভয়ে ভয়ে রাস্তা পেরিয়ে সেদিকে গেলাম, কাগজগুলো অল্প ভিজছে, পাসপোর্টের কোণায় জলের বিন্দু। জেলের গেটের মতো সেই গেট থেকে অন্য গেট দেখিয়ে দিলো।
    সেটা আবার ঢালু রাস্তা দিয়ে নেমে মাটির নীচে।
    সেখানে যিনি দারোয়ান, তাঁকে আম্রিগা থেকে আনা হয়েছে। চারপাঁচজন ভিসাপ্রার্থী সেখানে দারোয়ান বাবাজির ধমক খাচ্ছে, কেউই কারো উচ্চারণ বোঝে না।
    মোদ্দা কথা জুতো বেল্ট টাকা পকেটে যদি একটা ব্যাঙের আধুলি থাকে সমস্ত ট্রেতে রেখে দিলে তবেই তিনি দরজা খুলবেন, যতক্ষণ না সব খুলে ট্রেতে রাখা হচ্ছে - বায়রে দাঁড়িয়ে ভেজো।
    ব্যাগ ট্যাগ যদি কেউ ভুল করেও এনে থাকে তাকে হ্যাট হ্যাট করে তাড়িয়ে দিচ্ছেন দারোয়ান।
    সমস্ত মেনে আমরা গুটিকয় জনগন ভেতরে ঢুকতেই গায়ের সোয়েটার পর্যন্ত এক্ষ রে স্ক্যানারে ঢুকে গ্যাল, প্লাস যা যা আগে খুলে দিয়েছি, ম্যায় সমস্ত কাগজপত্র, ঘড়ি, চুলের ক্লিপ যাদের ছিলো সেগুলো পর্যন্ত কেড়ে নেয়া হোলো।
    খালিপায়ে কটি বস্ত্র পরিহিত অবস্থায় এক্ক্ষ রে চোকাঠ, নাকি মেটাল ডিটেক্টর(?) পাশ করলাম। এবার কয়েকটা বোতামও খুলতে হোলো, তারপরে গায়ে একটা যন্ত্র ঘষতে লাগলো। ( হে দ্রৌপদি!)
    সমস্ত পাশ করে, জুতো পরতে দিলো ও হাতে কাগজগুলো দিলো, বাকি সব রেখে দিলো।
    একজনে পকেটে একটা প্লাস্টিকের পাৎলা প্যাকেট ছিলো, সেটাকেও দেখলাম বোমার মতো কিছু ভেবে সেই দারোয়ান অনেক তিড়িং বিড়িং লাফিয়ে তবে নিরস্ত হলো।
    এরপরে আরেকটা দরজা ঝুলে গ্যালো, সেখান থেকে বেরিয়ে খানিক হেঁটে আরেক ফ্লোর নীচে (পাতাল?) আরেক দরজা। সেথায় ঢুকে ফের এক্ষ রে র ভেতর দিয়ে সব দেখে নিলো আমাদের।
    আমরা সকলেই প্রস্তুত ছিলাম এবার হয়্তো ল্যাংটা হতে বলবে, সবই সম্ভব। কিন্তু আমাদের আশ্চর্য করে দিয়ে সেই স্টেপটা এরা বাদ দিলো।
    এবার লাইন।
    দেখলাম আরো জনা দশেক লাইনে।
    তারপরে কাগজপত্রের একপ্রস্থ চেকিং, ফের লাইন, দ্বিতীয় দফায় কাগজ জমা নিলো ও দুহাতের দশ আঙুলের ছপ নিলো, তৃতীয় দফায় নেম কলিং, কন্সুলার অফিসার আবার আঙুলের ছাপ নিলো, (ক্যাভিটি চেকের জন্যে মানসিক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু সেখানে নিরাশ হলাম, বড্ড আন্‌প্রেডিক্‌টেবল এরা), গ্যাঁও গ্যাঁও করে গোটা চারেক প্রশ্ন - খগেন তোমার কে হয়? তোমার বাবা আরশোলা পুষত কিনা, ঝালের বড়িতে রাঁধুনি দেয় কিনা, ফাব্রিসের হাইট কত?
    তারপরে সমস্ত কাগজ ফিরিয়ে দিলো কেবল পাসপোর্ট রেখে দিলো পরে ডাকে পাঠাবে আশা দিয়ে।
    ফেরার রাস্তাটায় মেটাল ডিটেক্টর নেই, কিন্তু সেই অ্যামেরিকান দারোয়ান বাবাজি আবারো ভাও খাচ্ছিলেন।
    এখন বুঝেছি কেন মোবাইল নিতে দেয় না সাথে। এই পুরো সার্কাসের ভিডিও কেও যাতে তুলে রাখতে না পারে, তাই।
  • kc | 198.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:০৩509322
  • এই ভিসা আপিসট কোথায়?
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:০৮509323
  • রাজধানী বের্ণ এ।
  • kc | 198.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:১৪509324
  • তাইলে আমাদের এখানকার অ্যাম্রিকান এম্ব্যাসিটা অবশ্যই স্বর্গের কাছাকাছি। ক্ষি সুন্দর ব্যভার। হাল্কা স্ন্যাকস আর চা কফি সাজান থাকে। ওয়েট করার সময়টা টেরও পাওয়া যায়না। ফ্রী ওয়াইফাই।
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:২৪509325
  • ঃ-)

    আমিও আর কক্‌খনো যাবো না। দশ দিনের চেয়েছিলাম দশ বছরের দিয়েছে। অদ্দিন বাঁচবোই না।
    আগে আরেকবার এদের ভিসা নিয়েছিলাম কলকাতায়। তখন খুব ভদ্র সুন্দর ছিলো। তাসে এক দেড় যুগ আগের কথা।

    ভিসার ইন্টারভিউয়ের পরেই শুনলাম ক্ষ্যাপামি আরেক ডিগ্রী বেড়ে গিয়েছে, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নাকি ফুল চার্জ করে, অন হচ্ছে কিনা দেখিয়ে তবে এরোপ্লেনে উঠতে দেবে।

    এদিকে কলকাতার ভিসা অফিসে দশ আঙুলের ছাপ, মাগ শট্‌ এসব তো নিচ্ছেই, এখন আবার ব্লাড স্যাম্পেলও নিচ্ছে। হোচিমিন সরণীতে গাড়ি তো ঢুকতেই দেয় না, প্লাস সঙ্গে লোক নিয়ে যেতে হয়, যে কিনা সমস্ত "অতিরিক্ত" জিনিস হাতে করে বায়রে দাঁড়িয়ে থাকবে। "মাসলিম" হলে আরেক দফা সিকিওরিটি চেক।
  • cm | 127.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৯509326
  • আমি যাইনা বলে রাগ করে ওরা অমন করে।
  • ranjan roy | 229.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:৪৩509327
  • পিতিবাদ!
    পাসপোর্ট বানাবো না,ভিসা নেব না। আমার মেয়েদুটো যাই বলুক।
    পুরীর মন্দিরে ভেদাভেদের জন্যে ঢুকিনি (হিন্দুছাড়া কাউকেই দেয় না।)।
    কোন শালার এমব্যাসির দ্বারে দাঁড়াবো না।
  • ranjan roy | 229.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:৪৪509328
  • হাত মেলান সিএম। এই ইস্যুতে আমরা এক। (আপনার নাম চারু মজুমদার হলেওঃ)))।
  • সে | 203.*.*.* | ১৬ জুলাই ২০১৪ ২২:৫২509330
  • এদেশ থেকে আরো বেশ কিছু দেশে বেড়াতে গিয়েছি যেসব জায়গায় যেতে গেলে ভিসা লাগে - সমস্তই বাই পোস্ট, যেমন ইংলন্ড, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড, ইঃ। কোথাও এম্ব্যাসী যেতে হয় নি।
    এই প্রথম এমন অভিজ্ঞতা হোলো। তাই হয়ত ওভার রিয়্যাক্ট করছি।
    আমার সঙ্গে যারা লাইনে ছিলো তাদের এমনিতে অ্যামেরিকা বেড়াতে ভিসা লাগে না, কিন্তু হয়ত দীর্ঘমেয়াদী কোনো কাজে যাচ্ছে বা এক্স্‌চেঞ্জ স্টুডেন্ট বা বেশ কয়েক বছরের ট্যুর, ক্যারাভ্যান নিয়ে ঘুরবে।
    সবাই মেনে নিচ্ছে। জিনিসটা বাড়তে বাড়তে ছুঁচিবাই লেভেলে পৌঁছে গেছে। তবুও যেতে তো হবেই। না গিয়ে উপায় নেই। অত আন্তরিকতা ভরা আমন্ত্রণ, অমন মেগাভাটের হাতছানি-র সামনে এই অগ্নিপরীক্ষা তুচ্ছ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন