এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৫৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৪ আগস্ট ২০১২ ০২:৫২517055
  • ২০১১ এ ব্যাচে যারা চাকরি পায় নি, তারা যাস্ট ভাগ্যহারা। ঐ বছরে মনে হয় গোবরডাঙা কলেজ থেকেও হুলিয়ে ক্যাম্পাস হয়েছে। আর কোং এ চাকরির জন্য কিস্যু স্কিলসেট লাগে না। ১৫ মিনিটের ইন্টারভিউতে স্কিল সেট মাপা টাই সম্ভব না যাস্ট। ফ্রেশারস নেওয়া হয় এটা ধরে নিয়েই যে এরা কিস্যু জানে না। (২০১২ তে চাপ আছে লোকজনের। এবছরে বাজার খারাপ, আর সেটা সব জায়্গাতেই।)

    আপিসে ঢুকে ঠিক ঠাক শিখতে পারলে ভালো। যারা চাকরিতেও কিছু শেখে না, তার একসময় বেঞ্চে লম্বা ঘুমিয়ে ছাঁটাই হয়ে যায়।
  • cb | ১৪ আগস্ট ২০১২ ০৫:৫৪517056
  • তারানন্দের সাইটে এক্জন কমেন্ট করেছেন "কুনাল ঘোষ আর পেরেক হল আধুনিক যুগের গোয়েবলস"
  • cb | ১৪ আগস্ট ২০১২ ০৬:২০517057
  • সেই ট্রাক ড্রাইভারের মত আর একটি খেটে খাওয়া মানুষের উপর হ্যারাসমেন্ট আর পেটোয়া মিডিয়াতে মিথ্যাচার চলবে আর আমরা অক্ষম রাগে নিজেদের বালোৎপাটন করব

    http://epratidin.in/Details.aspx?id=9341&boxid=2150609>

    <http://epratidin.in/Details.aspx?id=9352&boxid=21945562
  • cb | ১৪ আগস্ট ২০১২ ০৭:০৯517058
  • পেরেকের টুইতার অ্যাকউন্টে এক্জনের কমেন্ট,

    In W Bengal, ask one question & you go to jail. Ask many like @QuizDerek & you're made Minister in charge of answers :-)
  • পাই | ১৪ আগস্ট ২০১২ ০৭:৫৪517059
  • আজ একজন এই গ্রেপ্তারকে সমর্থন করে লিখেছেন দেখলাম,' গণতন্ত্রের নামে ধ্যাষ্টামি আর অসভ্যতামি বন্ধ হোক।'
  • Rit | ১৪ আগস্ট ২০১২ ০৯:১৩517061
  • পোতিদিন এর লেখক গুলো কি পোতিদিন গাঁজা খায়?
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ০৯:৫০517064
  • ফেভি কি কখনো সেল্ফ প্রোমোশন দ্যাখে নাই?

    যাকগে, কাল শান্তনুর পোস্ট দেখার পর থেকে কয়েকটা পয়েন্ট লেখার জন্যে হাত নিশপিশ করছিলো। যদিও আমার কাছে এগজ্যাক্ট কোনো ডেটা নেই - ১৬ না ১৮ ইত্যাদি। তবে যাঁরা কাউন্সেলিং করতেন তাঁদের কাছ থেকে বেশ কিছু খবর পেয়েছি। এমনকি কোন আমলারা কীভাবে মাথা ঘামাচ্ছেন আর ফোনে কী বলছেন তাও। এবার পয়েন্টে আসি -

    (১) যেটা আপনার কাছে খেলা খেলা, সেটা অন্য অনেকের কাছে নয়। কাজেই আপনার কাছে এই খেলা খেলা ব্যাপার নিয়ে সিরিয়াস মন্তব্য না করাই ভালো।

    (২) রিয়েল টাইমে কোন কলেজে কটা সীট এই মুহুর্তে অ্যাভেইলেবল সেটা জানতে না পারলে অসুবিধা হবে বৈকি। ধরা যাক আমার র‌্যাঙ্ক ১০০০। এবার আমি কোন চয়েজ দেবো? আমার যা খুশি তাই? তাহলে তো যাদবপুর কম্প সায়েন্স দিয়ে শুরু করতে হয়। কটা চয়েজ দেবো? কী করে জানবো কোন চয়েজটা পাওয়ার চান্স কত? আমি কী আগের বছর, বা তার আগের বছরে কোন কলেজে কোন ডিপার্টমেন্ট কত দূর অবধি গেছিলো তার খোঁজ নিয়ে বেড়াব? সরি বস্‌ - এর চেয়ে গেছোদাদা কখন কোথায় থাকতে পারেন সেটা বের করা সোজা। বটমলাইন হল কোন কলেজে এই মুহুর্তে কটা সীট বাকি আছে, এটা রিয়েল টাইমে জানা অত্যন্ত জরুরী - সেটা অফলাইনে চয়েজ দিয়ে কখনোই সম্ভব নয়।

    (৩) সমস্ত সরকারি প্রসেস অডিটেবল হওয়ার কথা - RTI অ্যাক্ট অনুযায়ী। ফিজিক্যাল কাউন্সেলিং-এ তাও ওই রিয়েল টাইম ডেটা থাকে বলে ব্যাপারটা সকলের সামনে থাকছে। এখানে শুধু শুরুতে কোথায় কটা টোটাল সীট আছে সেই তথ্যটা পাবলিক। ভিতরে কী হচ্ছে, ইচ্ছে করে প্রেফারেন্স এড়িয়ে সীট খালি রাখা হচ্ছে কিনা সেটা কেউ জানতে পারবে না, এক যদি না কেউ RTI অ্যাক্টে কেস করে - যে এখনো অবধি যারা ভর্তি হয়েছে তাদের র‌্যাঙ্ক জানানো হোক - তখনই বোঝা যাবে কজন অ্যাডমিশন নিয়েও চলে গেছে (যেটা জী বলেছেন যাদপ্পুরের ক্ষেত্রে ১৮), বা আউট অফ অর্ডার ভর্তি হয়েছে কিনা, বা ইচ্ছে করে খালি রাখা হয়েছে কিনা। শেষেরটা হতেই পারে - প্রোব্যাবিলিটি আছেই। সেই জন্যেই ই-কাউন্সেলিং সিস্টেমটা এখানে ফল্টি।

    (৪) শান্তনু ভেবে নিচ্ছেন যে ওঁর মত বাকি সকলের বাড়িতে কম্পিউটার আছে, ২৪x৭ নেট রয়েছে। একটু স্ট্যাটিসটিক্স নিলেই জানা যাবে যে কতজনের ক্ষেত্রে এটা সত্যি আর কতজন সাইবার ক্যাফেতে গিয়ে কোনো রকমে ফর্ম ভরেছে। আমি তো এও খবর পেয়েছি যে অনেক ক্ষেত্রে ক্যাফের লোকজন লাইন ম্যানেজ করার জন্যে নিজেরা ফর্ম ভরে দিয়েছে - আর সেখানে ব্যাপারটা কী হতে পারে সহজেই অনুমেয়। আর ফর্মটা যদি বেশ সহজই হয়ে থাকে (খেলা খেলা ব্যাপার) তাহলে মাইরি মাঃসঃ-র মার্কেট তো পুরো উঠে যাওয়ার কথা!!!

    (৫) গত বছরের কথা - আবার এগজ্যাক্ট তথ্য নেই, তবে গত বছর যাদপ্পুর বা শিবপুরে কম্প সায়েন্স খালি থাকেনি। এবারে সেটাও হয়েছে। যদিও এই সাবজেক্ট সম্পর্কে ক্রেজ এখনো আগের মতই - আর সেটা কমলে ট্রেন্ডটা অনেক আগে থেকেই চোখে পড়তো। গত বছর প্রাইভেট কলেজে অনেক সীট খালি ছিলো, আর সেটা কেন সেটাও জানা। এই বছরের সঙ্গে গত বছরের কোনো তুলনাই হয় না।

    (৬) দক্ষিণের হাজার হাজার যারা পাশ করে তাদের অনেকেই চাকরি পায়, এজেন্টের মাধ্যমে বা ক্যাম্পাসে। এখানেও পায়। কিন্তু সেই চাকরির কোনো গ্যারান্টী নেই। কালই শুনলাম আমার এক পরিচিত কলকাতার কোনো প্রাইভেট কলেজে ক্যাম্পাসে চাকরি পেয়েছিলো - লুরুর কোনো কোম্পানিতে - পরে খোঁজ নিয়ে জানা গেছে সেই কোম্পানিটাই বোগাস। আবার যারা সত্যি কোনো কোম্পানিতে চাকরি পায় তাদের স্ট্যান্ডার্ড অধিকাংশ ক্ষেত্রেই বেশ ইয়ে আর কী। যদি খাটে তাহলে টিঁকে যায় (এমনও বেশ কিছু উদা আছে পরিচিতদের মধ্যে), আর নয়তো ফুটিয়ে দেয়। আল্টিমেটলি ইট'স আপটু ইউ।

    পরে আরো কিছু মনে পড়লে লিখছি।
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ০৯:৫৩517065
  • আর এই শিলাদিত্যর ব্যাপারটা নিয়ে আরেকটা প্রশ্ন তোলা উচিত - ইনফ্যাক্ট PIL ফাইল করা যায় -

    ক্ষমতামাসীর প্রি-বিধানসভার দাবীদাওয়া সব ডকুমেন্টেড - মাও-ফাও কিস্যু নেই। আর পোস্ট ইলেকশনও সবই ডকুমেন্টেড - তানিয়া ভরদ্বাজ মাওইস্ট ক্যাডার, পার্থও তাই, শিলাদিত্যও তাই। তা এত মাও কোত্থেকে এলো? তাইলে আপনি কোনটে মিথ্যে বলেছিলেন? আগেরটা, নাকি এখনকারটা?
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১০:০৬517066
  • Padfoot দা
    ৩ নম্বর পয়েন্টের জন্য

    এখানে একটা ক্লোসিং র‌্যাংক দেওয়া আছে, কিন্তু কাল খুঁজে একটা সাইট পেয়েছিলাম যেখানে নাম অনুযায়ী কে কত র‌্যাংক কোথায় ভর্তি হয়েছে তার ডকু আছে, দেখি খুঁজে পেলে দিচ্ছি
    http://bengalstudents.com/content/story/wbjee-2011-counselling-opening
  • কল্লোল | ১৪ আগস্ট ২০১২ ১০:০৭517067
  • শিলাদিত্যর গ্রেপ্তার নিয়ে PIL হয়। কিংবা অম্বিকেশ গ্রেপ্তারের মতো, মানবাধিকার কমিশনেও যাওয়া যায়। সম্ভবতঃ এপিডিআর যাবে।
    অম্বিকেশ গ্রেপ্তারের ঘটনায়, রাজ্য মানবাধিকার কমিশন রাজ্য সরকারকে অন্যায় গ্রেপ্তারের অপরাধে জরিমানা করেছে। হয়তো রাজ্য সরকার মানবে না, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনে যেতে হবে। জরিমানা দেওয়া বা মানাটা বড় কথা নয়। মানুষের কাছে বার্তা যাচ্ছে, রাজ্যসরকারকেও কড়কে দেওয়া যায়।
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ১০:১০517068
  • আর এই মধ্যরাতে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের ঢ্যামনামি এক শুরু হয়েছে বছর দুই হল। এ বছর আবার বিশেষ বাড়াবাড়ি। এদিকে বড় বড় বক্তিমে - রাস্তা বন্ধ করে জনসাধারণের অসুবিধা আমরা করি না, আর ওদিকে রাণীকুঠির মত ব্যস্ত এলাকায় রাণীকুঠির মোড় থেকে জিডি বিড়লার মোড় অবধি রাস্তাটা দুদিন ধরে পুরো বন্ধ। মোটা পার্থ, অরূপ বিশ্বাস, মুকুল রায় ইত্যাদি শ্রদ্ধেয় হারামির দল আসবেন তাই। যাঁরা ওই অঞ্চলে কখনো গেছেন তাঁরা বুঝবেন ওই থ্রু-ফেয়ার বন্ধ রাখলে কতটা এফেক্ট পড়তে পারে...
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ১০:১৪517069
  • ওই লিঙ্কে দেখলাম যাদপ্পুরে কম্প সায়েন্স ওপেনিং ১২, ক্লোজিং ৩৬৬। ক্লোজটা হল কই? খালি রয়েছে তো।
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১০:২০517070
  • ওটা ২০১১ র লিস্ট প্রথম কাউন্সিলিং এর পর

    স্টুডেন্টের নাম দিয়ে লিংকটা খুঁজে পেলাম না
  • dukhe | ১৪ আগস্ট ২০১২ ১০:২১517071
  • এই যে মুগুর দেখছ, এর গায়ে তেল মাখা আছে
    মারলে লাগে না বেশি, মরে যেতে পারো সেটা ঠিক
    কিন্তু সেতো স্বাভাবিক, মারবার জন্যই মারে লোকে৷
    শুধু এই! এরই জন্য মিথ্যে ওরকম ভয় পেলে
    আমার কাছে না এলে, আমার কথা না শুনলে আজ
    আমি তো বুঝি না তুমি কীভাবে বা হবে জনগণ

    –শঙ্খ ঘোষ
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১০:২৪517073
  • http://www.wbjeeb.in/jem_seat_status_2011.php

    এখানে প্রতিটা কলেজে কে ভর্তি হয়েছে, কত র‌্যাংক দেওয়া আছে

    সাউথের কলেজে পড়া ছাত্রদের মুখে শুনেছি যে প্রচুর ছেলেই ভুলভাল চাকরি পায়, দু এক বছর করে করে, ওখানে জেনারেল লাইনে সাইন্স পড়াটা প্রায় উঠে গেছে বলে ইন্জিনিয়ারিং পড়ে। তারপর চাকরি না পেলে হাজার হাজার কলেজ আছে সেখানে পড়ায়।
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ১০:৩০517075
  • এঃ প্রতিটা কলেজ কই? শুধু দুটো কলেজ রয়েছে। আর এই JEM টা কী?
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ১০:৩৪517076
  • মনে পড়েছে।

    (৭) সবকিছুকেই ই বা এম তকমা দিয়ে দেওয়াটা ফ্যাশন হয়ে গেছে। এটা একটা সেকশনের লোকের কাছে যতটা অ্যাট্রাক্টিভ, আদতে ব্যাপারটা অনেক বেশি শো-অফ, আর অনেক কম প্র্যাক্টিক্যাল। যতটা করার ততটা করুন - কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। আজ যদি কর্পোরেশন বলে যে ই-পেমেন্ট ছাড়া ট্যাক্স নেবো না, তাহলে কাজের চেয়ে অকাজ বেশি হবে। এই সরকার আবার এই ই আর এম বাজওয়ার্ড দুটো সদ্য শিখে সব জায়গায় গুঁজে দেওয়ার তালে আছে।
  • শ্রী সদা | ১৪ আগস্ট ২০১২ ১২:০৩517078
  • ব্ল্যাঙ্ক দা র লেখা পড়ে কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
    ১। ভালো আইটি কোম্পানীগুলো (টিসিএস, কগনি, ইনফি, টেক মাহিন্দ্রা, অ্যাকসেঞ্চার) সঙ্গত কারণেই প্রথম সারির ১০-১২ টা প্রাইভেট কলেজ ছাড়া অন ক্যাম্পাস যায়না। এখন পঃবঃ তে প্রাইভেট কলেজের সংখ্যা কম করে ৪০ টা, তো বাকী লোকজন স্রেফ বাড়ি বসে ফ্রাস্ট্রু খাচ্ছে নয়তো ৮-১০ হাজার টাকার ছোটোখাটো জব করছে ( মনে রাখবেন এখন প্রাইভেটে ইঃ পড়তে প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি খরচ)।
    ২। তো প্রশ্ন হল - এরা কোর সেক্টরে যায়না কেন। কোর সেক্টরে ও এখন কাজ জানা লোকজনের প্রচুর চাহিদা। কিন্তু এইসব ভুইঁফোঁড় কলেজে ফ্যাকাল্টি এবং ইনফ্রাস্ট্রাকচারের এমন হাল (প্লাস ছাত্রদের মেধার ঘাটতি) যে এরা নিজেদের সাবজেক্ট কিছুই শিখে উঠতে পারে না। আমাদের কোং এ ফ্রেশাররা যখন ইন্টারভিউ দিতে আসে তখন আমরা নিজেরাই চাপ খেয়ে যাই - সিভিতে বানান ভুল, দুলাইন শুদ্ধ ইংলিশ বলতে পারেনা, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট একটা পাতি ট্রানজিস্টারের সিম্বল আঁকতে পারেনা। শুধু ছাত্রদের ও দোষ দিতে পারিনা - এইসব কলেজে যারা পড়ায় তারা মূলতঃ ইন্ডাস্ট্রিতে চাকরী না পেয়ে পড়াতে আসে এবং বেশীরভাগ ক্ষেত্রে মাইনের ব্যাপারে প্রচন্ড এক্স্প্লয়েটেড।
    ৩। সরকার যে সময়ে ঢালাও প্রাইভেট কলেজ খোলার অনুমতি দেওয়া শুরু করে, সেই সময় সরকারের উচিত ছিল সরকারী কলেজগুলোতে সিট বাড়ানো, প্রয়োজনে নতুন সরকারী কলেজ চালু করা। অন্ততঃ প্রাইভেট কলেজ খোলার অনুমতি দেওয়ার আগে খতিয়ে দেখা যে ঠিকঠাক ফ্যাকাল্টি, ল্যাব ইত্যাদি দেওয়া হবে কি না, প্রয়োজনে পরবর্তীকালে লাইসেন্স বাতিল করা। এর কোনোটাই করা হয়নি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, প্রচুর সো কল্ড উচ্চশিক্ষিত লোকজন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে, যারা ইতিমধ্যে (অনেকেই লোন নিয়ে) প্রচুর টাকা খরচ করে ফেলেছে ডিগ্রী যোগাড় করার জন্য। এবং প্রতি বছর এই সংখ্যাটা বাড়বে।
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ১২:৪০517079
  • এই সিচুয়েশনই তো দেখে এলুম শ্রীসেন্নাইতে। ওই আরএমকে গুরুকূলে।
  • কোয়ার্ক | ১৪ আগস্ট ২০১২ ১২:৫২517080
  • @ Padfoot Date:14 Aug 2012 -- 09:53 AM

    আমার এক পরিচিত তিনো সমর্থককে ঠিক এই কথাগুলোই বলেছিলাম কিছুদিন আগে। তা তিনি বল্লেন, আরে এখন সিপিয়েমের লোকেরা মাও সেজে ঝামেলা কচ্ছে, আসলে সত্যিই মাও নেই।
  • kc | ১৪ আগস্ট ২০১২ ১২:৫৩517082
  • বেশ হয়েছে। ইঞ্জিনিয়ারিংটাও যে অন্য বাকী সব সাবজেক্টের মতই, এটা লোকের মাথায় ঢুকছে অবশেষে। যদুপুরের ইংরেজি অনার্সরা যা জানে বেলডাঙ্গা কলেজে ছাত্ররা বেশীর ভাগ ক্ষেত্রেই তা জানেনা। বহুকাল ধরেই জানেনা। এক্ষেপ্সন তো আছেই।
    আর ছেলেপিলে পাতি কুঁড়ে হয়ে গেছে। কিছুতেই কোর সেক্টারে আসবেনা। মাঠে রোদে কিছুতেই দাঁড়াবেনা, বাঙালি হলে তো কেঁদেকেটে বাড়ি পালিয়ে যাবে। কিছুতেই মাঠে আসবেনা।
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১২:৫৩517081
  • সেম সিচুয়েশন সাউথেও এটা তো প্রত্যেক রাজ্যের প্রাইভেট কলেজের সমস্যা। যখন লোকে প্রচুর খরচ করে বেঙ্গালুরুতে পারত তখন কি এই সমস্যা হত না?? মিনিমান ইনফ্রা ছাড়া প্রাইভেট কলেজ অনেক বেশী আছে অন্য স্টেট-এ

    সরকারী কলেজে চাইলেই সিট বাড়ানো যায়না (যদি না ভোটের গল্প থাকে), সরকারকে অনেকটাই পয়সা ঢালতে হয় সরকারি স্টুডেন্ট দের জন্য
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১২:৫৪517083
  • উফ ! গুগল লেআউটের সমস্যা
  • শ্রী সদা | ১৪ আগস্ট ২০১২ ১৩:০৩517084
  • পশ্চিমবঙ্গে শেষ সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ কবে খোলা হয়েছে ?
    আর প্রাইভেট কলেজগুলো মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার ছাড়া প্রতি বছর লাইসেন্স রিনিউ করে কি করে ?
    তৎকালীন সরকারের কোনো দায়িত্ব ছিলনা এটা জাস্ট মানতে পারলাম না। অবশ্য তিনোমূল আমলে যে সদর্থক কিছু হবে তাও আশা করিনা।
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ১৩:৩৪517086
  • কলেজ রিভিউ তো করে AICTE
  • siki | ১৪ আগস্ট ২০১২ ১৩:৪৮517087
  • সদা,

    বোধ হয় কল্যাণী। ১৯৯৫ সালে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন