এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্লেসহোল্ডার | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০২579893
  • দেব এক্কেবারে ঠিক বলেছেন। সমস্যা, কিসের সমস্যা? পুলিশ প্রশাসন লেলিয়ে দাও, সব আপনা থেকে ঠান্ডা হয়ে যাবে।
  • b | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৩579894
  • "Name: pi IP Address : 118.22.231.245 (*) Date:20 Sep 2013 -- 05:34 PM

    এটা নিয়ে চিয়ারলিডার টইতে রক্তগঙ্গা বয়ে গেছিলো না?
  • b | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৭579895
  • আর ঐ সোসেনের লেখায় পড়েছিলাম না, আপার প্রাইমেটদের মধ্যেও ধর্ষণ আছে? to show the female her place in hierarchy? এটা একটু কেউ কনফার্ম করবেন?
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৯579896
  • হ্যাঁ, আর এখন কাউকে কাউকে সুবিধামতন অবস্থান বদলাতে দেখেও মজা লাগে ঃ)
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২২579897
  • "Studies show that men who commit sexual violence come from every economic, ethnic, racial, age and social group. 85% of rapists are men known to their victims.

    Studies have indicated that as few as 5% of men are psychotic at the time of their crimes. Few convicted rapists are referred for psychiatric treatment.

    Studies show that most rapes are premeditated i.e. they are either wholly or partially planned in advance. All rapes committed by more than one assailant are always planned. ............Rape is an act of violence - not sexual gratification. Men who rape or sexually assault does so to dominate, violate and control."

    http://www.rapecrisis.org.uk/commonmyths2.php
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৫579898
  • PTদার দেওয়া এই লেখাটার সাথে অনেকটাই একমত।
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৬579899
  • স্মাইলির জন্য আরো কিছুটা -

    ১। স্ট্রেট কোরিলেশন হয় না; খুব ঠিক। কিন্তু এই কোরিলেশনটা মোটামুটি জোরালো বলেই মনে হয়েছে আপনার লেখা পড়ে।

    ২। সমাধান মানে অল ইনক্লুসিভ সিওরফায়ার সমাধান নয়, বেস্ট পসিবল কি সম্ভব?

    আশা করি ক্লিয়ার হল।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৫579900
  • স্বাধীনতা আর পণ্যায়ন কোনো সমাজে কো এক্সিস্ট করতে সমস্যা কোথায় ?

    আমি যদি অফিস পার্টিতে ছোটো স্কার্ট পরে যাই (প্রোভাইডেড কোনো ড্রেস কোড নেই) সেটা আমার চয়েস। বা স্বাধীনতা। সত্যিই তো অনেকেই যায়।

    আর আপিসের পি আর যদি এসে বলে আমরা এই পার্টির ছবি দিয়ে অমুক প্রোডাক্ট প্রোমোট করব, তুমি বাপু ছোটো স্কার্ট পরে এসো বিক্রি বেশি হবে, সেটা হল পণ্যায়ন।

    তো ছোটো স্কার্ট পরাটা স্বাধীনতা না পণ্যায়ন, এরকম কোনো প্রশ্ন হয়না। কনটেক্সটের ওপর ওটা ডিপেন্ড করছে। আমি এভাবেই বুঝি।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৬579901
  • প্রোভাইডেড প্রোডাক্ট টা স্কার্ট নয়, মানে যেটা বিক্রি হচ্ছে :-) ধরেন ক্রেডিট কার্ড।
  • দেব | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৭579903
  • পাইদির Date:20 Sep 2013 -- 05:34 PM পোস্টের পরিপ্রেক্ষিতে -

    প্রথম যখন টিভিতে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রীমের এডটা দেখেছিলাম তখন একদিক দিয়ে ভাল লেগেছিল। একটু হাফ ছেড়েছিলাম কিছুটা হলেও ব্যালান্স ফিরল এই ভেবে।

    এবার কাটি।
  • সে | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৪579904
  • ম্যারিটাল রেপগুলো কি ঐ স্বল্পবাস স্ত্রীদের ওপরেই হয়? তাহলে নতুন করে আলোচনা শুরু করতে হচ্ছে।

    গ্যাং রেপের মানসিকতা অন্যরকম। এখানে গ্রুপ সাইকোলজি কাজ করে। টিমওয়ার্ক, লিডারশীপ, টিমে নিজের কন্ট্রিবিউশান/গুরুত্ব প্রমাণ ইঃ।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৭579905
  • পাই-এর ৫ঃ৩৪ নিয়ে তো আগেও অনেক কথা হয়েছে এই একই লাইনে, বিভিন্ন ফর্মে। আবার নিবেদিতার লেখা কোট করছি -

    ... such freedom of choice is always exercised within strict boundaries that are non-negotiable — class, race, caste and gender-based. Women do make choices but not in circumstances of their own making. And often, women choose options that go against normative feminist values.

    Here, we see the contradiction between two core beliefs of feminism — the belief in the autonomy of women versus the hegemony of dominant values that constrain the freedom to choose. Values liberals consider desirable are not dominant in society, so the freedom to choose often simply reasserts existing problematic values — thus, for example, a woman may choose to abort a fetus because it is female. We must deal with this troubling recognition in our politics. Feminists must treat these choices with respect, work towards changing the circumstances that shape them, engage in dialogue and be open to the destabilisation of our own norms.

    As for the veil versus the miniskirt — the feminist critique is of cultural pressure to dress in particular ways, whether this involves showing more skin or covering up. In either case, the element of force is what we isolate as the problem, not the dress itself.

    the element of force is what we isolate as the problem, not the dress itself এই জায়গাটা মোটা কালিতে পড়তে হবে।
  • Ishan | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:১০579906
  • আম্মো ওমনাথের কাছে "মেয়েদের কি করণীয়" গাইডলাইন চাই। ব্যস। নইলে কোনো তক্কো করবনা।
  • Ishan | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৮579907
  • জল অনেক দূর গড়িয়ে গেছে। কিন্তু স্বাধীনতা, চয়েস, পণ্য এইসব কিন্তু অনেক বড়ো স্কেলের ব্যাপার। আমরা এতক্ষণ স্রেফ "স্বাধীনতা"কে গ্লোরিফাই করলাম। মানে আমি অন্ততঃ করেছি। ভুল কিছু করেছি বলে মনে হয়না। :)

    কিন্তু বিষয়টা যদি অ্যানালিটিকালি দেখি, তাহলে, এই স্বাধীনতা বস্তুটি কিন্তু আকাশ থেকে পড়েনা। চয়েসও না। সামাজিকভাবে যদি "চয়েস"কে দেখেন, দেখবেন, তার একটা প্যাটার্ন আছে। "মেয়েরা" মেয়ে হিসেবেই সাজতে ভালোবাসছে। এই পৃথিবীতে প্রসাধনের যত রকমারি বস্তু আছে, পোশাকের যত ভ্যারাইটি আছে, তার বেশিরভাগই মেয়েদের জন্য। স্রেফ চোখের উপরে আর নিচে দাগ মারার জন্যই কতো জিইস। স্রেফ স্কার্টেরই কতরকম ঝুল। শুধু টপ আর ব্লাউজেরই কতরকম কায়দা। এসব তো মেয়েরা "চয়েস" অনুযায়ীইই পরছেন বা ব্যবহার করছেন। পুরুষরা তুলনায় অনেক অনেক কম করছেন। সেটাও "চয়েস"। এবার যেহেতু এতে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, প্রশ্নটা হল, চয়েসটা কি ততটাই "স্বাধীন" যা আমি ভাবছি? নাকি পুরোটাই একটা "নারীত্ব" তৈরির প্রজেক্টের অংশ? যেমন "পৌরুষ" আরেকটি প্রজেক্ট? এবং, প্রজেক্ট যদি হয়, তাহলে এর সঙ্গে মাজার, অর্থনীতি, মার্কেটিং, সবই তো একরকম ভাবে জড়িত।

    অর্থাৎ, আপনি, একটি মেয়ে, যখন, আমাদের বহুচর্চিত ট্যাঙ্ক টপ বা হল্টারনেক পরছেন, তখন আদতে আপনি কি "স্বাধীন" ভাবে সেটা পরছেন? একেবারেই নয় কিন্তু। আপনি "ফেমিনাইন লুক" নামক একটি প্যাকেজের প্রতিনিধিত্ব করছেন। চোখের পাতা থেকে চর্চিত ত্বক, ক্লিভেজের আভা থেকে শালীনতাবোধ, সর্বত্রই আসলে সেই প্যাকেজটি অনেকাংশে নির্ধারক। সে আপনাকে বেছে নেবার জন্য কিছু চয়েস দিচ্ছে মাত্র, এবং তারও কিছু গাইডলাইন আছে, যেমন মোটা হলে শরীর দেখিওনা, রোগা হলে দেখিও ইত্যাদি। কিন্তু আল্টিমেটলি, প্যাকেজটা শরীরের প্যাকেজ, চামড়া দেখানোর প্যাকেজ। খানিকটা ঢেকে রাখা ও খানিকটা খুলে রাখার প্যাকেজ। শরীর দেখা এবং দেখানো, দুটোই এই প্যাকেজের পার্ট। তাই আগেরদিন বলছিলাম, যে, হল্টারনেক পরলে মানতে হবে, সেটা শরীর দেখানো, যৌনতা দেখানো, এবং অন্য পক্ষ একই ভাবে সেটা দেখবেও। এ নিয়ে ছুঁৎমার্গ রাখার কোনো মানে নেই।

    এইবার এর সঙ্গে ধর্ষণের কিছু সম্পর্ক আছে বলে বলছিনা। কিন্তু "স্বাধীনতা"র বিশ্লেষণ করতে গেলে এই প্যাকেজ তৈরির প্রক্রিয়া, পণ্যায়ন, স্বাধীনতা ও চয়েসের সীমাবদ্ধতা, সবকটাই আনা দরকার। নইলে ব্যাপারটা অসম্পূর্ণ হবে।
  • জিৎ | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪২579908
  • দেব,
    স্মাইলি কখন কি সমাধান দেবে তার অপেক্ষা না করে আমার যেটা মনে হয় বলে রাখি। ভারত আর ইন্ডিয়ার ভ্যালুসিস্টেমের কনফ্লিক্টই যদি মূল সমস্যা হয়, ট্রাডিশনাল আর র‌্যাডিকাল চিন্তাধারার সংঘাতই যদি কালপ্রীট হয়, কনজারভেটিভ আর লিবেরাল মরালিটির দ্বন্দ্বই যদি এই ফোঁড়া হয়ে সামনে আসে তবে এই দুই ভ্যালুসিস্টেমকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করাই সলিউশন। দেশ বা সমাজকে কোনো একদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করাটা সমস্যা বাড়াবে বই কমাবে না। কারণ যেদিকে ঠেলে দেবার কথা ভাববেন তার উল্টোদিকের রেজিস্টেন্স প্রকট হয়ে উঠবে এবং এই টানাপোড়েনে ফোঁড়া ফেটে পুঁজরক্ত গায়ে এসে পড়বে। তবে নিশ্চয়ই অনেকে মনে করেন ফোঁড়া হলে তা সারাবার দীর্ঘমেয়াদী চেষ্টা করার চেয়ে সেটা ফাটিয়ে, দূষিত পুঁজরক্ত ফেলে দিয়ে চিকিৎসা করা বেটার। ব্যথা যন্ত্রণা রক্তপাত, জামাকাপড় নষ্ট হওয়া সবই সাময়িক ও ততটা গুরুত্বপূর্ণ নয়। যেকোনো সমস্যাই তো শুধু একভাবেই সমাধান করা যাবে এমন নয়। আর ভারতের জনসংখ্যাও অপ্রয়োজণীয় রকমের বেশি। আশা করি আপনি বুদ্ধিমান। এর বেশি বলার প্রয়োজন নেই।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫০579909
  • নিবেদিতা ও মামুর পোস্ট থেকে এটাই ক্লিয়ার, স্বাশীনতা বা চয়েস ও আদতে কণ্ডিশনিং বিহীন চয়েস নহে ঃ)
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩২579910
  • ঈশান কিস্সু জানেনা! ছেলেদের মেকাপের বাজার চড়চড় করে বাড়ছে। বাজার হল সবার বাবা, বাবা! শুধু শুধু অদ্ধেক জায়গা ছেড়ে দেবে? এই বাজারে কে সবচেয়ে এগিয়ে আছে জান? দক্ষিণ কোরিয়া। এইটে পড় -
    http://beyondhallyu.com/culture/from-macho-to-make-up-shifting-gender-ideals-in-south-korea/
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫১579911
  • ধরা যাক, মেয়েরা যত স্বল্প থেকে স্বল্পতর বাস পড়ছে, তত মিসোজিনি হু হা বাড়ছে -এটা সামহাউ প্রুভ করা গেল।

    তাহলে প্রশ্ন-টা হল - মিসোজিনি কমানোর জন্য কি আমি মেয়েদের ইচ্ছামত পোশাক পরতে বাধা দেব, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করব? আমার উত্তর - না।

    স্মাইলি-র কি উত্তর?
  • সিনফট | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৫579912
  • ফুকো ক্রমে আসিতেছে।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯579914
  • আমি ঈশানের সঙ্গে পুরো একমত নই। কন্ডিশনিং থেকে ওরিজিনেটেড স্বাধীনতার অস্তিত্ব যেমন থাকে , তেমনি আবার কন্ডিশনিং বিহীন স্বাধীনতা হয়ইনা এতে আমি সাবস্ক্রাইব করিনা। একটা কনটেক্সটে যে জিনিসকে পণ্যায়ন বলব, ডিফারেন্ট কনটেক্সটে তাকে স্বাধীনতা ভাবতে, বা ভাইসি ভার্সা, আমার আটকায়না।
    আর দিনের শেষে সবই ইওর থিওরি ভার্সাস মাই থিওরি :-)
  • a x | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৪579915
  • ফুকো গতকাল এসে গেছিলেন।
  • দেব | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৭579916
  • জিৎকে

    স্যানের একটা লাইন তুলে দি -

    "কে বলল মিসোজিনি বাড়ছে? ধর্ষণ বাড়ছে কারণ মেয়েরা রাস্তাঘাটে বেশি বেরোচ্ছে, বাইরে কাজকর্ম করছে, আগে ঘরের চৌহদ্দিতে বেশি থাকত। ধর্ষণ কম হয়ে অন্য অন্য সাপ্রেশন বেশি হত। এই তো।"

    এইটাই মোদ্দা কথা।

    আমি মনে করিনা কনজারভেটিভ আর লিবেরাল মরালিটির দ্বন্দ্বই এই ফোঁড়া হয়ে উঠে আসার মূল কারণ। কিন্তু সেটা যদি তর্কের খাতিরে ধরেও নিই তাহলেই প্রশ্ন আসবে - অতঃকিম।

    আজকের আবাপতে দেখেছেন নিশ্চয়ই, হরিয়ানার ঘটনাটা। এবার এই 'মরালিটির' সাথে ইকুইলিব্রিয়ামে কি ভাবে আসবেন বলুন। আসা কি সম্ভব?

    স্মাইলিকে প্রশ্নটা করার কারণ আর অন্য কিছু নয়। ওনার থিওরিটার রিয়েলিটি চেক করার জন্য। ১০০% কিছু চাই না। মোটের উপর হ্যা/মোটের উপর না এরকম উত্তরই এক্সপেক্ট করি।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৫579918
  • সবকিছুর একটাই উত্তর বা সমাধান হলে তো হয়েই যেত।
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৫579917
  • তাহলে ম্যারিটাল রেপ কি কারণে হচ্ছে ?
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৬579919
  • *কী
  • riddhi | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:০২579920
  • সর্ব্শক্তিমান বাজারকে চ্যালেন্জ জানালাম বেধপ বস্তার মত গাউনগুলো ফিরিয়ে আনুক। এমন একটা ডিসাইন ছাড়ুক গভীর ক্লিভেজ ওয়ালিদেরো নিমাই দেখাবে।

    cultural pressure to show more skin? আসল কথাটা হল পাই এর এই ৫ঃ৩৪ এর কোন আনাসারি নেই। এত ব্ল্যাটান্ট একটা স্ববিরোধকে কিছু একটা নাম দিয়ে ফেমাস করলে ভাল, (যদি না অলরেডি নাম থাকে )।এত বেশীবার ঝাট জ্বালাতে আসবে, যে পরে রেফার করতে সুবিধে হবে
  • san | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:১১579921
  • অন্যের অবস্থান বুঝতে না পারলেই নির্ঘাৎ তাদের স্ববিরোধ :-)
  • Ishan | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:২২579922
  • সিঙ্গাপুরে কি ব্রাজিলে ছেলেরা মেকাপ করে কিনা জানিনা। সত্যিই জানিনা। তবে চারপাশে (আমেরিকা ও ভারতে) দোকান বাজারে প্রসাধন আর পোশাকের বিজনেসের ট্রেন্ড দেখে যা মনে হয় তাই বললাম। এর পুরোটাই তো বাজার নয়। কালচারও জড়িয়ে আছে। মেয়েদের জন্য নির্দিষ্ট রং পিংক, মেয়েদের জন্য নির্দিষ্ট গড়ন স্কিনি, মেয়েদের জন্য নির্দিষ্ট ধর্ম কমনীয়তা, মেয়েদের জন্য নির্দিষ্ট ত্বক মসৃণ, এর কতটা বাজার, কতটা সমাজ কে বলবে। বাজার সমাজকে কাজে লাগায় ভাঙেও, উল্টোটাও হয়। বদলায়ও কত। এই তো, পৌরুষের অঙ্গ ছিল সিগারেট, টিভিতে খবরওয়ালারা পর্যন্ত ব্যারিটোন ভয়েসে সিগারেট ধরিয়ে খবর পড়তেন -- কতদিনই বা, চল্লিশ বছর আগে? এখন সিগারেট তো দারিদ্রের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, আমেরিকায়। ছেলেদের লোমহীন শরীর দেখা যাচ্চে বিচ-টিচে। কদিন বাদে প্রসাধনও চালু হতেই পারে। কিন্তু যাই চালু হোক না কেন, ইন্ডিভিজুয়াল চয়েস, তার প্রবল গৌরব নিয়েও, খুবই সীমিত।

    এবার এর পরেও আমি চয়েসের সমর্থক। যতই সীমিত হোক না কেন, ঘাড়ে ধরে "সালোয়ার পরে এলে ক্লাস থেকে বার করে দেব"র চেয়ে বাজারের নিয়ন্ত্রণ কম কোয়ার্সিভ। একমাত্র না হলেও এটা একটা বড়ো কারণ।
  • Ishan | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৩579923
  • দুই নং কথাটা হল পণ্যায়ন বিষয়ে। আরও বিশদে লিখি। কন্ডিশনিং টনিং বাদ দিয়েই লিখি। প্রশ্নটা হল আপনি "সবার জন্য স্বাধীনতা" এটায় বিশ্বাস রাখছেন কিনা। যদি "মেয়েরা স্বাধীন, অতএব যা খুশি পরতে পারে" এটা বলেন, তার মানে নিশ্চয়ই এটাই বলছেন, যে, "সবাই স্বাধীন, যে যা খুশি করতে পারে"। তাহলে টিভির মেয়েরাও স্বাধীন, বিজ্ঞাপনের মেয়েরাও স্বাধীন, যা খুশি পরতে পারে। টিভি প্রোডিউসার জোর করলে অন্য কথা, কিন্তু তা না হলে তাতে আপত্তির কিছু নেই। এত যে স্বল্পবাস মেয়েদের টিভিতে দেখা যায়, তাদের উপর জোর করা হয়েছে বলে তো মনে হয়না। একটু "সাহসী" হলেই তাঁরা দিব্য ইন্টারভিউ দিয়ে জানান "আমি সাহসী হয়েছি"। এবং, ঘটনা হচ্ছে, ওইসব হাইপ্রোফাইল পেশা বেছে নিতে তাঁদের উপর কোনো চাপ কেউ দেয়না। ওগুলো একেবারেই স্ব-ইচ্ছায় করা। তাহলে সেটা নিয়ে আপত্তি কোথায়?

    তাহলে আপত্তি স্বাধীনতায় নয়, আপত্তি হতে পারে একমাত্র পণ্যায়ন নিয়ে। এঁরা নিজেরাও জানেন বা জানেন না এঁরা আসলে পণ্য হয়ে যাচ্ছেন, বা এই জাতীয় কিছু। সেটা যদি আপত্তিকর হয়, আপনি, আমিও ওই একই কারণে বাজারের ট্রেন্ড অনুসরণ করে পণ্য হচ্ছি। "কই আমি তো কন্ডিশনড হইনি, স্বেচ্ছায় পরছি" -- এই বক্তব্যের কোনো মূল্যই নেই, কারণ পণ্য হচ্ছে বা হচ্ছে না, এই প্রশ্নে টিভির মেয়েগুলি "স্বইচ্ছা"র কোনো মূল্যই আপনি দেননি। ফলে এ ব্যাপারে আপনার কথারও কোনো মূল্য নেই। এইটা হল স্বাধীনতার মূল্য। স্বাধীনতায় বিশ্বাস করলে যেটা আপনাকে দিতে হবে। :)
  • Ishan | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৪579925
  • তিন নং কথা হল মিসোজিনি নিয়ে। কে কইল ধর্ষণের কারণ মিসোজিনি? এইটা আমি জানতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন