এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৩606870
  • কালকে নেইমারেরটাও পিওর ডাইভ ছিল না? কী জানি, এক ঝলক দেখে মনে হল।
  • ঊমেশ | ০৭ নভেম্বর ২০১৩ ১২:৪৫606871
  • আমার জানা মতে/বা যা দেখেছি ব্রাজিল আর ইংল্যান্ডের প্লেয়াররা ডাইভ দিয়ে ফাউল আদায় করতো না।
    জিকো, রোমারিও, রোনাল্ডো, বেবেতো, দের কখনো ডাইভ দিতে দেখেনি।
    আবার লিনেকার, শিয়েরার, রুনী, ওয়ালকট রাও ডাইভ এ বিশ্বাসী নই। ওয়েন স্বীকার করেছিল, আর্জেন্টিনা'র সাথে ম্যাচটাতে অল্প ধাক্কাতে সহজে পড়ে গিয়েছিল, তাতেও বলা যায় ওয়েন ডাইভ দিত না।

    এখন দেখি নেইমার/ইয়ং রা ওদের দেশের নতুন ট্রেন্ড শুরু করেছে।
  • + | ০৭ নভেম্বর ২০১৩ ১৩:০৪606872
  • কালকের টা পুরো জালি পেনাল্টী ছিল। নাটক, নেইমারটা এমনিই নাটক করত আগেই, এখন বুস্কেটসের থেকে আরো ভালো করে শিখছে। ব্রাজিলের এখনের টিমে আলভেজ-নেইমার ছাড় আর কেউই ডাইভ মারেনা।
  • Tim | ০৭ নভেম্বর ২০১৩ ১৫:২১606873
  • অচিরেই মনে হচ্চে আমি নেইমারকে দুচক্ষে দেখতে পারবোনা। হায়, এতগুনো ব্রাজিলের প্লেয়ারকে অপছন্দ করে কিভাবে খেলা দেখবো? ঃ-(
  • রোবু | ০৭ নভেম্বর ২০১৩ ১৫:৪৪606874
  • আল্ভেজ আর রাফায়েল বুঝলাম। দুজনের একজন খেলবে। আর কাকে?
  • Tim | ০৭ নভেম্বর ২০১৩ ১৫:৪৬606876
  • এইযে নেইমার। সিজার, হাল্ক। কম হলো?
  • + | ০৭ নভেম্বর ২০১৩ ১৫:৫৩606877
  • সিজার কি দোষ করল?

    আর এদের ভুলতে কয়েকজনের নাম করি

    থিয়াগো সিলভা, দান্তে, গুস্তাভো, পাউলিনহো, অস্কার, কুটিনহো

    এদের উপর কারোরই রাগ হবেনা
  • Tim | ০৭ নভেম্বর ২০১৩ ১৬:০০606878
  • সিজারকে জাস্ট আনরিলায়েবল লাগে আমার। আজেবাজে গোল খেতে পারে। দিদাকে আমার ভালো লাগতো, অনেক কম্পোস্ড।

    হ্যাঁ বাকি টিম নিয়ে আপত্তি নাই।
  • ঊমেশ | ০৮ নভেম্বর ২০১৩ ১২:৫২606879
  • আর্সেনাল এর ডিফেন্স এর চারিদিকে জয়্জয়্কার।
    পরপর দুটো বড়ো ম্যাচে সুয়ারেজ, লিউ'স্কি দের মতো স্ট্রাইকার তেমন কিছু চান্স বানাতে দেয়নি।

    রবিবারটা এরকম কিছু পারফর্মেন্স চায়।
    এই ফাকে একটু নিজেদের পিঠ চাপড়ে নিই। লাস্ট দুটো জার্মানী তে অ্যাওয়ে ম্যাচে হারালাম ওদের বেস্ট দুটো টিম কে। দুটো ম্যাচ-ই ভাগ্যের জোরে নয়, জেতার মতো খেলে।
  • ঊমেশ | ১০ নভেম্বর ২০১৩ ০২:৪৭606880
  • আজ বিবিসি তে দেখলাম লিখেছে, রেফারী'র দয়াতে চেলসী এক পয়েন্ট পেলো আর মরিনহো'র ঘরের মাঠে হার বাঁচালো।

    হাই-লাইট্স এ দেখতে হবে।

    কালকের ম্যাচ নিয়ে চিন্তিত।
  • potke | ১০ নভেম্বর ২০১৩ ১৭:০৮606881
  • ঊমেশ,জিতব।
  • রোবু | ১০ নভেম্বর ২০১৩ ১৭:১১606882
  • এইত্ত, পটকেদা কয়ে দিয়েছে। আর চাপ নেই।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৩ ১৮:৩৪606883
  • পোটকেকে আজ জিতলেই খাওয়াবো। ১৫ তারিখ।
  • রোবু | ১০ নভেম্বর ২০১৩ ১৮:৩৮606884
  • নানা, চ্যাঃ লিঃ-র সেকেন্ড রাউন্ড না যাওয়া অবধি খাইও না, বদ হজম হয়ে যেতে পারে :-)
  • Arpan | ১০ নভেম্বর ২০১৩ ১৮:৪১606885
  • চ্যাঃলিঃ-র সেকেন্ড রাউন্ড চলে যাবো (হয়ত)। কিন্তু আজকের ম্যাচটার অন্য গুরুত্ব।

    ম্যাগপাইরা কী প্রেসিং ফুটবল খেলছে মাইরি!
  • potke | ১০ নভেম্বর ২০১৩ ১৯:০১606887
  • সেকেন রাউন্ডে যাবনা? কি বলে মাইরি! এই বলে দিলাম যাব, খাওয়া ওর নো
  • ঊমেশ | ১০ নভেম্বর ২০১৩ ১৯:২৬606888
  • নিজেরা খাওয়া-দাওয়া পরে, আগে অরিজিৎ কে কিছু খাইয়ে দাও।
    পর পর দুটো ম্যাচে পুরো আমাদের হয়ে খেলে দিলো।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৩ ১৯:২৭606889
  • কে লইবে কার্য? রোবু?
  • ঊমেশ | ১০ নভেম্বর ২০১৩ ১৯:৩৯606890
  • সান্ডারল্যান্ডের কাছে হারটা মনে হয় নিউকাসেল এর শাপে বর হয়েছে।
    পরপর দুটো ম্যাচে চেলসী আর স্পার্স কে হারানো, ভাবতে পারছি না।

    রেমি, কিন্তু রেডন্যাপ এর আনা প্লেয়ার।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৩ ২০:০৭606891
  • ম্যানসির এই সিজনে পাঁচটা অ্যাওয়ে ম্যাচে একটা মাত্র জয়।

    আজকেও এক গোলে পিছিয়ে আছে।
  • + | ১০ নভেম্বর ২০১৩ ২০:১৭606892
  • আজ অনেকদিন বাদে ম্যানুকে সাপোর্টাবোঃ)
  • রোবু | ১০ নভেম্বর ২০১৩ ২০:৩১606893
  • হ্যাঁ হ্যাঁ, শিওর খাইয়ে দেব।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৩ ২০:৪৫606894
  • এটা কি ঠিক হচ্ছে কমঃ গান্ধী? আমরা কিন্তু ম্যানুর এগেনস্টে তোদেরই সাপোর্ট করেছি এবং করব।
  • + | ১০ নভেম্বর ২০১৩ ২০:৪৯606895
  • নাহ, আমি আজ ড্র চাইছিঃ) ম্যানুকে কি সাপোর্টানো সম্ভব? ম্যানু জিতলেও তো ঘাড়ের কাছে এসে যাবে। কাল চেলসী ম্যাচটা বেশ ভালো হল

    সবকিছু বেশ আমাদের ফরে যাচ্ছে এই সপ্তাহে।
  • ঊমেশ | ১০ নভেম্বর ২০১৩ ২১:৩৫606896
  • আজ নর্থ-ইস্ট পুরো জ্বালিয়ে দিয়েছে।
    প্রি-সিজন বেস্ট টিম দুটো কেই হারালো নর্থ-ইস্ট।

    আমরা মাঠে নামার আগেই আমাদের জন্যে দারুন সপ্তাহ হয়ে গেছে।
  • krulstatic | ১০ নভেম্বর ২০১৩ ২১:৫০606898
  • রেমি মোটেও রেডন্যাপের ক্যাচ নয়। গত জানুয়ারীতে রেমির সাথে নিউক্যাসলের ডীল পুরো পাকা ছিলো। এমনকি মেডিক্যাল ফাইনাল ছিলো, কিন্তু রেমির এজেন্টরা চালাকি করে মেডিক্যালটা ফেলেছিলো লন্ডনে, আর বেশি টাকার লোভে কিউপিআর জয়েন করে।
  • রোবু | ১০ নভেম্বর ২০১৩ ২২:৪৫606899
  • কী হচ্ছেটা কি? অ পোটকেদা, অ র‍্যামসে?
  • ঊমেশ | ১০ নভেম্বর ২০১৩ ২২:৪৬606900
  • আরে তাই তো। মনে পড়লো।
    সেই সময় অবাক হয়েছিলাম, নিউকাসেল ছেড়ে কিউপিআর এর মতো নেমে যেতে পারে দলে যোগ দেওয়ার জন্যে।
  • + | ১০ নভেম্বর ২০১৩ ২৩:৫২606901
  • বেসিকালি খুব খাজা খেলা হল। তারপরও বেন্ডনার, গিবসের দুখানা গোল করা উচিত ছিল। ওয়েঙ্গার কি পেগলে গেছে? যখন গোলের দরকার তখন বেন্ডনার? আর কি কোনো স্ট্রাইকার নেই টিমে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন