এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৭658486
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৮658488
  • আমার আইনের শাসনের প্রতি কিচ্ছু ভালোবাসা নেই। আগেই বললাম তো, কলোনিয়াল আইন পছন্দ করিনা। আপনি "আইনের শাসন" চেয়েছিলেন বলে আপনাকে জিগালাম। নিজের স্ট্যান্ডটা পরিষ্কার করে বলুন না। আর না পারলে মেনে নিন। অসুবিধে কি? :-)
  • সিকি | 132.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৮658487
  • "আপনি কোন কাগজ? বর্তমান? আপনাদের সঙ্গে কোনও কথা বলব না। আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না।"

    "আমি মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু আমি একটা দলের নেতা। দল আমার কাছে আগে (নন্দীগ্রামের সূর্যোদয়ের পরে)"।

    সংবেদনশীল, ভদ্রলোক বুদ্ধবাবু। সিবিআই অবধি বোধ হয় যাবার দক্কার নেই, খবরের কাগজের আর্কাইভেই পাওয়া যাবে। এমন ভদ্রলোকের ওপরে রাগ করা যায়?
  • সিকি | 132.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৯658489
  • আর ইশান পোত্যেকবার বুদ্ধবাবুকে ভুল কোট করে। "ওরা ২৩৫ আমরা ৩৫" নয়, ওটা হবে "আমরা ২৩৫ ওরা ৩৫"।
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৬658490
  • স্বাধীন দেশ ব্রিটিশের রেখে যাওয়া কত শত আইনকে স্বীকৃতি দিয়ে ব্যবহার করছে। সেই আইনের ব্যবহার কারো পছন্দ না হতে পারে। কিন্তু আইনটি কি করে এখনো কলোনিয়াল রয়ে যায়?
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩৪658491
  • সব কটাই আগাপাশতালা রিভিউ করা দরকার। ধর্ষণের আইনটা যেমন খানিকটা হল। কলোনিয়াল না বলতে চাইলে কলোনি আমলের আইন বলুন, তাতেও চলবে।

    কিন্তু আপনার মুখে উত্তর এখনও জোগাচ্ছেনা। কার মস্তিষ্ক প্রক্ষালন করা হয়েছে জানেন, কাকে টুপি দেওয়া হল জানেন, কে দিদির্ভাই জানেন, আর নিজের স্ট্যান্ডটাই জানেন না? ইশ। :-)
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪১658492
  • তাহলে এক ধাপ নড়া গেল। আইনটি কলোনিয়াল নহে। ইহার ঝাড়াই-মাড়াই প্রয়োজন। ঠিক হ্যায়।
    কিন্তু যতক্ষণ না পরিমার্জন হচ্ছে ততক্ষণ তো প্রয়োজনে সেই আইনেরই ব্যবহার হবে?

    আমার স্ট্যান্ড তো বহুবার জানিয়েছি - নন্দীগ্রামের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে দেওয়া হোক। তারপরে ক্রোধান্বিত হওয়া যাবে।

    কিন্তু মস্তিষ্ক কি এতটাই প্রক্ষালিত হয়েছিল যে কার (বা কাদের) মস্তিষ্ক প্রক্ষালিত হয়েছিল আর দিদি বলিতে কি বুঝায় সেসব আর কিছুই বুঝতে পারা যাচ্ছে না?
  • Ishan | 214.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৩658493
  • প্রশ্ন পড়ে উত্তর দিন। বার দুই তিন করা হয়েছে। ওটা তক্কের বেসিক।
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৫658494
  • জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার নাম কি, উনি তিনবার শুনে উত্তর দিচ্ছেন আমি তো উত্তরবঙ্গে। মস্তিষ্ক এতটাই প্রক্ষালিত কিকরে হয়, স্রেফ বুদ্ধের লেজুড়বৃত্তি করে? এত তো করলেন, লাভ কিছু হল কি? :-)
  • cm | 116.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৮658496
  • ইদিকে দ নতুন লিঙ্ক দিয়েছেন। আইনের শাসন সম্পর্কে কি মত? নীরবতাও কথা বলে তা মানি।
  • Atoz | 161.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫০658498
  • আহা আহা, সিএম, এই তো ক্রমোন্নত আইনের শাসন!!!! নৈরাজ্যের দিকে যেতে গেলে তো এইরকম পথেই ----
    ঃ-)
  • Ishan | 214.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫০658497
  • প্রশ্নটা আমার ছিল, মত দেবার কথা তো আপনাদের। সে উত্তর তো জোগাচ্ছেনা, শুধু ডজ করছেন। দেখে হাসিও পায়। :-)
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫১658499
  • লাভের কথাটা মনে ছিল না আমার।
    কিন্তু কেউ কেউ লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল বলে বাজারে খবর আছে।

    আমি কোন কালে তিনোর নির্বাচনকে বেআইনি বলিনি। বরাবর দলটাকে লুম্পেন আর ময়ূরপুচ্ছধারী কাকের বলেছি। সেটা এখন অনেকাংশেই সত্যি বলে প্রমাণিত হয়েছে।
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩658500
  • বাজারে অনেক খবরই আছে। অনেক লোক বুদ্ধের লেজুড়বৃত্তি করে নানাবিধ সুবিধা নিয়েছে, সেও শোনা যায়।
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৫658501
  • নোংরা কাপড় যখন জনসমক্ষে ঝাড়াই হচ্ছে তাহলে কে কে "বুদ্ধের লেজুড়বৃত্তি করে নানাবিধ সুবিধা " নিয়েছে তার দুএকটা অজানা ঘটনা এখানে পেশ করা হোক।
  • Ishan | 214.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৭658502
  • "লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল" -- এটা কে করেছিল আগে প্রমাণসহ জানানো হোক।
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০০658503
  • দ্যাখ কান্ড।
    কে খ্সড়া পাঠিয়েছিল কোথায় সে তথ্যের জোগান-ও আমাকে দিতে হবে? এই খসড়া নিয়ে কত শত বাইটের ব্যবহার হয়েছে সে তো আপনার কাছেই নথিভুক্ত আছে।
  • pi | 192.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২658505
  • পাবলিক হেল্থে নানাপ্রকার ইনোভেশন নিয়ে এককের কী মত ? সেগুলো কীভাবে মার্কেট ড্রিভেন ? বেশিরভাগই তো সরকার থেকে বিনিপয়সায় জনগণের মধ্যে প্রোগ্রাম হিসেবে চালু করা হয় ! আর সরকার ফাণ্ড না দিলে এইসব রিসার্চে কে কেন টাকা ঢালতো ? বিশেষ করে যেগুলো একেবারে গরীব গুর্বো, হাতে কোন টাকা না থাকা মানুষের সমস্যা সংক্রান্ত ইস্যু ?
  • Ishan | 214.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২658504
  • ধুর্মশাই। "লেজুড়বৃত্তির সন্ধানে" আর "প্রিয়পাত্র হবার চেষ্টা" টা প্রমাণ করুন। বাংলা একটু বুঝুন।
  • সিকি | 132.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৭658507
  • অসম্ভব অসহ্য অবস্থায় নিয়ে যাচ্ছেন। ল্যাম্পপোস্টবাবু কি মনে করেন, বাংলা ভাষায় ওনার একার দখল আছে?
  • pi | 192.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৮658508
  • উরিব্বাস। আবার সে খসড়া এসেছে ফিরিয়া ... ঃ)

    লেজুড়বৃত্তি করে প্রিয়পাত্র হবার চেষ্টা, পয়সা বোলতা হ্যায়, সারদার টাকা নিয়ে গুরুচণ্ডা৯ চালাই ... যত দিন যাবে, দেখছি এই লিস্টি বড় হবে ঃ)
  • dc | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১০658509
  • "একটা দেশের ইকনমি এরকম লং টাইম ধরে একটাই ইদীয়লোজি নিয়ে চলেনা। ধরুন একটা স্ট্রাটেজি গেম খেলছেন। আপনাকে কোনো একটা এজ এ নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। সেখানে দাঁড়িয়ে কোনটা আপনার রাজনীতি হবে সেটা ওই সময় এর চাহিদা। "

    এককের এই লেখাটা অসাধারন লাগলো, হঠাত একটা ব্যাপার বুঝতে পারলাম। আমি এদ্দিন, প্রায় ছোটবেলা থেকেই বামেদের আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন এসব নিয়ে প্রচুর খিল্লি করেছি। এখন মনে হলো ঐ সময়ে, ঐ প্রেক্ষাপটে হয়তো ওরকম আন্দোলনেরও দরকার ছিল। যদিও বামপন্থীরা পরের দিকে লেবু কচলে কচলে তেতো করে দিয়েছিলেন। যাই হোক, একককে ধন্যবাদ। আজকের দৃষ্টিভঙ্গী দিয়ে সত্তর-আশির আন্দোলনগুলোকে এবার থেকে আর ক্রিটিসাইজ করবোনা।

    আর মার্কেট আর ইনোভেশন নিয়ে একক যা লিখেছেন সেটা কিছুটা আমিও সাপোর্ট করি, তবে আমার মনে হয় এখানে কিছুটা ব্যালেন্সিং বা অপটিমাইজেশন এর ব্যাপার আছে। বিগ সায়েন্সে ফান্ডিং পুরো মার্কেট বেসড কখনোই হবেনা কারন বিগ সায়েন্স এর গোল গুলো বাই ডেফিনিশন অনেক বেশী লং টার্ম। যেমন ধরুন স্পেস রিসার্চ, মঙ্গলগ্রহ অভিযান, ফিজিক্স রিসার্চ, কিছু কিছু সোশ্যাল সায়েন্স রিসার্চ - এগুলো মার্কেট ড্রিভেন হতে পারেনা কারন এসব জায়্গায় প্রতিযোগিতার সেরকম কোন রোল নেই। এসবে স্টেট ফান্ডিং অবশ্যই দরকার। স্টেট ফান্ডিং না হলেও এমন কোন লং টার্ম টাকার সোর্স যা কিনা বিনা শর্তে টাকা দেবে (বাই ডেফিনিশন, কোন প্রাইভেট এনটিটি এভাবে টাকা দিতে চাইবেনা)। আবার এরকম অনেক ক্ষেত্র আছে, যেমন মেটিরিয়াল সাইন্স বা এনার্জি রিসার্চ, যেখানে প্রতিযোগীতা দরকার, যেখানে মার্কেট ড্রিভেন রিসার্চ দরকার, সেসব ক্ষেত্রে প্রাইভেট ফান্ডিং হওয়াটাই বেশী কার্য্যকরী। এবার স্টেট আর প্রাইভেট ফান্ডিং এর ব্যালান্স হয়তো একদম ঠিক কখনো হবেনা, কখনো এদিকে ঝুল খাবে তো কখনো ওদিকে। মোটামুটি একটা ওভারঅল ব্যালান্স করতে করতে এগোলেই হলো।
  • সিকি | 132.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১১658510
  • এবং চেরিপিকিং। সুন্দর একটা তিন স্তরের কেক। "লেজুড়বৃত্তির সন্ধানে" "ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে" "প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল"। প্রশ্ন করতেই শুধু মাঝের চেরীটি তুলে দেখানো - খসড়া পাঠানো হয়েছিল। ওপরের এবং নিচের লেয়ারের কেকগুলো নিয়ে কবি নীরব রয়ে গেলেন।

    মাইরি, ইয়ে কি গাছে ফলে?
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১২658511
  • "স্রেফ বুদ্ধের লেজুড়বৃত্তি করে?"
    শব্দনিচয় আপুনি প্রথম ব্যবহার করেন এই আলোচনায়। ব্যাখ্যা ইত্যাদি যা দেওয়ার আপনি দেবেন।

    "উরিব্বাস। আবার সে খসড়া এসেছে ফিরিয়া "
    উরিব্বাস! কিছু key-word উচ্চারিত হতে না হতেই দল-বল এসেছে ফিরিয়া।
  • pi | 192.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৩658512
  • অবশ্য এই সারদার টাকা নিয়ে গুরু চালানোর অভিযোগকারী এখন এসব কথা উইথড্র করে পাবলিকলি ক্ষমা চেয়েছেন।
    লেজুড়বৃত্তি করে প্রিয়পাত্র হবার চেষ্টার কোন প্রমাণ দিতে না পারলে এই অভিযোগটাও উইথড্র করা হবে, আশা করব।
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৮658513
  • অন্যকে দিদির্ভাই বললে বুদ্ধের লেজুড় তো শুনতেই হবে। এবার বুঝলাম বুদ্ধপন্থীদের কাছেও ওটা অপমানজনক। লোকটা কী অপদার্থ ভেবে দেখুন। :-)
  • pi | 192.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৯658514
  • দেখুন পিটিবাবু, অনেকদিন ধরে আপনি যা ইচ্ছে তাই বলে চলেছেন।কিন্তু তার মানে এই নয়, সেটাই চালিয়েও যাবেন। এখানে আমি নিয়মিতই লিখে থাকি। এই দল-বল ফল-বল শব্দবন্ধ আপনার কাছেই রাখুন, কেমন ?
  • dc | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২১658515
  • স্টেট ফান্ডিং আর মার্কেট ড্রিভেন ফান্ডিং এই দুটোরই ভালো উদাহরন দেওয়া যায়।

    কলম্বাসের আমেরিকা আবিষ্কারকে মোটামুটি স্টেট ফান্ডিং হিসেবে ভাবতে পারি, তাই তো? রাজকোষের টাকা। সেরকম আজেকের নাসা বা ভারতের মঙ্গলগ্রহ অভিযান, এগুলোও স্টেট ফান্ডেড রিসার্চ। আজ থেকে একশো বছর পর যখন মঙ্গলগ্রহে অনেক লোক কলোনি বানিয়ে থাকবে তখন ওরা নিশ্চয়ই বলবে স্টেট ফান্ডিং না হলে ওরা হয়তো ওখানে যেতেই পারতো না।

    আবার এনার্জি সেক্টরে কতোরকম মার্কেট ড্রিভেন রিসার্চ হচ্ছে দেখুন। কয়লা, তেল, উইন্ড, সোলার, জিওথার্মাল, নিউক, সব কিছু নিয়ে বড়ো বড়ো কর্পোগুলো রিসার্চ করে চলেছে। এমনকি আজ যে তেলের দাম এতো পড়ে গেছে, তার একটা কারন শেল গ্যাস বা ফ্র্যাকিং, যা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে আর হচ্ছে। এই ফ্র্যাকিং নিয়ে ওদেশে পরিবেশবাদীরা অনেক ক্ষোভ দেখিয়েছেন, কিন্তু প্রাইভেট রিসার্চ বন্ধ হয়ে যায়নি, যার ফলে আজ আমেরিকায় প্রচুর শেল গ্যাস উত্পাদন হচ্ছে আর বাজারে তেলের দাম কমছে। কাজেই দুরকম ফান্ডিংএরই দরকার, মোটামুটি একটা ব্যালেন্স রেখে চলতে হবে।
  • Ishan | 202.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৩658516
  • পিটিবাবু তো যা ইচ্ছে তাই ই বলবেন। ওটা একটা কালচার। অনেক দিন ক্ষমতায় থেকে আয়ত্ত্ব করা।
  • dc | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৫658518
  • Ishan আমিও বুদ্ধপন্থী, মানে ওনার সিঙ্গুর-নন্দীগ্রামে শিল্প করার চেষ্টার সমর্থক। সেই হিসেবে আমাকে বুদ্ধপন্থী বললে কিন্তু আমার গায়ে লাগবে না :p আমি ভদ্রলোককে অপদার্থ প্রসাশক মানি, কিন্তু ওনার প্র্যাগম্যাটিজম বা মোল্ড ভাঙ্গার প্রচেষ্টাকে তারিফ করি। ওনার চেষ্টা সফল হয়নি অবশ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন