এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ২৫ নভেম্বর ২০১৬ ০৯:৩০724182
  • আচ্ছা বিজয় মালিয়া সম্পর্কে মোদীশাহ কিছু বলছে টলছে?
  • d | ২৫ নভেম্বর ২০১৬ ০৯:৩১724183
  • আরে ডিডি না, কি কেলো ঐটে আমিইই
  • সিংগল k | ২৫ নভেম্বর ২০১৬ ১০:০৩724184
  • 'সাগর দ্বীপে ২০১৫ সাল অব্দি একটা মাত্র ATM ছিল। তাও অনেক সময়েই তাতে লিঙ্ক থাকত না।'

    2015 সাল কেন!! গতকাল অব্দি সাগরে ঐ একটাই এটিএম। সাগরে শুধু সাগরমেলার সময় দূর দূরান্ত থেকে গরীব মানুষ এসেই কেনাবেচা করেন না, সাগরের অধিবাসীবৃন্দের আয় এবং ব্যবসার পরিমানও কিছু কম না। ট্যুরিস্ট স্পট হিসেবে দিদি সাগরকে খুব সফলভাবে তুলে ধরেছেন। কিন্তু আমার প্রশ্ন হল সাগর থেকে ট্যাক্স কালেকশন কত ?
    যে লাইনে ট্রেনের টিকিট বিক্রি হয় না, সেই লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানোর কোন দায় রেলওয়ের থাকে কি? যে লাইনের ট্রেনে প্রচন্ড ভীড় অথচ রেলের আয়ের খাতায় তার কোন রিফ্লেক্শন নেই, রেল সে লাইনে ট্রেন বাড়াবে কেন?
    সাগরের অন্তত পঞ্চাশগুন বিজনেস ভলিউম হল সাগরের অপরপারে অবস্থিত কাকদ্বীপের। কাকদ্বীপ কোন দ্বীপ নয় এবং ট্যুরিস্ট স্পটও নয় (তার্থস্থানও নয়) বলে অাপনাদের হয়ত অনেকেই যান নি, কিন্তু গেলে দেখতেন সেখানে সাত সাতটি এটিএম আছে এবং সেগুলি প্রায় কখনোই লিঙ্ক হারায় না। (টাকা অনেকসময় ফুরিয়ে যায় বটে)। কিন্তু কাকদ্বীপে সাগরের তুলনায় পঞ্চাশগুন বিজনেস ভলিউম হলেও তার কোন রিফ্লেকশন যদি সরকারের ট্যাক্স বাবদ আয়ের খাতায় না দেখা যায়, তবে সরকার সেই অঞ্চলের ইনফ্রাস্ট্রাকচারের পেছনে খরচ করবে কেন??
    উত্তর সুন্দরবনের বিজনেস হাব যেমন গোসাবা আর পাথরপ্রতিমা, সেরকম দক্ষিন সুন্দরবনের বিজনেস হাব হল কাকদ্বীপ ও নামখানা। এই চারটি ব্যবসাকেন্দ্রেই সমস্ত লেনদেন হয় কাঁচা টাকায়। আপনিও দিদির মত প্রশ্ন তুলেছেন মউলেরা, জেলেরা বা অন্যান্য পেশার গরীব মানুষ গুড় বেচতে এসে প্লাস্টিকে ট্রানজ্যাকশন করবে কিনা। আপনি যদি নিতান্ত কৌতুহলবশে হাঁটু অব্দি জীন্স গুটিয়ে (আপনি শাইনিং ধরে নিলাম) কাদা ভেঙ্গে ঐ লোকগুলোর সঙ্গে ফিরতি নৌকোয় উঠে পড়েন তো দেখতে পাবেন, সেই মানুষগুলো কেউ গুড় বেচে ৫০০ বা ১০০০ বা নতুন ২০০০ এর নোটের বান্ডিল নিয়ে বাড়ি ফিরছেন না। তাঁরা আসার সময় যে গুড়ের নাগরি নিয়ে এসেছিলেন সেই খালি নাগরীটা আর প্রচুর নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন তেল, মশলা, কিছু কাঁচা তরিতরকারী, চাল ডাল আর ছুরি কাঁচি, জালবোনার ছুঁচ সুতো, সীসের ওয়েট, প্লাস্টিকে ফ্লোট, ছাতা, জামাকাপড় কিনে নৌকোয় উঠছেন। গুড় বেচে এসব কেনার পর কারো হাতে দশটা দশটাকার কয়েনও নেই।
    এঁদের হাঁচি কাশি প্লাস্টিকমানি কোন কিছুতেই আপত্তি নেই, সেটা অ্যাফোর্ডেবল আর ইউজার ফ্রেন্ডলি হলেই হল।

    এ তথ্যটিও জেনে রাখা ভাল, যে সাগরদ্বীপে গতকাল পর্যন্ত মাত্র একটি এটিএম, সেই সাগরদ্বীপে ছয়ের দশক থেকে দেশের একটি লিডিং মেরিন বায়োলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। ইনস্টিটিউটটি ছয়ের দশক থেকে থাকলেও সেটির রেজিস্ট্রেশন কিন্তু মাত্রই ১৯৯৮-৯৯ সালে। সেটির হিসেবের অডিটিংও ঐ ৯৯ সালের পর থেকেই শুরু। তাও নিয়মিত নয়। অথচ ইনস্টিটিউটটি যাঁর মায়ের নামে, বিশ্ববন্দিত সেই বিজ্ঞানী ইন্দিরা গাঁধীর আমলে দু দুবার প্ল্যনিং কমিশনের মেম্বার ছিলেন। যাঁরা ভূমিপুত্র তাঁদের যদি দায় না থাকে ট্যাক্স দেওয়ার, নিজের এলাকাকে সরকারের এবং বিশ্বের চোখে তুলে ধরার, তবে এটিএম নেই, ইলেকট্রিসিটি ছিল না, লোকে ইমানি ব্যবহার করতে পারছে না বলে কান্নাকাটি করে একা স্চ দা একা আর কতদিন সাগরদ্বীপকে টানতে পারবেন?

    ডিঃ - আমি মোটেই ট্যাক্সের পক্ষে নই। বরং ট্যাক্স তুলে দিয়ে ঐ গরীব মউলে বাউলে দের পাশে দাঁড়াতে বললে আমি কলেজস্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং অব্দি হেঁটে দিতে রাজি। :)
  • d | ২৫ নভেম্বর ২০১৬ ১০:৪০724185
  • এই কেলোদাদা, মোবোমানি নামের ই-ওয়ালেটটা কলকাতায় আদৌ চলে? কোথাও দেখেছে কি ওদের সাইন টাইন?
  • d | ২৫ নভেম্বর ২০১৬ ১০:৪১724186
  • *দেখেছেন কি
  • de | ২৫ নভেম্বর ২০১৬ ১১:৪৮724187
  • এই দ্যাকেন, এইটে কাল আপিস মেলে এয়েচে -

    Dear Email User,

    Are you stranded with your old 500&1000 rupees notes? Worry not!

    We change old banned notes for new acceptable currency of 100, 500 and
    2000 notes as per your wish. Our commission is 5 to 7%, minimum changeable
    amount is 5 lakh to 10 crores
    Contact now, before the govt deadline is reached.
    Note: 100% secrecy is maintained
    email: [email protected]
  • Reshmi | ২৫ নভেম্বর ২০১৬ ১২:০৪724188
  • কারা যেন সব হিসেব টিসেব করে বুঝিয়ে দিল যে পুরোন নোট জমা না করে নষ্ট করে দিলেই সরকারের লাভ বেশি, কিন্তু এখানে যে দেখি সরকার উল্টো কথা বলছে!

    http://www.ndtv.com/india-news/after-currency-ban-cabinet-clears-changes-in-tax-laws-for-new-savings-1629881?pfrom=home-lateststories

    The Cabinet meeting, summoned at a very short notice, comes amid reports of high tax penalty terrifying people from putting their cash savings in the formal banking system.

    The sources said the government wants all of the 500 and 1,000 banknotes to be deposited and not burnt or destroyed for the fear of penal action.
  • avi | ২৫ নভেম্বর ২০১৬ ১২:১৫724189
  • হুঁ, রাস্তা টাস্তা বানাবে হয়তো, তাই নোট সব জোগাড় করতে চায়।
  • k | ২৫ নভেম্বর ২০১৬ ১২:৩৮724190
  • না দমদি, মোবোমানির কোন কিছু কলকাতায় চোখে পড়ে নি। পেটিএমও কলকাতায় এখনও সেরকম পপুলার না। কলকাতা প্রতিবাদ-প্রতিরোধের পথের পথিক। দশটাকার কয়েন চলবে না, দু হাজার টাকার নোট নেব না, ইত্যাদি।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৬ ১৩:২৭724192
  • আমার পার্শ্বে, ইয়ে, আমার পার্সে এখন একটা নতুন দুহাজারি নোট।
  • de | ২৫ নভেম্বর ২০১৬ ১৩:৪১724193
  • কি ভাগ্যি - আগে এট্টু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টাকা/নোট তুলেছি -

    এখন আর টাকা দিচ্চে না - শুধুই পয়সা - পাঁচ/দশ টাকার কয়েন - লোকে খাড়া হয়ে ব্যাংকে যাচ্চে আর কুঁজো হয়ে ফিরে আসচে -
  • d | ২৫ নভেম্বর ২০১৬ ১৪:৪৮724194
  • d | ২৫ নভেম্বর ২০১৬ ১৪:৫৭724195
  • cb | ২৫ নভেম্বর ২০১৬ ১৭:৩৬724196
  • এদিকে লালুবাবু আজ মোদীবাবুকে আন্কল পোজার বলে অভিহিত করেছেন।। এবং করার আগে জানিয়েছেন যে "কবিতাটি" তিনি স্কুলে পড়েছেন।

    তবে উপমাটি মোক্ষম হয়েছে, এটি মানতেই হবে
  • sinfaut | ২৫ নভেম্বর ২০১৬ ১৯:১০724198
  • সেই ন'তারিখ থেকে আজ পঁচিশ তারিখ অবধি আমি সম্পূর্ণ ক্যাশহীন হয়ে চালাচ্ছিলাম। সামনের মুদির আর সব্জির দোকানে খাতা লেখা।
    আজ টাকা তুলতে বেরিয়ে পশ্চিমে ৩ কিমি, পূর্বে ৮ কিমি, উত্তরে আরো ৮ কিমি ঘুরে টোটাল ১২টা এটিএম এর মধ্যে ২টো খোলা পেয়েছি। একটায় আধঘন্টা মতন লাইন দিয়ে টাকা তুলে আনলাম। ২টোই কোটাকের, যেগুলো অন্যদিনগুলো পুরো বন্ধ থাকে। এসবিআই দেখলাম একদম ঝাঁপবন্ধ।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৬ ১৯:১১724199
  • চেক কেটে টাকা তোলার লাইন কত বড়?
  • sinfaut | ২৫ নভেম্বর ২০১৬ ১৯:১৬724200
  • তেমন বেশি না। আমি ৪টে ব্যাঙ্ক যেতে যেতে দেখতে পেয়েছি।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৫ নভেম্বর ২০১৬ ১৯:১৮724201
  • দুপুরে এসবিআইতে দেখলাম সব একই লাইন। আমার টোকেন নং ৩৫৬, তখন চলছিলো ২০৪। অ্যাক্সিস ব্যাঙ্কে ৫০-৬০ জনের লাইন ছিলো চেকে টাকা তোলার।
  • . | ২৫ নভেম্বর ২০১৬ ২০:৪১724204
  • ব্যাংকে টাকা নেই অনেক জায়গায়।
  • . | ২৫ নভেম্বর ২০১৬ ২০:৪১724203
  • ব্যাংকে টাকা নেই অনেক জায়গায়।
  • | ২৫ নভেম্বর ২০১৬ ২০:৫১724205
  • শিবিদের ক্যাম্পাসের বাইরে একজন তরকারীওলা যাঁর সব্জিগুলো বেশী টাটকা থাকে, পেটিএম ব্যবস্থা করে ফেলেছে। আজ বললেন পেটিএম আর নেট ট্র্যান্সফার দুইই হবে। নেট ট্র্যান্সফারে নাকি চার্জ বেশী লাগবে। কেন কী বৃত্তান্ত বুঝলাম না ঠিক। ট্র্যান্সফার তো করবে ক্রেতা ওনার অ্যাকাউন্টে।
    পেটিএম শুনে আমিও ইউপিআই বোঝানোর চেষ্টা করতেই হাঁ হাঁ করে উঠলেন, ওতে নাকি ভয়ানক পয়সা কাটে!!!
    দেখি একদিন গিয়ে বেশ ফাঁকা টাইমে অনেকটা সবজি কিনে আবার বোঝানোর চেষ্টা করতে হবে।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৬ ২২:৫৪724206
  • পেটিএমওলারা ভালোই মগজধোলাই করেছে।ঃ)
  • Ekak | ২৫ নভেম্বর ২০১৬ ২২:৫৯724207
  • করবেই, সরকার নিজের প্রজেক্ট নিয়ে হাত গুটিয়ে বসে আছে। ওদিকে পেটিএম ওয়ালারা দোকানে দোকানে এজেন্ট পাঠায়।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৬ ০৬:৫৮724208
  • আহা!
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১০:০৩724209
  • কাল রাতে ফেসবুকে এটা লিখেছিলাম। অন্য কারো নামে কেউ দেবার আগে নিজেই দিয়ে যাই

    #demoneytization
    টাকা ছিল বড় নোটেই ছিল
    আজ টাকা নেই, ছোট নোটেও নেই।।

    এই সেই ছোট এটিএম যার মাঝে দাঁড়িয়ে
    স্ক্রীনে চোখ, স্লটে কার্ড, টাকা যেত বেরিয়ে।

    আজ এখানে আমার টাকার সমাধি
    ব্যথা জানাবার ভাষা নেই
    টাকা নেই, নোটতো মোটেই নেই।।

    আজ তুমি কতদূরে মুছে গেছ মরণে
    নেই কাছে তবু আছ ব্যাগেভরা স্মরণে।
    ব্যাঙ্কে চলে যায়, যে নোটেরা হায় একবার
    তাদের যাওয়া আছে আসা নেই

    আজ টাকা নেই কোনও নোটেই নেই।।

    বুঝতেই পারছেন, খুবই প্যাথোজ দিয়ে গাইতে হবে।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৬ ১০:৪৯724210
  • দমুদিও আমার মতো বানান ভুল করল? আমি আজকেই শিখ্লাম যে demonetizationএ কোনো y নেই।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১১:১২724211
  • ও ঠিক আছে।
  • একক | ২৬ নভেম্বর ২০১৬ ১১:১৫724212
  • চাল মজুত করুন।

    মোদ্দা কথা দুর্দিনে খিচুরী রেঁধে খাওয়ার বন্দোবস্ত করে রাখুন। পোস্ট ডিমনি বাজারে কিন্তু আগুন লাগবেই। সে যতই চাষীদের লিমিট পঁচিশ হাজার ইত্যাদি হোক। একা চাষী দিয়ে বাজার নয় ।
  • কি আপদ | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪৯724214
  • সব্যসাচী ভটচাজ ফেবুতে
    ----------
    2014 সালের নির্বাচনে দেশবাসী নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, আর আজ যখন মোদী তার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে চাইছেন তখন বিরোধীদের ফাটছে কেন?

    বলি, সত্তর বছর ধরে দেশের মেরে কি আপনাদের কালোধন বেড়েছে এখনও কি মারার স্বভাব গেল না আপনাদের?

    আর কিছু দিদি-দাদাদের পিছন চাটা মানুষ আছে যারা ভবিষ্যত না ভেবেই ঝাণ্ডা নিয়ে "মোদী দূর হাটাও" বলছে, সেই পাঁঠারা কি জানে নোট বাতিলের ফলে তার সন্তানের ভবিষ্যত উজ্জ্বল হবে |
    শোন তোদের তৃণমূল দেড়শো বছর ক্ষমতায় থাকুক তাতে আমার কিছু যায় আসে না, সেই তো একদিন বাংলাদেশীরা ঢুকে তোদের মেয়েদের তুলে নিয়ে যাবে |
    মমতা বিরোধিতা করছে বলেই কি তোরাও নাচবি? একটু ভেবে দ্যাখ তো জাল নোটের কারবারে কারা জড়িত থাকে? মনে করতো পেপারের হেডলাইন গুলো...
    ওরে তোরা জিনিসপত্রের দাম আগুন বলে লাফঝাপ করিস কিন্ত জানিস অনুপ্রবেশকারী মুসলিমরা জাল টাকাতে দেশ ভরিয়ে দিয়েছে |
    আজ সন্ত্রাসবাদীরা পথে বসেছে নোট বাতিলের ফলে, কাশ্মীরও শান্ত সেটা কি উপলব্ধি করেছিস একবারও?

    শোন এখন তোদের রস নিঙড়ে ভাইপোর ভবিষ্যত গড়তে ব্যাস্ত পিসি, ও ত্যাগি নয় রে ভোগী নইলে তোদের শুভেন্দুকে সাইড করে ভাইপোকে যুবরাজ বানায় | একবার তোরা ভাব রেজ্জাক মোল্লা আজ মন্ত্রী, তোরা পতাকা বইলি মার খেয়ে আর নেপোয় দই মেরে দিল?

    বলি, আর একশো দিনের কাজও নেই, আবাস যোজনাও নেই মোদী সব অনলাইনে করে দিয়েছে, কেন্দ্রের টাকা চুরি করেই তো চলে তোদের, আর রাজ্যের যোজনায় চপ,ল্যাংচা ছাড়া চুরি করার মতো কিছু নেই, সিণ্ডিকেটও বন্ধ নোট বাতিলের পর থেকে, এবার কি হবে?
    কই পিসি তো তোদের ভবিষ্যত চিন্তা করল না একবারও, আর ওদিকে নরেন্দ্র মোদী নিজের গদিকে জুয়ায় লাগিয়ে নোট বাতিলের সিদ্ধান্ত নিল তোদের সন্তানদের ভবিষ্যত গড়ার জন্য |
    একবার ভাব মদন সারদার টাকা মেরে দু হাজার টাকা প্লেটে লোক খাওয়ালো তখন তোদের নিমন্ত্রণ পর্যন্ত করল না, আর যখন জেলে ঢুকল তখন তোরা পিছন ফাটিয়ে "মদন মিত্র জিন্দাবাদ" করে গেলি কিসের স্বার্থে?
    ওরে আমিও মমতা মমতা করতাম, যেদিন থেকে পিছন উল্টে নমাজ পড়তে দেখেছি সেদিন থেকে সব শ্রদ্ধা উড়ে গেছে |

    লেখাটা পড়ে আমাকে মারতে ইচ্ছে করছে জানি তোদের কিন্ত তোদের বিবেক বলছে "সাবধান ওকে মারিস না, ও সত্যি কথায় তো লিখেছে''
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন