এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ০৮ জুন ২০১২ ১৬:১৫12600
  • বাপ্পো, একটা দেড় ঘন্টা মিটিন প্রায় ঘুমিয়ে কাটিয়ে তবে ছাড়া পেলুম।

    কত কী বলার ছিলঃ

    ১। সন্তোষপুরের রোল ট্রাই করব। তবে জিশানের মত কি আর হবে?

    ২। সান্দা, থাংকু, উইকেন্ডে বাঞ্ছারাম ঘুরে আসব।

    ৩। রতন, বাওয়া, এইবারো যদি শুক্কুর বিকেলে কলকাতার ফ্লাইট ধরে সোংবার সকালে লুরু ফিরে আসো, তালে দেখা করতে বয়েই গেছে!

    ৪। ব্যাঙের মাথাটা পুরো গেছে। বলছি সন্ধে সাত থেকে ন'টার ব্যাচ, বলে কিনা মেয়েদের স্কুল। ওখানে কি নাইট স্কুল চলত নাকি? আর মেয়ে দেখতে গেলে কি সল্লেক বা পার্ক স্ট্রিট বা নিউ এম্পায়ার এইসব এলাকা কম পড়েছিল!

    ৫। কুমুদির আত্মীয়ের জন্যঃ ক) সিমলেতে বিবেকানন্দের বাড়ি, খ) সায়েন্স সিটি, গ) ভিক্টোরিয়া মেমোরিয়াল।
  • sinfaut | ০৮ জুন ২০১২ ১৬:০৬12599
  • ঐ যে কেসি বলল আমাজনের সার্ভার থেকে বই নামানো, সেটা কী ভারতেও ঝামেলা করে?
  • sinfaut | ০৮ জুন ২০১২ ১৬:০৫12598
  • ১। আমার উলুবেড়ের বাড়ির পিছনের পানপুকুরে অন্তত ছ'ফুট লম্বা গোসাপ থাকে, মাঝে মাঝে পাশের মাঠে গা গরম করতে বেরোয়।

    ২। রাজদীপ, যে রোলের দোকানের কথা বললে সেটা কি জাফরান? তাইলে একটু গুণগান করব। এত ভালো টেক অ্যাওয়ে কম দেখেছি। পরিস্কার, সানড্রপ তেলে রান্না করে, যা মেটিরিয়াল দেয় সব ফ্রেশ ও ভালো কোয়ালিটি, রোলের পরোটাটা প্রপার লাচ্ছা পরোটা হয়। এখনও পর্যন্ত খেয়েছি রোল, মোমো, চাউমিন, চিকেন ভর্তা। সবকটায় স্টারমার্ক।

    ৩। জোড়াব্রীজের কামধেনু চরম চোর। একটা পনীর পকোড়া বানায় ১.৫ ইঞ্চি রেডিয়াসের,তাতে আলু বীট গাজর এর পুর ও একটি ১/৩ ইঞ্চি পনীরের কিউব। আমার বউ কিছুটা খেয়ে যখন পনীর খুঁজে পেলোনা, তখন পকোড়াটা কাউন্টারে রেখে বলেছিলো একটু পনীরটা খুঁজে দিন। মালটা ঐ ১/৩ ইঞ্চি কিউব বের করে বলে এইতো পনীর। সেদিন হেব্বি খিস্তি করেছিলাম লোকটাকে। সকালবেলা হন্ডা সিটি দাঁড় করিয়ে মিষ্টি বা কচুরি কেনাটা কিছু লোকের স্টেট্যাস সিম্বল হয়ে গেছে বলে ঐ দোকানের লোকগুলো অদ্ভুত অ্যারোগ্যান্ট।
  • শ্রী সদা | ০৮ জুন ২০১২ ১৬:০৩12597
  • সায়নদা, সাড়ে ছয়ে যে এই দিচ্ছে এটাই অনেক !
  • | ০৮ জুন ২০১২ ১৬:০২12595
  • রিলায়েন্স ডিজিতে আদৌ আছে কি! খালি তো একগাদা আইপ্যাড২ রেখে বসে থাকে। দেখি একবার গিয়ে দেখব।
  • Blank | ০৮ জুন ২০১২ ১৫:৫৯12594
  • হু ৭ডির বডির বহুত দাম। ৫৮ হলে তো ৬০ ডি অমি ৪০ এ পাবো মনে হয়। ৬০ডির ডিসপ্লে টা বড় ভাল লাগে
  • সায়ন | ০৮ জুন ২০১২ ১৫:৫৬12593
  • 7D (শুধু বডি) আটান্নোয় পাওয়া যাচ্ছে! হ্যাভক তো। অনলাইনে পঁচাশির নীচে কোনও কোট দেখলাম না।
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৫:৫৫12592
  • কাল জেনে এসো, আর বলে এসো - তাহলে আমি নেক্ষট হপ্তায় গিয়ে নিয়ে আসবো।
  • শ্রাবণী | ০৮ জুন ২০১২ ১৫:৫২12591
  • আমাদের সমস্যাহীন পাসপোর্ট অফিসে গিয়ে এমনিতে কোনো সমস্যা হয় নি, শুধু দেখা গেল যে মাসখানেক আগে মেয়াদ শেষ হওয়া পাসপোর্টের একই নাম্বারের একটি পাসপোর্ট ফরহান না মইন খান কার এক নামে ইস্যু হয়েছে দু বছর আগে....:)
    এরকম নাকি চারশ কেস হয়েছে (সরকারী নম্বর, বেশীও হতে পারে)......পাসপোর্টের অধিকারী এদিকে এই দুবছরে দুবার দেশের বাইরে ঘুরে এসেছে, কখনো কোনো সমস্যা হয়নি, এবং সেটা জিজ্ঞেস করে জানতে পেরে পাসপোর্ট অফিসের লোকেরাই বলাবলি করেছে যে "এই দেশ অজব, এখানে সব সম্ভব".....এখন সব কিছু করে জমা দিয়ে রিসিট নিয়ে এসেছে কিন্তু এখনও জানেনা দু হপ্তা পরে ওটা ফরহান বা মইনের কাছে যাবে, না আমাদের বাড়ি আসবে!
  • Blank | ০৮ জুন ২০১২ ১৫:৪৬12589
  • এই জন্যি নুক ভালো। গপ্প বই পড়ার জন্য পারফেক্ট
  • Blank | ০৮ জুন ২০১২ ১৫:৪৬12590
  • আমি কাল যাবো, আমি জেনে নেবো। আমার ৪০ডি টা বেচে একটা ৬০ডি ব ৭ডি কেনার ইচ্ছে আছে।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ১৫:৪৫12588
  • কোলকাতায় স্টেপলসের ব্র্যাঞ্চ খুলেছে?

    এই ফানবুকটা দিব্যি তো! বুনান, জি-সেন্সর আছে দেখলাম। কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না। থ্রীজি আর হেইচডি মোডে আরও বেশী খাবে।
  • phutki | ০৮ জুন ২০১২ ১৫:৪৩12587
  • আহা, দেখে নিলেই তো হল। কেনার জন্য স্ন্যাপডীল বা অন্য কেউ।
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৫:৪১12586
  • মাসখানেক আগে রহমত বলেছিলো ৫৮।
  • Blank | ০৮ জুন ২০১২ ১৫:৪০12585
  • রিলায়েন্স ডিজিটালের রিভিউ ভাল না।
  • phutki | ০৮ জুন ২০১২ ১৫:৩৮12584
  • দমদি, রিলায়েন্স ডিজিটালে একবার দেখে নিতেই পারেন।
  • Blank | ০৮ জুন ২০১২ ১৫:৩৬12583
  • এই ফানবুকটা আগে দেখেছি। এটার র‌্যাম কেমন? আর জি সেন্সর আছে কি? নাহলে ৯০০০ এ ড্রয়েড ভাল
  • সায়ন | ০৮ জুন ২০১২ ১৫:৩৫12582
  • র‌্যাটস্‌স্‌স্‌স্‌, ষোলই জুন যদি লুরুতে থাকেন তাইলে আমাকে (সায়ন্তন ডট দে জিমেলে) বা অর্পনদাকে বা ভুতোকে একটা মেল ভেজে দিন।
  • | ০৮ জুন ২০১২ ১৫:৩৪12580
  • বাঃ এই মাইক্রোম্যাক্স ট্যাবটা বেশ তো। একটু ঘেঁটেঘুটে দেখতে হবে। সল্লেক নিউটাউনের আশেপাশে কোথায় এটা ঘেঁটে দেখতে পাব?
  • Blank | ০৮ জুন ২০১২ ১৫:৩৪12581
  • আমি এই উইকে একটা টোকিনা ১১-১৬ কিনবো। ৭ডি কত পড়ছে অজ্জিত দা
  • সায়ন | ০৮ জুন ২০১২ ১৫:৩৩12579
  • এখানে টোগ্যাফ সার্টিফায়েড কেউ আছে(ন)? বিশেষ দরকার।
  • শ্রী সদা | ০৮ জুন ২০১২ ১৫:৩২12577
  • আট না তো, সাড়ে ছয় এখন ঃ)
    অবাস্তব, হৈ হৈ করে খুলবে। অ্যান্ড্রয়েডের তো এটাই সুবিধে- অ্যাপ বেসড। ডিজেভিউ রিডার অ্যাপ শ-খানেক আছে অ্যান্ড্রয়েড মার্কেটে, বেশীরভাগই ফ্রি।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ১৫:৩২12578
  • ঐশিক, আমাদের দোকানের পাব্লিকদের সঙ্গে গেছিলাম রে, সরি। নেকস্ট টাইমঃ-)
  • phutki | ০৮ জুন ২০১২ ১৫:২৯12575
  • এই মাইক্রোম্যাক্স ট্যাবটা ভাল। আমার পাশের ডেস্কের সহকর্মীই কিনে ফেলেছে। দিব্য। সস্তা বলেই পুষ্টিকর বেশি লাগছে। ৮কে তে ট্যাব। খাসা।
  • অবাস্তব | ০৮ জুন ২০১২ ১৫:২৯12576
  • সদা, মাইক্রোম্যাক্সে কি pdf আর djvu খুলবে? ইদানীং বেশিরভাগ চোরাই বই -ই djvu
  • kumu | ০৮ জুন ২০১২ ১৫:২৭12574
  • কুমু?
    কুমু একা থাকতে তেমন ভালোবাসে না,একটু বকবক করার অব্যেস আছে,আর যেখানে যা হোলো,আপিসের কথা থেকে হলদিয়াতে লঃ শেঃ ইত্যাদি কাউকে বলতে না পারলে হাঁকপাঁক করে।তবে অবস্থাগতিকে একাই থাকতে হয় বেশী সময়,তখন নিজেকে নিজের মত গুছিয়ে গাছিয়ে নেয়।
  • | ০৮ জুন ২০১২ ১৫:২৫12573
  • দিশি আলু কচু হয়ে গেল? :-o
  • শ্রী সদা | ০৮ জুন ২০১২ ১৫:২৪12572
  • http://www.crazyupdates.com/micromax-funbook-android-ics-tab-at-just-rs-6499/
    এই ট্যাবটা বেশ ভালো বলছে লোকজন। সস্তায় পুস্টিকর। ইউ এস বি হোস্ট আছে যাতে পেন ড্রাইভ, ক্যামেরা সব লাগানো যায়।
  • Ratssss | ০৮ জুন ২০১২ ১৫:২১12571
  • লুরু --- ১১ থেকে ২৫ জুন
    কত্তোকাল পরে... সবই দেখব পাল্টে গেছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত