এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:১৯12809
  • 'ত হয়ে গেল তো। যাই হোক, এখন ব্যাপারটা হলো সুররিয়াল ইমেজারী চাই, যেমন বিখ্খুব্ধ পটল অথবা বিস্ফোরক পুষ্পহার ইত্যাদি। বিস্ফোরক পুষ্পহার তা যদিও রাজীব হত্যা র সাথে সম্পর্কিত না।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:১৯12810
  • পুরো সুররিয়াল। ঃ-)
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:১৭12808
  • `t - ৎ
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:১৬12806
  • আরো সুররিয়াল চাই - খন্ড ত কি করে লেখে? পাচ্ছি না তো।
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:১৬12807
  • ওটা কোনো সমস্যাই না। অমিত রায়কেও ওমনি পেত। দাদু লিখেছেন অমিত রায় কবিতায় বারুক আর গথিকের মধ্যে মাকু খেলত (প্যারাফ্রেজ করা)।
  • একক | ০৯ জুন ২০১২ ০২:১৪12805
  • আমি পুরো হুজুগে পাবলিক . কদিন আগে গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে খেতে ভাল্লাগছিলো. এখন আমাকে মন্দাক্রান্তা আর শার্দুলবিক্রীরিত -তে পেয়েছে . চার্পাশের লোকদের প্রাণ অতিষ্ঠ হয়. আমি তথৈবচ .
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:১২12804
  • এই রে, এবারে চলচিত্তচঞ্চরি নিয়ে ক্লিফস নোট বেরোবে নাকি? ঃ-)))

    <গলা ঝেড়ে> এই ৎ দুলিয়ে বেড়ানোটা কবন্ধের টইতে ঢুকিয়ে দেওয়া যায় না স্যামি?
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:১০12803
  • এবার তো গুম্ফবতী শুরু :P
  • একক | ০৯ জুন ২০১২ ০২:০৯12802
  • কবন্ধ টা চালিয়ে যা, জমছে .
  • xi | ০৯ জুন ২০১২ ০২:০৮12801
  • দুর দুর, তিন লাইন যেতে না যেতেই একটা করে বাঁশ আর তার পরের লাইন যেতে না যেতেই গুচ্ছের লিংক! এ তো বিনা কারণে ৎ দুলিয়ে বেড়ানো!
    লেখালিখি মানে কি কেবল অ্যাটেনশন খুঁজে বেড়ানো নাকি? তাহলে তো পোষাক না পরে মাথায় বেঁধে ঘুরলেই একটকুরো অ্যাটেনশনও মাটিতে পড়বে না।
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:০৭12800
  • সুকুমার রায় গুরুদেব, অনার মত সুররিয়াল লেখা চাপের ব্যাপার। আমি নিজে ই বুঝি না কি রস, কি বৃত্তান্ত, কবন্ধ শয়তান তা লেখা ফেসবুক এ একটা আলোচনা থেকে, সেখানে নাইটক্লাব এর বাংলা আর স্বপনকুমার এর গল্প নিয়ে কথা হচ্ছিল, তাই স্বপনকুমার আর হেমেন রায় কে কপি করে ওই লেখা তা নামানো।
  • একক | ০৯ জুন ২০১২ ০২:০৬12799
  • পেটের ভেতর অন্ধকার হাঁ করে গিলতে আসছে . নাক্স ভমিকা থার্টি !

    ...এই বাক্যবন্ধের রস বুঝতে বুড়ো হয়ে গেলুম :( :(
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:০৩12797
  • মজা তো একটু করলামই, তবে সবটা না। ঐ কবন্ধ শয়তানের টইটা, আহা। প্রত্যেকটা জেমস বন্ড বা মাসুদ রানার সাথে একটা করে জুড়ে দিলে জমে ক্ষীর হয়ে যাবে।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:০২12796
  • উনি নিজেই বলছেন খেয়ালরস।
    সুকুমারকে কোনো বিশেষ রসের মধ্যে ফেলা যাবে না, ওঁর প্রতিভা অনেক বিস্তৃত, উনি পাতলা চিনির রসে দানা বাঁধিয়ে দিয়ে গেছিলেন, খেলো রসিকতা নয়, প্রকৃত সরসতার সন্ধান দিয়েছিলেন।

    হযবরল, চলচিত্তচঞ্চরি, শব্দকল্পদ্রুম---এগুলোকে কোনো বিশেষ রসের গন্ডীতে বাঁধা ই অসম্ভব!
  • একক | ০৯ জুন ২০১২ ০১:৫৭12794
  • শিবু
    আপনি হয়তো মজা করে বল্লেন তবে দুজনের প্রতি ই অবিচার হলো .
    সুকুমার যেটা আনেন সেটা হাস্যরস নয়, অদ্ভুত রস . বাঙালি না বুঝে শুধু দাঁত কেলিয়েছিলো.
    ব্যাপারটাকে আপন করতেই পারেনি.

    স্যাম তো সবে লিখছে. কবিতার মেকিং বলে একটা ব্যাপার আচে. বদরক্ত বেরুতে সময় নেয়. বিগরি বানত বানি যায় . ওর সঙ্গে অদ্ভুত রসের সম্পক্কো নেই কোনো.
  • xi | ০৯ জুন ২০১২ ০১:৫৭12795
  • অ, বিশ্বভারতীর! ইনি ই তো অমর্ত্য সেন এর মাতামহ, তাই নয়?
    আরে বিশ্বভারতীতে তো সুন্দরী মেয়েদের ছাড়া অন্য কোনো মেয়েকে নিতো না ---এরকম কিংবদন্তী ছিলো!
    এসব রটনার কথা পরিচিত বন্ধুদের বলতে বলতে দাড়িবুড়ো নিজেই কইতেন, "আহা শুনেও ভালো লাগে।"
    ঃ-)))
  • Sibu | ০৯ জুন ২০১২ ০১:৫২12792
  • আরে ন্না, কবন্ধ শয়্তানের টইটা খাসা। কোবতে নিয়ে আমার কোন মতামত নাই।
  • একক | ০৯ জুন ২০১২ ০১:৫২12793
  • ক্ষিতিমোহন মানে ক্ষিতিমোহন সেন . উপাচার্য ছিলেন বিশ্বভারতীর . প্রচুর গবেষণা আছে ওনার .
  • xi | ০৯ জুন ২০১২ ০১:৫০12791
  • কোথায় সুকুমার আর কোথায় ---
  • Sibu | ০৯ জুন ২০১২ ০১:৪৬12789
  • একক, বাঙালীর অদ্ভুতরস চাইলে প্রাচীনযুগে সুকুমার রায়, বর্তমানে স্যামির টই।
  • xi | ০৯ জুন ২০১২ ০১:৪৬12790
  • আরে একক, কানের কথাই যদি বলো, কোনো কোনো বাঙালির কান খুবই উচ্চাঙ্গে সেট করা ছিলো, তারা এমনকি দাড়িবুড়োর গান গুলোকে সুর দেওয়া কবিতা মনে করতেন, বলতেন ওগুলো গানই নয়। সেই তাদের কাছে গেলে হয়তো দাড়িবুড়োর মনটা একটু ভালো হোতো, এত আর কাঁদতে হোতো না ক্ষিতিমোহনের কাছে।
    এই ক্ষিতিমোহন কে? কী লিখেছেন? কী করতেন?
  • xi | ০৯ জুন ২০১২ ০১:৪২12788
  • আরে না ভারতচন্দ্রে না কোথায় যেন আছে
    "ধু ধু ধমধম দামামা দমদম বাজে"

    বীররস, বুঝলে হে একক, বীররস। ঃ-)
  • একক | ০৯ জুন ২০১২ ০১:৪০12787
  • কোন সায়ন্তনী? কুট সাহিত্যে লিখতেন যিনি ? ওনার মাত্রাবৃত্তের হাত ভালো.
    এখানে কী লিখেছেন অবিশ্যি পড়িনি.
    তবে, বই-পত্র আপনি অবাক পাবেন . রোবিবাবু নিজেই ক্ষিতিমোহোন বাবু কে গুচ্ছের চিঠি তে দুক্খু করে বলেছেন " কান বলে যে বাঙালির একটি পদার্থ আচে তা আমি বিশ্বাস করিনে "

    এছাড়া তন্ত্রসার পড়তে পারেন . ছন্দের আদি বই. আমার কাছে সবচে গুরুত্বপূর্ণ বই হচ্ছে অমূল্যধন মুখুজ্জ্যে মশাই এর লেখা "স্যানস্ক্রিট প্রসিডি, ইটস ইভলুশন" . অসাধারণ বই.
  • Tim | ০৯ জুন ২০১২ ০১:৩৭12786
  • আরে ক্ষি, পাতি ফাজলামি করলাম। কাটাও। ঃ-)
  • xi | ০৯ জুন ২০১২ ০১:৩১12785
  • সায়ন্তনী বলে একজন একটি ছোটোখাটো বই ই প্রায় লিখে দিয়েছেন ছন্দ ব্যাপারে, টই খুলে। একেবারে গজগামিনী মন্দাক্রান্তা থেকে শুরু করে সব রকম লিখেছিলেন।
    কোথায় সেই টই????
  • একক | ০৯ জুন ২০১২ ০১:২৯12784
  • একটা সংস্কৃত ছন্দের টই খুলে দেবো ?

    বিভিন্ন রকম অক্ষরবৃত্তে / মাত্রাবৃত্তে লেখা হবে সেখানে . পদ্য লিখতে গেলে ওগুলো মেনটেন করতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু মেন্টেন করে লিখলে দম বোঝা যায় . আজকাল সবাই ফর্ম বোঝার আগেই ফর্ম ভাঙ্গতে উত্সাহী. আমিও অনেকদিন গদ্যে লিখেছি, তাপ্পর কদিন আগে মনে হলো লিখেই দেখি আবার ইস্কুলের মতো ... মাত্রা মেপে মেপে . বেশ মজা লাগে :)
  • xi | ০৯ জুন ২০১২ ০১:২৮12783
  • টিম না কে যেন সুপারী দিতে চাইলো ক্ষি এর নামে, ক্ষি পাত্তাও দিলো না। ঃ-)
    আরে ক্ষি নিজেই নিজেকেই সুপারি দিয়ে রেখেছে সেই কব্বে! কারুর অপেক্ষায় থাকলে কি চলে এসব সিরিয়াস ব্যাপারে? সেই ঈশপের গল্পের পাখির বাসার কেস।

    ঃ-))))

    কিন্তু টিম, এবারের সুপারীটে কেন?
    ঢোকা যায়্না টই টার নামে বিরক্তি প্রকাশ করেছি বলে?
  • xi | ০৯ জুন ২০১২ ০১:২৩12782
  • ক খ গ ---সে তো আরো ভীষণ! ক থেকে ঁ পর্যন্ত সর্বক্ষেত্রে সেই একই অবস্থা। ঃ-)
  • xi | ০৯ জুন ২০১২ ০১:২০12781
  • আবার সিংহ!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত