এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xi | ০৯ জুন ২০১২ ০৩:০১12840
  • ট্র্যাশ বুঝলে হে, ট্র্যাশ বুঝতে কিন্তু পাঠকের একটুও অসুবিধে হয় না। সে যতই কায়্দা করে বলো। ও জিনিস নিয়ে কয়েকজন ডিজাইনার বিপ্লবী কদিন নাচনকোদন করতে পারে, কিন্তু কালক্রমে তা যাবে ডাম্পে।
    পাঠক সোজা বস্তু নয় হে, তার বোঝার ক্ষমতাকে কোনোদিন আন্ডারেস্টিমেট করা উচিত না।
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৫৮12839
  • পর্যবেক্ষক না থাকলে জগতের মানে কি এটা নিয়ে আপত্তি আছে। কারণ কোয়ান্টাম লেভেল এ পর্যবেক্ষক সত্য বদলে দেয়, এটা প্রমানিত। তাই পর্যবেক্ষক ঢুকিয়ে আমি আমার লেখা র সত্য বদলাতে চাই না।
  • একক | ০৯ জুন ২০১২ ০২:৫৬12835
  • মাথার ওপর দিয়ে বেরোলেই কী সুররিয়াল ? অনেকের তো অটোমাটা থেকে ইউক্লিদ সব মাথার ওপর দিয়ে বেরোয় . তালে কী ওগুলো সুররিআল নাকি .
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৫৬12836
  • সেটাই তো বলছি, আমি যদি লিখি:

    বর্ণময় বঞ্চিত গু জ্বালাময়ী-
    তেলে ভিজে গোলমরিচের মত-
    অরণী আঁচড়ায়।

    পাঠক কি বুঝবে? সরাসরি কিন্তু মাথার উপরে।
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:৫৬12837
  • এটাকে বুগবুলবুলি ভাষায় অনুবাদ করে ফেললেই অর্থ নিয়ে আর কোন গোলমাল থাকে না।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:৫৬12838
  • পাঠক দিয়ে কী হবে---এই কথাটা বলা মাত্র পুরো লেখাটাই কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। ঃ-)
    শ্রোতা না থাকলে কীসের গান? পাঠক না থাকলে কীসের গপ্পো কবিতা? পর্যবেক্ষক না থাকলে জগতের মানে কী?
  • xi | ০৯ জুন ২০১২ ০২:৫৩12834
  • উদাহরণ দ্যাখো, একটা ছোটো কবিতাংশ

    "আশ্রমবাসিক পর্বে অথৈ দুধের ললিতকলা
    বহুরৈখিক নোনতা অ্যাকোয়ারিয়ামে ভেসে
    ওঠা মাছ সর্পিল জ্যামিতিতে টকটকে
    ঝিনুক এখনো মৃৎশিল্পে সন্ন্যাসিনীর"

    এর মানে কী? কোনো সংকেত? কোন কোড? অন্য কোনো কিছু? কোনো ছবি আঁকার ঈশারা? কোনো গল্প কাহিনি?

    কী?

    কবি ঠিক এই টোনেই গোটা বইখান লিখে গেছেন, পুরোটা পাঠকের হাতে, সে নিজের মন অনুসারে বোঝাপড়া করে নেবে, বুঝে নেবে। পাঠক অ যা বুঝবে পাঠক ক হয়তো তার উল্টো বুঝবে, আবার পাঠক ভ হয়তো সম্পূর্ণ আলাদা কিছু বুঝবে। তাতে কী?
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৪৯12832
  • সরাসরি সুররিয়াল ই আজকের যুগ এর চাহিদা। বলব সরাসরি অথচ যাবে মাথার উপর দিয়ে। তখন ই মজা। পাঠক দিয়ে কি হবে? যে পথ করবে সে কি ভাববে তাতে যৌনকেশ ইত্যাদি ছেঁড়া যায়, আমি লিখি নিজের জন্যে।
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:৪৯12833
  • xi | ০৯ জুন ২০১২ ০২:৪৭12831
  • তবে সে জ্বালাময়ীকে নিয়ে নাচো! যত্তসব!
    এ নাকি লিখবে সুররিয়াল, আরে এতো একটা কথা পজ্জন্ত পাল্টাতে পারে না। আরে সরাসরি লিখেই যদি দিলি, তবে পাঠক করবে কোন কচুটা????
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৪৫12830
  • আহা জ্বালাময়ী হাগু খুব ই এন্জয়েবেল, চিনিকলা খেলে তো সব নষ্ট।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:৪৪12829
  • ছি ছি, কোনো বোধবুদ্ধি নেই। ঝালের পরে চিনিকলা খেয়ে নিয়েই হয়। তাও খাবে না, আবার সে বোকামোর গপ্পো সভার মাঝে কইছে। সাধে কি বাঁশ দিয়ে যায় বাইরের লোকেরা!!!!

    পাহাড়ী মাকড়সা খাবার পরে যেমন বেশ এক খাবলা লাল পিঁপড়ে খেতে হয়।
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৪৩12828
  • হেডফোন নিয়ে সংবিগ্ন পক্ষিকুল শুনবে, কিছু ভাববে না, দেখবে ঘুম চলে আসছে। এবার গান বদলে ক্যানিবাল কর্পস শোনো, দেখবে উত্তেজনা, বেশি ভাববে না, শবাসনে শুনবে।
  • একক | ০৯ জুন ২০১২ ০২:৪১12827
  • সিনেমা আমার্মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি করেনা . খালি মনে হয় মাথার পেছন থেকে যে আলোটা আসছে ওটা প্রজেক্টর আর যারা কথা বলছে ঝগড়া করছে চুমু খাচ্ছে কামড়ে দিছে সবাই পইসা পাচ্ছে . কাট' বললেই নায়িকা গিয়ে ভিলেনের হাত ধরে রেস্তরান্ট -এ চলে যাবে.
    যা চিবিয়ে দেখা যায় না যার গন্ধ শোকা যায়না তার কোনো অনুভূতি নেই আমার কাছে .
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৪০12826
  • হ্যা, খুব লঙ্কা খেয়ে হাগু তে বসলে পর চিরে গিয়ে পেছনে যখন জ্বলে, একটা অবিমৃষ্যকারী আনন্দ হয়।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:৩৭12824
  • হ্যাবানেরো কামড় দিয়ে দিয়ে খেলেও ওরকম ভালো লাগে, একটা গলা মুখ জ্বলে যাওয়া আনন্দ, আহা সে যে কী সুতীব্র আনন্দ, একেক লোকে তারে একেক নাম দেয়, কেউ বলে অবিশেষণসম্ভব সে আনন্দ। ঃ-)
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৩৭12825
  • আমার তো আশি র দশক এর আইটেম সং শুনলে বেশ উত্তেজনা জাগে।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:৩৫12823
  • মাদাগাস্কারের ডাক্তার সিনেমাটা কেমন হোলো কেজানে! পরে জানা যাবে।
  • একক | ০৯ জুন ২০১২ ০২:৩৪12822
  • আমি আবার ছন্দের টই টাকে জাগিয়ে তুল্লুম .
    গোলমরিচ+শুক্নোলঙ্কার গুঁড় ব্যাপক খেতে লাগে . বেশ উত্তেজনা আসে . আর একটা উত্তেজনা আসে কাঁচা কামরাঙ্গা-য় একটা কামর দিয়ে চুপ করে বসে থাকলে . রোদ্দুরের মধ্যে .
    উত্তেজনা চাই .
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৩২12820
  • ঝাল কিছু খাওয়ার পরে গরম কফি খেলে ও মন্দ লাগে না।
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:৩২12821
  • সরাসরি খন্ড ত পেস্ট করব তবে।
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:৩০12818
  • গান পাউডার আর শেষ পাতে দুটি দেশলাই কাঠি।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:৩০12819
  • মাঝে মাঝে টাকনা হিসাবে ওয়াসাবি সস। ঃ-)
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:২৮12816
  • কাট-পেস্ট করে দাও আমার পোস্তো থেকে।
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:২৮12817
  • বি টি এম এর ফুচকা র আলু ও খুব ঝাল। একাক্দা খাইসো?
  • Sam | ০৯ জুন ২০১২ ০২:২৭12814
  • সেল ইস্কিরিপ্ট জানি নে। `ত ই হলো আবার। ~ত ও নয়। তবে কি????
  • Tim | ০৯ জুন ২০১২ ০২:২৭12815
  • একটু গান পাউডার মেশালে আরো খোলতাই হতো।
  • xi | ০৯ জুন ২০১২ ০২:২৬12813
  • গোলমরিচ আর শুকনো লংকার গুঁড়ো, শুধু শুধু? হ্যাঁ, একক????
  • Sibu | ০৯ জুন ২০১২ ০২:২৫12812
  • 't নয় `t। কী বোর্ডে অন্য যে সিঙ্গল কোট আছে সেইটে। শেল স্ক্রিপ্টে যে কোটটা কম্যান্ড এক্সিকিউট করতে ইউজ করে।
  • Tim | ০৯ জুন ২০১২ ০২:২৪12811
  • কবন্ধ শয়তান বেশ ফ্লুয়েন্ট। একক কে ক দিলাম বদরক্ত ইত্যাদির ব্যাপারে।

    সুকুমার রায় এই পৃথিবীর বাইরের প্রতিভা। একমাত্র সুকুমারের লেখা যেকোনো অবস্থায় ভালো লাগে, খেয়াল করে দেখেছি। এইটা যে করতে পারে সে ভগবানতুল্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত