এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৩১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১৪ আগস্ট ২০১২ ১৩:৫০517088
  • প্রথমটা ১৯৬১ সালে
    জলপাইগুড়িতে
  • sch | ১৪ আগস্ট ২০১২ ১৪:১৫517089
  • একটা অভিজ্ঞতা share করার লোভ সামলাতে পারলাম না। কাল একটি ছেলের interview নিতে হল। ছেলেটি কলকাতার একদম প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে BE এবং ME দুটোই করেছে (core engineering এ IT na)। যাঁর কাছে মাস্টার্সে কাজ করেছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, অনেক দেশী - বিদেশী অনেক পুরষ্কার পেয়েছেন - তাঁর ছাত্রকে প্রশ্ন করতেই সঙ্কোচ হচ্ছিল।
    তার কাছে জানতে চেয়েছিলাম চার পাঁচটি সহজ সেন্টেন্সে বুঝিয়ে বল কি কাজ করেছ ME thesis project-e. প্রায় মিনিট দশেক চেষ্টা করেও তার কাছ থেকে কোনো শুদ্ধ ইংরেজী সেন্টেন্স এবং থিসিসের বিষয়বস্তু উদ্ধার করতে পারলাম না। মোটামুটি আন্দাজ করে আর থিসিসের বই টা উলটে পালটে অনুমান করে আমরাই জিগেস করলাম তোমার থিসিসের objective কি এই? একগাল হেসে বলল হ্যাঁ ঠিক ধরেছেন। এরপর তার মাস্টার্স ডিগ্রির সিলেবাস থেকে সাধারণ কিছু ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নের (যেগুলো যেকোনো প্রাকটিকাল কাজে লাগে) একই রকম ভাসা ভাসা উত্তর পেলাম। বলল এসব প্রাইমারি জিনিস মনে নেই।
    খুব আর কিছু বলার রইলো না।

    ছেলেটি যাওয়ার আগে বলে গেল - আমি PhD তেও চান্স পেয়েছি।চাকরির সাথে সাথে PhD করার ইচ্ছে। আপ্নারা কি সে সুযোগ দেন।

    মনে অনেক প্রশ্ন এল। যার এই অবস্থা - সে কি করে PhD করবে বুঝলাম না - আর ভাবতেও খুব কষ্ট হল কলকাতার প্রতম সারির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এখন এই মানের ছাত্র বের হয়!!! সময় বোধয় এসেছে প্রেসিদেন্সির মতো এই কলেজগুলোকেও পুনর্বিন্যাস করার।

    আর তার প্রথম পদক্ষেপ হল স্বচ্ছ ভাবে ভালো মানের ছাত্রদের নেওয়া - এই সব জালি কাউন্সেলিং বন্ধ করা।
  • Padfoot | ১৪ আগস্ট ২০১২ ১৪:২০517090
  • ধুর সে তো সর্বত্র এক অবস্থা। গত বছর আইআইটি গৌহাটি গিয়েও এই রকম দেখেছি - আইআইটি থেকে খালি হাতে এসেছি কেউ বিশ্বাস করবে? তবে আমার মাঝে মাঝে মনে হয় আমাদের এক্সপেক্টেশনটাও হয়তো একটু ভুলভাল লেভেলের। কলেজপাশ আর কয়েক বছরের জোয়াল কাঁধে চড়ানোর এক্ষপিরিয়েন্সের তফাত তো হবেই।
  • কোয়ার্ক | ১৪ আগস্ট ২০১২ ১৪:২৯517092
  • কিন্তু টই পথ হারিয়েছে!
  • কোয়ার্ক | ১৪ আগস্ট ২০১২ ১৪:২৯517091
  • ভুল ইংরেজিটা কমন। এমেসসি ফাইন্যাল ইয়ারের ছেলে প্রজেক্ট করতে এসেছে। প্রথমে বিষয়টা বুঝিয়ে বললাম এক পাতায় ব্যাপারটা লিখে আনো, তারপর সেটা ধ'রে এগোব। পরের দিন তার সেই অ্যাবস্ট্রাক্ট দেখে মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত একটা শুদ্ধ বাক্য নেই। এমেসসি পাশ করেছি অনেক দিন হ'ল, তবু যদ্দুর মনে পড়ে এত খারাপ অবস্থা ছিল না।
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৪:৩৬517093
  • sch দা

    "ভাবতেও খুব কষ্ট হল কলকাতার প্রতম সারির ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এখন এই মানের ছাত্র বের হয়!!!"

    এই কথাটা আমার কাছে ভীষণ আপত্তিকর ঠেকল।

    হয়ত আমি নিজে রিসেন্ট পাস আউট বলে। ইন্টারভিউ দিতে আসা ছেলেটি হয়ত আমার বয়েসি বা আমার থেকে ২-১ বছরের জুনিয়র হবে। আপনার বক্তব্যের পর আমিও কিছু বলার সাহস পাচ্ছিনাঃ)

    লাস্ট কয়েক বছরে যেকোনো আইআইটি তে এম টেকে বাঙালী ছেলের সংখ্যা অনেক বেড়েছে, (বেশেরভাগই যাদব্পুর-শিব্পুর থেকে) যদি "এই মানের ছাত্র" বের হত তাহলে অল-ইন্ডিয়া লেভেলে এরা পারত কি করে?
  • T | ১৪ আগস্ট ২০১২ ১৫:৩২517094
  • গান্ধী, আপত্তিকর মনে হলেও এটা খুবই সত্যি। আর এটাও সত্যি যে এই তথাকথিত প্রথম সারির কলেজ থেকে বেশ কিছু ছাত্রছাত্রী যারা পি এইচ ডিতে চান্স পাচ্ছে তাদের অধিকাংশই খুব নিম্নমানের।
  • sch | ১৪ আগস্ট ২০১২ ১৫:৩৮517095
  • ভাই গান্ধী - আমি একবারও বলি নি -কলকাতার প্রথম সারির ইঞ্জিনিয়ারিং সব ছাত্র এই মানের। অসম্ভব - হতেই পারে না। আমি ভীষণ ভাবে বিশ্বাস করি যাদবপুর শিবপুরের ছেলের (শুধু তাই নয় কলকাতার আরও বেশ দু একটি প্রাইভেট কলেজের) ছেলেরা অবশ্যই ভারতের সব শ্রেষ্ঠ কলেজর সমকক্ষ। আগেও ছিল - এখনো
    কিন্তু এখন এই রকম কিছু জালি মাল ঢুকে যাচ্ছে। তাহলে অবশ্যই ঢোকার পথটা একটু দেখা দরকার।

    ঘটনাটা বলার কারণ একটাই। এই যে এবার JU, BE কলেজের সিট ফাঁকা - এখানে অনেক বেনো জল ঢুকবে। আসল সর্বনাশ কিন্তু তখন হবে - এই বেনোগুলো যখন বেরোবে - কলজের মান মর্যাদা ধূলোয় লুটবে - আর আমরা যারা আমাদের পুরোনো কলেজ নিয়ে গর্ব করি তাদেরও মাথা হেঁট হবে

    অতএব আটকানোর উপায় চাই - নিজেদের স্বার্থে
  • নেতাই | ১৪ আগস্ট ২০১২ ১৫:৪২517097
  • উচ্চশিক্ষার প্রতি গভীর আগ্রহের কারণে খুব কম জনই পি এইচডি করে। ইন্জিনিয়ারিংয়ে।
    এমটেক করার পরে সবাই প্রায় চাগরি করতে যায়। তারাই করেনা যারা টিচিংয়ে যাবে ভেবে নিয়েছে, তেমন পছন্দের চাকরি পায়না, যারা আরো ভালো ডিগ্রি নিয়ে টিচিং য়ে যাবার কথা ভাবছে। ফলে এমটেক করে নিলে খুব সহজেই পিএইচডিতে চান্স পাওয়া যায়। এখানে খামোকা কোয়ালিটি খুঁজতে যাবেনই বা কেন?
    তবে ছাত্র হিসেবে বাজে হলে এমটেকে চান্স পাবারই কথা নয়।
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৫:৫১517098
  • ধরে নিলাম যে যাদবপুর-শিবপুরের মান পড়ে গেছে। যারা চান্স পাচ্ছে তাদের "অধিকাংশই খুব নিম্নমানের"
    তাহলে এগুলো কেন ঘটছে?

    ১। আইআইটিগুলোতে এমটেকের একটা বড় অংশ এই কলেজগুলো থেকে। যদি বাকিদের থেকে এদের লেভেল কমই হয় এরা চান্স পাচ্ছে কেন? এই যুক্তিটা যেন কেউ না দেয় যে চাকরি না পেয়ে এরা এমটেকে যাচ্ছে, এটা একদম ভুল ধারণা

    ২। অরিজিতদার কথা অনুসারে আইআইটি গুয়াহাটির স্টুডেন্টদেরও অবস্থা খারাপ। খড়গপুরে আমাদের স্যারেদের বক্তব্য অনুযায়ী "আগেকার ছেলেগুলো ভালো ছিল"

    তাহলে এই ভালো ছেলেগুলো গেল কোথায়? বাংলার ভালো ছেলেরা শিবু-যদুতে নেই, ভারতের ভালো ছেলেরা আইআইটিগুলোতে নেই, বেসরকারিতে একদমই নেই ??? ভারতে ভালো ছেলে কম পড়িয়াছে?
  • sch | ১৪ আগস্ট ২০১২ ১৫:৫৩517100
  • নেতাই বাবু এই ইন্টারভিউটা PhDর ছিল না - চাকরির জন্যে। কাজেই প্রফেসানাল সংস্থা তো কোয়ালিটি খুঁজবেই।

    "ছাত্র হিসেবে বাজে হলে এমটেকে চান্স পাবারই কথা নয়।" - ঠিক - এটাই আমি বলছি - তাহলে কোথাও গলদ থেকে যাচ্ছে - ঢোকানোতে - সেইটাই আশঙ্কার
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৫:৫৩517099
  • স্যরি SCH দা

    মাঝে মাঝে গুলিয়ে ফেলিঃ)
  • sch | ১৪ আগস্ট ২০১২ ১৫:৫৬517101
  • আমার প্রশ্ন একদম বেসিকে। রাজনীতিতে যত খুশী পরিবর্তন আসুক - কোনো ক্ষতি নেই - তার প্রভাব উচ্চ শিক্ষায় পড়বে কেন? কোনোভাবেই কি এটাকে Ring fence করা যায় না?
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৫:৫৮517102
  • হুম্ম। কাউন্সিলিং-এর যা অবস্থা শেষ দুবছরের তাতে এই দুই ব্যাচ যখন বেরোবে তখন কিছু জালি থাকবে আশা করা যায়
  • নেতাই | ১৪ আগস্ট ২০১২ ১৬:০১517103
  • বাবু না, কবি নেতাই বলতে পারেন ঃ)
  • cb | ১৪ আগস্ট ২০১২ ১৬:৪৮517104
  • আমি কিন্তু কোনভাবেই পিএইচডি তে চান্স পাই নি, কারণ হিসেবে দেখাল আগে এমটেক করতে হবে, কি বাজে!! :)
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৬:৫৬517105
  • এম টেক না করলে পিএইচডী করা যায়না !! সেকি !! আমার অনেক বন্ধুরাই করছে এখানে বিটেকের পর পিএইচডি
  • cb | ১৪ আগস্ট ২০১২ ১৭:০৫517106
  • হুমম, আমার এক বন্ধু এই কারণ দেখিয়েছেল, দেখ তো মাঝখান থেকে ভারতবর্ষ এক মহান রিসার্চ ফেলো কে হারাল
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৭:০৬517108
  • টইটাকে লাইনে আনার মহান দায়িত্ব কে পালন করবে ???
  • Reshmi | ১৪ আগস্ট ২০১২ ১৭:২১517109
  • "ছাত্র হিসেবে বাজে হলে এমটেকে চান্স পাবারই কথা নয়।" নেতাই-এর এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত হতে পারলাম না। I.I.Sc. তে আমাদের M.E. ব্যাচে এমন কয়েকজন ছিল যারা কি করে চান্স পেল তাই ভেবে পেতাম না। আর তা ছাড়া GATE এর প্রশ্ন খুব সাঙ্ঘাতিক কঠিন কিছু হয় না।

    আর I.I.T গুলো তেও সাধারণতঃ B.Tech student দের মান M.Tech দের থেকে অনেক ভাল হয়। এ দেশে ইঞ্জিনীরিং এর বেশির ভাগ ভাল ছাত্রই সাধারণতঃ B.Tech করার পরই নয় ঘ্যামা চাকরি তে ঢোকে নয়্তো বিদেশে পাড়ি দেয় উচ্চশিক্ষার জন্য।
  • নেতাই | ১৪ আগস্ট ২০১২ ১৮:০১517112
  • রেশমীদি, পুরোপুরি একমত না হলেও খানিকটা একমত তো? তাহলেই হবে। ঃ))
  • aka | ১৪ আগস্ট ২০১২ ১৮:২১517113
  • sch যেমন বলল, আমিও প্রায় একইরকম ছিলাম এক যুগ আগে। আইটিতে কাজ করতে ওর থেকে বেশি কিছু লাগেও না। মোটামুটি কটা হাত, আর কটা পা গুনতে জানলেই নেওয়া যায়। ইংরিজিতে গুছিয়ে বলা টলা ওসব হয়ে যায় - 'your voice is not visible' বা 'we'll revert back to your mail' বলতে বা লিখতে আর কি লাগে?
  • কোয়ার্ক | ১৪ আগস্ট ২০১২ ১৮:৪২517114
  • মানবাধিকার কমিশন? অবসরপ্রাপ্ত বিচারপতি? সিঙ্গুর আইনে গলদ? এই যে শুনুন - http://tinyurl.com/8rj4opu
  • কোয়ার্ক | ১৪ আগস্ট ২০১২ ১৯:১৩517115
  • আর এই যে, সিপিয়েম ট্যাঁক খালি করে দিয়েছে, আমাদের সুদ মাফ করুন স্যার, ইহা আমাদের অধিকার - http://www.telegraphindia.com/1120814/jsp/calcutta/story_15854513.jsp
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৯:৩৫517116
  • একটু অল্প বেলাইনে টানছি

    আইআইটির ডুয়াল ডিগ্রির স্টুডেন্টদের একটা বড় অংশ (খড়গপুরেরটা জানি, বাকিদের জানিনা) ৫থ ইয়ারে স্কলারশিপ পায়না গেট ক্লিয়ার না করার জন্য।

    আইআইটি বিটেকের কত পারসেন্টেজ কোর সেক্টরে যায়? (কেউ একজন কোরে চাকরির প্রসঙ্গ তুলেছিলেন, কে ভুলে গেছি) বিটেকের ছেলেদের কমিউনিকেশন স্কিল এবং ওদের এক্স্পোজার যেকোনো এমটেকের ছেলের থেকে ভালো হয় এর অনেক কারণ আছে।

    আমি একবারও দাবী করছিনা যে এমটেকের ছেলেরা বিটেকের ছেলেদের থেকে ভালো হয়। কিন্তু কোর সেক্টরে চাকরির ক্ষেত্রে এমটেকদেরই নেয়, বিটেকদের নয়।

    ব্যাস, আর কিছু বলার নেই। আবার হীরক রাজ্যে ফেরৎ আসুক।
  • গান্ধী | ১৪ আগস্ট ২০১২ ১৯:৩৯517117
  • তবে রেশমীদির সঙ্গে কিছুটা একমত। কিছু ক্ষেত্রে মনে হত এরা কি করে চান্স পায় ! তবে সেটা এমটেকেও মনে হত, বিটেকের ক্ষেত্রেও মনে হত
  • sch | ১৪ আগস্ট ২০১২ ১৯:৪০517119
  • আকাবাবু, গোড়াতেই বললাম যে কাজটা আইটি বিষয়ক না - core ইঞ্জিনিয়ারিং-য়ের। আমি অবশ্য বিশ্বাস করি না একদমই যে IT company তে কিছু বুদ্ধিশুদ্ধি ছাড়া কাজ হয়। ভালো কোম্পানিতে নিশ্চয় general ইন্টেলিজেন্স ভালোই লাগে।

    রেশমী, যেটা বললি সত্যি অনেকটাই, কিন্তু এদেশেও কিছু ভালো কাজ M Tech এ হয় - একদম হয় না তা নয়
  • aka | ১৪ আগস্ট ২০১২ ১৯:৫৪517121
  • ও আমি ভেবেছিলাম বিই এবং এমই আইটি তে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন