এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১২ জুলাই ২০১৩ ০৯:৩৬485895
  • আমার কেন জানি মনে হয় ইউনির দুটো ছেলের পক্ষে সার্চ ইন্জিন বানানো সম্ভব নয়।
  • lcm | ১২ জুলাই ২০১৩ ০৯:৪০485896
  • দুজন কেন, এক্জনের পক্ষেও সম্ভব, তুমিও বানাতে পারো। স্লো হবে হয়ত, টেরাবাইট/পেরাবাইট সাইজের ডেটার ওপর সার্চ হয়ত আটকে যাবে।
  • দ্রি | ১২ জুলাই ২০১৩ ২২:০৩485897
  • ফোর্জির এনক্রিপশানের পোস্টের পরিপ্রেক্ষিতেঃ

    আজই গার্ডিয়ানে বেরিয়েছে।

    Microsoft has collaborated closely with US intelligence services to allow users' communications to be intercepted, including helping the National Security Agency to circumvent the company's own encryption, according to top-secret documents obtained by the Guardian.

    The agency already had pre-encryption stage access to email on Outlook.com, including Hotmail

    http://www.guardian.co.uk/world/2013/jul/11/microsoft-nsa-collaboration-user-data

    মাইক্রোসফ্‌ট তাদের কাস্টমারদের বলে গেছে সব এনক্রিপ্টেড, কিন্তু এন এস এ কে প্রি-এনক্রিপ্টেড কন্টেন্ট প্রোভাইড করেছে। এদের কথা কি বিশ্বাস করা যায়?
  • S | ১২ জুলাই ২০১৩ ২২:২২485898
  • বানানো সম্ভব এখন। সব কোড আছে। ইন্টারনেট ম্যাচিওর্ড হয়ে গেছে। অ্যালগো গুলো-ও সবাই জানে। যে কারনে ফেসবুক ঠিক আছে। কিন্তু ইস্কুল কলেজের ছেলেরা এমন একটা আইডিয়া নিয়ে এলো। এটা ভাবতে অবাক লাগে। কেন জানি মনে হয়, কেউ দিয়ে গেছিলো।
  • lcm | ১২ জুলাই ২০১৩ ২২:৩০485899
  • এখন কেন, আগেও ছিল। সার্চ অ্যালগো ছিল।
  • lcm | ১২ জুলাই ২০১৩ ২২:৩৩485900
  • আসল কথা হল
    In God we trust, in every one else we spy.
  • | ১২ জুলাই ২০১৩ ২২:৩৮485901
  • ডার্ক ওয়েবে চলাফেরা করলে, অন্তত পার্সোনাল ইনফো রাখলে মনে হয় বেটার হবে।

    দ্রি, ডার্ক ওয়েব নিয়ে দু পয়সা দেবেন নাকি?
  • দ্রি | ১৩ জুলাই ২০১৩ ০০:৫৪485902
  • ডার্ক ওয়েবে থেকে আমি আপনাকে ফাঁকি দিতে পারি, কিন্তু এন এস একে পারব না। টর ব্রাউজারটা তো অরিজিনালি ইউ এস নেভির বানানো, যাতে ওদের ট্রাফিক অন্যে দেখতে না পায়। আর এখন তো ডার্কনেটে মাদক দ্রব্যের কেনাবেচা হয়, যেগুলো কন্ট্রোল করে ওরাই। ওটা আসলে ওদেরই নেটওয়ার্ক।
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ০০:৫৯485903
  • এনক্রিপশন নিয়ে যাঁরা প্রাইভেসি কন্টেকস্টে আগ্রহী তাঁরা জিমারম্যানের কেসটা দেখতে পারেন। পুরনো কেস, অনেকেই জানেন, তবু একবার স্মৃতি ঝালিয়ে নিন।

    http://en.wikipedia.org/wiki/Phil_Zimmermann

    বিশেষ করে ক্রিপটোগ্রাফি আর্মস এক্সপোর্ট কন্ট্রোলের আওতায় আসে এই খবরটা।

    আরো একটা বিষয় যেটা খুবই রেলেভ্যান্ট, কিন্তু টেকি বাদে কেউ খুব একটা আলোচনা করে না, স্টেগানোগ্রাফি। http://en.wikipedia.org/wiki/Steganography।

    এবং যে টেকনোলজি স্নোডেনের বলা ব্যাপারগুলো সম্ভব করে তুলেছে, হাডুপ ও ডাটা সেন্টার হার্ডওয়্যার।
  • Sibu | ১৩ জুলাই ২০১৩ ০১:০৪485906
  • প্রত্যেকটা টিসিপি প্যাকেট খুব সহজে কোন টিসিপি স্ট্রিমে আছে সেটা আইডেন্টিফাই করা যায় - সোর্স আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট কোয়াড্রুপলেট। এবারে হাডুপ দিয়ে সমস্ত টিসিপি স্ট্রিমগুলো রেকন্নস্ট্রাক্ট করুন। টাইম বেসড কোরিলেশন দিয়ে টর সিকিউরিটি ব্রেক করা কঠিন নয়।

    আর কি?
  • দ্রি | ১৩ জুলাই ২০১৩ ০১:০৮485907
  • কিছু লোক ইন্টারনেট ব্যবহার করে শেভরনের প্রতিবাদ করেছিল। এবার জাজ একটি সাংঘাতিক রুলিং দিয়েছেন।

    A federal judge has ruled to allow Chevron, through a subpoena to Microsoft, to collect the IP usage records and identity information for email accounts owned by over 100 environmental activists, journalists and attorneys.

    The oil giant is demanding the records in an attempt to cull together a lawsuit which alleges that the company was the victim of a conspiracy in the $18.2 billion judgment against it for dumping 18.5 billion gallons of oil waste in the Ecuadorean Amazon, causing untold damage to the rainforest.

    The "sweeping" subpoena was one of three issued to Google, Yahoo! and Microsoft.

    http://www.commondreams.org/headline/2013/07/11-3
  • দ্রি | ১৩ জুলাই ২০১৩ ০১:২৫485908
  • এবার বুঝতে পারছেন তো ইন্টারনেটে একটা সামান্য পিটিশান করতে গেলে কেন একগাদা ইনফরমেশান চায়?
  • 4z | ১৩ জুলাই ২০১৩ ০১:৩০485909
  • অনলাইন পিটিশন সেফ নয় এতো বার বার বলেছি।
  • pi | ১৩ জুলাই ২০১৩ ০১:৩৪485910
  • সেফ আর কোনকিছুই কি আছে ?
  • দ্রি | ১৩ জুলাই ২০১৩ ০১:৪৭485911
  • আরে পাইদিদি তো অ্যাগ্‌বারে দার্শনিকের মত বলেছেন কথাটা!

    শুনুন, আপনার জন্য খবর আছে। শুনলাম ক্যান্সারের ওয়ান্ডার ড্রাগ বেরোচ্ছে, ২০১৪ য় মানুষের পর টেস্টিং শুরু হবে? আপনারাই করছেন নাকি এইসব টেস্টিং? দেখবেন বেশী মানুষ মারবেন না যেন।

    http://www.nypost.com/p/news/national/testing_starts_creates_homegrown_4jSHWpWFBEkczPTFque7VM
  • lcm | ১৩ জুলাই ২০১৩ ০২:৫৮485912
  • বোঝো!

    জ্যানেট নোপালিটানো - যিনি ২০০৯ সাল থেকে ছিলেন ওবামা অ্যাডমিনস্ট্রেশনে সেক্রেটারি অফ হোমল্যানড সিকিওরিটি (তার আগে, আরিজোনার প্রাক্তন গভর্নর এবং অ্যাটর্নি জেনারেল) - তাকে কিনা বাছা হল ইউনিভার্সিটি অফ্‌ ক্যালিফোর্নিয়া (UC) সিস্টেমের প্রেসিডেন্ট হিসেবে। UC-সিস্টেমের ২৩৪০০০ স্টুডেন্ট, দু লাখ-এর ওপর ফ্যাকাল্টি/স্টাফ, এবং বছরে ২৪ বিলিয়ন ডলারের ওপর অপারেটিং বাজেট।
    পাবলিক ইউনিগুলো-ও ...
  • S | ১৩ জুলাই ২০১৩ ০৫:১৫485913
  • যেদিকে যাচ্ছে তাতে বোঝা যায় জে এতোদিন যেসকল গালগল্প শুনে এসেছি, তার অনেকগুলই সত্যি। কোনদিন সেই মহা মিস্ত্রির গল্পটাও না সত্যি হয়ে যায়।
  • | ১৩ জুলাই ২০১৩ ১০:৪৩485914
  • কিন্তু সারা পৃথিবীর এই সাত না আট বিলিয়ন লোকের ডেটা নিয়ে এন এস এ করবে কী? মানে ধরেন আমি নানারকম সুরক্ষার ব্যবস্থা জানতে চাইছি যাতে আমার ব্যাঙ্ক ইনফো অন্য কেউ না পায় বা আপিসকে কটা গালি দিলাম সেটা আপিস বা সমজাতীয় আপিসরা না জানতে পারে। কিন্তু আমি, তৃতীয় বিশ্বের এক কেল্টিপাঁচি প্রতিদিন কোন সাইটে ঘুরছি, কী করছি এইটায় এন এস এ'র মাথাব্যথা কিসের ইন্টারেস্টে?
  • pi | ১৩ জুলাই ২০১৩ ২০:১২485915
  • এনেসে | ১৩ জুলাই ২০১৩ ২০:৪২485917
  • স্নোডেন আর প্রিজম নিয়ে হঠাত এত হইচই কেন হচ্ছে বুঝতে পারছি না। এশেলন (ই সি এইচ ই এল ও এন) প্রোগ্রাম তো বহু আগে থেকেই দিব্বি চলছে! আগ্রহী জনতা উইকি দেখে নিতে পারেন।
  • দ্রি | ১৩ জুলাই ২০১৩ ২১:২৭485919
  • এন এস এ সবার ডেটা নিয়ে কি করবে সেটা সরল গোলগোলভাবে বোঝা মুস্কিল। এটা বোঝা শুরু করতে গেলে প্রজার টুপি খুলে মাথায় রাজার টুপি পরে নিতে হবে, অন্তত কিছুক্ষণের জন্য। আমরা তো সবাই প্রজা, আমাদের চিন্তাভাবনাগুলোও প্রজাদের মত। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর চাকরী সুরক্ষিত থাকলেই আমরা খুশী। অন দা আদার হ্যান্ড, রাজাদের মেন চিন্তা হল প্রজা কন্ট্রোল। কন্ট্রোলের ফার্স্ট স্টেপ প্রজাদের সম্বন্ধে তথ্য সংগ্রহ। কে কিরকম না জানলে তাদের এফেক্টিভই কন্ট্রোল করা যায় না। ডিটেল্‌ড ইনফরমেশান গ্যাদারিং যে কোন কন্ট্রোল স্ট্রাকচারের প্রথম ধাপ।
  • দ্রি | ১৩ জুলাই ২০১৩ ২২:০৭485920
  • প্রচলিত মিথ হল, গোয়েন্দারা শুধু বিদেশী শত্রু আর টেররিস্টদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করে। তারা নিজ দেশবাসীদের সম্বন্ধে ইকুয়ালি তথ্য সংগ্রহ করে। এই যেমন, একজন উদাহরণ দিলেন, এচেলন। কোল্ড ওয়ারের সময় একে জাস্টিফাই করা হয়েছিল সোভিয়েতদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করায়। কিন্তু পরে জানা যায় এর স্কোপ অনেক ব্যাপ্ত। তখন কিছুদিন হইচই হয়। কিন্তু পাবলিক মেমরি খুব শর্ট। মিডিয়া থেকে খবর তুলে নিলে কিছুদিনের মধ্যেই লোকে ভুলে যায়। কিছুদিন পরে বললে বলে 'হোয়াট'। প্রিজম এচেলনেরই উত্তরসূরী, শুধু লেটেস্ট টেকনজিতে সমৃদ্ধ।
  • দ্রি | ১৩ জুলাই ২০১৩ ২৩:২০485921
  • রাজাদের মেন গোল হল, একজন মানুষের পাস্ট বিহেভিয়ার/হ্যাবিট জানলে, তার ফিউচার বিহেভিয়ার কতটা অ্যাকিউরেটলি প্রেডিক্ট করা যায় সেটা এস্টিমেট করা। ডেটা কালেকশান হল ঐ পাস্ট বিহেভিয়ারের আর্কাইভ। এই যেমন, গুরুচন্ডালীর আর্কাইভ ঘাঁটলে আমরা কিছু কিছু প্যাটার্ন পেতে পারি। একজন মানুষ সিপিয়েম তৃণমূল ডিবেটে কোন সাইডে থাকেন, উইমেন্‌স ইস্যুতে কোন সাইডে থাকেন, মাওবাদী ইস্যুতে কোন সাইডে থাকেন, ডেথ পেনাল্টি ইস্যুতে কোন সাইডে থাকেন, কাশ্মীর ইস্যুতে কোন সাইডে থাকেন, মোদী ইস্যুতে কোন সাইডে থাকেন সেগুলো আর্কাইভ অ্যানালাইজ করলে বোঝা সম্ভব। এই ধরণের তথ্য আবার বিভিন্ন রকমের সোশাল ইঞ্জিনিয়ারিংএ কাজে লাগে। ধরুন, আমি চাই এই ফলিং প্রফিটের বাজারে প্রস্টিটিউশানের মার্কেটকে জোরদার করতে। ভারতে এর অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু কিছু লীগাল রেস্ট্রিকশানের জন্য সেটা হয়ে উঠছে না। অতয়েব ল চেঞ্জ করতে হবে। সেটা করতে গেলে আগে জনমত তৈরী করতে হবে। এইখানে আমি যদি গোয়েন্দাদের থেকে জানতে পারি ভারতে প্রচুর মানুষ আছেন যারা প্রস্টিটিউশান লীগালাইজেশান সাপোর্ট করবেন যদি এটাকে প্রোগ্রেসিভ মোড়কে পরিবেশন করা যায়। মিডিয়া এটাকে ভাসিয়ে দিয়ে শুধু প্রস্টিটিউটদের এম্পাওয়ারমেন্টের দিকটা তুলে ধরবে, কিন্তু পিম্পদের ওপর থেকে যে অনেক রেস্ট্রিকশান উঠে যাবে সেটা আদৌ ফোকাস করবে না। এতে আমার কার্য্যসিদ্ধি হবে। একই জিনিষ এফ ডি আই ইস্যুতেও হতে পারে। পপুলেশানের পালসটা আগে থেকে ধরা থাকলে বিভিন্ন ইস্যুতে তাকে ইচ্ছেমত চ্যানেলাইজ করতে সুভিধে হয়।

    ইজিপ্টের রিভলিউশান এইভাবেই ট্রিগার করা হয়েছিল।
  • দ্রি | ১৪ জুলাই ২০১৩ ০০:২৮485922
  • একজন মানুষের ফোন রেকর্ড, ইমেল রেকর্ড, চ্যাট রেকর্ড, ট্রাভেল প্যাটার্ন (জিপিএস), রিডিং প্যাটার্ন (কিন্ড এটসেট্রা) জানলে তাকে কতটা ক্যারাকটারাইজ করা যায় সেই নিয়ে খুব রিসার্চ চলছে। সেই কাজের টেস্টিংএর জন্য চাই প্রচুর টেস্ট ডেটা। এটা একটা কারণ এই এত এত তথ্য জোগাড়ের।

    রাজাদের আরেকটা গোল হল, কুইক আইডেন্টিফিকেশান। রাস্তায় স্পাই ক্যামেরায় আপনার ছবি উঠল। সেই ছবি দেখে ডেটাবেস সার্চ করলে উঠে আসবে আপনার সব ডিটেল। এইটা সম্পন্ন করতে গেলে চাই খুব সফিস্টিকেটেড ইমেজ প্রোসেসিং টেকনিক। আর সেইসব অ্যালগরিদম টেস্ট করতে চাই প্রচুর ছবির আর্কাইভ। ফেসবুক হল এই প্রোজেক্টের টেস্টবেড। সেইজন্যই এর নাম ফেসবুক। না না, বিজ্ঞাপণের টাকায় ফেসবুক চলেনা।

    গুগল এবং ফেসবুক, দুই কম্পানীই স্টার্ট করেছিল ইনকিউটেল নামে এক ভেঞ্চার ক্যাপিট্যাল যার ফাউন্ডার মেম্বার ছিলেন এক্স-সিআইএ অফিসার।
  • কৃশানু | ১৪ জুলাই ২০১৩ ০০:৩৫485923
  • সর্বনাশ!!
    আর ১০ঃ০৭ এর পোস্ট পড়ে গুগাবাবা মনে পড়ে গেলো।
  • Sibu | ১৪ জুলাই ২০১৩ ০৩:৪৬485924
  • দ্রি ১২ঃ২৮-এর রিজয়েন্ডার।

    ফেস রিকগনিশন ডাটার ভাল ট্রেনিং সেট (অ্যান্ড সোর্স অফ গ্রাউন্ড ট্রুথ) হল ড্রাইভিং লাইসেন্স ডাটাবেস, পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন ডাটা বেস, জব অ্যাপ্লিকেশন ডাটাবেসেস, এক্সামিনেশন অ্যাপ্লিক্যান্টস ডাটাবেস। সুবিধা হল ডাটা ইজ হাইলি অ্যাকুরেট, নয়েজ ফ্রী এবং সাবজেক্টের বিভিন্ন বয়েসের ডাটা।

    টেস্ট ডাটার জন্য ফেসবুক ছাড়াও আরো অনেক সোর্স আছে। যেমন ধরুন স্মার্ট ফোন ফোটো। স্মার্ট ফোন জিপিএস ডাটা থেকে কে কে ঐ ভিসিনিটিতে ছিল সেটা সহজেই বের করা যায়। এবারে ফোটো ড্রাইভিং লাইসেন্স ডাটাবেসের এগেনস্টে ম্যাচ করিয়ে ফোনের জিপিএস ডাটার এগেনস্টে দেখে নেওয়া অ্যালগো ছবিতে যারা আছে বলছে তারা সত্যি ওখানে তখন ছিল কিনা।

    একই ব্যাপার সার্ভাইলেন্স টেপ দিয়েও করা যায়। জেনারেলি, মোবাইল ফোন উইথ জিপিএস এই ধরনের এক্সপেরিমেন্টের জন্য অনেক বেশী ও বেটার ডাটা প্রোভাইড করতে পারে। ফেসবুক হল গে অধিকন্তু ন দোষায়।
  • lcm | ১৪ জুলাই ২০১৩ ০৪:৪৮485925
  • স্ট্যানফোর্ডের দুই ছোকরা সার্চ ইঞ্জিন বানানোর সময়, বা, তার কয়েক বছর আগে অন্য দুই ছোকরা ইয়াহু বানানোর সময়, বা, আল্টা ভিস্টা, লাইকোস, এক্সাইট, ইন্কটমি.... এদের টেকনলজি নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। যদি গুগল/ইয়াহু না থাকত, তাইলে আমেরিকা-অনলাইনের সার্ভার লগ-এ অ্যাকসেস চাইত সরকার। বেসিক্যালি তারা চায় ডেটা। ফোন কোম্পানী, সার্চ ইঞ্জিন, পোর্টাল, সোশ্যাল মিডিয়া, ইমেইল, ব্যাংক হাসপাতাল... ডা ডা ডা...।
    সঙ্গে সঙ্গে লাইভ অ্যানালিসিস-ও চায় না, কিন্তু দরকার হলেই যেন ডেটা অ্যাকসেস করতে পারে।
    ছয় বিলিয়ন মানুষের ডেটা নিয়ে কি করবে তার চেয়ে বড় কথা হল - দরকার হলেই সেই ডেটাতে অ্যাকসেস চাই। আজ কে কোন সাইটে ঘুরছে সেই তথ্য কাল জরুরী হতে পারে।

    গুগল, ফেসবুক, ইয়াহু, ট্যুইটার, এটিএন্ডটি, কমকাস্ট, ভেরিআইজন, মাইক্রোসফট, এওএল.... --- এদের সবাইকে সিআইএ ইনিশিয়ালি ফান্ড করেছিল স্পাইং টুল হিসেবে পরে কাজে লাগবে বলে - এটা ইয়ে মানে, কনস্পিরেসি থিওরিতে ঠিক আছে, কিন্তু ওয়ে ফার ফেচ্‌ড।
  • Sibu | ১৪ জুলাই ২০১৩ ০৬:৩১485926
  • স্ট্রিক্টলি স্পিকিং, স্মার্টফোন বা জিপিএস-ও এধরনের ডাটা কালেকশনের জন্য মাস্ট নয়। যদি কাছাকাছি তিনটে সেলফোন টাওয়ার কোন একটা ফোনের সিগন্যাল রিসিভ করতে পারে, তাহলে তার থেকে ট্রাংগুলেট করে ফোনের (সুতরাং তার মালিকের) অ্যাপ্রক্সিমেট লোকেশন জানা যায়। অবশ্যই জিপিএসের চেয়ে ট্রাংগুলেটেড লোকেশন ডাটা অনেক কোর্স। কিন্তু লার্জ স্কেল এক্সপেরিমেন্টেশনের জন্য অ্যাডিকোয়েট।
  • দ্রি | ১৪ জুলাই ২০১৩ ২১:৩৮485928
  • ড্রাইভার্স লাইসেন্স খুব রিলায়েব্‌ল ডেটা কিন্তু প্রবলেম হিসেবে অপেক্ষাকৃত সহজ। তার কারণ পাসপোর্ট ফটো খুব কন্ট্রোল্‌ড সিচুয়েশানে তোলা ফটো। খুব ইভেন লাইটিং কন্ডিশানে সাবজেক্ট সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। করেসপন্ডিং ইমেজ প্রসেসিং প্রবলেমটা সহজ, এবং টু আ লার্জ এক্সটেন্ট সল্‌ভ্ড। কিন্তু ফেসবুকে যে ধরণের ফটো লোকে আপলোড করে, মুখে নানা ধরণের অভিব্যাক্তি, বিভিন্ন ধরণের লাইটিং কন্ডিশান, ক্যামেরার সাথে মুখের বিভিন্ন রকমের অ্যাঙ্গ্‌ল, সেই ক্ষেত্রে ইমেজ প্রসেসিং প্রবলেমটা অনেক কঠিন এবং এখন প্রপারলি সল্‌ভড নয় এখনো, টেস্টিং চলছে। সার্ভেইলেন্স ক্যামেরার ছবির সমস্যা হল তার সাথে কোন অক্সিঅলরি ডেটা থাকে না ছবি আপনি পাবেন, কিন্তু ছবির সাথে নাম, ডেট অফ বার্থ হ্যান ত্যান পাবেন না। ফেসবুক ডেটা টেস্ট রিপোজিটারির জন্য খুব ভালো একদম যে ফরম্যাটে চান অর্গানাইজ করে নিতে পারেন।

    প্রবলেমটা হল, আপনার কাছে যদি শুধু আমার পাসপোর্ট ফটো থাকে আর আমি যদি আপনার স্পাইক্যামের সামনে জিভ বার করে দাঁড়াই, আপনার অ্যালগো কি আমায় আইডেন্টিফাই করতে পারবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন