এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪৫১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কোয়ার্ক | 24.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ১৯:৫৪517120
  • একটা অন্য টই খুললে ভালো হয় না?
  • pi | 82.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২১:০৯517122
  • sch, তার সমস্যাটা ইংরাজী মূলতঃ কম্যুনিকেশনের, এটাও তো হতে পারে।
  • pi | 82.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২২:০৪517123
  • APDR's PRESS STATEMENT on Shiladitya Chowdhury's arrest, 14th August, 2012
    ASSOCIATION FOR PROTECTION OF DEMOCRATIC RIGHTS

    18, Madan Baral Lane, Kolkata -700 012, West Bengal, India
    Website:
    Email: [email protected]
    Phone: (033) 22376459
    apdr
    PRESS STATEMENT
    14th August, 2012
    Shiladitya Chowdhury’s arrest on last Friday by the Belpahari police was actually a politically motivated arrest instigated by the Chief Minister herself where political intolerance seemed to be the driving impulse. It shows how the Hon’ble Chair of the Chief Minister is presently cross pegged against democracy and citizen’s right to dissent and right to public protest under Art 19. It’s said the test of tolerance comes when someone is in the brute majority. Here, she has utterly failed. APDR is sharply critical of the arrest of Shiladitya on manufactured ‘reality’ and concocted charges which are a product of an abhorable after-thought under political insistence from highest office in the Writers’ Buildings. It’s an affront against the Apex Court judgment and Order of 22nd September2006 (Prakash Singh vs. Union of India) for urgent police reforms to free the police from unwanted political interference. Police mustn’t continue to act today as stooges of the political executives as rampantly happened in the past.

    APDR and its branches in Paschim Medinipur will conduct a fact-finding on this incident very shortly together with protests in all other forms including street corners in Kolkata and elsewhere.
    We request our Hon’ble CM not to further make a mockery of the failing system of criminal justice in our state (together with the rest of the country) of which she herself was a victim at Barasat in 1994 (her arrest was ordered by the Barasat CJM Siddhartha Roy Chowdhury who asked Kolkata police deputy commissioner (headquarter) to arrest and produce Mamata Banerjee before the court on February 2, 2006).
    On earlier occasions we found her expressing her displeasure ordering police actions against a girl who dared to question about her role in the Park Street Rape case. This also happened to a school boy in the past in Jyoti Basu Jamana.

    Democracy teaches tolerance; but, for the emerging scenario in West Bengal we see power corrupts at a faster rate than democracy teaches leading to tendencies of autocracy in governance. APDR appreciates the public denouncement of police actions against Mr. Shiladitya from various quarters of the society and demand for justice to him and his family including his unconditional release.

    APDR further demands true sympathy and compassion for Shiladitya from our Hon’ble CM in admitting falsity of her public allegation against him as ‘a Maoist’ and compensate for losses incurred by him and his family.

    APDR strongly denounces the campaign of hatred let loose by some very close cabinet colleagues of our Chief Minister against Human Rights movement calculated to defend the wrongs done to their dissenters by the present government in the state. Surprisingly, they ‘loved’ Rights movement before May, 2011pre-poll Singur-Nandigram days.

    Dhiraj Sengupta
    (General Secretary)
  • pi | 82.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২২:২২517124
  • পিটিদা, পড়লেন ?ঃ)

    যাগ্গে, এটা রইলো ঃ)

    ....“I AM A MAOIST at heart and always have been, It always pained me to speak and act against the ideology that I myself loved so much. I also appologize to the people whom I have hurt, The artist who tried to speak the truth, the writers who saw the right thing and every and any person who tried to tell me I was going in the wrong direction, I am at your feet asking you to forgive me for the misguided acts I have done In life,” read Mamata’s speech on the Trinamool Congress website today.

    “I promise to make up for all this by drawing my own cartoons and writing my own blog about what an idiot I have been. I hope the world will find in its heart to forgive me then,” the fictitious speech read.

    The hacker group also made the effort of giving a link to a morphed image of Mamata and a link to another document, which cannot be mentioned here. The group also gave a fictitious address to which complaints about the speech could be sent.

    The post ends with reference to an “official song”.

    And to rub it in and make sure everyone knew what they’d done, Anonymous tweeted about their achievement as well:.....

    http://www.firstpost.com/tech/hacked-mamata-declares-herself-a-maoist-on-tmc-site-418332.html
  • Blank | 180.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২২:৩৬517125
  • কলেজের অ্যাপ্রুভাল দেয় AICTE। রাজ্য সরকারের কাজ নয় ল্যাব, ইনফ্রা স্ট্রাকচার দেখা। ওগুলো দেখার জন্য AICTE থেকে ভিজিট করতেও আসে লোকজন।
  • Rit | 213.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২২:৩৯517126
  • গান্ধী,
    আইআইটি নিয়ে কথা যখন তখন দুকথা বলা উচিত।
    একঃ এটা ঠিক আইআইটি বিটেকের অধিকাংশ নন-কোরে যায়। আমাদের ব্যাচের ম্যাক্স এখন ঐ ওয়াল স্ট্রীটের আশে পাশে ঘুরছে। থ্রি ইডিয়টস এ বলেছিল না বিটেক-এমবিএ তারপর ব্যাংকে চাকরী। এটা ঘটনা। আসলে টাকাটা অনেক বেশী।

    দ্বিতীয়ঃ যদু-শিবুর অনেক ছেলে আইআইটি বিটেকের চেয় ভালো হয়। ইদানিং বেশীই হয়। এখন আইআইটিতে MCQ আর কোটার দৌলতে মধ্যমেধার ছড়াছড়ি।

    তিনঃ আইআইটি খড়গপুরে তে আগে ৩০ জন পড়ত ECE তে। ২৫ জন ভাল হত। এখন ১২০ জন পড়ে। তার ৩০-৪০ জন ভাল হয়। ভালো র পার্সেন্টেজ ৮০ থেকে ৩০। আমি ৪৩৬ র‌্যাংকে ECE বিটেক পাইনি। এখন ৭০০ তেও পাওয়া যায়।

    চারঃ পিএইচডি। এটার মান গোটা পৃথিবীতেই পড়ছে। ব্রেকথ্রু কম। যুদ্ধ না থাকায় প্রয়োজন কম রিসার্চের। আজই একটা রেজিস্ট্রশন সেমিনারে ছিলাম। আমি ৮ বছর আগেও দেখেছি ভিডিও কোডিং। এখনও তাই চলছে। নিউরাল নেটওয়ার্ক আর অপ অ্যাম্প নিয়েই কত লোক পিএইচডি করে চলেছে। অ্যামেরিকাতে আমার ব্যাচেই দেখলাম পাতি কাজ ও মহান কাজ বলে মান্য হয়। পিয়ার রিভিউ ও পেয়ার রিভিউ হয়ে যায়। সুতরাং বেশী চাপ নিয়ে লাভ নেই।

    পাঁচঃ তবে এভাবেই হয়। এর মধ্যেই অনেক ভাল ছেলে বের হয়। আমি একটা ছাত্র পেলাম (পিএইচডি), বেশ সার্প। পুনে র একটা বেসরকারি কলেজে বিটেক। জেনারেলাইজ করা হয়ত যায় না।
  • Blank | 180.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২২:৪২517127
  • আ ইন্টারভিউ নেওয়ার ব্যপারে যেটা করা হয় সেটা হলো, প্রতি দশজনে খুব কেউ না ছরালে অন্তত ৭ জনকে নেওয়া। নইলে ফের এক গাদা কলেজে যেতে বছরের টার্গেট মিট করার জন্য।
    অর পর অফ ক্যাম্পাস তো আছেই। গত বছর অন্তত নেহাত ইয়ে ছারা কেউ পরে থাকার কথা নয়।
  • গান্ধী | 213.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২২:৫৫517128
  • রিতদা

    একদম ঠিক। প্রায়৯৯ শতাংশ একমত তোমার সাথে। লোকজন যখন জেনারালাইজড করে ফেলে যে এটা বাজে এটা ভালো, তখনই গন্ডগোল।

    তবে যে প্রসঙ্গে এত কথা - সেটাই চাপা পড়ে গেছে- এবারের পবজয়েন্টের ই-কাউন্সিলিং
  • শ্রী সদা | 127.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২৩:০৬517131
  • কলেজে কোম্পানি এলে তবে তো ইন্টারভিউর প্রশ্ন। আমরা কলেজে পড়ার সময় আইটির জবকে খুব নীচু নজরে দেখতাম, একটু পড়াশোনা করা লোকজন চাইতো এম টেক করতে বা কোর আর অ্যান্ড ডি র জব। তার কারণ প্রাইভেট কলেজ হলেও খান তিন-চার ভালো আই টি কোং আসতো কলেজে, আর সবাই ড্রিম স্লট চাইতো। একই সময় অন্য অনেক কলেজের লোকজনকে দেখতাম কলেজে টিসিএস আসছে শুনেই আনন্দে আত্মহারা - কারণ গত দু-তিন বছর হয়তো কিছু আলবাল কোং ছাড়া কেউ আসেনি। তো এই সিস্টেমে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়বে- এতে আশ্চর্য্য কি !
  • aka | 178.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২৩:১২517132
  • আমি তো জানতাম বিই তে কেউ চাকরি না পেলে এমই করে।
  • গান্ধী | 213.*.*.* | ১৪ আগস্ট ২০১২ ২৩:১৪517133
  • আকাদা

    এখন ব্যাপারটা বেশ পাল্টে গেছে।
  • b | 135.*.*.* | ১৫ আগস্ট ২০১২ ০৮:৪২517135
  • তৃণউলের সাইট হ্যাক করার আইডিয়াটা নেহাৎই ছেলেমানুষি। ওভাবে হয়?
  • b | 135.*.*.* | ১৫ আগস্ট ২০১২ ০৮:৫০517136
  • অ্যাঃ। তৃণমূলের সাইট।
  • sch | 111.*.*.* | ১৫ আগস্ট ২০১২ ০৯:০৯517137
  • আচ্ছা একটা জিনিস জানতে ইচ্ছে করে খুব - গণশক্তি তে কি সরকারী বিজ্ঞাপন দেয় এখনো? যদি না দেয় তো কাগজটা চলে কি করে ?
    এই আলগোতেই ভাবছিলাম যদি তিনোশক্তি কোনদিন উলটে যায় পতিদিন আর কুঘো-র কি হবে। কুঘো দেখলাম আবার ভোরের সকাল না সন্ধের বিকেল কি একটা নতুন কাগজের সম্পাদক হচ্ছে। কি করে যে পারে এত সামলাতে - মহামানব!!!
  • pi | 82.*.*.* | ১৫ আগস্ট ২০১২ ১৭:১০517138
  • আমার কেমন জনি মনে হচ্ছে, কু ঘো কদ্দিন বাদে সিরিয়াল সিনিমাতেও নেমে পড়বেন।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ০৭:৫৪517140
  • আমার কুর্ণিশ সুমনকে, 'মম চিত্তে শিলাদিত্যে' গানের জন্যে, লামা-কে যেমন কুর্ণিশ করেছিলাম তোতাকাহিনীর প্যারোডির জন্য।
    আজকালে একটা ছোট প্রতিবেদন চোখে পড়ল, এই প্যারডি গানটির প্রসঙ্গে - '... বারবার গানকেই প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন কবীর সুমন।'
    ২০০৯-এর লোকসভা নির্বাচনের আগের কথা মনে পড়ছিল - সুমনের ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছায় ভরা লিফলেট ছড়িয়ে দিয়েছিল তার নির্বাচনী কেন্দ্রের বাড়িতে বাড়িতে, সিপিএমের কিছু লোক। মনে পড়ে ২৪ ঘ্ম্টা চ্যানেলের সেই অনন্য কীর্তি, সেই প্রোগ্রাম 'কীর্তিমান কবীর সুমন, ছি'। সুমন কবার ধর্ম বদলেছেন, পাঁচটা বিয়ে করেছেন ইত্যাদি, প্রভৃতি।
    সুমন একই আছেন, তার অতীত জীবনও যা ছিল তাই, শুধু তার সম্পর্কে কিছু মানুষের মূল্যায়ন বদলে গেছে।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ০৮:০৯517142
  • ২৪ ঘন্টার পুরনো সুমন-বিদ্বেষী প্রোগ্রামের কথা মনে পড়ায় ভাবলাম দেখি এখন কি বলছে।
    ২৪ঘন্টা-য় শিলাদিত্যের গান সংক্রান্ত প্রতিবেদনের শেষ প্যারা -
    ' এর আগেও বার বারই সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে গান লিখেছেন গায়ক-সাংসদ কবীর সুমন। অনেক ক্ষেত্রেই যা অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। জাগরী বাস্কে, দময়ন্তী সেন, নোনডাঙা, পিঙ্কি প্রামাণিক সকলের জন্যই গান বেঁধেছেন কবীর সুমন। শিলাদিত্যর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আর এবারে তো রাজ্যবাসীকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রীর `পরিবর্তন`কেও কটাক্ষ করেছেন সুমন। "পরিবর্তন গলাকর্তন প্রতিপাদ্য, গলা কই কই, গলা কই কই। ।।"। '

    গানওলার ব্যক্তিগত জীবন, অতীত জীবন আর ২৪ ঘন্টার কতৃপক্ষকে পীড়িত করছে না, দেখেও ভাল লাগে।
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:১৪517143
  • যে লোক প্রকাশ্যে অন্যদলের লোককে হ্ত্যার কথা বলেন - তাকে আর যাই হোক সভ্য বলা যায়না।
    গায়ক সুমন অপুর্ব, শিল্পী সুমন অসাধারণ, কিন্তু রাজনীতির মানুষ হিসাবে তিনি ব্যর্থ। আজ তার ভাষ্য হয়ত সরকার বিরোধী তাই অনেকেই তাকে তোল্লা দিচ্ছেন, কিন্তু এই ইনিই মাওবাদীদের দ্বারা সিপিএম এর লোককে মারা বা ঐ শিক্ষক (সৌমজিৎ!) খুনের ব্যাপারে মুখ খোলেন না।
    যে দলের টিকিটে জেতেন তাদের সঙ্গে মতে না মিললেও সাংসদ পদের মোহ ছাড়্তে পারেন, এগুলি সাধারন শিষ্টাচার বিরোধী। তাই সুমনকে এক্জন চটক পদলোভী রাজনীতিবিদ ছাড়া ভাবতে পারছি না।
  • siki | 12.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:১৯517144
  • যাগ্গে এগুলোও ডিফেন্ড করার মত কথা বলা যায়, কিন্তু সেসব কিছু না বলে আপাতত বলি অনেকদিন বাদে সুমনের গানটা আমার খুব ভালো লাগল।
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:২২517145
  • সিকি- অব্শ্যই তিনি তার মতে ঠিক, আমি তার রাজনীতি নিয়ে মন্তব্যই করেছি।
    গায়ক সুমনের আমি ভীষণভক্ত। শেষবার তার ভাঙ্গা-গলা শুনে মনে হয়েছিল সময় থাবা বসাচ্ছে তার গলায়। তবু তিনি অনন্য।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:২৩517146
  • নাঃ দিনে পাঁচটা করে সিপিয়েম মারুন - এটাকে কোনোভাবেই ডিফেন্ড করা যায় না। বড়জোর বলা যায় ওই অমুক তমুকও ইত্যাদি প্রভৃতি বলেছিলেন ইঃ।

    বাদবাকি গান নিয়ে কোনো বক্তব্য নাই। সাংসদ মেটিরিয়াল লোক নন, কাজেই ওই পথে হাঁটতে গিয়ে ধাক্কা খাওয়াটাই স্বাভাবিক, তবে ওই আর কি - যাঁর হয়ে লড়লেন তাঁর ইতিহাস ঘাঁটলে এটুকু বোঝা উচিত ছিলো। আর ওই সময় মনে হয় সেই নব্বইয়ের দশকে গাওয়া গানটা ভুলে গেছিলেন ("নুইয়ে মাথা চাইছ প্রসাদ ইঃ") - নইলে কার সঙ্গে যাচ্ছেন সেটা একবার দেখতেন।
  • cb | 202.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৩৫517147
  • কিছু কিছু জিনিষ আনডিফেন্ডেবেল,

    তবে বড় ভাল গাইত, দুটো একদম আলাদা লোক হিসেবে দেখতে চাই
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৩৯517149
  • ক্ক।

    "গাইত" কথাটাতেও। দুম করে গলাটা কেমন হয়ে গেছে।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৩৯517148
  • মাওবাদীদের হাতে নিহত সিপিএম কর্মীদের নিয়ে সুমন কোন গান লেখেন না; নন্দীগ্রামে ১৪ই মার্চ,২০০৭ বা ৫ই নভেম্বর,২০০৭-এর গণহত্যায় বুদ্ধ-বিমান এবং আরও অসংখ্য সিপিএম পার্টি মেম্বার ও সমর্থকদের কিছু আসে যায় না - এগুলো আমার কাছে খুবই দুঃখের, আগেও লিখেছিলাম।
    বস্তুত, আমরা ওরা বিভাজন এত সুদূরপ্রসারী, অপর পক্ষের, 'শত্রুপক্ষের' কেউ মারা গেলে, দুঃখ, কষ্টের মত স্বাভাবিক মানবিক বোধগুলো কেন যেন কাজ করে না।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৪০517151
  • সিবির পোস্ট প্রসঙ্গে বল্লাম।
  • siki | 12.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৪০517150
  • হতে পারে এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যার প্রেক্ষিতে সুমন এমন কথা বলেছিলেন। তাঁকে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই ধরণের বক্তব্য পেশ করার আগে, সেটা আমরা জানি কিনা তাও জানি না।

    অবশ্য সুমন চিরদিনই বিগ মাউথ। নিজের ওজন না বুঝেই তিনি চিরদিনই আলপটকা মন্তব্য করতে ওস্তাদ। এটা তো আজকের রোগ নয়। তাই সিপিএম মারুন কথাটাকে ফেস ভ্যালুতে না নেওয়াও যেত, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে সিপিএম মারুন বলা, আর একজন নির্বাচিত সাংসদ হিসেবে সিপিএম মারুন বলা, দুটো সম্পূর্ণ আলাদা কনটেক্সট। দ্বিতীয়টার ইমপ্যাক্ট অনেক, অনেক বেশি। সেই হিসেবে বক্তব্যটা ডিফেন্ড করার কোনও যৌক্তিকতাই নেই।

    আমি যেটা ডিফেন্ড করতে চাইছিলাম, সেটা হল, এত বিরোধিতা সত্ত্বেও তৃণমূল সাংসদ পদ ছেড়ে না দেওয়া। তো, আমি এটাকে ব্যক্তিগতভাবে দেখি, সিস্টেমের ভেতরে থেকে সিস্টেমের দিকে আঙুল তোলার স্পর্ধা। সুমন যে বলেন, তিনি দলদাস নন, এটা তারই প্রমাণ। মমতার দয়ায় নয়, নিজের ক্যালিতে তিনি যাদবপুর জিতেছিলেন। নিজের ক্যারিশমায়। মমতা সেটাকে দলের জন্য ইউজ করেছেন, সেটা আলাদা, একইভাবে ইউজ করা হয়েছে তপস পাল শতাব্দী থেকে সমস্ত সেলিব্রিটিদের। চিরকালই।

    কিন্তু দেখার বিষয় এটাই যে, এত বিরোধিতা সত্ত্বেও তৃণমূল হাইকম্যান্ডের কারুর ক্ষমতাও হচ্ছে না সুমনের একটাও বাল ছেঁড়ার। কারুর ধক নেই, মমতারও না। কেউ ওকে পার্টি থেকে বের করে দেবার সাহস দেখাতে পারছে না। এখনও। সেইটাই আমার চূড়ান্ত খোরাক লাগছে।
  • siki | 12.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৪১517153
  • গাইত। হ্যাঁ। গায়ক পারফর্মার সুমন এখন অতীত। বয়েস ভালোরকম থাবা বসিয়েছে।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১০:৪৩517154
  • উঁহু, সেটা পুরো ক্যালকুলেশন।

    সুমনকে বহিষ্কার করলেই সুমন অন্য যে কোনো দলে যোগ দিতে পারবেন, বা নির্দল হিসেবে থাকতে পারবেন। তিণোমূল সেটা কখনোই মানতে পারবে না। আবার সুমন নিজে ছাড়তে পারবেন না - দলত্যাগ বিরোধী আইন ইঃ - তখন সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে।

    একদম শাঁখের করাত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন