এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ১২ ডিসেম্বর ২০১২ ১৯:২০554788
  • ইস্টবেঙ্গলের প্লেয়ারদেরও লাগতে পারত। মোহনবাগান খেলতে না চেয়ে ওদের বাঁচিয়ে দিল। নইলে এক গোলে এগিয়ে ইবের লোকগুলোর মাথা খারাপ হয়ে গেছিল।

    কোন কৃতজ্ঞতা নেই!
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ২২:২৫554790
  • ইবের হোম ম্যাচ কেড়ে নেবে কেন? অন্য টিমের চাট্টি হুলিগান সাপোট্টার এসে পাথর ছুঁড়ল বলে? ভারতে হোম টিম শুধু হসপিটালিটির দায়িত্বে থাকে, সিকিওরিটির দায়িত্ব পুরোটাই প্রশাসনের।

    এটাও ভালো ট্যাকটিক্স হতে পারে অন্য টিমের থেকে সব হোম ম্যাচ কেড়ে নেবার জন্য।

    আরো ভালো হয় শালা কলকাতা থেকে আইলিগের ম্যাচ উঠে গেলে।

    তবে খেলা ভন্ডুল করাই উদ্দেশ্য ছিল কোন সন্দেহ নেই। ছুঁড়েছিল তো রেফারিকে তাক করে, সেমসাইড করে নবির চোয়ালে লাগে। রেফারির ওই ইনজুরি হলে খেলা বন্ধ হতই।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ২২:৫৯554791
  • প্পনদা

    তোমার তো আইডিয়া আছে নিশ্চয়ই কোলকাতার গ্যালারী সম্পর্কে। মনে হয় যে এত ভেবে করে?? ওখানে এমন প্রচুর পাবলিক যায় যারা কিচ্ছু বোঝেনা। জাস্ট হুজুগে। তারা খেলা বন্ধ করবে, ইন্জুরি হলে খেলা বন্ধ হবে এসব ভেবে ঢিল ছোঁড়ে? নাকি এমনিই রাগে ছোঁড়ে??? তোমার লাস্টের কথাগুলো তোমার নিজের কাছে ঠিক মনে হচ্ছে কি ???
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ২৩:০১554792
  • রেফারিকে ছুঁড়তে চেয়েছিল এইটা সবাই শিওর।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ২৩:০৫554793
  • সেটা স্যিওর। কিন্তু খেলা ভন্ডুল করবে বলে ?? যারা ছুঁড়েছে তাদের অত বুদ্ধি থাকলে হয় মোবা অফিসিয়াল হয়ে যেত নাহলে ছুঁড়ত না
  • প্পন | ১২ ডিসেম্বর ২০১২ ২৩:১৩554794
  • আরে, বুদ্ধি খাটিয়ে বন্ধ করার কথা বলেছি নাকি! বাওয়াল করে ভন্ডুল করে দাও এর জন্য আবার বুদ্ধির প্রয়োজন হয় না। পাড়ার ক্রিকেট সবাই এক সময় না এক সময় খেলেছে, এরম কেস তো প্রচুর হত। ঃ)

    তুই কি যদুপুরের? তালে এরিনার কথা মনে করে দেখ।
  • গান্ধী | ১২ ডিসেম্বর ২০১২ ২৩:১৯554795
  • আরো বড় ভন্ডুলে জায়্গার

    শিবপুর
  • গান্ধী | ১৩ ডিসেম্বর ২০১২ ১০:২৭554796
  • কাগজগুলোর যদি রিপোর্ট লেখার ইচ্ছা থাকে তো খেলা দেখেই লিখতে পারে, অফিসে বসে টিভিতে দেখেও লেখা যায়। তা না করে স্কোরলাইন দেখে রিপোর্ট লেখা খুব বাজে

    আগেরদিন বর্তমান - খাবড়ার গোলের পর উত্তেজিত ওডাফা রেফারীর কাছে তেড়ে যেতে লাল কার্ড দেখেন

    আজকের আবপ - বিরতির আগে গোলে সমতা ফেরাল সন্জুকুমার। আর এবিপিতে গোলটি নাকি হাতে করেছেন "এই অভিযোগে"

    কাল খেলার পর লিখেছিলাম, এখানে হয়ত বলবেন যে আমি মোবা সাপোর্টার বলে লিখছি। কিন্তু না দেখলে বিশ্বাস করা যায়না রেফারী কি করে দেখতে পায়নি। এই সামগ্রিক রেফারীং-এর হাল

    আর পেপারগুলো এখন পেয়েছে একজনকে। সবাই মিলে পিছনে লাগো।
  • Tim | ১৩ ডিসেম্বর ২০১২ ১২:১১554799
  • কাগজদের দোষ দিয়ে লাভ নেই। বিস্ময়বালক হোক কি ওডাফা, ওরা সুপারস্টারদের মুখরোচক খবর বেচেই পহা করে। গতবছর ইবের প্র্যাক্টিসে ঢুকতে পারেনি বলে মর্গ্যানকে নিয়ে পড়েছিলো কিছুদিন। এইটাই দস্তুর।
  • গান্ধী | ১৩ ডিসেম্বর ২০১২ ১২:২৫554800
  • সেটাই

    ৪টে পেপার পড়েও একটা লাইনও পেলামনা যে নবী কেমন আছে। আজ হসপিটাল থেকে ছাড়বে। এইটুকু নিউস একস্পেক্ট করেছিলাম
  • ঊমেশ | ১৩ ডিসেম্বর ২০১২ ১৬:২৪554801
  • এরিয়ান তো আমাদের মর্গ্যানের bogey টিম হয়ে গেল।
  • গান্ধী | ১৩ ডিসেম্বর ২০১২ ১৬:৪৪554802
  • ফার্স্ট হাফ দেখছিলাম। অসাধারণ ফ্রিকিক থেকে একটা গোল দিল গোপাল দেবনাথ (নতুন প্লেয়ার),

    রবিন সিং, ওকে যে কেন মাঠে নামায় ???
  • তাতিন | ১৫ ডিসেম্বর ২০১২ ১৯:০০554804
  • ্মোহনবাগানকে অফিসিয়াল সাস্পেনশন অর্ডারটা কবে দেবে?
  • গান্ধী | ১৫ ডিসেম্বর ২০১২ ১৯:২২554805
  • ঃ)
  • গান্ধী | ১৫ ডিসেম্বর ২০১২ ১৯:২৩554806
  • ডেম্পো পুনের কাছে ১-৫ এ হেরেছে !!! হোম ম্যাচে
  • গান্ধী | ১৫ ডিসেম্বর ২০১২ ১৯:৪৯554807
  • নবীর ইন্টারভিউ। এই ম্যাচিওরিটিটা দুটো ক্লাবের অফিসিয়ালদের থাকলে উন্নাতি হত

    আজ নিতু সরকার (ইবে কর্মকর্তা) প্রেসকে বলেছে, কাল কিছু মোবা সমর্থক ইবে জার্সী পড়ে মাঠে গিয়ে গন্ডোগোল করবে বলে নিউজ আছে। এই কল্যান-নিতু-অন্জন-টুটুদের নবী-মেহতাব-ব্যারেটোদের থেকে শেখা উচিত

    ওদিকে একটা শোধ হল। আরেকটা হোক।
  • ঊমেশ | ১৬ ডিসেম্বর ২০১২ ১৪:২৯554808
  • সুব্রত পাল মনে হয় জানে না ও মাঠে যা বলছে তার বেশীর ভাগ মাঠের ধারে রাখা মাক্রোফোনে থেকে শোনা যাচ্ছে। আমি অনলাইনে খেলা দেখছি, যেখানে কমেন্ট্রি গুলো আসে না তার বদলে মাঠের ধারের মাইকের কথা গুলো শোনা যাচ্ছে। সুব্রত'র গলা সব থেকে বেশী শোনা যাচ্ছে। "বোকা_দা", "মার শালা কে" "পাকাড় পাকাড়, ধনা পাকাড় উসকো" ইত্যাদি। বেশ মজা লাগছে।
  • গান্ধী | ১৭ ডিসেম্বর ২০১২ ০৯:২৭554810
  • এ তো সবাই বলে।। সন্দীপ নন্দী-প্রশান্ত ডোরাকেও বলতে শুনেছি। রিসেন্টলি গোলকীপারগুলো হেব্বি ভদ্র বলে কিছু বলেনা। সুব্রত ভালো করেছেঃ) মোবা মাঠে গিয়ে দেবজিতের যা খিস্তি শুনেছি, গ্যালারীও লজ্জা পেয়ে যাবে

    যাই হোক। মোবা ম্যাচের পর ইবের ফোকাস নড়ে গেছে
  • গান্ধী | ১৭ ডিসেম্বর ২০১২ ১৩:২১554811
  • রুল সবার জন্য এক হওয়া উচিত।

    ২০০৬ আইএফে শীল্ড সেমিফাইনাল। মোবা-স্পোর্টিং ম্যাচ। খেলা শেষের পর ডু(মোবা)-ডুডু(স্পোর্টিং) এর মারপিট হয়। রেফারী দু'জনকেই রেড কার্ড দেখায়। ফলে মোবা ফাইনালে ডুকে পায়নি। তাছাড়াও AIFF ডু-এর জরিমানা করে

    ২০১২। খেলা শেষের পর ওকপারা(ইবে) বেলো রাজ্জাককে(প্রয়াগ) মারে, কোনো কার্ড নেইঃ) জরিমানা হয় কিনা সেটাই দেখার
  • গান্ধী | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:৪৫554813
  • যা-তা ড্র হয়েছে,

    ম্যানু-রিয়াল
    বার্সা-মিলান
    শাখতার-ডর্টমুন্ড
    বেয়ার্ন-আর্সেনাল
    ভ্যালেন্সিয়া-সাঁজাঁ
    পোর্তো-মালাগা
    সেলটিক-জুভেন্টাস
    গালাতেসারে-শালকে

    প্রথম ৪টে হেব্বি

    ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

    ভারতীয় ফুটবলে দুটো নিউস
    ১। ওকপারা-বেলো পরের দুটো ম্যাচ সাস্পেন্ড
    ২। মোবা হারল মহামেডানের কাছে (২ন্ড হাফে ওডাফা-টোলগে নামার পরও)
  • কৃশানু | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:৪৭554814
  • বেয়ার্ন-আর্সেনাল? ফুটে গেলাম।
  • গান্ধী | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:৫৬554815
  • রিসেন্ট ফর্ম বেয়ার্নের খুব ভালো নয় (যদিও আর্সেনালেরও নয়)
  • গান্ধী | ২০ ডিসেম্বর ২০১২ ১৯:০৮554816
  • ইউরোপা

    ইন্টার মিলান - ক্রুজ
    সেন্ট পিটার্সবার্গ - লিভারপুল
    বেনফিকা-লিভারকুশেন
    নিউক্যাসল-মেটালিস্ট কার্কিফ (এ কে !!! নামই শুনিনি)
    স্পার্টা - চেলসি
    স্পার্স - অলিম্পিক লিও

    লিভারপুলেরটাই চাপের হল
  • ঊমেশ | ২০ ডিসেম্বর ২০১২ ২০:০২554817
  • নিউক্যাসল সব থেকে সহজ ড্র পেল।
    বাকি দের বেশ শক্ত ড্র।
  • ঊমেশ | ২০ ডিসেম্বর ২০১২ ২০:০৯554818
  • ওপারা দু ম্যাচ ব্যান, কিন্তু আমাদের চিন্তা করার কিছু নেই।
    পরের দুটো ম্যাচ মুম্বাই আর পৈলান।

    এবারের চ্যাঃ লিঃ এর কোঃ ফাঃ তে মনে হচ্ছে না কোনো ইংলিশ টিম থাকবে।
    বেয়ার্ন কে হারানো আমাদের এই টিমের দ্বারা হবে না।
    তবে জ্যানুয়ারি তে কিছু নতুন প্লেয়ার এলে ভাবা যাবে।

    আর মরিনহো-ফার্গি-দাদু লড়াই টা দেখার মতো হবে।
  • প্পন | ২১ ডিসেম্বর ২০১২ ০০:১৩554819
  • সেশে মহামেডানের কাছে হার। ঃ))))

    মহামেডানের সাথেই এয়ারলাইন্স কাপ না ঢপের কোন টুর্নামেন্টের ফাইনাল খেলার কথা ছিল না? সেটার ক্ষী হল?
  • MMB | ২১ ডিসেম্বর ২০১২ ১৯:৩৫554821
  • মহামেডান নাম তুলে নিয়েছিলো বা টিম নামায়নি ব'লে মোহনবাগানের ঘরে এয়ারলাইন্স ট্রফি সেইদিনই উঠেছিল, যেদিন করিম সালগাঁওকার ছেড়ে কলকাতার প্লেনে ওঠে, অথবা কলকাতা পৌঁছোয়।

    এবারে এ ম্যাচ হারলে অলোক মুখার্জীর চাকরী যেতো, তাই।

    আভিজাত্যের প্রথম শর্তই তো দুর্বলদের ঋণ পরিশোধ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন