এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ১২ নভেম্বর ২০১৩ ১৩:৫০606935
  • এটা ইব্রাই পাবে বোধহয়। কিন্তু মেক্সেসের গোলটা রাখা উচিত ছিল
  • ঊমেশ | ১২ নভেম্বর ২০১৩ ২১:০৮606936
  • ব্রেকিং নিউজঃ ফালোপা রিজাইন করেছে।
  • aranya | ১২ নভেম্বর ২০১৩ ২১:৪৭606937
  • গুড, তবে এ এফসি কাপ সেমিফাইনালের আগে রিজাইন করল না, এই একটা দুঃখ রয়ে গেল, বেটার রেজাল্ট হতে পারত
  • + | ১২ নভেম্বর ২০১৩ ২২:১১606938
  • ইবে যে রেটে মোবার আগের ৩বছরের মত দৌড় শুরু করেছে তাতে আমারই সবথেকে বেশি আনন্দ হচ্ছে।

    ১। সেট টিমের মেইন প্লেয়ার যে মিডফিল্ডার তাকে সরিয়ে ৩টে স্ট্রাইকার নেওয়া
    ২। বাতেলাবাজ কোচ খুঁজে বের করে তাকে কোচ বানানো
    ৩। মরশুমের মাঝে ( ৩ম্যাচ হেরে একটা ভাইটাল ম্যাচের আগে) কোচ তাড়িয়েঃ)

    জ্জয়গ্গুরু
  • ঊমেশ | ১৩ নভেম্বর ২০১৩ ০২:২০606939
  • বড়ো একটা ক্লাব কে আমরা ছোটো ক্লাব ফলো করছি, আমরাও খুশী।

    জ্জয়-ত্তারা
  • Tim | ১৩ নভেম্বর ২০১৩ ০৮:০৫606940
  • ফালোপা আরো কদিন থাকলেই কি গান্ধির খুশি হওয়া উচিত ছিলোনা? এত কম অ্যাম্বিশন কেন? ;-)
    জ্জয়ত্তারা!!
  • + | ১৩ নভেম্বর ২০১৩ ১০:১২606943
  • ভালো বললে গায়ে লাগছেঃ) জ্বলছে তো বুঝতেই পারছি

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=7612&boxid=25043921 আমার কথাগুলই একটু অন্যভাবে এখানে লিখেছে

    আজ আমাদের তাঁবুতে চ্যাম্পিয়নস লীগের ট্রফি আসছেঃ)
  • Tim | ১৩ নভেম্বর ২০১৩ ১০:১৬606944
  • সারাবছর ধরে থেকে ক্রমাগত ঝুলিয়ে যাওয়ার থেকে এটাই ভালো। বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। আমি তো খুশিই হইচি। জ্বলছে না একেবারেই। ঃ-)
    আর এটা ঠিক কোচ তাড়ানো না। দলের পারফরম্যান্স খারাপ হলে জায়গা ছেড়ে দিতে হয়, নিয়ম। কোচ সিলেকশন বাজে হয়েছিলো শুরুতেই, কিছু করার নেই। একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে ঠিক করেদ দেওয়া যায়্না।
    মোগাকেও একটু চাপে রাখা উচিত এবার।
  • + | ১৩ নভেম্বর ২০১৩ ১১:১২606945
  • খেলা দেখে বাজে মনে হলেও পারফর্মনেস হিসেবে দুম করে বাজে বলে দেওয়া যাবেনা কিন্তু

    মর্গ্যান আমলের মরশুমের শেষ ম্যাচগুলোর পারফরমেন্স আরো খারাপ হত কিন্তু, মর্গ্যান বছরের শুরুতেই পিকে উঠে যেত, পরে ছড়াত
  • Tim | ১৩ নভেম্বর ২০১৩ ১২:৪২606946
  • ঠিক। তবে তার সাথে বাতেলা যোগ হয়ে আরো বিরক্তিকর হয়েছে।
  • ঊমেশ | ১৩ নভেম্বর ২০১৩ ১২:৪৫606947
  • ফালোপাঃ কোচ হিসাবে ভালো কি মন্দ, সেটা বলার মতো যোগ্যতা আমার নেই।
    টিমের পারফর্মেন্স/রেজাল্ট ও খুব খারাপ সেটা বলছি না।

    কিন্তু যেটা খারাপ হচ্ছিল, সেটা হলো টিমে অশান্তি, অসন্তোষ, অখুশী হাওয়া। মিডিয়া ফিসফাস, টিম মেম্বার দের হতাশা, কোচের ভুলভাল মন্তব্য, এগুলো ঠিক হচ্ছিল না।
    আমরা বেশ অনেক দিন আমাদের টিমের এরকম পরিবেশ দেখতে অভ্যস্ত ছিলাম না। টিমের রেজাল্ট এর থেকে এই একটা অস্বস্তিকর পরিস্থিতি আরো বেশী হতাশ করছিল।
    এটা থেকে আমরা মুক্তি চেয়েছি, তাতে এবছর কিছু না জিতলেও চলবে।
  • Tim | ১৩ নভেম্বর ২০১৩ ১২:৫৪606948
  • যেটা দরকার তাহলো একটা কম কথাওয়ালা ঠিকঠাক কোচ আর মোটামুটি এই দ্লটাই ধরে রাখা পরের বছর। মোগাকে বাদ দেওয়া যেতে পারে যদি জোয়াকিম আর চিডি থাকে। বদলে আবার পেন বা ওরকম কাউকে আনা যায়। সম্ভবত টোলগেও অল্প পয়সাতে ইবেতে চলে আসতে চাইবে।
    ও আর মিডিয়ার উস্কানি আর কুচ্ছো চিরকালই চলবে। ওসবে পাত্তা দিতে নাই।
  • + | ১৩ নভেম্বর ২০১৩ ১৩:৪৮606949
  • মর্গ্যান-কোলাসো ইস্যুতে আবার লবি হয়েই গেছেঃ) যেই আসুক এই বছর ঝামেলা থাকবেইঃ)
  • ঊমেশ | ১৩ নভেম্বর ২০১৩ ১৪:১৪606950
  • কর্মকর্তা লাইনে যতো ঝামেলা-লবিবাজী হোক, মাঠে নেমে যারা খেলবে তাদের ঝামেলা, অশান্তি মেটানো টা আগে দরকার।

    কোচ বদলটা তাই দরকার ছিল।
    আমার তো মনে হচ্ছে গান্ধী আমাদের কোচ বদলে খুব একটা খুশী নয় (যদিও অন্য রকম লিখছে) আই-লিগে আমাদের হারানো'র সুযোগটা আবার দুরে সরে যাচ্ছে।
  • + | ১৩ নভেম্বর ২০১৩ ১৫:২২606951
  • এই ফিলিংসটা অনেকটা সেরকম যেরকম আগের বছরগুলো তোমাদের হচ্ছিলো যে মোবা আমাদের কাছে হারুক চাই নেই, কিন্তু ডামাডোল বেশি হলে কোলকাতাফুটবলের ক্ষতি।

    আমাদের কাছে হারবেই তাতে সন্দেহ নেই, কিন্তু একটা কালচার তৈরী হয়েছিল, সেটা নিজেরা নষ্ট করছে।
  • Tim | ১৩ নভেম্বর ২০১৩ ১৫:৩৬606952
  • হাঃ গান্ধি কি বলে। মর্গ্যানের আমলেও হাতাহাতি ইত্যাদি হয়েছিলো। তাতে কিস্যু এসে যায়নি। একবার জিততে শুরু করলেই সব পেছনে চলে যাবে। অন্যদিকে, সুখি কালচার নিয়ে তো তিন তিনটে বছর আইপিগ আসেনি, চরম ঝুলিয়েছে শেষের দিকে।
  • Tim | ১৩ নভেম্বর ২০১৩ ১৫:৪০606954
  • আহ, আইলিগ
  • ঊমেশ | ১৩ নভেম্বর ২০১৩ ১৭:০৩606956
  • আমাদের টিম সবার নিচে বলে ভালো লাগলো কি?
    কিন্তু আমাদের টিম সবার নিচে কেন সেটা বুঝলাম না।
    তেমন কিছু রেড কার্ড তো দেখিনি।
    বরং মোবারা কয়েকটা রেড কার্ড দেখেছে বলে জানি।
  • + | ১৩ নভেম্বর ২০১৩ ১৭:১৮606957
  • জানিনা কোত্থেকে, তবে রেফারীর হাতে কিছু পয়েন্ট থাকে
  • Tim | ১৩ নভেম্বর ২০১৩ ১৯:৩২606958
  • সত্যি মাইরি, ভুলভাল ইনফো দিয়ে ইবে ব্যাশিং এ গান্ধিকে হারানো দায়! এটা দেখলো না যে মাত্র তিনটে ম্যাচ খেলেছে বলে এত কম পয়েন্ট।
    আর ফেয়ার প্লে পয়েন দিয়ে কি লাভ কেজানে! অবশ্য মোবার জন্য ফেয়ার প্লে ট্রফিই আসল। ;-)
  • ঊমেশ | ১৩ নভেম্বর ২০১৩ ২০:৩৪606959
  • আমি শুক্রবার কাকে সাপোর্ট করবো এই নিয়ে দারুন ঘেটে আছি।

    আমার মোস্ট ফেভারিট প্লেয়ার দের একজন, বিশ্বের সেরা স্ট্রাইকার ইব্রামোভিচ আর এই মুহুর্তের বিশ্বের সেরা ফুটবলার রোনাল্ডো, কাকে চাই বিশ্বকাপ-১৪ তে।
    দুজনের একজন কে মিস করতেই হবে।
    আমার হাতে ক্ষমতা থাকলে দুজন কেই বিশ্বকাপ-১৪ তে বিনা বাধায় খেলতে দিতাম।
    বলতাম বিশ্বের সেরা টুর্নামেন্টে বিশ্বের সেরা প্লেয়ার দের খেলতে দিতেই হবে। নইলে কিসের বিশ্বের সেরা টুর্নামেন্ট?
  • cb | ১৩ নভেম্বর ২০১৩ ২১:০৮606960
  • রোনাল্ডো। ইব্রা গুড, রোনাল্ডো বেটার
  • + | ১৩ নভেম্বর ২০১৩ ২২:০৫606961
  • টিমদা ভুল করলেঃ)

    ওখানে অ্যাভারেজের ভিত্তিতে র‌্যাঙ্কিং হয়েছে। কম পয়েন্ট পেয়েও স্পোর্টিং ২এ আছেঃ)

    হ্যা, কি লাভ কি লাভ নেই সেটা বললে আলাদা কথা

    ব্রাজিলের পরই পর্তুগালকে সাপোর্ট করি। এককালে করতাম ফিগো-রুই কোস্তাদের জন্য, তারপর রোনাল্ডো। কিন্তু ইব্রাকে নিয়েই ভয়। এই টিম জার্মানীকে, ইংল্যান্ডকে ৪গোল করে দিয়েছে, আর ইব্রা খেলা মধ্যে না থেকেও দুম-দাম ২টো গোল মেরে দিতেই পারে
  • ঊমেশ | ১৪ নভেম্বর ২০১৩ ১২:৪৮606963
  • টিম-ভায়া, গান্ধী'র ইনফো নিয়ে কোনো সন্দেহ প্রকাশ কোরো না। পোলাপান তো, তাই এই সব খোঁজা-খুঁজি করে বেড়ায়।
    কিছু একটা পেলেই সেটা নিয়ে আমাদের একটু খোঁচা দেয়। সেটা ইবে হোক বা আর্সেনাল।

    এই প্লে-অফ চক্করে পড়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার চান্স পেত না। তাই তো কিভাবে ফিফা কে কনভিন্স করিয়ে এশিয়া গ্রুপে এসে গেছে।
  • Tim | ১৪ নভেম্বর ২০১৩ ১৩:২৫606965
  • না না গান্ধি ভালো রিসার্চ করেছে। ঃ)

    কোচ ডিক্লেয়ার হলো?
  • + | ১৪ নভেম্বর ২০১৩ ১৩:২৯606966
  • এখনো হয়নি
  • ঊমেশ | ১৪ নভেম্বর ২০১৩ ১৮:০২606967
  • আর্মান্দো কোলাসো আমাদের হেড কোচ হলেন।
  • ঊমেশ | ১৫ নভেম্বর ২০১৩ ১৩:৪০606968
  • আজ রোনাল্ডো vs ইব্রা
    ব্যস্ত আছি, খেলা দেখার সুযোগ হবে না বলে এখন থেকে দুঃখ হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন