এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২২ এপ্রিল ২০১৬ ০৮:৩৩701224
  • সেটা ঠিক যখন ভোট হয়, কেউ ভোট করালে নয়।
  • PT | ২২ এপ্রিল ২০১৬ ০৯:১০701225
  • "সিপিএমের থেকে সুন্দর করে শিখে নিয়ে একেবারে গুরুমারা স্টাইলে প্রয়োগ করছে।"
    যে দলে সুব্রত মুখার্জী আছে তাদের আর সিপিএমের থেকে শেখার কি আছে? ৭১-৭২ চাক্ষুষ দেখননি বোধহয়!!
  • sm | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৩701226
  • পিটি আমাদের বড় হয়ে ওঠা আর যা কিছু দেখা, সব বামলে। কিভাবে ভোট হতো সবাই জানে। বহু নির্বাচন বুথে বিরোধী ভোট শূন্য বা তার কাছা কাছি থাকতো। সেই সব সোনালী অতীত; কি ভোলা যায়?
  • sm | ২২ এপ্রিল ২০১৬ ০৯:২৪701227
  • #বাম আমলে, বামলে নয়।
  • PM | ২২ এপ্রিল ২০১৬ ০৯:৫৪701228
  • কল্লোলদা, আমার যুক্তি/কুযুক্তি পরম্পরা হলো এরকম--

    ১। আমি প্যাথোলজিকাল বাম বিরোধী (অতীতের নানা কারনে----- চাওয়া, পাওয়া, না পাওয়া ইত্যাদি), কোনোমতে চাই না বামেরা ফিরে আসুক।

    ২। এখন বর্তমান পরিস্থিতিতে সরাসরি তিনোকে সমর্থ্ন করতে বাঁধছে বিবেকে ( এটা আমার আছে)। "যে যায় যাক---তিনো থাকুক" --এটা ঠিক বলতে পারছি না। তাছাড়া নিজের ভাবমূর্ত্তী বলেও একটা ব্যাপার আছে নাকি ঃ)

    ৩। এবার সলুসান হিসেবে আমি ঠিক করলাম নোটা পন্থী হব। এতে সাপ-ও মরবে লাঠিও ভাঙবে না। মানে আমার বিবেক এক্কেবারে সার্ফে ক্লীন রইলো----- কিন্তু সাথে দিদিও ও রইলো ঃ) ( স্থিতাবস্থা বিরোধী পাবলিক ভোট বিজেপীতে গেলে যেমন দিদির সুবিধা, ঠিক তেমন সেটা নোটায় তে গেলেও একই সুবিধা)। নোটা মনে বর্ত্তমান সরকারের অত্যাচারের বিরুদ্ধে যে ভোট তা ভাগ করা।

    কি কল্লোলদা, যুক্তি এবার পছন্দ হলো??? তবে "প্যাথোলজিক্যাল বামবিরোধী" তকমাটা স্বীকার করার জন্য শুভেচ্ছা ঃ)
  • dc | ২২ এপ্রিল ২০১৬ ১০:২৫701229
  • PT না আমি মোটামুটি নব্বুইয়ের দশকের পর যা কিছু দেখেছি আর বোঝার মতো বয়সে পৌঁছেছি। আমি সন্তোষপুরে থাকতাম, ওখানেই বড়ো হয়েছি, ওখানকার অনেক সিপিএম নেতা ইত্যাদিদের সাথে আমার জানাশোনা ছিল বা এখনো আছে। সার্ভে পার্কে থাকতেন একজন বেশ বড়ো নেতা, তাঁর ছেলের সাথে আমার ছোটবেলার থেকে বন্ধুত্ব ছিল। আমার সেই বন্ধু প্রোমোটারি করে কোটিপতি হয়েছিল, থার্ড রোডে বিরাট একটা গ্যারেজ এর মালিক হয়েছিল, মাল সাপ্লাইয়ের অর্ডার কিভাবে ধরতো এসব একেবারেই নিজের চোখে দেখা। আবার সন্তোষপুরে কিভাবে ভোট করানো হতো, পাট্টি কমরেডরা কিভাবে ছাপ্পা ভোট দিতেন সেসবও নিজেরাই দেখেছি, নিজেরাই আড্ডা মারার সময়ে হাসাহাসিও করেছি, কারন আমরা একই পাড়ার বন্ধু ছিলাম। সুব্রত কি করতেন আর সুজন কি করতেন মোটামুটি জানা আছে। তবে এখন মাঝে মাঝে ফোন করলে শুনি তিনোরা সব লিমিট ক্রস করে গেছে, আতংক হয়ে উঠেছে। কলকাতায় বন্ধু বা আত্মীয়দের সাথে আলোচনা করে মনে হয় তিনোদের অপসারন এখন স্রেফ সময়ের অপেক্ষা। এবার যদি নাও যায় তো আগামী নির্বাচনে যাবেই।
  • dc | ২২ এপ্রিল ২০১৬ ১০:৩০701230
  • গতকালও একজনের সাথে ফোনে কথা হচ্ছিল, বললো যে তিনোরা মরিয়া হয়ে উঠেছে। বুঝেছে যে চলে যেতে হবেই, বা এবারই হয়তো গর্মেন্টে থাকলেও সিট কমে যাবে, তাই একেবারে যেভাবে পারছে লজ্জা ফজ্জার বালাই ছেড়ে খেতে চাইছে। এবারের ভোটে যদি অন্তত হাং অ্যাসেমব্লি হয় বা খুব থিন কেজরিটি, তাহলেও সেটা বড়ো পাওনা হবে। এমনকি জোট যদি তিনোদের থেকে একটু বেশী সংখ্যক সিট পায় তো অবাক হবোনা।
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ২২ এপ্রিল ২০১৬ ১০:৪০701232
  • কলকাতা আর উচপ-তে বক্কাবাজি বেশি এটা ঘটনা। তবে এতটাও নয়। এর বেশি কিছু বলবো না।
  • cb | ২২ এপ্রিল ২০১৬ ১০:৫৪701235
  • এত ভয় কিসের সেটাই বোঝা যাচ্ছে না। কাজ করে থাকলে এত চাপ কিসের? আই অ্যাম ব্যাফলড। এ তো ২০০ + আসন নিয়ে জেতার মত কাজ হয়েছে শুনছি। হিসেব মিলছে না কাজের

    http://www.anandabazar.com/elections/west-bengal/state-election-news/people-of-kalyani-cast-their-vote-in-spite-of-ruling-party-terror-1.366461

    আর নোটা নিয়ে কোন বক্তব্য নেই। তবে শাসকের গাঁড়ে যদি ভয় ঢোকাতে চান, তবে বিরোধীদের ভোট দিন এবং জেতান, নোটা দিয়ে নেক্স্ট ৫ বছর কোন বাল ছেঁড়া যাবে না। যদি মনে করেন শাসক দল ইস ডুইং ফাইন, পরিস্কার শাসক দলকে ভোট দিন এবং জোর গলায় বলুন। কে কি বলল একদম কান দেবেন না। নিজের ভোট নিজে দিন, যাকে খুশি দিন।

    তবে রিয়েলি এত কাজ হয়ে থাকলে এত ভয় থাকে না। শাসক পাল্টে দিন যদি মনে হয় এরা মিথ্যাচার করছে
  • PT | ২২ এপ্রিল ২০১৬ ১০:৫৫701236
  • dc
    আমি এমন দাবী একদমই করছিনা যে বাম আমলে রিগিং ইত্যাদি হত না। খুন-জখমও হয়েছে শুধু ভোটের কারণেই। কিন্তু যিনি নিজেকে সিধু রায়ের উত্তররসূরী বলে দাবী করেন আর সুব্রতকে সঙ্গে রাখেন তাঁর দলের সিপিএমের থেকে এইসব বদামি শেখার কোন প্রয়োজন নেই।
  • বক্কাবাজি | ২২ এপ্রিল ২০১৬ ১১:০৪701237
  • একদা পৌরসভা ভোটে বাম প্রার্থীর ছেলে এজেন্ট, বুথে বসেছিল তৃণমূলের পাশে, ওদের দেওয়া ঠান্ডা জলও খেল, সব পাড়ার ছেলে, কথা কাটাকাটি হলেও মারপিট নেই।লাঞ্চের একটু পর বুথ থেকে বেরিয়ে গেল মুখ কাঁচুমাচু করে। সূর্যবাবুর রাস্তায় নেমে প্রতিরোধের ডাক বোধ হয় শোনেনি। আর তখন টিভিতে দেখাচ্ছে বাবুল তাড়া করে মদ্যপ তৃনমূল ক্যাডার ধরছে।
  • dc | ২২ এপ্রিল ২০১৬ ১১:১৫701238
  • PT, হীরক রানীর ইতিহাস তো সবারই জানা। আর ২০০৮-৯ এর পর থেকে কিভাবে সুমন ওনাকে সততার প্রতীক হিসেবে তুলে ধরেছিল সেও সবাই জানে।

    যাই হোক, কালকে যার সাথে কথা হচ্ছিল উনি আমার একেবারেই নিকটাত্মীয়, সন্তোষপুরের অজন্তা রোডে থাকে। বহুকালের বাসিন্দা আর একদা সিপিএম সমর্থক হিসেবে পরিচিত। (আমার দাদুও সিপিএম পার্টির মেম্বার ছিল, সে নিয়ে বেচারা দাদুকে বহুত জ্বালিয়েছি)। তো কাল বললো দেখে যা, আমার বারান্দার রেলিং থেকে তিনো পার্টির দুটো বড়ো বড়ো পতাকা ঝুলছে। দুজনেই খুব হাসলাম। তারপর বললো কয়েকদিন আগে নাকি তিনোদের একটা দল বাড়িতে এসে বলেছে কাকু পতাকা লাগিয়ে রাখো, ঝামেলায় পড়বেনা। সবচে মজার যে সেই দলে আবার কিছু সিপিএম সমর্থকও ছিল, যারা এখন পাল্টি খেয়ে গেছে। তারা লজ্জা পেয়ে বলেছে "বুঝতেই তো পারছো" ইত্যাদি। তা আমার আত্মীয় বললো যে আবার যদি জোট ক্ষমতায় আসে তাহলে এরাই যে রাতারাতি সিপিএম হয়ে যাবে তাতে কোন সন্দেহই নেই।
  • PM | ২২ এপ্রিল ২০১৬ ১২:৩৭701239
  • আমাদের রান্নার দিদিরা যে কলনীতে থাকেন তাদের ৮০% এবার ভোট দিয়েছেন। আপাতত নিরাপত্তা জনিত কারনে বড়িতে ডোকেন নি।

    সবচেয়ে অশ্চর্য্য আমার ড্রাইভার পর্য্যন্ত ভোট দিয়েছে। সেও গত দু তিনটে ভোটে ভোট দিতে পারেনি হুমকির চোটে।সেরকম ইমোসনাল-ও ছিলো না ভোট দেবর বেপারে এবার। সেও বিকেল ৫ টার সময় গিয়ে টুক করে ভোট দিয়ে এসেছে ঃ)।
  • de | ২২ এপ্রিল ২০১৬ ১২:৫১701240
  • দিদি উবাচঃ -

    "মদনকো খোদা রোশন করেগা" -

    কোন রোশন কে জানে! ঃ)
  • PT | ২২ এপ্রিল ২০১৬ ১৪:০০701241
  • আমার কেন জানিনা মনে হচ্ছে যে তেনার ক্ষমতাই নেই এদের কাউকে চটানোর। কেননা যারা টাকা লুঠেছে তারা নিজেদের খরচা-পাতি সেরে বাকিটা দলের কাজে লাগিয়েছে। আর তিনি এই প্রতিটি লুঠের সঙ্গে পরিচিত বা লুঠ-পাটের পদ্ধতি ও লুঠেরারা তেনার আশীর্বাদধন্য।
    সেইজন্যেই জেলবন্দী অভিযুক্ত মুখ না খোলার কারণেই টিকিট পেয়েছে আর থ্রু প্রপার চ্যানেল এখন আল্লার আশীর্বাদও পাচ্ছে।

    গোদা বাংলায় যাকে ব্ল্যাকমেল করা বলে আর কি..........
  • করঞ্জাক্ষ | ২২ এপ্রিল ২০১৬ ১৪:২৬701243
  • প্রশ্ন হল সম্পর্কটি সিমবায়োটিক কিনা? সেক্ষেত্রে কেউ কাউরে চটাতে পারবেনা।
  • Arpan | ২২ এপ্রিল ২০১৬ ১৪:৩৬701244
  • রাকেশ রোশন কিন্তু চাঁদে গেছিলেন।
  • Arpan | ২২ এপ্রিল ২০১৬ ১৪:৪০701246
  • আর তার পর থেকেই চাঁদ কা রোশন চেহরা - এই বিখ্যাত গানটির সৃষ্টি হয়।
  • ranjan roy | ২২ এপ্রিল ২০১৬ ১৫:২০701247
  • কিছু কারেকশন।
    এই পাড়ায় নোটা'র প্রবক্তা কল্লোল।
    রুটি পাল্টানোর থিওরি বা কেরালা মডেল ফলো করার প্রবক্তা আমি।
    "যে আসে আসুক, বর্তমান সরকার যাক"- এটা রুটি পাল্টানোর লজিক্যাল করোলারি।
    যার যে মডেল প্রাণে ধরে সে সেটা ফলো করবে --এর মধ্যে নৈতিক অবগুন্ঠনের প্রশ্ন কেং কোরে আসছে?
    তবে কেরালা মডেলের কৃতিত্ব আমাকে না দিয়ে ঈশান ও পাইকে দেওয়ায় বড় ব্যথা পেলাম।ঃ)))।

    দুই,
    "যে আসে আসুক, বর্তমান সরকার যাক" --এই থিওরি কারো কারো অরুচিকর লাগতে পারে। কিন্তু খেয়াল করুন কমরেড, সিপিএম নিজে নাম না করে এই থিওরি বিপদে পড়লেই ফলো করে।
    নইলে কেরালা/ত্রিপুরা রাজ্য কমিটি এবং বঙ্গে বর্দ্ধমান/ নদীয়া/মুর্শিদাবাদ জেলাকমিটির প্রবল বিরোধ সত্ত্বেও ৭৭ এর অত্যাচার বা এক দশক আগেই অধীর চৌধুরির দাদাগিরি ভুলে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করত না। ওদের যুক্তির এসেন্স কী? না, যে আসে আসুক, মমতাকে যেতে হবে।
    অতীতেও ইন্দিরাকে হারাতে সিপিএম বিজেপির হাত ধরেছিল। একই যুক্তি দিয়ে। কাজেই এই থিওরির দিকে কোন সিপিএম সমর্থক ঢিল/থুতু ছুঁড়লে সেটা তাঁর নিজের গায়েই পড়বে।ঃ))।

    তিন,
    কালকের রিপোর্ট যা পেয়েছি ভালো মন্দয় মেশানো। পেপার যা বলছে অতটা খারাপ নয়, তবে আশানুরূপ নয়। বরং বীরভূমে ভালো কাজ হয়েছে।
    আগেরটা দেখা যাক।
  • প্রলয়নাথ গুন্ডাস্বামী | ২২ এপ্রিল ২০১৬ ১৫:৩৫701248
  • দুইয়ের সাথে একটু মতবিরোধ আছে, কিন্তু আপাতত থাক। ১৯শের পর অফুরন্ত সময়, ফল যাই হোকঃ-)
  • dc | ২২ এপ্রিল ২০১৬ ১৫:৪৩701249
  • "রুটি পাল্টানোর থিওরি বা কেরালা মডেল ফলো করার প্রবক্তা আমি।
    "যে আসে আসুক, বর্তমান সরকার যাক"- এটা রুটি পাল্টানোর লজিক্যাল করোলারি।"

    এটা কিন্তু মানতে পারলাম না। মাঝে মাঝে রুটি পাল্টানো অবশ্যই দরকার, কিন্তু যাকে আনার কথা হচ্ছে সে যদি পরিষ্কার নৈরাজ্যের রাজনীতি করে, সে নিজে আর তার দলের বেশীর ভাগ নেতারা যদি ক্রমাগত মিথ্যে কথা বলতে থাকে আর দুর্নীতিগ্রস্ত হওয়ার খুব চান্স থাকে, তাহলে কিন্তু রুটি পাল্টাতে গিয়ে ঘুঁটে পাওয়ার সম্ভাবনা বেশী হয়ে যায় ঃ)
  • S | ২২ এপ্রিল ২০১৬ ১৫:৪৬701250
  • রুটি পাল্টাতে গেলে অন্তত চাটুর কাছাকাছি তো ভোটারদের যেতে হবে।
  • T | ২২ এপ্রিল ২০১৬ ১৫:৫২701251
  • ভাতার বিধানসভা কেন্দ্র মনে হয় জোটের দখলে যাবে।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ১৫:৫৪701252
  • কেনে আপুনার এরম মনে হলো কেনে?
  • ranjan roy | ২২ এপ্রিল ২০১৬ ১৫:৫৬701253
  • dc,
    আপনার মূল বক্তব্যের সাথে কোন বিরোধ নেই। কিন্তু রুটি পাল্টানোর কথা কখন ভাবা হয়? না যখন চাটু তেতে গিয়ে রুটি প্রায় পুড়ে যাচ্ছে।
    যে জন্যে গত ইলেক্শানে যে কংগ্রেস মমতার হাত ধরায় বামসরকার গদিচ্যুত হল আজ বামেদের তারই হাত ধরতে হচ্ছে। কেন না পাঁচবছরেই সীমা ছাড়িয়ে গেছে।
    নইলে ২০১১তেও ত্রিমুখী লড়াইয়ে বাম সরকার থাকত। শুধু মার্জিন কমত। ভিলেন হল সেই কং। কিন্তু আজ নিরুপায়। যদি গ্রেট অধীর চৌধুরীকেও মন্ত্রী বানাতে হয় তাই সই! ওঁর ক্রিমিনাল রেকর্ড একটু দেখুন।
    সেই কারণে ইমার্জেন্সির ইন্দিরা গান্ধীকে হারানোর কথা ভাবা হল তাতে সাম্প্রদায়িক বিজেপিরা কেন্দ্রীয় মন্ত্রী হলেও। আবার মোদিকে ঠেকাতে আগামী নির্বাচনে করাপশনে হাবুডুবু কংগ্রেসের হাত ধরা প্রায় ঠিক হয়েই আছে।
  • T | ২২ এপ্রিল ২০১৬ ১৬:০১701254
  • যে ভদ্রলোক দাঁড়িয়েছেন (সিপিয়েমের) ওঁর ছেলে আইআইএসসিতে আমাদের সাথে পড়ত। খবর পেলুম যা তাই বলছি।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ১৬:০৪701255
  • আগেরবার ২০১১ তে ওটি তিনো জিতেছিলো ৩০০ ভোটে। অতেব চান্স তো আছেই।
  • S | ২২ এপ্রিল ২০১৬ ১৬:০৫701257
  • আমার হিসেবে ওটি জোট পাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন