এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১১ জুন ২০১২ ২২:৪১13381
  • তাহলে আপনার আর স্বর্গে যাওয়া হল না। স্বর্গে ভালো রসখাজা কাঁঠাল খাওয়ায় শুনেছি।
  • | ১১ জুন ২০১২ ২২:৪০13379
  • মানিকতলা বাজারের কোনো কথা হবে না- মামাবাড়ির পাড়ার বাজারঃ)
    একহাত লম্বা কই,আর মোটা মোটা পার্শের পাশে খোলা বাথরুম- এইটাই একমাত্র ড্রব্যাকঃ(
  • প্পন | ১১ জুন ২০১২ ২২:৩৯13378
  • আপনারা মানে? কাঁঠালের গন্ধে আমার ওয়াক আসে।
  • hu | ১১ জুন ২০১২ ২২:৩৮13377
  • সে তো এখন আপনারা বলবেন কাঁঠালেও নাকি বাজে গন্ধ।
  • hu | ১১ জুন ২০১২ ২২:৩৭13376
  • শুঁটকি রাঁধার সময় গন্ধ হয় শুনেছি। কিন্তু খেতে তো অমেত্তো। আমি কেবল বাংলাদেশী রেস্টোর‌্যান্টে শুঁটকি খেয়েছি। কোন চাপ নেই।
  • Ishan | ১১ জুন ২০১২ ২২:৩৬13375
  • ইশ ভাটে কি বাজে গন্দো রে ভাই।
  • | ১১ জুন ২০১২ ২২:৩০13374
  • য্থা শুঁটকি?
  • xi | ১১ জুন ২০১২ ২২:২৩13373
  • মাছের গন্ধ? মৎসপ্রেমিকের নাসিকায় ও সেখান হইতে হৃদয়ে ইহা অমৃতগন্ধ রূপে প্রতিভাত হয়, তিনি ভক্ষণে শয়নে ও স্বপনে ইহা উপভোগ করেন। করিতে করিতে এমন অভ্যাস হইয়া যায় যে শেষে আর আলাদা করিয়া বুঝিতে পারেন না, পরব্রহ্মে লীন হইলে যেমন আর আলাদা করিয়া কিছুই ঠাহর হয় না। আর মৎস-অপ্রেমিকেরা এই গন্ধ পাইলে প্রাণপণে দৌড় দিয়া পলায়ন করেন। ঃ-)
  • প্পন | ১১ জুন ২০১২ ২২:১৮13372
  • ভালো মাছ আনতে গেলে ওই বৈশাখীতেই যাই। আর গেস্ট আসলে মানিকতলা বাজার। ঃ)
  • hu | ১১ জুন ২০১২ ২২:১০13371
  • আমার তো পুকুর থেকে ধরা মাছের পাঁকের গন্ধ আর রুই-কাতলা-মৃগেলের কেমন একটা পানসে পানসে গন্ধ ছাড়া আর কোন মাছেই গন্ধ লাগে না। পেঁয়াজ-রসুন দিয়ে রাঁধি তাও নয়। পাতলা ঝোলই ভালোবাসি। এই মাছের গন্ধ বস্তুটা কি?
  • aka | ১১ জুন ২০১২ ২১:৫৪13370
  • পিপি ডিপ ফ্রাই করার জিনিষ পাওয়া যায়, কিনি নি, কিনলেই গেল, হার্টের শিরায় শিরায় ক্লগ করবে ফ্যাট।

    এমনিতে অমন নেমন্তন্নই খাও। ঃ)
  • aka | ১১ জুন ২০১২ ২১:৫৩13369
  • বাসা অ্যাকচুয়ালি ক্যাটফিস।
  • সায়ন | ১১ জুন ২০১২ ২১:৫১13366
  • পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ডিমসেদ্ধ-পেঁয়াজভাজা-কাঁচালংকা দিয়ে মাখা আলুসেদ্ধ, পমফ্রেটভাজা, ভাত।
    ফ্রীজে বাঞ্ছারামের লাল দই এখনও কিছুটা আছে মনে হয়ঃ-)
  • Du | ১১ জুন ২০১২ ২১:৫১13367
  • বাসা টাও ভালো
  • | ১১ জুন ২০১২ ২১:৫১13368
  • বৈশাখি বাজারটাতে গেছো অপ্পন? বড় ভেটকি থেকে সামনেই সুন্দর ফিলে বের করে দেয়- আহা, সেই ফ্রাই এর টেস্ট ই আলাদা!
  • kk | ১১ জুন ২০১২ ২১:৪৬13365
  • পিপি, তেলাপিয়া না ভেঙে ভাজার জন্য একটা ননস্টিক প্যানে অয়েল স্প্রে করে মিডিয়ামের থেকে একটু বেশি আঁচে গরম করো। ধোঁয়া বেরোলে মাছ দাও। তিন মিনিট রাখো। দেখবে সাইড গুলো বাদামী হয়ে এসেছে। তখন এই পিঠতাতে আরেকতু অয়েল স্প্রে দাও।একটা চ্যাপ্টা স্প্যাচুলা দিয়ে। টপ করে উল্টে দাও। আরো দু মিনিট রেখে নামাও। ভাঙবেনা, গ্যারান্টী।

    মাইল্ড স্বাদের মাছ চাইলে সোয়াই (swai) মাছটাও ট্রাই করতে পারো। আমিও বেশির ভাগ মাছের গন্ধই সহ্য করতে পারিনা। কিন্তু এটায় কোনো অসুবিধে হয়না।
  • প্পন | ১১ জুন ২০১২ ২১:৪১13364
  • পিপি কি ফিশফ্রাইতেও গন্দ পাও নাকি? অজ্জিনাল ভেটকি বা হাঙ্গরের বাচ্চা দিয়ে যেগুলো হয়?
  • pipi | ১১ জুন ২০১২ ২১:৩৫13363
  • এত খাইখাই কত্তে কত্তে খিদে পেয়ে গেল। যাই কিছু চিবিয়ে আসি।
  • pipi | ১১ জুন ২০১২ ২১:৩৪13362
  • ধুর নেমন্তন্ন খেয়ে কি হবে। কি করে করে সেইটে জানতে হবে। রেসিপি দিতে পারবে?
  • প্পন | ১১ জুন ২০১২ ২১:৩৩13361
  • রেনবো ট্রাউট। আহা, বেশ পছন্দের মাছ ছিল।
  • aka | ১১ জুন ২০১২ ২১:২৯13360
  • পিপিকে দক্ষিণে নিমন্ত্রন জানালাম। এখানের লোকেরা ক্যাটফিস টাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ভাজা, ঝোল ইত্যাদি ইত্যাদি। হোল ক্যাটফিস ভাজা ব্যপক।
  • pipi | ১১ জুন ২০১২ ২১:২৭13359
  • উফ্হ এই S এতক্ষণে একটা কাজের কাজ করলেন! থ্যাঙ্কু, থ্যাঙ্কু!
    ট্রেডার জো এখানে নাই তবে ঐ কোলম্যানস মাস্টার্ড গুঁড়ো অ্যামাজন থেকে পেয়ে যাব।
  • | ১১ জুন ২০১২ ২১:২৫13357
  • ম্যুলেট?
  • pipi | ১১ জুন ২০১২ ২১:২৫13358
  • আহ! বললুম না ওসব ফন্দীফিকির আমায় মাছ খাওয়ানোর জন্য ছিল? নইলে আমার বাড়ির লোক যা মেছো তাতে কাঁচা মাছ ঝোলের মধ্যে ফেলে একটু ফুটিয়ে খেয়ে নেওয়াও কিছু বিচিত্র না!
  • | ১১ জুন ২০১২ ২১:২৪13355
  • আমি প্রচন্ড মেছো, তাও তেলাপিয়া, স্যামন, ক্যাটফিশ ছাড়া আর কিছু বিশেষ ভালোবাসি না।
    ট্রাউট, হ্যালিবোট,স্মেল্ট ইত্যাদিপ্রভৃতি আজকাল আর আনিই না।
  • S | ১১ জুন ২০১২ ২১:২৪13356
  • যদি কোলম্যান'স মাস্টার্ড গুঁড়ো পাওয়া যায় সেটা ইউজ করে দেখতে পারেন। ডিজন মাস্টার্ডে বাঙ্গালি সর্ষেবাটা হবে না, ব্রাউন অ্যান্ড স্পাইসি টা ইউজ করে দেখুন। একটু টক বেশি হয়। আমি ব্রাউন অ্যান্ড স্পাইসি মাস্টার্ড এর সাথে কোলম্যান'স এর গুঁড়ো মিশিয়ে একটা পেষ্ট বানাই। এছাড়া ট্রেডার জোসে একটা দারুন স্টোন গ্রাউন্ড মাস্টার্ড এর পেষ্ট পাওয়া যায়।
    আর গন্ধবিহীন মাছ খেতে হলে ক্যাট ফিশ। ইষ্ট কোষ্টে অনেক রকম বাস, রকফিশ ইত্যাদি পাওয়া যায় যেগুলো অপেক্ষাকৃত কম গন্ধ। আমি আগে মিডওয়েস্টে থাকতাম, সেখানে এই মাছ গুল পাওয়া যায় না। ওখানকার মাছের মধ্যে রেনবো/লেক ট্রাউট খেয়ে দেখতে পারেন। আর আমার দারুন লাগত ওয়ালেয়, এখন আর পাই না।
  • | ১১ জুন ২০১২ ২১:২৩13354
  • এই বার লাইনে এসে গেছে অপ্পনের।
  • প্পন | ১১ জুন ২০১২ ২১:২২13351
  • কিন্তু তাজা মাছকে কড়া করে কোন আহাম্মকে ভাজে! কড়া করে ভাজতে হয় পচা মাছ।
  • | ১১ জুন ২০১২ ২১:২২13352
  • অ্যাঁ মাছ কে মাংসের মতো রান্না করবে? তার থেকে মাংস রাঁধলেই তো হয়?
  • | ১১ জুন ২০১২ ২১:২২13353
  • আমি তাজা মাছের পক্ষে রায় দেবো।
    ফ্রোজেন করতে পারো। তবে ঐ যে বলেছিলাম, ভালো করে রুম টেম্পে এনে তারপর রান্না কোরো।
    গরমমশলা ইত্যাদিও দিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত