এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ২১ ডিসেম্বর ২০১২ ২১:৩১554822
  • একদম জলের মত কিলিয়ার স্যার।

    মহামেডান সেইদিন টিম নামালে দেবাশিস দত্ত ইত্যাদিদের ঘেরাও হতে হত।

    তো, বলছেন এরম রফা হয়েছিল খেলতে নামার আগে? ঃ)
  • janataa | ২১ ডিসেম্বর ২০১২ ২২:৩৬554823
  • ইবের লোক্গুলো তিনবচ্ছর পর পর এরিয়ানের কাছে হারার পরও কি করে মুখ খুলে অন্যের কাছে হারের কথা বলে? নিজের দলই আগে সামলাক।
  • Umesh | ২৩ ডিসেম্বর ২০১২ ০৪:২৬554824
  • আর্সেনল এখন তিন নম্বরে
  • Shola the Great | ২৩ ডিসেম্বর ২০১২ ০৮:০২554825
  • মেটালিস্ট ইউক্রেনের টীম। এই স্টেজে কোনো ড্র-ই সহজ নয়, আর ইউক্রেন মানে ভয়ানক পার্টিজান পরিবেশে খেলা। তায় নিউক্যাসলের অবস্থা ভালো নয়। মরুগ্গে, আপাতত ইউরোপা লীগে কী হল তাই নিয়ে মাথা ঘামাচ্ছি না। পোস্কার কথা হল বা আর সিসে একসাথে খেলতে পারে না। পার্ডু এই বছর বা-কে তেল দিতে গিয়ে ৪-৪-২ বা ৪-৩-৩-এ সিসে-কে উইঙে ঠেলে দিয়ে ঝুলিয়ে দিয়েছে।
  • Shola the Great | ২৪ ডিসেম্বর ২০১২ ০৯:৫১554826
  • শালা, কাল চেলসী ভিলাকে আট গোল দিয়েছে!
  • গান্ধী | ২৪ ডিসেম্বর ২০১২ ১৭:০৬554828
  • লোকে যে কেন নিজের টিম নিয়ে ভাবেনা কে জানে !! আমার মোবার টিমে প্রবলেম আমি তাই নিয়ে ভাবি। কে এরিয়ান্সের কাচে হারল তাতে আমার কি? তাই আমার টিম মুম্বই এফসির সাথে খুব কষ্টে ১-১ ড্র করলে রেগে যাই তাবলে কেউ যদি ১-২ এ হেরে যায় আমি কি পোস্ট করেছিঃ) ????

    দুদিন ছিলাম না। আজ এই খেলাটা দেখলাম লিভারপুলের।

    উমেশদা

    আর্সেনাল নাহয় ৪এ, আমরাও ৮এ। আর ডিফারেন্স মাত্র ৫পয়েন্ট। জানুয়ারী উইন্ডো খোলাঃ) ওয়ালকট কোথায় যাবে?
  • sg | ২৪ ডিসেম্বর ২০১২ ২১:৩৯554829
  • ঠিক। ঠিক। ওকপারা, বেলো-রা তো মোবার খেলোয়াড়, তাই তো কারো কারো বড্ড মাথাব্যথা দেখা দেয়।
  • sg | ২৪ ডিসেম্বর ২০১২ ২১:৪৪554832
  • কিম্বা রবিন সিঙ্গ তো মোবার, তাই তার ফর্ম নিয়ে কারো কারো মাথাব্যথা দেখা যায় ঃ))
  • sg | ২৪ ডিসেম্বর ২০১২ ২১:৪৪554830
  • কিম্বা রবিন সিঙ্গ তো মোবার, তাই তার ফর্ম নিয়ে কারো কারো মাথাব্যথা দেখা যায় ঃ))
  • গান্ধী | ২৪ ডিসেম্বর ২০১২ ২২:১৭554833
  • কাল কি হলঃ)
  • গান্ধী | ২৬ ডিসেম্বর ২০১২ ১৭:৩৮554834
  • নাহঃ, আমাদের স্কোরটাই দিয়ে যাই

    ৪-০
    নির্মল ছেত্রী, রাকেস মাসি, স্টানলী (!!), টোলগে
  • গান্ধী | ২৬ ডিসেম্বর ২০১২ ২২:৫৪554835
  • নিউক্যাসলের বেশি কথা জানিনা, তবে একসাথে সীসে-বা'কে তুলে নেওয়ার কি মানে হয় জানিনা। দুই আমিওবি নেমে কি করল? বেকার চেঞ্জ। আর কোলোচিনি বড্ড বুড়ো হয়ে গেছে। ডিফেন্সে বড্ড স্লো
  • Shola the Great | ২৭ ডিসেম্বর ২০১২ ০৯:৫১554836
  • নেমন্তন্ন ছিলো বলে খেলাটা দেখা হল না, যদিও বিবিসি লাইভ টেক্সট ফলো করেছি পুরো সময়। ব্যাপক খেলা হয়েছে নাকি। আর অ্যাজ ইউজুয়াল ফার্গি অ্যান্টিক্‌স। আশা করি FA ভিডিও দেখে কিছু একটা করবে।

    বা আর সিসেকে তুলে নেওয়ার কারণ সম্ভবতঃ ফ্রেশ ব্লাড আনা। আর শোলা বল ধরে রাখতে পারে যেটা বা/সিসে পারে না। অনেকটা শিয়ারারের মত - ভিলার সঙ্গে একটা খেলায় দেখেছিলাম - নিউক্যাসল ২-১ জিতছিলো, খেলা শেষ হতে অল্প সময় বাকি, যখন বলটা ভিলার হাফে রাখা টার্গেট - কর্নার ফ্ল্যাগের কাছে শিয়ায়ার বল পেল, বলটা পা দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, তিনটে ভিলার প্লেয়ার ঠেলাঠেলি করেও বল বের করতে পারলো না এত জোর ওর পা দুটোতে।

    তবে ডিফেন্স স্লো তো বটেই। কোলো আর উইলিয়ামসন দুজনেই। বিশেষ করে উইলিয়ামসন ব্যাক-আপ হিসেবেই চলেবল। সামার ট্রান্সফারের সময় কিপ্টেমো করার ফল এখন ভুগতে হচ্ছে।
  • গান্ধী | ২৭ ডিসেম্বর ২০১২ ১০:০৮554837
  • খেলা ব্যাপক হয়েছে।

    শোলা ঠিক খেলেছে, বল ধরে খেলছিল। কিন্তু স্যামিকে নামানোর কোনো মানে হয়না। অনেক সময়ই বল জমা করেছে। শেষের গোলের সময়ও যতদুর মনে পড়ে স্যামির পা থেকেই বলটা জমা হয়।

    এফএ কি ম্যানুর এগেইন্সটে কিছু করবে?? মনে হয়না। আগের ম্যাচে ক্যাবায়ের সাথে তো সেম কেস হয়েছিল, কি হল ? এবারও ৩র্ড গোলের আগে কোলোকে মুখে ঘুঁষি মারল বল ছাড়াই, যার ফলে কোলো আর পজিশনে আসতে পারলনা। খেলার শেষ ১মিনিট দেখিনি, গোল.কমে পড়লাম আবার মারপিট হয়েছে ???

    রাতে লিভারপুলের ম্যাচ দেখা সম্ভব হয়নি, আবার হারল। বহুবারের মত জেরার্ড না খেললেই টিমটা ঝুলে যাচ্ছে। ৩টে ঠিকঠাক প্লেয়ার নিলেই টিমটা দাঁড়িয়ে যাবে।
    ১। একটা ভালো ফরোয়ার্ড, (হুন্টেলার-ওয়ালকট বা অন্য কেউ)
    ২। একটা ভালো সেন্ট্রাল ডিফেন্স। অ্যাগার ভালো, কিন্তু স্কার্টেল-অ্যাগার কম্বো ঠিক হচ্ছেনা। কোয়াটস চেঞ্জ হিসেবে চলে। এখনো দরকারে বুড়ো কারাঘারকেই নামাতে হয়। স্কার্টেলের জায়্গায় ভালো সেন্ট্রাল ডিফেন্স লাগবে
    ৩। একজন গোলকীপার
  • Shola the Great | ২৭ ডিসেম্বর ২০১২ ১০:০৯554838
  • তবে দলটা যেহেতু ম্যানিউ, তাই ফার্গিরও কিসু হবে না, এবং ভ্যালেন্সিয়াও বেঁচেই যাবে - ওরকম ঠ্যাংভাঙা-মার্কা ফাউল করেও।
  • Shola the Great | ২৭ ডিসেম্বর ২০১২ ১০:১০554839
  • হ্যাঁ, থার্ড গোলের আগে কোলোকে ফাউল করেছিলো। আর ইনজুরি টাইমে ভ্যালেন্সিয়া ভার্নন অ্যানিটার পা ভেঙে ফেলেছিলো প্রায়। ভেঙেছে কিনা এখনো জানা নেই, স্ট্রেচারে করে বাইরে এনেছে। কয়েক হপ্তা বাইরে তো বটেই। নিউক্যাসলের মিডফিল্ড বলে এই মুহুর্তে আর কিছু নেই।
  • গান্ধী | ২৭ ডিসেম্বর ২০১২ ১০:১১554840
  • ওঃ, অ্যানিটাকে করা ফাউলটা। দেখেছি। অজ্জিদ্দা মিস করে গেছেন যেটা খেলা দেখলে দেখতে পেতেন।

    ৩র্ড গোলের আগে ভ্যান পার্সী কোলোচিনির মুখে ডাইরেক্ট ঘুঁষি মারে, যার জন্য ও দাঁড়িয়ে যায়, নিজের পজিশনে আসতে পারেনা
  • গান্ধী | ২৭ ডিসেম্বর ২০১২ ১৯:০০554841
  • জঘন্য বাজে রেফারিং হচ্ছে। কালকের কিউপিআর-ওয়েস্ট ব্রোম ম্যাচ দেখেছে কেউ?
  • Shola the Great | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৪৩554843
  • http://www.nufcblog.com/2012/12/28/alex-ferguson-blasts-alan-pardew-but-shows-no-class/

    ফার্গি স্বরূপ দেখালো।

    "I was demonstrative but not out of order. Everyone knows that. I am an emotional guy. But I was not abusive. It is unfortunate but I am the manager of the most famous club in the world. Not Newcastle, a wee club in the north east.

    I shouted Mike over. We walked towards each other. I was only on the pitch three or four yards. That has been overplayed. The problem for me is that the profile of this club is huge. Alan Pardew has come out and criticized me.

    He is the worst at haranguing referees. He shoves them and makes a joke of it. How he can criticize me is unbelievable. He forgets the help I gave him, by the way."

    ওকে কেউ কিছু বলতে পারবে না!
  • প্পন | ২৮ ডিসেম্বর ২০১২ ১৮:৫৭554844
  • ধুস, ডেম্বাও আসবে না। তেল না পোড়ালে রাধা আর কী নাচবে!
  • বাগান | ২৯ ডিসেম্বর ২০১২ ১৪:৫৬554845
  • গত ৯ ডিসেম্বর ডার্বিকাণ্ডে দোষী সাব্যস্ত হল মোহনবাগান। আজ আই লিগের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ বছরের জন্য সরকারি ভাবে সাসপেন্ড ঘোষণা করল কমিটি। আই লিগ আইনের ২২ নম্বর ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২০১৫ পর্যন্ত আই লিগে খেলতে পারবে না মোহনবাগান। কিন্তু ফেড কাপ-সহ অন্যান্য টুর্নামেন্টে অংশ নিতে পারবে। পাশাপাশি, বিশাল অঙ্কের টাকা জরিমানাও করা হবে, তবে তার পরিমাণ পরবর্তী বৈঠকে ঠিক করা হবে। অন্য দিকে, প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে ওডাফাকেও দু’বছরের জন্য সাসপেন্ড করা হতে পারে।

    আবাপ থেকে
  • bb | ২৯ ডিসেম্বর ২০১২ ১৫:৪৩554847
  • আজ আর বাগান ইবে নয় প্লিজ।
  • ঊমেশ | ২৯ ডিসেম্বর ২০১২ ১৫:৪৩554846
  • আজ সকাল এ প্রথম খারাপ খবরটাই চোখে পড়েছে। মন টা কিছুটা খারাপ।

    সেদিনের মোবাদের ম্যাচ মাঠ ছেড়ে চলে যাওয়াটা আমি সমর্থন করিনি, কিন্তু আজ শত্রু পক্ষ হলেও বলছি, "আমি মন থেকে চাই না মোবারা সাসপেন্ড হোক"।
    আমার মনে হয় কোনো ইবে সাপোর্টার এটা মন থেকে চাইবে না।
    আমাদের লড়াই মাঠে, সেখানে মোবারা না থাকলে কাদের হারিয়ে আনন্দ পাবো?
  • গান্ধী | ২৯ ডিসেম্বর ২০১২ ১৭:২১554848
  • একটু বাড়াবাড়ি হয়েছে মনে হচ্ছে। যাই হোক, এর এগেইন্স্টে কোর্টে গেলে হয়ত এই শাস্তি থাকবেনা, বা থাকলেও ভালই হয়। পরপর ৩ বছর ট্রফি না পাওয়া আর হেরে যাওয়া আর শাস্তি পাওয়া একই। এতে যদি ক্লাবটা উঠে যায় তো ভালো। এতে যদি এই তৃনোমুলী হারামজাদাগুলো মানুষ হয়। আর ইন্ডিয়ান ফুটবলে ইন্টারেস্ট থাকলোনা।

    দাফার জরিমানাটা বুঝলামনা। ক্লাইমেক্স রেফারীকে লাথি মারলে জরিমানা হয়না।

    আসল প্রবলেম হল, মোবার সাথে কোনো ক্লাবের ভালো সম্পর্ক নেই। সবার সাথে সম্পর্ক খারাপ করে রেখেছে টুটু-অঞ্জনরা
  • গান্ধী | ২৯ ডিসেম্বর ২০১২ ১৭:৩৫554849
  • পলিটিকস যে হয়েছে তার প্রমাণ

    সুনন্দ ধারের টুইট, Sunando Dhar on twitter: "@Rupamm02: I think Subrata Dutta played the major part in the verdict.If he wasn't there this could've been a different story."

    সুনন্দ ধর হল আই লীগ সিইও।

    তবে সত্যি কথা বলতে সাসপেন্ড করেচে ভালো করেছে। বেকার খেলা দেখে সময় নষ্ট করবনা দু বছর
  • গান্ধী | ২৯ ডিসেম্বর ২০১২ ১৭:৪৭554850
  • স্যরি বিবিদা, আমি মাঠে ছিলাম, এসেই এই পোস্ট করেছি, বাকি ঘটনা জানতামনা,স্যরি
  • dukhe | ২৯ ডিসেম্বর ২০১২ ১৭:৫৮554851
  • শুধু ওডাফা কেন? নবিকে ফাঁসি দেওয়া হবে না? সবকিছুর মূলে তো ওই।
  • potke | ৩০ ডিসেম্বর ২০১২ ০৭:২১554852
  • বেশ হয়েছে
  • প্পন | ৩০ ডিসেম্বর ২০১২ ০৯:০৮554854
  • অরিজিতকে আন্তরিক সমবেদনা। আশা করি সেন্ট জেমস পার্কে শোধ তুলবে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন