এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shibir | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:১৯724283
  • সিঙ্গল k - "ইনডাইরেক্ট ট্যাক্সের টাকায় একটা এটিএম তো হয়েছে। একটা কোম্পানীর মোবাইল সার্ভিসও পাওয়া যাচ্ছে। ডাইরেক্ট ট্যাক্সের টাকাগুলো ৩০ বছর ধরে পেলে আরও একটু ভাল হত আর কি!"

    ইনফ্রাস্ট্রাকচার যখন ঠিক মতো তৈরী করতে পারোনি (একটা মাত্র এটিএম আর একটা মোবিলিয়ে সার্ভিস) আর নিজের ব্যার্থতায় আর দুর্নীতিতে ৩০ ধরে ডাইরেক্ট ট্যাক্সও কালেক্ট করতে পারোনি তখন নোট বাতিলের পরিকল্পনাও এই ভুল ত্রুটি গুলো ঠিক করে লাগা করলে ভালো হতো এই আর কি! ফালতু এতগুলো মানুষের হয়রানি হতোনা যাদের কোনো দশ নেই।

    " কিন্তু এতদিন মালিক যখন ৫০০ র নোট ধরাত না..."
    আপনি কি করে জানলেন কি নোট ধরাত? মাসের শেষে ১০ জন মজুর কে মাথা পিছু দু হাজার টাকা দিতে হলে মালিক প্রত্যেকে কুড়িটা করে ১০০ টাকার দেবে না দুটো হাজার বা ৪ তে ৫০০ দেবে ? কোনটা সুবিধাজনক মালিক এর পক্ষে ? আপনি মালিক হলে কি করতেন ?

    "গরীবলোকের চান্স বেশী।"
    না চান্স কম। ইন্ডিয়ান ইকোনমি সম্বন্ধে আপনার যদি আইডিয়া থাকে তবে খেয়াল করে দেখবেন এটা লেবর সারপ্লাস ইকোনমি তাই এখানে ১০০ দিনের কাজের প্রকল্প আলাদা করে খুলতে হয়। এবার এখানে যদি কোনো প্রোডাকশন ইউনিট বন্ধ হয় তবে যারা কাজ হারালো তারা দুম করে আরেকটা কাজ পাবেনা কারণ প্রথম কথা দেবার মতো কাজ নেই, দ্বিতীয়ত স্কিল কম তাই যে কোনো কাজে নেওয়া যাবেনা। আরেকটা জিনিস ঘটবে আগের থেকে কম মজুরিতে( যেটা আগে থেকেই ভীষণ কম) খাটবে তাই আগে হয়তো দুবেলা খেত এখন হয়তো ওকে বেলা খাবে। কিন্তু এটাতো মনে হয় আপনি চাইছেনা ?

    এবার যাদের ব্যবসা বন্ধ হলো তাদের অলরেডি ভালো সেভিংস আছে যেমন জমি, গয়না বা অন্য কোনো এসেট এ। সব কালো সম্পত্তিতো আর কেউ ক্যাশে রাখেনা। তারা ওই সেভিংস দিয়ে easily নতুন ব্যবসা খুলবে অথবা অলরেডি এক্সিস্টিং অন্য ব্যবসা আছে। অনেকেই ডিভার্সিফাই(?) করে। এক্সাক্টলি আগের অবস্থয় না ফিরলেও খুব একটা অসুবিধে হবেনা। এছাড়া নরমাল সময়েও ব্যাবসায় ওঠা নাম থাকে।

    "ট্যাক্স তুলেই দেওয়া উচিত। এ ব্যাপারে আমি কট্টর কিশোর কুমার পন্থী। কিন্তু ঐ ইনকামিং ট্রানজ্যাকশনে যদি চার্জ লাগানো যায় তবে কি ধরনের অসুবিধা হতে পারে?? ওতে তো ইনইকুয়ালিটি বাড়বে না। "

    দেখুন ট্রানসাকশান ট্যাক্স নিয়ে আমি খুব একটা কিছু জানিনা। নেটেও বিশেষ কিছু পেলামনা। কোনো দেশে আছে কিনা জানলে তার ইমপ্যাক্ট কি জানা যেত। কিন্তু দেখে মনে হলো এটা ইনডাইরেক্ট ট্যাক্স তাই তার সমস্যাগুলো এতেও থাকবে।

    ইনকাম রিডিস্ট্রিবিউশন করতে ডাইরেক্ট ট্যাক্স খুব কাজে লাগে। সরকার যদি দরকার মনে করে বড়লোকদের ঘাড়ে প্রচুর ট্যাক্স বসিয়ে অনেক ওয়েলফেয়ার prog নিতে পারে তাতে গরিবদের আয় বাড়বে। এটা ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে সম্ভব না। বরঞ্চ উল্টো হবে। ইনফ্লেশন বাড়বে আর গরিবদের থেকে টাকা বড়লোকদের ঘাড়ে যাবে। ইনকোয়ালিটি বাড়বে যেটা আগেই বলেছি।
  • alpha | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:৫২724284
  • শিবির, ইনডাইরেক্ট ট্যাক্স দিয়েও সম্ভব, যদি আমরা জানতে পারি বড়লোকেরা কোন কোন জিনিস বেশী কেনে। অনেক দেশেই তাই খাদ্যবস্তু-র শূন্য ট্যাক্স, কিন্তু অন্য জিনিস কিনতে হলে আপনাকে কর দিতেই হবে।

    মুশকিল হল, ভারতে আয় মাপার পদ্ধতি যথেষ্ট গোলমেলে। মুষ্টিমেয় (বড়জোড় মোট জনসংখ্যার ১০-১৫%) বাদ দিলে কারুর-ই আয় সেভাবে ডকুমেন্টেড নয়। দারিদ্র্য রেখা ইত্যাদিও সেজন্যে খরচের ওপরে ভিত্তি করে তৈরি করা, আয়ের ওপরে নয়।
  • সিংগল k | ২৮ নভেম্বর ২০১৬ ১৪:৫৯724285
  • সরকার নিজের দোষত্রুটি সারিয়ে তারপর নোটবাতিলের সিদ্ধান্ত নিলে ভাল করত। এটাতে একেবারে একমত। কিন্তু ট্যাক্স কালেকশনের বর্তমান সিস্টেমই এমন, যে আদৌ দোষত্রুটি সারান সম্ভব কিনা মানে সারিয়ে 'লাভ' আছে কিনা, ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে কিনা তা নিয়ে আপনার মত আমারও (হয়ত সবারই) সন্দেহ।

    কয়েকটা ক্ষেত্রে জানি মালিক কি নোট ধরাত। আমার এক বন্ধু পাঁজি - টেলিফোন -ইলেক্ট্রিক বিল ছাপে। বিশাল ভলিউমের কাজ। কর্মচারীদের প্রতি সপ্তাহান্তে মাইনে দিতে হয়। ব্যাঙ্ক থেকে তুলে ক্যাশে দিতে হত, বেশীভাগই ১০০ র নোটে। পেতে সমস্যা হত। কিন্তু অসুবিধাজনক হলেও ব্যাঙ্ককর্মীকে ঘুষ দিয়ে ওকে এটা করতে হত। আমি হলে আগে থেকেই কর্মচারীদের সরকারী জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়ে রুপে ডেবিট কার্ডে সড়গড় করিয়ে রাখতাম। কারন তাতে আমার সুবিধা, কর্মচারীরও সুবিধা। মাসে চারবার সে যে কোন এটিএম থেকে ক্যাশ তুলে নিতে পারত। এতে ওদের মদ খাওয়াটাও একটু কমত হয়ত। ব্যাঙ্ক থেকে টাকা তুলেই ক্যাশ দিতে হয়, কাজেই সাদা-কালো নিয়ে অসুবিধা হত না। এটা অবশ্য গ্রামে না, শহরে। গ্রামে দেখেছি সব একশ টাকাতেই কাজ হতে।
    প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টদের টাকা দেওয়া নিয়ে আগেই বলেছি, আন্দামানে ওঁরা নিজেই আমার কাছে ব্যাঙ্ক ট্রান্সফারে পারিশ্রমিক ডিমান্ড করতেন। কারন বলতেন, টাকাটা আলাদা করে তামিলনাড়ুতে বাড়ি পাঠাতে হবে না, বাড়ির লোক ডেবিট কার্ড ঘষে গ্রামেই তুলে নেবেন। সন্ধ্যার মুখে পোর্টব্লেয়ারে এটিএমে রীতিমতো ভীড় লেগে যেত, সমস্ত দিনমজুর ঐভাবে কার্ড টু কার্ড পেমেন্ট নিত বলে। নিজে নিয়ে অন্যকেও কার্ড টু কার্ড পে করত। সমস্ত বড় মাঝারি শহরেই এটা খুব কমন দৃশ্য, ব্যতিক্রম বাংলা।

    গরীবলোকের চান্স কম মেনে নিলাম, কিন্তু স্কিলড দের স্কোপ আমার মতে আনস্কিলড দের থেকে বেশী। কারন যাঁর যেটা স্কিলসেট তাঁর বাইরে তার যাওয়া মুস্কিল, তাই কাজের অভাব হতে পারে, কিন্তু যার স্কিল নিয়ে বাছবিচার নেই তার স্কোপটা অনেক বেশী বিস্তৃত। আমি নিজে ভুগেছি বলে জানি।

    "যার ব্যবসা (কালো ধান্ধা) বন্ধ হল কিন্ত সোনা প্রপার্টি প্রভৃতি কালোধন আছে সে দ্রুত রিকভার করবে।" সরকার সে সুযোগ দিলে তো! সরকার সে সুযোগ দেয় কিনা সেটা দেখতেই তো বসে আছি।

    ট্রানজাকশন ট্যাক্স, বিশেষকরে ওরকম ইনকামিং ট্রানজ্যাকশনের ওপরে ট্যাক্স/চার্জ এ আমি আপত্তির কিছু পাই নি। এটা ইনইকুয়ালিটিও প্রোমোট করবে না। কারন যার ট্রানজ্যাকশন বেশী সে বেশী পে করবে যার কম সে কম দেবে। ইনকাম ট্যাক্সেরই রকমফের হল। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, বড় ব্যাবসায়ীরা যদি কার্টেল করে ট্রানজ্যাকশন কমিয়ে ফেলে, তবে ? মানে নিজেদের মধ্যে যদি বার্টার সিস্টেম চালু করে তবে কি হবে? আমি সত্যি ট্রানজ্যাকশন ট্যাক্সের ব্যাপারটা ঠান্ডা মাথায় বুঝতে চাই।
    প্রচলিত ট্যাক্সের সঙ্গে সঙ্গে ব্রাজিল নাকি ট্রানজ্যাকশন ট্যাক্স চালু করেছিল, কিন্তু সাকসেসফুল হয় নি।
  • আলফা | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:০৪724286
  • কে-বাবু,মানুষ মোটামুটি নিজের ওপরে চাপা ট্যাক্সের বোঝা কমাতে চায়। কখনো বে আইনি ভাবে, (ট্যাক্স ইভেসন), কখনো আইনি ভাবে (ট্যাক্স অ্যাভয়্ডেন্স)। এখন ট্রানজ্যাক্শন ট্যাক্স চাপলে কি ভাবে মানুষে মোকাবিলা করবে সেটাও দেখার বিষয়। আপনি যেমন বল্লেন, কার্টেল করতে পারে। আবার আউটসোর্সিং কমিয়ে ভার্টিকাল ইন্টেগ্রেশন বাড়াতে পারে। সেটা সব সময়ে কাম্য নয়।

    আরেকটা কথা আছে। বৈষম্য মাপার একটা বড় উপায় হল জিনি সূচক। জিনি-র মান ০ থেকে ১ এর মধ্যে থাকে। যত বেশি হয়, তত অসাম্য বেশি। ভারতে এর মান .৩৪, আন্তর্জাতিক তুলনায় খুব একটা বেশি নয়। কিন্তু মুশকিল হল, ভারতের ক্ষেত্রে এই সূচক কনজাম্পশন একস্পেন্ডিচারের ভিত্তিতে, আয় কিম্বা সম্পত্তির ভিত্তিতে নয় (কারণ ওগুলির ঠিক পরিসংখ্যান পাওয়া প্রায় অসম্ভব)। আর কনসাম্পশন সবসময়েই, বৈষম্য কম করে দেখায় (আয় কিম্বা সম্পত্তির তুলনায়)। আম্বানি বিশাল বড়লোক, আমি ততটা নই, কিন্তু আমার চাহিদাও একটা শার্ট, আম্বানির-ও তাই (দাম বেশি হতে পারে, কিন্তু একটাই)। সুতরাং ট্রান্স্যাকশন ট্যাক্স ইকুয়ালিটি যতটা প্রমোট করবে ভাবছেন, ততটা করবে না।
  • ভবানী চাটুজ্যে | ২৮ নভেম্বর ২০১৬ ১৭:২৮724287
  • একটা সহজ খেলা খেললেই হয়। ট্রানস্যাকশন ট্যাক্সের এক একটা মডেল কেউ প্রস্তাব করুন বাকিরা তার সমস্যা দেখান।
  • d | ২৮ নভেম্বর ২০১৬ ১৯:৪৭724289
  • বন্ধ অন্যত্র কেমন হল? এখানে আমাদের পাড়ায় রাস্তার ধারের দোকান খোলা থাকলেও দোখানঘ যেগুলো, মার্কেটের ভেতরে সেখানে ওষুধের দোকান আর ট্রেন বুকিং ক্যুরিয়ারের দোকান ছাড়া সবকটা বন্ধ। আর পিএমটি বাস কিছু কম দেখলাম। বাকী তো এখানে বসে বলতে পারছি না, কাল কাগজ দেখলে বুঝতে পারব।
  • d | ২৮ নভেম্বর ২০১৬ ১৯:৪৮724290
  • দোকানঘর, যেগুলো মার্কেটের ভেতরে
  • pi | ২৮ নভেম্বর ২০১৬ ১৯:৫৪724292
  • এখানে প্রত্যাশিতভাবেই হয়েছে।
  • 0 | ২৮ নভেম্বর ২০১৬ ২০:০৪724293
  • Bonge bandh mukh thubre poray Bimanbabu arekti oitihashik bhuk sweekar korlen. Maharashtre BJP-Shiv Sena combine darun bhabe jitlo ebong Fadnavis demonetizationke issue kore jitlen. Chagol manush demoni samarthan korche. Opposition ebar ki korbe?
  • সিংগল k | ২৮ নভেম্বর ২০১৬ ২০:৩৪724294
  • আজ সরকার বর্তমানে পাতাজোড়া বিজ্ঞাপন দিয়েছে-

    উপি, ইউএসএসডি, ই- ওয়ালেট, কার্ড- পিওএস, আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম সম্পর্কে বলেছে।
  • 0 | ২৮ নভেম্বর ২০১৬ ২১:০৫724295
  • 08:04 PM কমেন্ট'টা আমার নয়।
    মন্তব্যকারীকে বিনীত অনুরোধ, প্লিজ, অন্য কোনো নিক্‌-নেম ব্যবহার করলে ভালো হতো।
  • বোকা | ২৮ নভেম্বর ২০১৬ ২২:৪৬724296
  • সরকার কালো টাকা ঘোষনা করলে কিছু কেটে আর কিছু 0% ইন্টারেস্ট দিয়ে 2020 তে ফেরত করবে। ndtv তে দেখলাম।
  • সিকি | ২৮ নভেম্বর ২০১৬ ২২:৫৬724297
  • এই অ্যাডটা গত দুদিন ধরে দিল্লির কাগজে দিচ্ছে।
  • বোকা | ২৮ নভেম্বর ২০১৬ ২৩:২৯724299
  • RBI প্রেস রিলিজ: November 28, 2016

    Withdrawal of Legal Tender status of banknotes of ` 500 and ` 1000:
    Activity at Banks during November 10-27, টো১৬

    Consequent to the announcement of withdrawal of legal tender status of banknotes of ` 500 and ` 1000 denominations from the midnight of November 8, 2016, the Reserve Bank of India made arrangements for exchange and/or deposit of such notes at the counters of the Reserve Bank and commercial banks, Regional Rural banks and Urban Cooperative Banks.
    Banks have since reported that such exchange/deposits effected from November 10, 2016 upto November 27, 2016 amounted to 8,44,982 crore (exchange amounted to ` 33,948 crore and deposits amounted to ` 8,11,033
    crore).

    They have also reported that the public have withdrawn, during this period, `2,16,617 crore from their accounts either over the counter or through ATMs.

    Alpana কিল্লাওয়ালা
    Principal আদভিসের

    Press Release : 2016-2017/1349
  • Robu | ২৮ নভেম্বর ২০১৬ ২৩:৩৪724300
  • শুন্য কি এই ভোটের রেজাল্ট আর সেই সাথে আগের লোকসভা বিধানসভায় কী রেজাল্ট ছিল দিতে পারেন? কতটা দারুণ ভাবে জিতল দেখে নিই?
  • biman | ২৯ নভেম্বর ২০১৬ ০৬:৫৮724303
  • http://eisamay.indiatimes.com/city/kolkata/biman-bosus-reaction-on-bandh/articleshow/55668582.cms
    সাধারণ মানুষ যে বন্‌ধ প্রত্যাখ্যান করেছে তা মেনে নিয়েই বিমান বসু বলেন, স্বল্প সময়ের ব্যবধানে বন্‌ধ ডাকা হয়েছিল। আমাদের ভাবনা যে ঠিক নয়, তা বোঝা গেল। এর থেকে শিক্ষা নিতে হবে।
  • cb | ২৯ নভেম্বর ২০১৬ ০৮:৩২724304
  • দ দি, সোমবার করে বন্ধ থাকে না মার্কেট এখানকার?
  • PT | ২৯ নভেম্বর ২০১৬ ০৯:১২724305
  • আরেট্টু সাহস করে কি বলা যায় না যে বাঙালী এই নোট বাতিলকে সমর্থন করছে এবং আরেট্টু চুইংগামের মত টেনে নিয়ে এটাও বলা যায় বাঙালী বোধহয় বিজেপির দিকে ঢলে পড়তে শুরু করেছে। সেক্ষেত্রে বামেদের বাংলাবন্ধ কিংবা তিনোদের দিল্লীতে দাপাদাপি দুটো-ই অর্থহীন।

    তবে এই বন্ধে একটি সত্য বেরিয়ে এসেছে। সেরকম ক্রিটিকাল সময়ে বামেরা কেন্দ্রের বিরুদ্ধেও বৃহত্তর কোন আন্দোলন করতে চাইলে বিজেপির হয়ে তিনোরাই - কর্মদিবস নষ্টের অযুহাত দেখিয়ে- বামেদের সিধে করে দেবে।
    (কল্লোলদা যে খোয়াবই দেখুক ও দেখাক না কেন!!)
  • sm | ২৯ নভেম্বর ২০১৬ ০৯:১৮724306
  • বাঙালি কেন অধিকাংশ ভারতীয়ই নোট বাতিলের সিদ্ধান্ত কে সমর্থন করেছে। করেনি যেটা, সেটা হলো উপযুক্ত ব্যবস্থা না থাকা সত্ত্বেও দুম করে ঘোষণা নিয়ে।অর্থাৎ কোনো হোম ওয়ার্ক না থাকা নিয়ে। এখন ও ঘটে চলা ভোগান্তি নিয়ে।
    কিন্তু বন্ধ ডাকা হলো বামেদের হ্যাবিট।
    এখন ডেকে ফেলে লেজে গোবরে হওয়া টা বেশ কৌতুক উদ্রেক করে। বিমানবাবু বলেছেন ভুল থেকে শিক্ষা নেবেন। টা, ওনার কি ইটা বলা উচিত হলো?
  • কিক্কড় সিং | ২৯ নভেম্বর ২০১৬ ১১:২৪724307
  • সিকি কি যাদের ধরেছে তাদের লীডারের প্রফেশনাল অ্যাফিলিয়েশন দেখেছ?
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৬ ১২:০২724308
  • না। সেটা কোথায় দেখা যাচ্ছে? খবরে তো পেলাম না!
  • কিক্কড় সিং | ২৯ নভেম্বর ২০১৬ ১২:০৯724309
  • টাইমস অফ ইন্ডিয়ার প্রথম পাতা।
  • d | ২৯ নভেম্বর ২০১৬ ১৭:০১724311
  • bipod | ২৯ নভেম্বর ২০১৬ ১৭:২০724312
  • তিন দিন থেকে অফিস এর SBI ATM এ কোনো টাকা নেই। ঝগড়া করে চেঁচিয়ে লড়ে কিছুই হলো না। SBI বলছে RBI টাকা না দিলে আমরা কি করবো। যারা লাইন এ দাঁড়াচ্ছে তাদের অ্যাভারেজ ৩ আওয়ার্স লাগছে ট্রানসাকশান করতে। তাও ম্যাক্সিমাম ৪০০০/- দিচ্ছে। পারলে মুদি কে চাঁদা করে চাঁটা লাগাতাম।
  • 0 | ২৯ নভেম্বর ২০১৬ ১৭:৩৩724314
  • Chagol jonota dekheche 70 years dhore congress party kalo takar charagache jotno kore jol die mohiruho baniyechilo. Chagol jonota dekhlo 3 yearser modhye Modi ei mohiruhor gora dhore jhak dichche. Chagol jonota demonir por protita electione BJPke vote diche. Opposition ebar ki korbe?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন