এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ জুন ২০১২ ২২:১২13650
  • সায়ন, ফোনটা ফোর এস। আর বেশি স্টাইল চাই নাঃ(
  • aranya | ১২ জুন ২০১২ ২২:০৫13649
  • ওফ, সব কটাই পড়েছি তো বটেই, যদিও দেব সাহিত্য কুটীরের বাংলা অনুবাদে, লেখকের নাম মনে ছিল না।
    তাই ভাবছি, দুমা খুব বিখ্যাত লেখক জানি, অথচ তার কোন বই পড়ি নি, এটা কি করে হতে পারে।
  • Du | ১২ জুন ২০১২ ২১:৫৬13648
  • মনে হয় আমাদের অনেকেরই প্রিয় বই ওনার কাউন্ট অব মন্টেক্রিস্টো
  • প্পন | ১২ জুন ২০১২ ২১:৫৫13647
  • কাউন্ট অফ মন্টেক্রিস্টো, থ্রি মাস্কেটিয়ার্স, ব্ল্যাক টিউলিপ এগুলো পড়েনি এমন কেউ আছে নাকি?
  • aranya | ১২ জুন ২০১২ ২১:৫১13646
  • দুমা-র লেখা কি পড়েছি ? ওনার নাম করা বই কি কি?
  • Du | ১২ জুন ২০১২ ২১:৪৯13645
  • ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সংবাদপত্র কেমন ছিল সেই নিয়ে গবেষণা করেছেন এমন ঐতিহাসিকদের সম্বন্ধে কিছু ফান্ডা - আর একটু, কেউ?
  • hu | ১২ জুন ২০১২ ২১:৪৮13644
  • আলেকজান্ডার দুমাও নাকি অমন করেছিলেন।
  • aranya | ১২ জুন ২০১২ ২১:৪৬13643
  • টিম, মাথায় আসে নি বোধহয় নিজে বেড়াতে ভালবাসি বলে। হ্যাঁ, প্রেমেন মিত্র, বিভূতিভূষণ, এদের সম্বল ছিল লাইব্রেরী, কল্পনাশক্তি আর লেখার ক্ষমতা - নমস্য লেখক সব।
  • Tim | ১২ জুন ২০১২ ২১:৪১13642
  • অরণ্যদা, প্রেমেন মিত্তিরের কথা ভুলে গেলে?
  • ব্যাঙ | ১২ জুন ২০১২ ২১:৩০13641
  • নিশি, এখানেই লিখি, ঐ টইয়ে মাঝখানে তাল কাটব না। পড়ছি, খুব মন দিয়ে পড়ছি, প্রতিটা শব্দ খুব মন দিয়ে পড়ছি। কিছু কিছু ঘটনা, কথা এমন অদ্ভূতভাবে মিলে যাচ্ছে মনে হচ্ছে রিওয়াইন্ড করে পঁচিশ-তিরিশ বছর আগে ফিরে গেছি।
  • aranya | ১২ জুন ২০১২ ২১:২৯13640
  • জাই-এর মস্তিস্ক উর্বর - এ আমি বরাবরই জানি। ভ্রমণ না করেও বৃত্তান্ত লেখার কথা জাস্ট মাথাতেই আসে নি ঃ-)

    ইন্দো, অচিন্তি-দের মত জ্যোতিষ্ক-দের সাথে কম্পিট করা পসিবল না ঃ-(
  • ব্যাঙ | ১২ জুন ২০১২ ২১:২৪13639
  • শ্রাবণী, রক্ষে কর। দুধে আমার প্রবল অ্যালার্জি।
  • achintyarup | ১২ জুন ২০১২ ২১:২৩13638
  • আমারও চাই। বেতন লাগবে না। শুধু বেড়ানোর খরচ, থাকা-খাওয়ার খরচ, সংসার চালানোর খরচ, বাড়ির ইএমাই, মেডিক্লেম, পিএফ, গ্র্যাচুইটি ইত্যাদি
  • xi | ১২ জুন ২০১২ ২১:২১13636
  • ভ্রমণ করে করে নাকি ভ্রমণ না করেই? ফটোশপ করে করে ও তো দেখানো যায়। ঃ-)
  • Tim | ১২ জুন ২০১২ ২১:২১13637
  • এ আর এমন কি! তবে মাইনেগুলো একেবারে রিটায়ারমেন্টের সময় পাবে। চলবে? P
  • I | ১২ জুন ২০১২ ২১:২০13635
  • ঐ চাকরিটা আমার চাই। ভ্রমণবৃত্তান্ত লেখার সবেতন চাকরি, গুরুতে।
  • শ্রাবণী | ১২ জুন ২০১২ ২১:০৮13633
  • আজ কি পেটে ব্যাথার দিন! সকালে স্নান করে এসে এমন অসহ্য পেটে ব্যাথা...এই এতক্ষণে একটু উঠেছি......তিনি দেখে টেখে গরমে হয়েছে বলে এসি চালিয়ে বলল "শুয়ে পড়, ঠিক হয়ে যাবে".....বলে সেজেগুজে খেয়েদেয়ে অফিসে চলে গেল...কোনরকমে ওষুধের বাক্স আর জলের বোতল দিয়ে যেতে বলেছিলাম বলে দিয়েছিল.... ঠান্ডা জল খেয়ে খেয়ে, ঘরকে প্রচুর ঠান্ডা করে অনেক পরে একটু কমতে উঠে শুকনো মুড়ি, ঠান্ডা দুধ ক চুমুক খেয়ে ঘুমিয়ে গেছিলাম....এখন অসহ্যভাবটা গেছে, অল্প ব্যথা আছে এখনও......ব্যাঙ, একটু ঠান্ডা দুধ খেয়ে দেখ!
  • pipi | ১২ জুন ২০১২ ২১:০৮13634
  • মামী, মেল চেকাও!
  • Tim | ১২ জুন ২০১২ ২১:০৭13632
  • ফোনের আঙুল ? সে বড়ো ইসে ব্যাপার।

    ব্যাঙদি আবার কাকে কামড়ালো?
  • সায়ন | ১২ জুন ২০১২ ২০:৫৮13631
  • তা নইলে অন্য যে কোনও মেক। ছোট স্ক্রীনের ঝঞ্ঝাট মিটবে। অথবা স্টাইলাসওয়ালা কোনও ফোন যাতে আঙুলের ব্যাপার থাকবে না।
  • | ১২ জুন ২০১২ ২০:৫৫13630
  • আইপ্যাড- নো ওয়ে হোজে!
  • সায়ন | ১২ জুন ২০১২ ২০:৫১13629
  • তোমার সমিস্যের সমাধান ট্যাবলেট। একটা আইপ্যাড থ্রীজি নিয়ে নাও।
  • | ১২ জুন ২০১২ ২০:৪৫13628
  • বুড়ো আঙুল না, তর্জনী- মনে হয় একটা কাঠি দিয়ে স্ক্রিনে 'টাশ্চ্‌' কল্লে ঠিক হবে। আর বেশি জায়গার জন্যে স্ক্রিন বড় কত্তেকত্তে পার পেজ ২ লাইন দেখা অবধি চলে গেলাম।লিখতে গিয়ে কালঘাম ছুটে গেলোঃ(
  • aranya | ১২ জুন ২০১২ ২০:৩৯13627
  • ন্যাশনাল জিওগ্রাফিক বা ঐরকম কোথাও একটা ভ্রমণবৃত্তান্ত লেখার চাকরি পেলে ভাল হত। অভাবে গুরুর ট্র্যাভেল করেসপণ্ডেন্ট হলেও চলবে, মামু কি আজকাল চাকরি-বাকরি দিচ্ছে?
    অবিশ্যি গুরু-র চাকরিতেও হেবি কম্পিটিশন হবে।
  • সায়ন | ১২ জুন ২০১২ ২০:৩৭13626
  • মামী, ওই পাশের অক্ষর টাচ না করে লেখাটা আয়ত্ত হতে একটু সময় লাগবে, তবে বুড়ো আঙুল দিয়ে টাইপাতে চাইলে একটু ব্যথা আছে। আর, ল্যান্ডস্কেপ মোডে পোড়ো/টাইপিও, একটু বেশী স্পেস পাবে।
  • ব্যাং | ১২ জুন ২০১২ ২০:৩৫13623
  • লেবুর জল দিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের জলখাবার। আজ বাড়ি থেকে বেরোনোর পরে আর পেটে কিছু পড়ে নি।
  • সায়ন | ১২ জুন ২০১২ ২০:৩৫13624
  • সত্যি, ব্যাঙদিকে আর কিছু বলার নাই।
  • | ১২ জুন ২০১২ ২০:৩৫13625
  • আমার ক্ষিধে তে পেট কামড়াচ্ছে। কিন্তু এত কাজ পড়ে আছে,কিছুই ইচ্ছে করছে নাঃ(
  • xi | ১২ জুন ২০১২ ২০:৩৩13619
  • এই তো ব্যাং, আরেকটু পরেই। ঃ-)
  • | ১২ জুন ২০১২ ২০:৩৩13620
  • লেবুর জল দিয়ে কি ব্রেকফাস নাকি এক্কেরে বিকালের জলখাবার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত