এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১২ জুন ২০১২ ২৩:৪৩13678
  • ছোট বেলায় নেট ছিল না ঃ(
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৪৩13679
  • চানাচুর বহুদিন পর্যন্ত নিষিদ্ধ খাদ্যের মধ্যে পড়ত। যবে থেকে অনুমোদন পাওয়া গেল তখন দেখলাম জিনিসটা অতটাও ভালো নয়।
  • সায়ন | ১২ জুন ২০১২ ২৩:৪৩13680
  • হুচি। নির্ঘাৎ ওইটেই।
    নির্ঘাৎ না, শিওরঃ-)
  • Blank | ১২ জুন ২০১২ ২৩:৪২13675
  • হু সিকুয়েল
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৪২13676
  • কলিদি, হ্যাঁ মনে হয়। ম্যান ইন দি আয়রন মাস্ক ভুলে গেছি আসলে।
  • xi | ১২ জুন ২০১২ ২৩:৪২13677
  • তবু ভালো চানাচুরতলা বলে নি! ঃ-)
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৪১13673
  • আবার বাদামতলাও বলছে। আমাদেরও একটা বাদামতলা ছিল।
  • aranya | ১২ জুন ২০১২ ২৩:৪১13674
  • থ্যাঙ্কস হু, নামটা মনে করানোর জন্য।
    আমাদের লাইব্রেরীটা অনেক দূরে ছিল, আর মাত্তর একটা করে বই দিত। পাশের বাড়ীর জেঠুরা 'ঈশ্বর গুপ্ত পাঠাগার' নামে হালিশহরের একটা লাইব্রেরীর মেম্বার ছিলেন, একসাথে তিনটে না চারটে করে বই পেতেন, ওদের থেকে নিয়ে পড়তাম আর পাড়ার অন্য বন্ধুদের বাড়ী থেকে।
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:৪০13672
  • একই লাইবেরি থেকে বই তুলতে যেত সবাই?
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৩৯13671
  • কি বললি সায়ন? শরৎ পাঠাগার? আমাদেরটা তো শরৎ লাইব্রেরী!!
  • kk | ১২ জুন ২০১২ ২৩:৩৬13670
  • ম্যান ইন দি আয়রন মাস্কও তো থ্রী মাস্কেটিয়ার্স এর সিকুয়েল। নয় ?
  • সায়ন | ১২ জুন ২০১২ ২৩:৩৫13669
  • হায় বাদামতলা! হায় শরৎ পাঠাগার ঃ-(
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৩৩13668
  • এই মলাটগুলো আমি খুব বেশি দেখিনি। লাইব্রেরীর বই সব সময় বাঁধানো থাকত। বেশ কিছুটা দূরে ছিল আমাদের লাইব্রেরী। একা একা ছাড়ত না। দাদুর সাথে যেতাম আমরা দুই ভাই-বোন। শুধু শনি আর রবিবারে ছোটদের বই দিত। শনিবারে একটা পাতলা বই তুলে এনে সেটা গোগ্রাসে শেষ করে রবিবারে মোটা বই আনার চেষ্টা চলত। কিন্তু অনেক সময়েই দাদু পর পর দুদিন নিয়ে যেতে চাইতো না ঃ-(
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:২৯13666
  • আমাদের স্কুলের পাশেই ছিল। প্রায় রোজ বিকেলে যেতাম বই পাল্টাতে।
  • | ১২ জুন ২০১২ ২৩:২৯13667
  • সেই অনুবাদের মলাটে প্যাংলামত এক হলুদচুলো ছেলের ছবি থাকতো। হাতে তরবারি আর অবধারিত ভাবেই গোলাপি বা হলুদ জামা পরে থাকতো।প্যান্টের স্টাইলটা ছিলো অনেকটা ধোতিপ্যান্টের মত।
    দেবসাহিত্য কুটিরের মলাটে লাল, গোলাপি,হলুদ আর নীল -এইচারখানি রং ই কেবল দেখা যেত কেন কি জানি!
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:২৬13664
  • লাইব্রেরি জিনিসটার ওপর সেই ছোট থেকেই আমার হেব্বি লোভ। বাংলা বইয়ের লাইব্রেরি কখনও সেইভাবে পাইনি।
  • hu | ১২ জুন ২০১২ ২৩:২৬13665
  • টোয়েন্টি ইয়ার্স আফটার
  • aranya | ১২ জুন ২০১২ ২৩:২২13663
  • থ্রি মাস্কেটিয়ার্স খুব প্রিয় ছিল, আর ওটার সিকুয়েল-টাও, সেটার নাম য্থারীতি ভুলে গেছি ঃ-(
  • hu | ১২ জুন ২০১২ ২৩:১০13662
  • আমিও অনুবাদে। পাড়ার বা স্কুলের লাইব্রেরী থেকে।
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:০৮13661
  • আমি সবই অনুবাদে পড়েছি।
  • sinfaut | ১২ জুন ২০১২ ২৩:০৪13660
  • এই তো আমি একটাও দুমা পড়িনি। অথচ লজ্জও নেই। ক্ষি কলঙ্ক!
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:০২13659
  • বয়ের এইটা কিসের এক্সপ্রেশন? হামি খাওয়ার?

    আকাদা, তখুনি ভাটে ছিলে ভেবেছিলেম। এমনিতে খুব দরকারি কিছু হলে তো মেইল করিই।
  • | ১২ জুন ২০১২ ২২:৪১13658
  • হমমম ঃ)))
  • | ১২ জুন ২০১২ ২২:৪০13657
  • আমার আবার আজ্জোর উল্টো,মেইল আজকাল রোজ দেখা হয় না- মেইল কল্লে ভাটে লিখে দেবে/নঃ)
  • hu | ১২ জুন ২০১২ ২২:৩৬13655
  • কর্সিকান ব্রাদারস দুমার নয়? আমার খুব পছন্দের ছিল।
  • aka | ১২ জুন ২০১২ ২২:৩৬13656
  • টিম ফোন করব। কিন্তু এসব ক্ষেত্রে একটা ইমেল করো, সবাইকেই বললাম। আজকাল সব সময়ে ভাটের ব্যাকলগ ইত্যাদি ক্লিয়ার করা হয় না। তাই আমায় যদি কেউ কিছু বললেন অথচ উত্তর পেলেন না তাহলে ভাববেন না ইচ্ছাকৃত, জরুরী বিষয় হলে ইমেল করুন। সেটি আমি অতি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করি।
  • সায়ন | ১২ জুন ২০১২ ২২:৩৩13654
  • মামী, আন্দাজ করেছিলাম তোমার আইপি সিরিজ দেখে।
  • সায়ন | ১২ জুন ২০১২ ২২:৩২13653
  • টেস্ট ... চাঁদ উজ্জ্বল মুগ্ধ হঠাত
    স্পেস || .
  • aka | ১২ জুন ২০১২ ২২:৩১13652
  • কাউন্ট অফ মন্টিক্রিস্টো একসময়ে আমার প্রিয় ছিল।
  • | ১২ জুন ২০১২ ২২:১৩13651
  • পিপি, দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত