এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xi | ১২ জুন ২০১২ ২৩:৫৮13710
  • চানাচুরের সঙ্গে সেই আশির দশকের সবুজ মাঠ, দৌড়োদৌড়ি ঘাম ঝরানো খেলা, বড় ছোটো তেকোনা চৌকোনা মাঠ পুকুর ঝিল কুলগাছ বটগাছ পার হয়ে ছোট্টো গুমটি দোকান মোড়ের মাথায়, এসবের মিল আছে। ঐ দোকানে গিয়ে বলা "ঝোড়ুকাকু, ও ঝোড়ুকাকু, কুড়ি নয়ার চানাচুর দাও তো", বয়াম থেকে চানাচুর তুলে মোড়কে দিলো। দৌড়ে নিয়ে এসে সবাই মিলে ভাগ করে খাওয়া। তবে না! এইসব কিছু মিলে তবে চানাচুরের সেই স্বাদ আসে। সে তো আর পাওয়া যাবে না। "পৃথিবী একবার পায় তারে, পায় না তো আর।"
    তাই চানাচুর খাওয়া ছেড়ে দিয়েছি অনেককাল, এখন এই বৃদ্ধ বয়সে আর চানাচুর দিয়ে কী হবে? হরিনাম করি আর দুধকলা খাই। ঃ-)
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৫৭13706
  • এই কাইদানাটা বেশ খেতে। কিন্তু এটাও এক সপ্তা খেলাম। তারপর কেমন জানি ভুলেই গেলাম।
    অথচ ফ্রিজে মিষ্টি থাকলে কখনও ভুলি না।
  • m | ১২ জুন ২০১২ ২৩:৫৭13707
  • আমার ছেলেকে দেখি আর ভাবি।আমাদের পাড়ার লাইব্রেরি ছিলো একটু দূরে- শুধু বুধবার ছোটদের বই পাওয়া যেত। ছোট্ট একটা আলাদা আলমারি ছিলো বাচ্চাদের বইয়ের- সেখানে সার বেঁধে দেবসাহিত্যকুটিরেরে বই, সুধীন্দ্রনাথ রাহার অনুবাদ, আর শার্লক হোমস তালাবন্ধ করে রাখা থাকতো- সব অনুবাদ। প্রিয় একটা বই হাতে পাবার উত্তেজনা চেপে রাখতে হতো।বাইরে না বেরোনো অবধি পা টিপে টিপে হাঁটা আর কোনো কথা না বলার কড়ারে আলমারির সামনে দাঁড়িয়ে একটু বেশিক্ষণ বই দেখা যেত। সে আর কতটুকুই বা সময়।

    ছেলেকে দেখি, দৌঁড়ে চলে গেলো, গাদাগাদা বই হাতে নিয়ে বাচ্চাদের সেকশানে আরাম করে চেয়ারে বসে বই পড়তে লাগলো- কেউ বলার নেই,পছন্দ হলো না, আরো বই নিয়ে এলো। একসাথে যতখুশি বই বাড়ি নিয়ে এসে বিছানায় আরাম করে শুয়ে যখন পড়তে দেখি,খুব ভাল্লাগে।সেই বাচ্চাদের কথা মনে পড়ে, যারা বুধবার একখানা বইয়ের জন্যে হাপিত্যেশ করে বসে থাকতোঃ)
    ওফ্‌
  • ব্ল্যাঙ্ক | ১২ জুন ২০১২ ২৩:৫৭13708
  • আমাদের কলেজের ওখানে লম্বা লম্বা উদমা ঝাল লেড়ো বিস্কুট বিক্রি হতো। সেগুলোর একটি ইস্পেশাল নাম ছিল।
  • aranya | ১২ জুন ২০১২ ২৩:৫৭13709
  • মুড়ি-চানাচুর-সর্ষের তেল দিয়ে মাখা উইথ পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচালঙ্কা - ভেবেই উদাস হয়ে গেলাম।
    ঘটিগরম জিনিসটাও বেশ ভাল ছিল। চানাচুর আরও কি কি সব যেন - ঝুড়ির নিচে কুপিতে আগুন জ্বলত, গরম রাখার জন্য।
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:৫৬13703
  • হু, হুঁ ঃ-)
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৫৬13704
  • টিম আর প্পন কর্সিকান ব্রাদার্স? ঃ-)
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:৫৬13705
  • আমি একসময় ঝাল ছোটো ছোটো কিউবিক বিস্কুটগুলোর নাম জান্তাম না। বলতাম ঝাল বিস্কুট। পরে জেনেছি ওগুলোরে কাইদানা বলে।
  • m | ১২ জুন ২০১২ ২৩:৫৫13702
  • একি হলো!
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৫৪13699
  • বিঙ্গো। টকঝাল ইজ বেস্ট।
  • ব্ল্যাঙ্ক | ১২ জুন ২০১২ ২৩:৫৪13700
  • ঝুরি ভাজা আমি খাই না। কিন্তু চানাচুর একটি ইয়ে জিনিস।
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:৫৪13701
  • হুচে, বুঝেছিস কিসে অবাক? ঃ-)

    ব্ল্যাঙ্কিকে ক দিলাম। টকঝাল ইজ বেস্ট।
  • সায়ন | ১২ জুন ২০১২ ২৩:৫৩13697
  • এইজন্য চানাচুরের জগতে এমন ইনফ্লেশন!
  • ব্ল্যাঙ্ক | ১২ জুন ২০১২ ২৩:৫৩13698
  • মুখরোচকের ঝাল আর টক ঝাল দুটো ই অনবদ্য
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৫২13695
  • ধুর! চানাচুর ঝুরিভাজা এইসব কিনে আনি মাঝে মাঝে। কিনে আনার পর দু-তিনদিন খাই। তারপর ভুলেই যাই খেতে। ছ'মাস পরে তেলকাটা গন্ধ হওয়া চানাচুর উদ্ধার করি আর ট্র্যাশে ফেলি।
  • ব্ল্যাঙ্ক | ১২ জুন ২০১২ ২৩:৫২13696
  • টক ঝাল ছারা মানুষ চানাচুর বানায় কি করে ?? ঠাকুর পাপ দেয় না?
  • সায়ন | ১২ জুন ২০১২ ২৩:৫১13693
  • যাদের চানাচুরে আফত্তি / অরুচি, তাদের আমার পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবো। নষ্ট করবেন না।
    কেউ বাপী, মুখরোচক, সুরুচি - এইসব 'ব্র্যান্ডেড' চানাচুর খায়নি!
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৫১13694
  • হ্যাঁ, টিম আর অবাক হইনা। ঃ)
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৫০13689
  • একটা বেচে কম হবে ঃ(
  • pipi | ১২ জুন ২০১২ ২৩:৫০13690
  • চানাচুর জিনিসটাই ওভারহাইপড। হুচিকে আবারও ক্ক।
  • hu | ১২ জুন ২০১২ ২৩:৫০13691
  • টিম কিসে অবাক হল?
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৫০13692
  • না না, ভালো চানাচুর দেবভোগ্য জিনিস। এইখানে এক রাজস্থানি হালুইকর বেচে প্যাকেটে করে বেচে।
  • xi | ১২ জুন ২০১২ ২৩:৪৯13688
  • সব চানাচুর কি আর এক? কিছু আছে খুব ঝাল, কিছু আছে খাট্টামিঠা। আমাদের সময়ে হলদিরাম আসে নি তখনো ঐ অজ গাঁয়ে, দোকানে চানাচুর বিক্রি করতো শ্ঙ্কু আকৃতির কাগজের মোড়কে। ইন্স্ট্যান্ট মোড়ক বানিয়ে দিতো।
    খুব ছোটোবেলা চানাচুর বারণ করতো। একটু বড় হয়েই চানাচুর খেতে শুরু করে ফেলি আমরা, বিকালের খেলার শেষে শুকনো ফিস্টের আবশ্যক মেনু ছিলো চানাচুর আর ছোলাভাজা।

    আর একটা জিনিস ঝুরিভাজা। ঝুরিভাজা খুব মুখরোচক ঠেকতো, জ্বর টর থেকে উঠলে মুখে রুচি আনতে তার জবাব নেই।
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:৪৮13686
  • এইটা আগেও লক্ষ্য করেছি। আর অবাক হইনা ঃ-)
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৪৮13687
  • আমার শ্বশুরবাড়ির দিকের সবাই খায়। এই এক জ্বালা হয়েছে। কলকাতা থেকে কৌটো করে আসে! ঃ(
  • Tim | ১২ জুন ২০১২ ২৩:৪৭13684
  • উজ্জ্বলা চানাচুর ওভারহাইপড। চানাচুর জিনিসটাই অবশ্য।
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৪৭13685
  • উজ্জ্বলা চানাচুর ওভারহাইপড জিনিস। বেসনের পাপড়িতে ভর্তি।
  • blank | ১২ জুন ২০১২ ২৩:৪৬13683
  • আজ খেলুম তথাকথিত ফেমাস জালি চানাচুর। উজ্জ্বলা চানাচুর
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৪৫13682
  • বাব্বা, হুচি দেখি কঠোর কৃচ্ছসাধনের মধ্য দিয়ে বড় হয়েছে!
  • প্পন | ১২ জুন ২০১২ ২৩:৪৪13681
  • লাইব্রেরিটা কি পাঠাগারের সিকুয়েল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত