এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪৫১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২৮517188
  • অক্ষদা - কোন দলের টোটাল সাংসদ সংখ্যার ১০%-এর কম (নাম্বারটা ১০-ই মনে হচ্ছে) যদি দল থেকে পদত্যাগ করে, তাহলে তারা দলত্যাগ বিরোধী আইনে ঠেকে যাবে। সেক্ষেত্রে তাদের সাংসদ পদও ছাড়তে হবে - মানে ফের ভোট হবে ওই সীটগুলোতে। যদি ১০%-এর বেশি হয় তাহলে তারা নির্দল হিসেবে থাকতে পারে, বা অন্য দলে ঢুকতে পারে।

    ডিঃ যদ্দুর মনে পড়ছে নিয়মটা এরকমই।
  • Padfoot | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:২৯517189
  • 1/3rd-ও হতে পারে, মনে নেই।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:৩৩517190
  • বিবি, রুঢ় কিছু আদৌ বলেন নি আপনি।

    তবে, সিপিএমের কিছু লোকের কুকর্মের বিরোধিতা করলে তা কখনই সুমন কৃত কোন অন্যায়কে বৈধ করে না।

    আর আমি সত্যিই মনে করি যে সিপিএম দলের ভেতর বা দলের বাইরে সমর্থকদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বিরোধীকে হত্যা, বা বিপক্ষের চরিত্রহনন এইসব কিছু সমর্থন করেন না। তাই বার বার লিখছি 'সিপিএমের কিছু লোক', এটা পলিটিকালি কারেক্ট সাজার চেষ্টা নয়, এটাই আমার বিশ্বাস যে পার্টি লাইনের বাইরেও পার্টির ভেতরে ও বাইরে অন্য মত থাকে।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:৪২517191
  • শিলাদিত্য-র গানটা আমার বেশ ভাল লেগেছে। 'ছত্রধরের গান' বা 'নন্দীগ্রাম' ক্যাসেটের অনেক গানই অসাধারণ লেগেছে, কোন রেওয়াজ ছাড়াই গাওয়া যদিও।
  • aranya | 78.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১২:৫৩517192
  • 'কজন দিল ইজ্জত, কজন দিল প্রাণ
    আর কিছু নয়, বাঁধছে সময় ছত্রধরের গান।'

    তেমন কোন রেওয়াজ ছাড়াই গাওয়া এই লাইনগুলো আমার মন ছুঁয়ে যায়।

    'কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে
    শালবনের দস্যি ছেলে, এত সাহস কোথায় পেলে'

    গানের ক্থায় সুমন এখনও রাজাধিরাজ।
  • PT | 213.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১৩:২৪517193
  • নন্দীগ্রামের ঘটনাকে কতজন সিপিএম নেতা বা সমর্থক সমর্থন করেন কে জানে!
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১৩:৪৫517194
  • অরন্য নিরীহ সৌমজিতের বেলায় এই লেখা কোথায় যায়?
    রাজনীতির বাইরে গিয়ে ভাবলে শশধর মাহাতোর মেয়ের কথা মনে পড়ে। বাবার রাজনীতির জন্য ছোট মেয়েটি কে ভুগতে হচ্ছে। একই ভাবে সিপিএম সমর্থক অনেক লোকের জন্য কোন দরদ দেখিনা তার কথায় আর সেইখানেই আমার কাছে সুমন রাজনীতির বেসারি।
    তিনিও এক আপাদমন্তক রাজনীতিবিদ।
  • PT | 213.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ১৩:৪৭517195
  • @Pi14 Aug 2012 -- 10:22 PM
    পড়লাম - কিন্তু মোহিত হওয়ার কোন কারণ দেখলাম না। এঁদের রাজনৈতিক বোধকে আমি বরাবর "নাইভ" বলে ভেবেছি - এখনো ভাবছি। কিছুদিন আগে আকাশে সন্তোষ রাণা আর নব দত্ত (মানবাধিকার কর্মী) জানাচ্ছিলেন আগের সঙ্গে এখনকার ফারাক কোথায়। নব দত্ত জানালেন যে কোন সরকারি হলে সভা করার অনুমতি মিলছে না - আর কোন কোন ক্ষেত্রে শ্রোতা হিসেবে কারা উপস্থিত থাকবে তাদের পরিচয়পত্র অগ্রিম চাওয়া হচ্ছে। রাণা বললেন যে ৩০-৪০ বার আবেদন করেও জঙ্গলমহলে সভা করার অনুমতি পাওয়া যাচ্ছে না। আগে নাকি এসব "হত না"!

    সুমনের বোধোদয় অনেকদিন আগে হয়েছে। এবার ছত্রধরের পালা-একদা মিত্রকে "হিটলার" আখ্যা দিলেন।

    ময়ূরপূচ্ছধারী কাককে ময়ূর হিসেবে তোল্লাই দিলে এইরকমই তো হওয়ার কথা!!
  • aranya | 154.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ২১:৫৮517197
  • বিবি, বর্ধমানে দুই সিপিএম সমর্থককে পিটিয়ে মারার পর সুমন কেন তাই নিয়ে কিছু বলছেন না - এটা নিয়ে লিখেছিলাম। নিজের পুরনো লেখা আর খুঁজতে ইচ্ছে করে না, তাই কোট করতে পারছি না।

    আজকের ভাটে কিছু লিখছিলাম -

    'মানুষ মারা গেলে, রেপড হলেও আমরা প্রথমে রঙ দেখি - সিপিএম মরল, নাকি তিনো, কংগ্রেস, বিজেপি, মাওবাদী নাকি পুলিশ :-(

    ঘেন্না ধরে যায়।'

    'মতাদর্শ ইত্যাদির আগে তো সামান্য কিছু মানবিকতা থাকা দরকার।
    ধর্মের মত রাজনীতিও বড্ড ব্রেন ওয়াশ করে।'

    এগুলো ই আমার মনে কথা।
  • aranya | 154.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ২১:৫৯517198
  • * মনের কথা।
  • bb | 127.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ২২:২৮517199
  • অরণ্য ব্যক্তি আপনি বা আপনার মতাদর্শ নিয়ে আমি প্রশ্ন তুলিনি। সুমনকে নিয়ে তুলেছি।
    যাই হোক এই নিয়ে বেশী বলে লাভ নেই, এখন আর (কু)জাতের ও দেখা নেই, দেখা নেই পরিবেশ দত্তের। যেন বামেদের সঙ্গে সঙ্গে এই প্রবলেমও দূর হয়ে গেছে আজকের বাংলায়।
  • aranya | 154.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ২২:৩২517200
  • বিবি, এগ্রিড।
  • aranya | 154.*.*.* | ১৬ আগস্ট ২০১২ ২২:৪৫517201
  • তবে সিপিএম,কংগ্রেস, বিজেপি বা পুলিশ হত্যার বিরুদ্ধে গান লিখছেন না বলে, মাওবাদী বা আদিবাসী হত্যার প্রতিবাদে গাওয়া গানগুলোর আবেদন কমে না, অন্তত আমার তাই মনে হয়।
    বা ধরুন বাংলাদেশে হিন্দু হত্যার বিরুদ্ধে কিছু বলছেন না বলে, ভারতে ক্রিস্চান মিশনারী পুড়িয়ে মারার ঘটনায় যে প্রতিবাদে সোচ্চ্চার হচ্ছেন, তার মূল্য কমে না, এই আর কি।

    সুমন-ই বোধহয় একমাত্র সাংসদ, যিনি সরকারের মধ্যে থেকেও অপারেশন গ্রীন হান্টের বিরুদ্ধে বলছেন, সালওয়া জুড়ুম নামক ঘৃণ্য ব্যবস্থা যা আদিবাসীদের মধ্যে ফাটল সৃষ্টি করছে, ভাইএর বিরুদ্ধে ভাইকে লড়িয়ে দিছে, গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে, তার বিরুদ্ধে বলছেন। আমার তো মনে হয় সাংসদ হিসেবে এই প্রতিবাদগুলো অনেক বেশি ওজনদার হয়, পদ ত্যাগ করে বাইরে থেকে জাস্ট আমজনতার একজন হিসেবে বলার চাইতে।

    এইসব আর কি। যাগ্গে, কাটান দ্যান।
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ০২:১৯517202
  • সুমন চ্যাটার্জির পদত্যাগ না করার কোনও ডিফেন্স খুঁজে পাই নি। আমি অন্তত পাইনি।
  • pi | 138.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ০২:৩৬517203
  • এ পি ডি আর কে আর দেখা যাচ্ছে না ? ঃ)

    পরশুই বোধহয় একটা পোস্ট করেছিলাম ঃ)
  • cb | 212.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ০৬:১৩517204
  • সব তো স্বাধীন হয়ে গেছে, যারা বেগড়বাঁই করছে, তারা মানবতার/উন্নয়নের শত্রু। ব্যাটাদের জেলে পুরেছে, এপিডিআর এর তো এর স্বপক্ষে মাঠে নামা উচিত। তাদেরকে দেখা যচ্ছে না কেন?
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ০৮:০৩517206
  • চন্দ্রবিন্দুর চ বেড়ালের তালেব্য শ আর রুমালের মা খুলে দেখুন, দেখতে পাবেন এপিডিআর কোথায়। খুব কষ্ট হলে -
    এই টইয়ের ৪৪ পাতায় পাইয়ের Date:14 Aug 2012 -- 10:04 PM পোস্টটা দেখুন।
    নোনাডাঙ্গা থেকে শিলাদিত্য প্রতিবাদ তো করলো মুষ্টিমেয় কটি সংগঠন, পুলিশের ডান্ডা, জেলহাজত সমেত। অবশ্য সইত্যের খাতিরে বলতেই হবে প্রতিবাদ অন্যেরাও করেছেন, বাসের সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে। একটু ধীরে প্রতিবাদ কি না।
  • pi | 82.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ০৮:১৭517208
  • ঃ)
  • Mad-eye | 131.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ০৯:৪৫517209
  • লেটেস্ট এই জুডিশিয়ারি নিয়ে স্টেটমেন্টটা আমার ধারণা খুব ক্যালকুলেটেড। করাপশন নিয়ে জনতা বেশ সেনজিটিভ এখন, সেখানেই একটু ধোঁয়া দেওয়া আর কি। "বেশ করেছি, হাজারবার বলবো, তার জন্যে যদি জেলে যেতে হয় যাবো" - এগুলো সবই লোকে খাবে। কেউ কোশ্চেন করবে না যে স্টেটমেন্টগুলো কি নিজের অপছন্দের রায় হলেই বেরোয়...
  • Sibu | 218.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ০৯:৫০517210
  • আবাপ কায়দা করে জুডিশিয়ারিকে খিস্তি করটা সাপোর্টেছে। এই স্টেটমেন্ট গৌতম দিলে আবাপর স্ট্যান্ড কি হত ভাবছি ঃ-)।

    এপিডিআরের প্রেস স্টেটমেন্ট কি আবাপ ছেপেছিল?
  • Mad-eye | 131.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১০:০৯517211
  • " স্বাধীনতা দিবসের আগের দিন, আমাদের যেখানটায় ঘাটতি, সেটা বলা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ আমি হাজার বার করব। মানুষের হয়ে কোটি বার কথা বলব। যা বলেছি, আবার বলব। সবারই মতপ্রকাশের স্বাধীনতা আছে। এটা আমার স্বাধীনতা।"

    কেউ জিগ্গেস করলো না - যে তানিয়া/পার্থ/অম্বিকেশ/শিলাদিত্যের সময় এই মত প্রকাশের স্বাধীনতা কোন বাগানে চড়তে গেছিলো?
  • cb | 202.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১০:৪২517212
  • এপিডিআর ও নয়?
  • cb | 202.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৭517213
  • যাই হোক, এপিডিআর নিয়ে বাজে বকছি, এখানেই থামলাম, সবারই সীমাবদ্ধতা থাকে, সেগুলো মেনে নেওয়াই উচিত। এখন বাংলায় মিটিং মিছিল করা মুশকিল, তার মধ্যেও যদি ওনারা প্রতিবাদ এগিয়ে নিয়ে যান, শুভেচ্ছা রইল
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১০:৪৮517214
  • এপিডিআর আর মাতঙ্গিনীর মতো কয়েকটা সংগঠনই তো প্রতিবাদ করেছে। আর আবার কে করলো? এপিডিআর নোনাডাঙ্গা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছে। মাতঙ্গিনী জেল হাজতে গেছে।
    কেউ কেউরা বাসে চড়ে গ্রেপ্তার গ্রেপ্তার খেলতে গিয়ে, সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে গেছে।
  • aranya | 154.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১১:০০517215
  • কল্লোল দা-কে ক। ইন্টারনেটে যেমন লেখা পত্র প্রচুর বেরোচ্ছে, গুচ-তেও বেরোচ্ছে, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ অনেক বেশি সাহস দাবি করে, খুব-ই কঠিন কাজ।

    সে সাহস সবার নেই। না থাকারই ক্থা। আমার নিজেরই নেই। তবে যারা সেই সাহস দেখাচ্ছে, জেলে যাচ্ছে, তাদের অকুন্ঠ কুর্নিশ।
  • bb | 127.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১২:১৭517216
  • গোয়েবলস ও হার মেনে যাবে এপিডি আর এর এই ঢ্ক্কানিনাদের কাছে। নিজেরা ভাবতে পারেন এপিডি আর অনেক কাজ করছে, আর সিপি এমের বিরুদ্ধে কুৎসা করতে পারেন, কিন্ত প্রশ্ন উঠবে কোথায় গেল বন্দীমুক্তির কথা? জেল পরিদর্শন করা সুজাত ভদ্র, বা মাও-আর সরকারে মধ্যে সমণ্বয় করা টিম? আজ কেন সুজাত বাবু এপিডি আর নন বলে সাফাই দিতে হচ্ছে।
    সিপিএমের বিরুদ্ধে কুৎসা গাওয়াটা কারুর স্বভাবে দাঁড়িয়ে গেছে দেখ্ছি।
  • PT | 213.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৩:১০517217
  • এপিডিআরের চাইতে মমতার বিশ্বাসযোগ্যতা অনেক বেশী - এটা ম্যাঙ্গো পাবলিককের সঙ্গে কথা বললেও বুঝতে পারা যায়। রাজনৈতিক অবস্থানে অসৎ বা দ্বিচারী মানুষ কিভাবে মানবাধিকার কর্মী হয় কে জানে!!
  • কল্লোল | 230.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৩:৩৭517219
  • বিবি ও পিটি।
    যারা প্রতিবাদ করতে রাস্তায় দাঁড়িয়ে মমতার গুন্ডাদের হাতে মার খাচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতা মমতার চেয়ে কম কাদের কাছে? সিপিএমএর প্রতি মমতায় যারা অন্ধ, তাদের কাছে। সেটাই স্বাভাবিক।
    বন্দীমুক্তির প্রশ্নে মমতা সরকার প্রতিশ্রুতি রাখেনি। তার দায় মমতা সরকারেরই। সমন্বয় টিমের মানুষেরা অপমানিত হয়ে পদত্যাগ করেছেন, একজন ছাড়া। যদিও সমন্বয় কমিটির বিষয়ে এপিডিআরের বিরোধীতা ছিলো। তাই সুজাত এপিডিআর ছেড়ে কমিটিতে যান।
    এপিডিআরের প্রতিবাদের কথা কোনটা মিথ্যা বা গোয়েবলসীয়, সেটা দয়া করে জানালে, আলোকিত হই।
    সিপিএমের বিরোধীতা করতে অন্ধ হতে হবে কেন? খেলা খেলা আইন অমান্য ছাড়া আর কি কি করেছেন ওঁরা? যাদবপুরের মিছিল। হ্যাঁ, তখন আশায় বুক বেঁধেছিলাম, এতো রাস্তায় নামছে। কিন্তু তারপরের শুনি - ধীরে রজনী ধীরে।
  • j | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৩:৪১517220
  • বাসের সামনে পিছন খেলা নেতারা করেছেন, কাগজে বেইরেচে সেটাই গ্লোরিফায়েড হচ্ছে, ... খুব ভাল কতা

    আর ঐ হাজরা মোড়ে এপিডিআরের একদা কমরেড মদন মিত্রর লোকেদের হাতে ক্যাল খাওয়ার ঘটনাটাই এযাবৎ বঙ্গের ইতিহাসে একমাত্র যুগান্তকারী আন্দোলন

    আচ্ছা এখানে দেখুন বর্ধমানে দিনমজুরি বৃদ্ধির আন্দোলনে তিনোমুলি জমিমালিকের আক্রমণে মৃত রাধানাথ সোরেন, এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন, খেতমজুর আন্দোলনের নেতা... ব্যক্তিগতভাবে ঐ এলাকায় ঘুরেও এসেছি। দেখে এলাম কিভবে দমিয়ে রাখা হচ্ছে জমিমজুরদের পুলিশ প্রশাসনের সহযোগিতায়

    http://www.telegraphindia.com/1120724/jsp/bengal/story_15765250.jsp

    তা বলে দল হিসেবে সিপিএমের ভুমিকাও যে বিরাট তাও কিন্তু বোঝা যায় নি, একট ঘরে বসে ১২ ঘন্টার জামালপুর বন্ধ ডাকা চাড়া শহুরে ওয়েবসাইট হাঁকানো ফেসবুক কাঁপানো রাজ্যনেতাদের মধ্যে এইরকম একটা নৃশংস খুনের ঘটনাকে জনমানসে আনার কোনও চেষ্টাই দেখা যায় নি। অব্শ্য পার্টি থেকে ঐ পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে বলে জানলাম।

    নাঃ এটা কোনও আন্দোলন নয়, আসল আন্দোলন হচ্ছে মানবাধিকার ব্যানারে পদযাত্রা, আবার ত্রিশ - চল্লিশ বছর পরে কেউ ইতিহাস পড়াতে আসবেন "বুয়েচো ঐ ২০১১ র পর যত আন্দোলন এপিডিআর ই করেছিল, আর ঐ রাধানাথ সোরেনের দলবল গত্তে লুকিয়েছিল"

    নাও নাও সইত্য ইতিহাস পড়ো, সইত্য জানো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন