এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ১৩ জুন ২০১২ ০৯:০৬13829
  • লক্ষ্যনীয়, উনি উক্ত বস্তুকে 'আমার খাবার' বলেছেন। নিয়মিত খেয়ে থাকে এমন খাবারকেই তো লোকে 'আমার খাবার' বলে, না কি?
  • aka | ১৩ জুন ২০১২ ০৯:০৬13830
  • ভেবে দেখার মতন বিষয় হল আর্কিমিডিসের মতন অত বড় বিজ্ঞানীও কিন্তু চৌবাচ্ছায় ভেসে থাকার উপায় বের করতে পারেন নি। গঙ্গা তো অনেক দুরের ব্যপার। অথচ আনপড় স্বামী সামান্য ফুড হ্যাবিট বদলে কত কি করে ফেলেছিলেন। ভাবা যায়।
  • aka | ১৩ জুন ২০১২ ০৯:০৩13828
  • আরে অরণ্যদা এসব গুহ্য কথা অমন বই টইতে লেখা থাকে না। ব্যক্তিগত রিসার্চে জানা যায়। উনি যে অমন হাল্কা হয়ে গঙ্গায় ভাসতেন সেটা কেমন করে? কে না জানে প্লবতার সাথে ভরের সম্পর্ক, আর ভরের সাথে খাদ্যের। এসব কি আর ঐ বইতে লেখা থাকতে পারে?
  • aranya | ১৩ জুন ২০১২ ০৮:৫৯13827
  • এই আকা তো মহা ফাজিল। বলছি বাবা (ত্রৈলঙ্গস্বামী) মাত্র একদিন ওটা করেছিলেন। তাও বলে যেদিন আহার সারতেন ইঃ।
    আর সান্দ্র মানেই বা কি? যতসব কঠিন শব্দ।
  • Lama | ১৩ জুন ২০১২ ০৮:৫৮13826
  • মরবি না। মরা কি অত সহজ? এই ত্রৈলোঙ্গস্বামীই তো তিনশো না কত বছর বেঁচেছিলেন। অবশ্য ওনার ফুড হ্যাবিটটা অন্যরকম ছিল
  • aka | ১৩ জুন ২০১২ ০৮:৫৭13825
  • আরে একে বলে পথ্য, বদ হজম হয়েছিল বমনে মুক্তি।
  • ব্যাং | ১৩ জুন ২০১২ ০৮:৫৫13824
  • ভাটুরেগণ আপানারা সবাই সাক্ষী থাকলেন, গতকাল থেকে পেটের ব্যথায় কাতর এক মহিলাকে আজ সকাল থেকে ঘন ঘন বমি হয়ে মরে যাওয়ার পথে কারা আজ ঠেলে দিল!!!
  • ব্যাং | ১৩ জুন ২০১২ ০৮:৫২13823
  • তবে ঐ ছানার অত্যাচার শুরু হয়েছিল আমি আপেলসেদ্ধ নিয়ে আরোবেশি অশান্তি করার পরে। আপেলসেদ্ধ নয় তো ছানা খা।
  • Lama | ১৩ জুন ২০১২ ০৮:৫১13822
  • তার আগের দিনই হয়তো কোনো ভক্ত ওনাকে একটিন আমূলস্প্রে আর এক কিলো চিনি ভেট দিয়েছিল।
  • aka | ১৩ জুন ২০১২ ০৮:৫০13820
  • ত্রৈলঙ্গস্বামী যেদিন পশ্চাদদেশের প্রভাতী ফসল দিয়ে আহার সারতেন তার পরের দিন ওনার প্রভাতী ফসল মনে হয় সবুজ আপেল সেদ্ধর মতন হত। একটা ব্যপার লক্ষ্যণীয় যে সবুজ হলেও উহাও সান্দ্র।
  • aranya | ১৩ জুন ২০১২ ০৮:৫০13821
  • মমতাকে নিয়ে বেশ কটা টই আছে তো। ব্রাত্য-ই বা বাদ থাকে কেন। ওতে গুরুর কিছু সমস্যা হবে না।
  • aranya | ১৩ জুন ২০১২ ০৮:৪৮13819
  • দূর, ত্রৈলঙ্গস্বামী মোটেই ঐ দিয়ে রেগুলার নাস্তা করতেন না। ঠিক মনে নেই গপ্পোটা, একজন সাহেবকে বোধহয় বলেছিলেন তুমি আমার খাবার খাও, তাহলে আমিও তোমার খাবার খাব, বলে পশ্চাদ্দেশ থেকে কিঞ্চিত বিষ্ঠা নিয়ে মুখে দিয়েছিলেন - এইরকম কিছু।
    ভারতের সাধকের কোন একটা খণ্ডে আছে।
  • kc | ১৩ জুন ২০১২ ০৮:৪৫13818
  • সবুজ আপেল সেদ্ধ করে সর্ষের তেল আর লুন দিয়ে খেতে তো বেশ ভালই লাগে।
  • ব্যাং | ১৩ জুন ২০১২ ০৮:৪২13817
  • ওঃ ঐ চিনি ছড়ানো ছানার অত্যাচার যে আমাকে কতদিন সইতে হয়েছে! শেষের দিকে মা কোলকাতার বাড়িতে আর আমাকে ছানা খাওয়ানোর রিস্ক নিত না। মামারবাড়ি গেলে উঠোন পেরিয়ে নালার ধারে বসিয়ে খাওয়াত, জানতই যে মুখে ছনা দিলেই আমি বমি করব। তাই সেই বমি পরিষ্কারের কষ্টটুকু বাঁচানোর জন্য নালার ধারে বসিয়েই খাওয়াত। তবু খাওয়ানো চাই!! কে যে বলে শৈশবের স্মৃতি মধুর!
  • প্পন | ১৩ জুন ২০১২ ০৮:৩৯13816
  • তাও তো সেই সান্দ্রদশা আপেল না পাকা পেঁপে সেই নিয়ে টেকনিকাল কূটকচা৯ বাকি আছে। ;-)
  • প্পন | ১৩ জুন ২০১২ ০৮:৩৮13815
  • ইসে, আপেলসেদ্ধ মনে হয় ঘরে তৈরি চিনি দেওয়া ছানার সন্দেশের থেকে বেশি ভয়ংকর নয়। হতেই পারে না।

    অবশ্য এই উৎপাত ছোটবেলায় বেশিদিন সইতে হয়নি। আমার বিদ্রোহ আর এক সহৃদয় ডাক্তারদাদুর সহমর্মিতা সেই ছানাকে বাড়িছাড়া করেছিল।
  • bb | ১৩ জুন ২০১২ ০৮:৩৭13814
  • পড়ে ভাল লাগল- মমতাকে অভিনন্দন এই সাহসটা দেখানর জন্য- দলমত নির্বিশেষে এই গুন্ডামী বন্ধ হওয়া উচিত।
  • ব্যাং | ১৩ জুন ২০১২ ০৮:৩৫13813
  • আকা, তোর মনে এই ছিল!! এইভাবে তাড়াবি আমাকে?????
  • aka | ১৩ জুন ২০১২ ০৮:৩১13812
  • লামার কাছে টেকনিকাল প্রশ্ন ছিলাম, গুরু বন্ধ হবার আগে করে ফেলি। ত্রৈলঙ্গস্বামীর কি বরাবরই অমন সান্দ্রদশা মানে আপেল সেদ্ধ?
  • ব্যাং | ১৩ জুন ২০১২ ০৮:২৭13811
  • তবে লামার ৬ঃ৫৯এর পোস্ট দেখার পরে মনে হচ্ছে গুরু বন্ধ হলেই ভালো হবে।
  • ব্যাং | ১৩ জুন ২০১২ ০৮:২৬13810
  • ব্রাত্য বসুকে নিয়ে খোলা টইটা দেখে থেকে আমি ভয়ে কেঁপে মরছি এই গুরু বন্ধ হল বলে!
    ভগবান, এইটুকু আড্ডাটুকুও কেড়ে নিও না!! অবিশ্বাসীর এইটুকু প্রার্থনা শুনো, প্লিজ।
  • প্পন | ১৩ জুন ২০১২ ০৮:১৮13809
  • মোচাবাটাটা মানব সভ্যতার ইতিহাসে স্যার অভ্যুদয়ের অবদান।
  • aka | ১৩ জুন ২০১২ ০৭:২২13808
  • লামা তো আপেল নিয়ে হার্ডকোর পুরো। ঃ)
  • Lama | ১৩ জুন ২০১২ ০৬:৫৯13807
  • ত্রৈলঙ্গস্বামী তাঁর পশ্চাদ্দেশের প্রভাতী ফসল দিয়ে নাস্তা করতেন শুনেছি। উনিও হয়তো আমূলস্প্রে আর চিনি ছড়িয়েই...
  • aka | ১৩ জুন ২০১২ ০৬:৫৪13806
  • আপেল সেদ্ধ আমুল স্প্রে, সাথে চিনিও ছড়িয়ে নেওয়া যায়। আমুল স্প্রে একটু বেশি দিলে আরও ভালো হয়। এটা লামা কোনদিন খেয়ে দেখে বলুক।
  • Lama | ১৩ জুন ২০১২ ০৬:৫২13805
  • কেউ একটু আগে আপেলসেদ্ধর প্রশংসা করল কি? জানিয়ে রাখি, আপেলসেদ্ধর বন্ধু আমার শত্রু!!!

    আর আলুসেদ্ধর বন্ধু আমার বন্ধু
  • aka | ১৩ জুন ২০১২ ০৬:১৮13804
  • আপনাদের এমন জটিল কুটিল মন যে কি বলব। সামান্য রেসিপির টইয়ের নাম সর্ষেবাটা, মোচাকাটা তাও আবার কোন কোনোটার বানাম ভুল, মোচাকাটা না হয়ে মোচাবাটা। এই যে শিশু কিন্তু শিশু নয় এমন ছেলেমেয়েদের জন্য একটা টই ছিল তার নাম কিছুতেই খুঁজে পেলাম না। ঐ খামোকা সাহিত্য করার ঝোঁক। সার্চেবিলিটি ঝুলে লাট।
  • pipi | ১৩ জুন ২০১২ ০৩:৫৮13803
  • হুচে!!! এইটা কি হচ্ছে?? আপেল তো আমারও ওয়াক লাগে!! কলাও।
    আর ইয়ে, আমি এই সবে একবাটি লাল দই ফিনিশ করে উঠলামঃ-) (রেসিপি কৃতগ্ঞতা - মামী)।

    আর, আমার খুব সুয়োরাণী হবার শখ। মানে, শখ ছিল আর কি। কেমন সাত মহলা প্রাসাদে থাকতাম, হীরেমণকে ফলটা, ছোলাটা খাওয়াতাম, সোনার খাটে গা, রূপোর খাটে পা (মোদ্দা কথা একটা ঢাউস খাট যাতে গড়াগড়ি খাওয়া যায়), পার্সোন্যাল খিদমতগার, চাকর-বাকর, দাস-দাসীর কল্যাণে অখণ্ড অবসর, দুপুরবেলা ভোঁসভুঁসিয়ে ভাতঘুমটি দিয়ে চন্দন জলে চানটি সেরে ফ্রেশ হয়ে সাজুগুজু করে একতাল চাবি বাঁধা ডুরে শাড়ির আঁচলটি ঝপাৎ করে পিঠে ফেলে, চুড়ি কাঁকন রিনঠিনিয়ে বিকেলবেলা জুড়িগাড়ি চেপে (নিশ্চয়ই ওটা ফেরারী হত) হাওয়া খেতে বেরোতাম। দুনিয়ার কাঁচের পুতুল, আলুর পুতুল, কড়ি এনে ঘর বোঝাই করতাম। উফ মাগো! এমন কেন সত্যি হল না ঃ-((
  • রাঃ তাঃ | ১৩ জুন ২০১২ ০৩:২৩13802
  • হ্যাঁ হ্যাঁ খেতেই পারেন :)

    আমার সবচেয়ে attractive লাগতো সিগারেট প্যাকেটের রাংতা। বাবার প্যাকেট থেকে ঝাড়তাম প্যাকেট শেষ না হতেই।
  • xi | ১৩ জুন ২০১২ ০৩:১৫13801
  • এ রাংতা কি খাওয়ার রাংতা? সেই যে রম্বস-বরফিতে দেয়! কিছু কিছু সন্দেশেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত