এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৫৮13920
  • পাক, পাক করছে কোথায়? বলছে না বিকট গন্ধযুক্ত চটকানো ছানা?
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৫৭13919
  • ভ্যাট, সবচেয়ে বাজে ছিল শীত কমতে না কমতেই ছোট গ্লাসে করে চিরতার জল। মা গো। হলোকস্টকে লজ্জা দেবে সেইসব অত্যাচারের কাহিনি।
  • Toon Army | ১৩ জুন ২০১২ ১৬:৫৬13918
  • ছানাটা একটু মিহি করে বেটে নিয়ে গুঁড়ো চিনিতে পাক করলে বেশ ভালো খেতে সন্দেশই তো হয়!
  • Blank | ১৩ জুন ২০১২ ১৬:৫৫13917
  • যাক আপেল সেদ্ধ কখনো খেতে হয় নি। ছানা ব্যাপারটা মাঝে মাঝে খেতে হত বটে কিন্তু কোনোবারেই বেশিদিন টানেনি।
    আর শিত কালে বীট গাজর সেদ্ধ নামে অদ্ভুত বাজে জিনিস ছিল
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৫২13915
  • আর এই মহার্ঘ বলেই মায়েরা বাচ্চাদের পিঠের ছাল তুলে সেইসব জিনিস গেলাতেন। আর বলতেন লোকে এসব খেতে পায় না, শুধু তোর জন্য আসে, টের তো পাও না।

    এইসব গঞ্জনা শুনে ডিডিদা আমরাও বড় হয়েছি।
  • Toon Army | ১৩ জুন ২০১২ ১৬:৫২13916
  • একটু আগে এয়ারপোর্ট থেকে নেমেই দৌড়তে দৌড়তে মাঃসঃ, রাত্তির সাড়ে নটা অবধি মিটিন, ফের কাল সকাল আট্টা থেকে দুপুর অবধি। তাপ্পর এয়ারপোর্টে ঘন্টা চারেক বসে থেকে দুপুর রাত্তিরে বাড়ি। আজ আর কাল কাদের কাদের খেলা আছে?
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৫০13914
  • এখনই বা কম ক্ষী। চাট্টে আপেল, জাপান না নিউজিল্যান্ডের (তার বাইরে দোকানে রাখে না), দাম পড়ল অষ্টাশি টাকা।
  • ডিডি | ১৩ জুন ২০১২ ১৬:৪৮13913
  • আপেল অত্যন্ত বেশীরকমের মহার্ঘ্য ছিলো আমাদের ছেলেবেলায়। ১০৫ ডিগ্রী জ্বর হলে তবেই আপেল পাওয়া যেতো।

    পুরো একটা আপেল একাই খেয়েছে এরকম লোক আমাদের ছেলে বেলায় দুর্লভ ছিলো। আমার মেসো বার্মায় ডাক্তার ছিলো, কাঁচা ট্যাকা, তাই আমার মাসতুতো ভাই না কি একাই একটা আস্তো চকোলেট খেয়েছিলো।

    বাড়ীতে চার পাঁচটা বাচ্চা থাকা স্বত্ত্বেও কোকাকোল্র একটা ২৫০ এম এল বোতোল ভাগ করে খেতো না এরকম পরিবারের রুদ্ধশ্বাস গুজব কখনো কখনো কানে আসতো এ ও ঠিক।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৪৫13912
  • আমাদের বাড়িতে এই ছানাপর্ব গুনে গুনে ঠিক তিন দিন চলেছিল। তৃতীয়দিন আমি জলস্পর্শ করব না বলে গোঁ ধরি। অতঃপর মা ব্যকুলচিত্তে সেই ডাক্তারদাদুকে আমার নামে অভিযোগ জানান। উনি ফুৎকারে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন বাচ্চারা ওরকম করবেই, ছানাকে অন্য ফর্মে খাওয়ান, যেমন ছানার ডালনা।

    তারপর তেড়েফুড়ে কদিন খুব ছানার ডালনা হল। বলতে নেই, চেটেপুটেই খেয়েছিলাম। তারপরে যা হয়, কালের নিয়মে সেই উৎসাহও একদিন থিতিয়ে গেল।
  • phutki | ১৩ জুন ২০১২ ১৬:৪১13911
  • আমার মা বেশ ভাল লোক সেটা এই ছানা চিনি দিয়ে বোঝা যায়। খেতে কষ্ট হত বলে একদম জোর করে ছানা খাওয়াতো না মা। আজও আমি ছানা খাই না। খেতে পারি না আসলে। তবে সন্দেশ ইত্যাদি দায়িত্বসহকারে খাইয়া থাকি।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৪০13910
  • এইবার বলবে সবেদা আর পাকা কাঁটালও খাওয়াও। আর ঘরে তৈরি প্রেটজেল, তাও খাওয়াও।
  • kc | ১৩ জুন ২০১২ ১৬:৩৯13909
  • পেঁপের আঠাও খাইয়ে থাকি।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৩৮13908
  • মাগুর/সিঙি মাছের ঝোল নিয়ে পবলেম নাই। আমি ছোঅটবেলায় দিব্যি খেতাম। আমার মেয়েও খেয়ে নেয়। তবে রোজ খাওয়ালে কখন ক্ষী ঘটে যাবে ক্ষিচ্ছু বলা যায় না।

    আপেলসেদ্দটা কোন কারণে আমাদের বাড়িতে হত না। ঈশ্বর, তুমি দয়াময়।
  • kc | ১৩ জুন ২০১২ ১৬:৩৬13907
  • চিনি ছড়ানো ছানা চটাকানো আর মাগুর মাছের ঝোল এসব ক্ষুবই ভাল জিনিস। আমিতো বাড়ির লোকজনের উপর জোর করে এসব খাইয়ে, মাঝে মাঝেই অত্যাচার করে থাকি।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৩৪13906
  • * ভাবছি
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:৩৩13905
  • হলোকস্টের স্মৃতি জাগরূক রাখতে যেমন মিউজিয়ম হয়, তেমনি ভাবছে মেয়েকে একবার ওই ঘরে তৈরি ছানা সন্দেশ জাস্ট একবার খাওয়াবো। বংশপরম্পরায় ওই আতংকের স্মৃতি প্রবাহিত হবে ভাবতেই কেমন সুখ লাগছে।
  • নেতাই | ১৩ জুন ২০১২ ১৬:২৯13904
  • আমি ভুল করেছি
    আমি DF বের করেছিলাম
  • pipi | ১৩ জুন ২০১২ ১৬:২৮13903
  • উফ! আপেলসেদ্ধ, চিনি ছড়ানো ছানা চটাকানো আর মাগুর মাছের ঝোল!!! সারা ছোটবেলা কন্টকিত ঐ দিয়ে। কবে নাকি একবার রক্ত ডায়েরিয়া হয়েছিল, তারপর থেকে সমগ্র ছোটবেলা ঐ নিদান। কোন ডাক্তার এমন নিদান হেঁকেছিলেন জানা নেই তবে আমার মা প্রবল আগ্রহে ও সোৎসাহে ফলো করে গেছেন, ফি বার হড়হড়িয়ে বমি করব জেনেও কিছু মাত্র বিরাম দেন নি। বমি হলে দুগুণ আগ্রহে ডবল ছানা-আপেল সেদ্ধ আমার মুখে গুঁজেছেন! মাতৃস্নেহ আর কাকে বলে....
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:২০13901
  • নেতাই, আমার তো 12.8 এলো। দশমিকের এক ঘরের পরে সব শূন্য।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:২০13902
  • (আরেকটু যদি ব্যাখ্যা লাগে)

    ADE আর CDF এই ত্রিভুজদ্বয়ের মধ্যে, কোণ ADE কমন।

    কোণ AED = কোণ CFD = ৯০ ডিগ্রি

    সুতরাং, কোণ DAE = কোণ DCF

    এইবার ত্রিকোণমিতির ফান্ডা লাগিয়ে এই সিদ্ধান্তে আসা যায় যে AD/AE = DC/CF
  • নেতাই | ১৩ জুন ২০১২ ১৬:১৬13900
  • sqrt(16^2-10^2)
    =12.489996????
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:১৫13899
  • ফান্ডাটা এইরকমঃ

    AD/AE = DC/CF

    এইবার AD বাদে সবার ভ্যালু জানা আছে।
  • pinaki | ১৩ জুন ২০১২ ১৬:১৩13898
  • আখেন ঘুরে স্টকহোম ফিরে এলাম। স্টকহোম থেকে ভ্যাস্তেরস। অদ্ভুত জায়গা বটে এই সুইডেন। রাত্তির ১২ টার সময় যখন বাসে করে ফিরছি পশ্চিম আকাশে তখনো লালচে আলো। মানে তখনো সন্ধ্যে। রাত হয়নি পুরোপুরি।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:১১13897
  • উত্তর কত? ৬৪/৫?
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৬:০৯13895
  • কিকি, হয়ে গেছে। লিখছি।
  • kiki | ১৩ জুন ২০১২ ১৬:০৯13896
  • পারলে কষে রাখিস। এক ফাঁকে এসে দেখে যাবো।
  • kiki | ১৩ জুন ২০১২ ১৬:০৮13894
  • ওরে এই দমরা হিট দিয়ে একাকার করে দিলো, ক্ষিসব বললো প্রত্যেকের আয় করা উচিত। নিজেকে কেমন দুচ্ছাই মনে হচ্ছিলো, তো টিউশন শুরু করে ক্ষি ল্যাজে গোবরে। এইট অব্ধি ঝাম নেই, কিন্তু নাইনে আজ থমকে গেলুম।পুরো ধরনী দ্বিধা হও কেস। ক্ষে জান্তো আবার পড়াশুনা করতে হবে।মাগো!
  • kiki | ১৩ জুন ২০১২ ১৬:০৫13893
  • মানে হয় না যাদের তাদের ই সাধারনতঃ বলে, কিন্তু আমার কেন মনে হচ্ছে আয়তক্ষেত্র কেও সামন্তরিক বলা যেত বোধায়। ক্ষেন মনে হচ্ছে তাও জানিনা। ঃ(
  • kiki | ১৩ জুন ২০১২ ১৬:০৪13892
  • হ্যাঁরে! যার উল্টো হাত গুলো সমন্তরাল কিন্তু চাট্টে কোন সমকোন নাও হতে পারে।
  • Blank | ১৩ জুন ২০১২ ১৫:৫৯13891
  • প্যারালাল্গ্রাম মানে কি সামান্তরিক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত