এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ জুন ২০১২ ১৮:২৫13978
  • আচ্ছা বুনান, সিকিমে গিয়ে একটা অদ্ভুত মতো বাঁশের চোঙা করে মদ খেতে দিয়েছিল। সেটাও নাম কী? ব্যাপক বাজে গন্ধ।
  • phutki | ১৩ জুন ২০১২ ১৮:২৫13979
  • পলতা পাতার বড়া, শিউলি পাতার বড়া দুটৈ বেশ খেতে। তেতো খেতে আমার ও এমনি তে সমস্যা নেই। কিন্তু আগেও বলেছি, আবারও বলছি.... কালমেঘ বীভৎস বস্তু। ইহজীবনে আমি আর খেতে চাই না।
  • একক | ১৩ জুন ২০১২ ১৮:২৫13980
  • পলতা পাতার বড়া হেব্বি খেতে . একটু চালের গুঁড়ো দেবেন . মুচমুচে হবে. খাবার সোডা দেবেন না. সোয়াদ বিগ্রে যাবে.
  • কোয়ার্ক | ১৩ জুন ২০১২ ১৮:২৪13976
  • এর মধ্যে নিম-বেগুন আর ঘি দিয়ে উচ্ছে/করলা ভাজা আমার বেশ লাগে
  • kc | ১৩ জুন ২০১২ ১৮:২৪13977
  • পলতা পাতার বড়া বেশ ভাল খেতে। ব্ল্যাঙ্কো বাড়ি ফেরবার সময় গড়িয়া মোড় থেকে তিন চার আঁটি কিনে নিয়ে যাও। হুস্কিলের সঙ্গেও বেশ লাগে।
  • Blank | ১৩ জুন ২০১২ ১৮:২৩13975
  • আর চাউমিনে বাঁশ দিলে বেশ লাগে খেতে।
  • Blank | ১৩ জুন ২০১২ ১৮:২১13974
  • পলতা পাতার বড়া কখনো খাইনি। খালি পথের পাঁচালি তে পড়েছিলম
  • একক | ১৩ জুন ২০১২ ১৮:১৪13973
  • সকালে উঠে কালমেঘের রস, দুপুরে নিম-বেগুন দিয়ে শুরু তারপর মুসুর ডালের সংগে পলতা পাতার বড়া, রাত্তিরে আবার ঘী -এ ভাজা করলা মুচমুচে দিয়ে একটু শুধু ভাট মেখে খেয়ে তারপর তেতর ডাল এই সব মধুর তিক্ততা না থাকলে খাওয়া কী ! :ক্ষ :ক্ষ
  • | ১৩ জুন ২০১২ ১৮:০৭13972
  • ও আচ্ছা। আমরা বামুন নয় তাই হত।
  • অবাস্তব | ১৩ জুন ২০১২ ১৮:০৬13970
  • পূতিকা ব্রহ্মঘাতিকা
  • একক | ১৩ জুন ২০১২ ১৮:০৬13971
  • কুলীন বামুন ? মানে যারা ফ্রী তে পেলে মুরগি ও রামপাখি ? :প
  • অবাস্তব | ১৩ জুন ২০১২ ১৮:০৫13969
  • বাঁশের কোড় চিনি দিয়েই খাওয়া যায়।
  • একক | ১৩ জুন ২০১২ ১৮:০৪13968
  • বাঁশের কোড় দিয়ে শুওরের তরকারী যে খায়নি সে আর কী বলবো ....থাক
  • ঊমেশ | ১৩ জুন ২০১২ ১৮:০৩13966
  • কেউ খেজুর পাতার গোড়ার নরম অংশটা খেয়েছো, দারুন খেতে।
  • কোয়ার্ক | ১৩ জুন ২০১২ ১৮:০৩13967
  • আর্ধুর! কচু, ঘেঁচু, ঘ্যাঁটকোল, লইট্যা - খানাখন্দের ওপরেই উঠতে পাল্লো না, তার আবার খাবার!
  • kc | ১৩ জুন ২০১২ ১৮:০২13965
  • পাটপাতা, কুলীন বামুনেদের বাড়িতে হতনা।
  • | ১৩ জুন ২০১২ ১৮:০১13963
  • আমাদের তো বড়া হত। তার মধ্যে বিছিন্নতাবাদী র মতো পলতা গুলো মাথা চাড়া দিয়ে থাকতো।
  • ঊমেশ | ১৩ জুন ২০১২ ১৮:০১13964
  • ঘটি দের এই এক সমস্যা, নিজেরা খেতে জানে না আর বাঙাল দের খাওয়াতে দোষ ধরে।
    আকা, তুমি ঠিক বলেছো আমরা বাঁশও খাই।
    বাঁশ গাছের ফুল, মাথার কঁচি ডগা যে খাইনি, তাতে কি বোঝাবো।
  • কোয়ার্ক | ১৩ জুন ২০১২ ১৭:৫৯13961
  • একদম! গুঁড়ি কচু দিয়ে পলতা পাতা, ভালোই তো খেতে।
  • | ১৩ জুন ২০১২ ১৭:৫৯13962
  • আকা, পাট শাক ঘটি রাও খায় ঃ))
  • | ১৩ জুন ২০১২ ১৭:৫৮13959
  • আর পলতা? সে কী পটল গাছের পাতা? বীভৎস খেতে।
  • কোয়ার্ক | ১৩ জুন ২০১২ ১৭:৫৮13960
  • ব্রাহ্মী - অ্যায়, এতক্ষণে বাছাধন বাগে এয়েচে!
  • অবাস্তব | ১৩ জুন ২০১২ ১৭:৫৬13956
  • অবশ্যই আলাদা, কিন্তু সম্বলপুরের লোকেরা কাকে কি নামে ডাকে তা জানা দরকার।
  • কোয়ার্ক | ১৩ জুন ২০১২ ১৭:৫৬13957
  • বাসক পাতা তো আমার রেগুলার ছিল, ছোটবেলায় সর্দিকাশি নিত্যসঙ্গী ছিল কিনা। একটু মধু দিয়ে গেলানো হ'ত। এক গ্লাস জল হাতে ধ'রে থাকতুম, ঢোঁক ক'রে গিলেয় ঢক ঢক ক'রে জল।
  • de | ১৩ জুন ২০১২ ১৭:৫৬13958
  • মটর ডাল ভিজিয়ে থানকুনি আর ব্রাহ্মী শাকের বড়া আর ঘিয়ে ভাজা ব্রাহ্মী পাতা এই দুটোই ভালো খেতে লাগতো। এখনো আমাদের কলকাতার বাড়ীর কিচেন গার্ডেনে এই সমস্ত তেতো হার্বস হয়।
  • aka | ১৩ জুন ২০১২ ১৭:৫৫13954
  • হ্যাঁ সত্যি! শেষে পাটপাতাও। কবে শুনব বাঙালরা বাঁশও খায়। (নো অফেন্স, ভাটে আজ সকালে প্রথম পোস্ট)।
  • | ১৩ জুন ২০১২ ১৭:৫৫13955
  • পাট শাক আমরাও খেয়েছি।তবে বড়া টা ঠিক মনে নেই।
  • de | ১৩ জুন ২০১২ ১৭:৫৩13953
  • পাট পাতা স্বর্গীয় খাবার, বড়া আর লড়া(বাঙাল টার্ম, ভাজাকে ঠাকুমা ঐটাই বলতো) এছাড়া পাটপাতা দিয়ে মুগডালও খুব ভালো হয়।

    তেতোর কথায় মনে পড়লো, কেউ বাসক পাতা খেয়েছে? আমার খুব তেতো লাগতো। চিরতা তো কালমেঘ গাছের শুকনো কান্ড, তাই না?

    তেতো খাবার ব্যাপারে আমি খুব লক্ষ্মী ছিলাম, আমার মেয়েও তাই। তবে ঐ আপেলসিদ্ধ তাকেও খাওয়ানো যায় না।
  • কোয়ার্ক | ১৩ জুন ২০১২ ১৭:৫২13952
  • ধ্যাৎ! ব্রাম্ভী (জিনিসটা এরম দেখতে হচ্ছে কেন কে জানে?) আর তআনকুনি এক্কেবারে আলাদা দেখতে।
  • ঊমেশ | ১৩ জুন ২০১২ ১৭:৫১13951
  • গ্যাঁদাল পাতাটা মনে পড়ছে না কিন্তু থানকুনি মোটেই তেতো নয়।
    থানকুনি পাতা বাটা দিয়ে ভাত খেতাম।
    আর পাটপাতা'র বড়া বেশ উপাদেয় বস্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত