এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • !! | 134.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৯658652
  • দেখুন এখানে একটা অদ্ভুত ব্যাপার হল পাই মাঝে মাঝে এরকম কথা বলেন যে অমুকে অমুক বলেছেন গুরু সম্পর্কে। ফেবু গুরুতে কে বলেছে জানা নেই, কিন্তু গুরুতে কেঊ ঈশানের বাবা বা পাই সম্বন্ধে কোন বাজে কোন ইঙ্গিত বা অভিযোগ করেছে বলে জানা নেই। সুতরাং সেগুলির কথা এখানে না আনাই ভালো।
  • dc | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১২658653
  • "ভাবুন তো, গুচ খুলছেন কিন্তু নকু/মাকু/এনার্কো ইঃ এরা কেউ নেই? সেদিন কি ভয়ংকর।"

    দারুন লিখেছেন ডিডিদা। আজ রাতের রামের বোতল এই লাইনটার উদ্দেশ্যে রইল।
  • !! | 134.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৮658654
  • এবং হ্যাঁ এই কথাগুলির বিরুদ্ধে পুলিশি অভিযোগ জানান সঠিক পদক্ষেপ।
  • Abhyu | 85.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৬658655
  • সৈকতদার বাবা যখন মারা যান, ঠিক সেই সময় করে এক ভদ্রলোক (যিনি অন্যত্র শুঃবাঃ লিখেছিলেন, সেটা গুরুতে কপি পেস্টেড হয়েছিল) নাম না করে সৈকতদার বাবা সম্পর্কে খারাপ কথা বলেছিলেন, এই গুরুতেই। আমিও তখন বুঝতে পারি নি, পরে বক্তব্যের নীচতা বুঝে ও তার টাইমিংটা দেখে খুব খারাপ লেগেছিল।
  • pi | 192.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩৯658656
  • সাইট এবং গুরুচণ্ডালির প্রকাশনার জন্য কথাগুলো শুনে যেতে হবে কিন্তু সাইটে সেগুলো বলা ভালোনা। ভালো।
    ও হ্যাঁ, যারা বলেছে তারা নিজেদের সিপিএম সমর্থক বলে দাবি করে। তবে সিপিএম র ই কিছু সমর্থক তার প্রতিবাদও করেছেন।

    কিন্তু সাইটে যে বলা হল, 'কিন্তু কেউ কেউ লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল বলে বাজারে খবর আছে।' সেই খবরের সোর্স দেওয়া হবেনা ? ফেবুগুরুতে তো অন্ততঃ একটা ভাল ব্যাপার আছে। কোন সোর্স ছাড়া খবর দেওয়া হলে লোকজনই সেটা নিয়ে আপত্তি তোলেন, তাই একটা অলিখিত নিয়ম হয়ে গেছে, চাইলে খবরের সোর্স দেওয়া হয়। দিতে না পারলে লোকজন সেই পোস্ট উইথড্র করেন।
    '
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০২658657
  • "মস্তিষ্ক এতটাই প্রক্ষালিত কিকরে হয়, স্রেফ বুদ্ধের লেজুড়বৃত্তি করে? এত তো করলেন, লাভ কিছু হল কি? ঃ-)"
    ১) কেউ বুদ্ধের লেজুড়বৃত্তি করে সেটা কি করে জানা গেল?
    ২) বুদ্ধের লেজুড়বৃত্তি করলে মস্তিষ্ক প্রক্ষালিত হয় সেটাই বা কি করে জানা গেল?
    ৩) এসব করে "লাভ" হয়ে থাকে, হতে পারে বা হয়েছে সেসবই বা কি করে জানা গেল?
    এসব সোর্স বা প্রমাণ ছাড়াই বলা চলে?
  • প্রক্ষালিত লেজুড়বৃত্তি | 207.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২২658658
  • 'প্রক্ষালিত' 'লেজুড়বৃত্তি' দুটি শব্দই পিটি প্রথমে ব্যবহার করেছেন। টাইমস্ট্যাম্প সাক্ষী আছে।

    Name: PT

    IP Address : 213.110.243.23 (*) Date:21 Feb 2015 -- 08:41 AM

    তাহলে এক ধাপ নড়া গেল। আইনটি কলোনিয়াল নহে। ইহার ঝাড়াই-মাড়াই প্রয়োজন। ঠিক হ্যায়।
    কিন্তু যতক্ষণ না পরিমার্জন হচ্ছে ততক্ষণ তো প্রয়োজনে সেই আইনেরই ব্যবহার হবে?

    আমার স্ট্যান্ড তো বহুবার জানিয়েছি - নন্দীগ্রামের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে দেওয়া হোক। তারপরে ক্রোধান্বিত হওয়া যাবে।

    কিন্তু মস্তিষ্ক কি এতটাই প্রক্ষালিত হয়েছিল যে কার (বা কাদের) মস্তিষ্ক প্রক্ষালিত হয়েছিল আর দিদি বলিতে কি বুঝায় সেসব আর কিছুই বুঝতে পারা যাচ্ছে না?

    Name: Ishan

    IP Address : 214.54.36.245 (*) Date:21 Feb 2015 -- 08:43 AM

    প্রশ্ন পড়ে উত্তর দিন। বার দুই তিন করা হয়েছে। ওটা তক্কের বেসিক।

    Name: Ishan

    IP Address : 202.43.65.245 (*) Date:21 Feb 2015 -- 08:45 AM

    জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার নাম কি, উনি তিনবার শুনে উত্তর দিচ্ছেন আমি তো উত্তরবঙ্গে। মস্তিষ্ক এতটাই প্রক্ষালিত কিকরে হয়, স্রেফ বুদ্ধের লেজুড়বৃত্তি করে? এত তো করলেন, লাভ কিছু হল কি? :-)
    -------------

    Name: PT

    IP Address : 213.110.243.23 (*) Date:21 Feb 2015 -- 08:51 AM

    লাভের কথাটা মনে ছিল না আমার।
    কিন্তু কেউ কেউ লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল বলে বাজারে খবর আছে।

    আমি কোন কালে তিনোর নির্বাচনকে বেআইনি বলিনি। বরাবর দলটাকে লুম্পেন আর ময়ূরপুচ্ছধারী কাকের বলেছি। সেটা এখন অনেকাংশেই সত্যি বলে প্রমাণিত হয়েছে।

    Name: Ishan

    IP Address : 202.43.65.245 (*) Date:21 Feb 2015 -- 08:53 AM

    বাজারে অনেক খবরই আছে। অনেক লোক বুদ্ধের লেজুড়বৃত্তি করে নানাবিধ সুবিধা নিয়েছে, সেও শোনা যায়।

    Name: PT

    IP Address : 213.110.243.23 (*) Date:21 Feb 2015 -- 08:55 AM

    নোংরা কাপড় যখন জনসমক্ষে ঝাড়াই হচ্ছে তাহলে কে কে "বুদ্ধের লেজুড়বৃত্তি করে নানাবিধ সুবিধা " নিয়েছে তার দুএকটা অজানা ঘটনা এখানে পেশ করা হোক।

    Name: Ishan

    IP Address : 214.54.36.245 (*) Date:21 Feb 2015 -- 08:57 AM

    "লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল" -- এটা কে করেছিল আগে প্রমাণসহ জানানো হোক।
  • cm | 116.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪২658659
  • বলেনকি গুচতে এদ্দিন কেউ লেজুড়বৃত্তি শব্দটি ব্যবহার করেননি! থাক আর পুরোনো টই খুঁড়ে তুলে লাভ নেই।
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০২658660
  • @প্রক্ষালিত লেজুড়বৃত্তি

    এটা "কে প্রথম কাছে এসেছি" জাতীয় ব্যাপার নয়। কেউ যদি মনে করে যে কোন শব্দ "খারাপ" তাহলে সে সেটা কখনই ব্যবহার করবে না। অমুকে লিখেছে বলে আমিও লিখলাম তত্ব প্রয়োগ করলে শোধ-বোধ হয়ে গেল। তাই নিয়ে আর পরে "তুই বেড়াল না মুই বেড়াল" জাতীয় কান্নাকাটি করে লাভ নেই।

    আমাকে দিনের পর দিন কাঁচা খিস্তি করা হয়েছে, আজও হয়েছে। আমি মনে করি ওগুলো খারাপ শব্দ। তাই আমাকে উদ্দেশ্য করে ওগুলো হাজার বার ব্যবহৃত হলেও আমি কারো উদ্দেশ্যে ঐ জাতীয় শব্দপ্রয়োগ করব না।

    এটা শুধু আপনার উদ্দেশ্যেই লেখা।
  • PT | 213.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১১658662
  • **কারো উদ্দেশ্যে = শব্দপ্রয়োগকারীর উদ্দেশ্যে
  • Ishan | 183.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৩658663
  • আবার "গোয়েবলসীয় দ্বিচারিতা"। উনি আন পার্লামেন্টারি শব্দকে খারাপ মনে করেন, কিন্তু নিজে হরবখত ব্যবহার করেন।

    পিঠ বাঁচানোর এসব ট্যাকটিক্স কদ্দিন চলবে আর?
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৫658664
  • গুড। এইটা একটা পয়েন বোঝা গেল। লেজুড়বৃত্তি খারাপ শব্দ নয়। কিন্তু "বুদ্ধের লেজুড়বৃত্তি" বললেই সেটা কাঁচাখিস্তি হয়ে যায়।
  • :) | 127.*.*.* | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৮658665
  • সিকি সফিস্টিকেশন ভুলিয়াছে। বিনম্রতার কেশরাজি ভুলিয়াছে। তার মুখে এখন শুধুই, এমনকি মোজা ও নয়, শুধুই চাঁছাছোলা প্রাকৃত ভাষা, ওনলি বাল। এ আর নেওয়া সম্ভব নয়।
  • সিকি | ২১ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৯658666
  • বলতামই। সুযোগের অপেক্ষায় ছিলাম। সফিস্টিকেশনের ভাই হয়েছে। :)
  • Abhyu | 85.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৫658667
  • এই টইতে যায় না বোধহয়, তবু
    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/%E0%A6%B6%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%97%E0%A6%9C-%E0%A6%9A-%E0%A6%9B-1.117065

    একটা শব্দ খুব ভাল: ট্যাগটিভিস্ট— ট্যাগ করে বা হ্যাশট্যাগ (#) দিয়ে যারা অ্যাক্টিভিজমের দায় চোকায়। অবশ্য, ইংরিজিতেও এখন ‘slacktivist’ বা ‘clicktivist’ শব্দগুলো চালু। ‘clicktivist’ তো বোঝাই যাচ্ছে, শুধু মাউসের কতগুলো ক্লিক দিয়ে যাদের সমাজ-সংস্কার শেষ, ‘slacktivism’-ও তা-ই। ‘slacker’ আর ‘activism’-এর জোড়শব্দ। slacker মানে কুঁড়ে, গা-এলানো পাবলিক। এরা ইন্টারনেট পিটিশন সই করে, সমাজ-সচেতন পোস্ট এলে সেটাকে কপি-পেস্ট করে বহু লোককে পাঠায় বা যুদ্ধের প্রতিবাদে ফেসবুকে নিজের স্টেটাসটা বদলে একটা আগুনবর্ষী বাক্য লাগায়। মোদ্দা কথা, এরা শুধু সেটুকুই করে, যাতে নিজের পিঠ চাপড়ে একটা ‘সংগ্রামী’ ইমেজে তা দেওয়া যায়, কিন্তু গায়ে একটিও ফোসকা পড়ে না। রাস্তায় নেমে আন্দোলনও করতে হয় না, পরিশ্রম বা বিপদে ঝাঁপানোর তো প্রশ্নই নেই।
  • dc | 213.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৪658668
  • আমি ওপরেরগুলোর একটাও করিনা। রোজ সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়া আর মাঝে মধ্যে ক্লায়েন্টদের থেকে টাকা পয়সা আদায় করা ছাড়া আর কিছু করিনা। আমার ক্যাটেগোরিটা হলো আল্টিমেট-স্বার্থপর-নন-অ্যাক্টিভিস্ট।
  • SC | 34.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৩658669
  • আন্না হাজারে আবার ব্যাগরা দিচ্ছে, ল্যান্ড অর্ডিন্যান্স নিয়ে।
  • - | 109.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৩658670
  • সিকি, ভাই হওয়া মানে কি? সেদিন আদবের আজ সফিস্টিকেশনের, দিনই দেখি কারও না কারও ভাই হয়। নিশ্চয়ই এর মানে আছে!
    অকপট জিজ্ঞাসা।
  • !! | 134.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৯658671
  • খসড়া তো পাঠানো হয়েছিল, না কি সেটাও সত্যি নয়। এখন সবই গুলিয়ে যাচ্চে।
  • kc | 204.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪০658674
  • "ভাই হওয়া"টা অতীব সেক্সিস্ট বাক্যবন্ধ। হিন্দি বেল্টে মা কে নিয়ে যে জঘন্য গালি দেওয়া হয়, সেটারই মোলায়েম বাংলা বাক্যবন্ধ হল এই "ভাই হয়েছে"। সিকি এই কথা ব্যবহার করছে, ভাবতেও পারছিনা।
  • সিকি | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৩658675
  • কি ঝামেলা।

    গালাগালি মাত্রেই সেক্সিস্ট। এগুলো তার মধ্যে নিরীহতম গালাগালি। সেক্সিস্ট হবার অপরাধে তা হলে তো "শালা" বা "সফিস্টিকেশনের একশো আট বার" এসব বাক্যবন্ধও ব্যবহার করা যাবে না।

    এগুলো কলেজ ক্যাম্পাসে খুব প্রচলিত স্ল্যাং, ছেলেমেয়ে নির্বিশেষে।

    তাও, খারাপ লাগলে, দুঃখিত।
  • ranjan roy | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩০658676
  • পিটি ও পোটকে,
    ভূগোলে একটা স্পেশালাইজেশন আছে "হিউম্যান জিওগ্রাফি"। ছত্তিশগড়ে অনেকেই সেটা করে টাউন প্ল্যানিং এ কাজ করেন।
    আমার বন্ধুটির নাম জাহিদ আলি।ভিলাইয়ের ছেলে। দুর্গ গভর্নমেন্ট কলেজ থেকে বিএ, রবিশংকর ইউনিভার্সিটি থেকে ভূগোলে মাস্টার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট!
    পিএসসি তে রিটন ক্লিয়ার করবার পর ইন্টারভিউতে সিলেক্ট হচ্ছিল, বিরাট ঘুষ চাওয়া হল। ওর বাবা সে খাঁই মেটাতে অপারগ।
    আমার কাছে দুঃখ করল। আমি পরামর্শ দিলাম আই আই টি খড়গপুরে এম ফিলের জন্যে আবেদন করতে।
    দু'দশক পরে দেখা। সেখান থেকে করে টাউন প্ল্যানার।
    ২০১০ এ যখন গুন্ডার আক্রমণে বিলাসপুর থেকে বিতাড়িত, তখন ও রায়পুরে ছত্তিশগড় ক সরকারের টাউন প্ল্যানিং এ জয়েন্ট ডায়রেক্টর। ওর ফোনের জোরে একটা ডকুমেন্ট একদিনে বার করলাম। সেই শেষ দেখা। আমার থেকে ৬ বছরের ছোট। মনে হয় আগামী বছর রিটায়ার করবে।
    সবগুলো তথ্য সহজেই ভেরিফাই করা যায়।
    সম্ভবতঃ ছত্তিশগড় সরকারের ওয়েবসাইটেও পাওয়া যেতে পারে।
  • ranjan roy | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৬658677
  • সিকিকে,
    না, কোন প্ররোচনাতেই এখানে "কাঁচাখিস্তি" দেওয়া কাম্য নয়। সে উদ্দিষ্ট ব্যক্তি বুদ্ধ/মমতা/নমো যেই হোন।
    তাতে ধার কমে যায়, ভারও কমে।
    হলে আমার আগাম প্রতিবাদ রইল।

    আমার একটা বিনীত প্রশ্নঃ
    এখানে আড্ডা মারতে আসা। রাজনৈতিক মতবিরোধ তারই অঙ্গ। কাউকে শোধরাতে নয়। রাজনৈতিক মত তো আরও শোধরানো যায় না।
    তাই আড্ডা মতভেদ বিতর্ক চলুক।বক্তব্য নিয়ে, ঘটনা নিয়ে।
    অমুক কেন তমুক বলল? সে ব্যাটা তাহলে তুসুক! এ'জাতীয় ব্যক্তিপরক মন্তব্য এড়িয়ে যাওয়া ভাল। আপনি তাকে প্রশ্ন না করে আপনার পাল্টা বক্তব্য রাখুন না! কে বারণ করেছে?
  • ranjan roy | 24.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০০658678
  • আর একটা কথা।
    এ'পাড়ায় কেউ কলেজে কলেজে গুন্ডামি, ধর্ষণ বা সারদার টাকা খাওয়া সমর্থন করে নি ও করে না।
    কাজেই মতবিরোধ হলেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে 'এভাবে কি সারদাকে ঠেকানো যাবে'? বা জনে জনে সার্টিফিকেট চাওয়া যে আপনি চুপ কেন? তার মানে আপনি সমর্থন করছে্ন-- গোছের বালখিল্য বক্তব্য বা ভোট না দিলে অথবা পার্টির লেভি না দিলে তার এই পাতায় সমালোচনার অধিকার নেই --গোছের বক্তব্য আলোচনাকে কোন গন্তব্যেই নিয়ে যায় না।
  • :) | 127.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৭658679
  • গন্তব্যের কিছু হয় নি তো?
  • cm | 116.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৩৫658680
  • লেভি না দিলে সমালোচনার অধিকার নেই কে বলেছে জানলে সুখী হতাম। তবে হ্যাঁ সিপিএমের চিন্তায় যারা বিনিদ্র রাত্রি যাপন করছেন ও কি করণীয় বোঝাচ্ছেন তাদের অবশ্যই বলব সদস্যপদ গ্রহণ করে লেভি দিন আপনাদের মতামত দল অধিক মনোযোগ সহকারে শুনবে। এ এক ফিল্টার এর মাধ্যমে পরামর্শদাতার আন্তরিকতার যাচাই হয়। দিল্লী বিধানসভার টই দেখুন পরম প্রেমাস্পদ আপ ও চেয়েছে।

    আর সারদা প্রসঙ্গে এই মুহুর্তে এ রাজ্যে ওটিই সবচেয়ে বড় ঘটনা। ওর থেকে নজর সরানো যাবেনা।
  • ranjan roy | 24.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৩৩658681
  • সিএম,
    ১)
    হ্যাঁ, আপনার এই বক্তব্যের থেকেই স্পষ্ট। এখানে যাঁরা আড্ডা দিতে আসছেন তাঁরা নিজের নিজের মত অনুযায়ী বক্তব্য রাখছেন। কাজেই তাদের লেভি দিতে হবে এটা কতখানি যুক্তিযুক্ত?
    সিপিএম এর "লেভি দিন আপনাদের মতামত দল অধিক মনোযোগ সহকারে শুনবে।"
    -- আপনি কি সিপিএম এর নীতি নির্ধারক? আপনাকে জানাতে বাধ্য হচ্ছি সিপিএম দল এ'ব্যাপারে আপনার চেয়ে প্র্যাকটিক্যাল। তারা (ইন্ক্লুডিং রাজ্য কমিটি ও পলিট ব্যুরো) এমন অনেকের কথা মন দিয়ে শোনে যাঁরা লেভি দেয় না।
    আর এখানে আমরা কি দল গঠন করতে এসেছি? নিজেদের মতামত প্রকাশ করতে গেলে ওই অবান্তর পরামর্শ কেন? বরং কাউন্টার তথ্য ও যুক্তি দিয়ে বলাটাই কি কাম্য নয়?
    ২)
    "আর সারদা প্রসঙ্গে এই মুহুর্তে এ রাজ্যে ওটিই সবচেয়ে বড় ঘটনা। ওর থেকে নজর সরানো যাবেনা।"
    কে সারদার থেকে চোখ সরাচ্ছে? নাম বলুন। বক্তব্য পছন্দ না হলেই তাকে দেগে দেওয়া যে সে এই বক্তব্যটি সারদার দিক থেকে চোখ সরানোর জন্যে চেষ্টা করছে --এ জাতীয় বালখিল্য বক্তব্য রাখা অনুচিত।

    আরে কমঃ রবীন দেবও সারদার বিরুদ্ধে মিছিল করছেন, যিনি একসময় সারদার একটি বড়ি কেনায় মধ্যস্থতা করেছিলেন।
    সারদার থেকে চোখ ফেরানো? গুরুর পাতায়? বল্লেই হল?
  • sm | 233.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪০658682
  • কিছু গ্রাম বাসী, আক্রান্ত, পার্টির নেতা কে বললেন,আগে পার্টি যখন শক্ত ছিল; আমাদের ওপর হামলা কম হত।পার্টি আবার একটু শক্ত হলে হয় না?
    উত্তর-আগে লেভি দিন, পার্টি আপনার কথা যত্ন করে শুনবে।
    কিছু বুদ্ধি জীবী,শিল্পী মানুষ।আমরা স্বাধীন ভাবে কাজ করতে বাঁধা পাচ্ছি। পার্টি যখন শক্ত ছিল তখন এমনটি, হত না।
    উত্তর- লেভি দিন, পার্টির হাত শক্ত করুন।
    আমরা সাধারণ, মানুষ। চাই একটি শক্তিশালী বিরোধী বাম পক্ষ।
    উত্তর - লেভি দিতে পারেন না?
  • SC | 34.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৭658683
  • ছোট্ট করে একটা কথা ছেড়ে দি। জানি এখুনি অনেকে রে রে করে তেড়ে আসবেন। কিন্তু সত্যের খাতিরে বলতেই হবে।
    সারাদাতে কি শুধু তিনু নেতারা জড়িত? আমার তো মনেহয় তিনুদের মধ্যে যারা জড়িত, তাদেরকে সিলেক্টিভ ভাবে টার্গেট করা হচ্ছে।
    বিশেষ করে যাদের টার্গেট করলে মমতাকে প্যাঁচে ফেলতে সুবিধা হবে বিজেপির।
    নিলে সরদার সবচেয়ে বড় মধ্যমনি তো মুকুল রায়। তিনি তো দিব্যি ক্রিজ ধরে খেললে কিভাবে রান আসে বোঝাচ্ছেন, আর জেল খাটছে সেই বকাগুলো যারা মুকুলের কোথায় নেচে চুরি করতে গিয়েছিল।
    মুকুলের সাথে সেটিং টা হওয়ার পরে আমি অনেক বেশি convinced হয়ে গেছি, যে বিজেপি টার্গেট করছে। নিলে সারদাতে ধরলে আগে মুকুল কে ধরা উচিত।
    নেন, এবারে তিনু বলে গাল পারুন।
  • একক | 24.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৮658685
  • মুকুল তো পাওয়ার ব্রোকার। অনেকদিন আগেই লিখেছিলুম মুকুল বিজেপি তে বিধায়ক সাপ্লাই দেবে। আর এটাও বলছি বিজেপি হটাত মমতার পেছনে লাগার ক্ষমতা অর্জন করেছে এমন না। অতিরিক্ত লোভ করে মমতা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের প্রভাবশালী অংশকে চটিয়েছেন। তারাই ফান্সিয়েছে মমতাকে। বিজেপি জাস্ট সিচুএশন কাজে লাগিয়েছে। মমতা যদি ইন্টারনালি ডীল করে নিতে পারেন তো এযাত্রা বেঁচে গেলেন নইলে সোনার হাঁস রাতারাতি কেটে ডিম বের করার ফল হাতেনাতে পাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন