এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ১৪ জুন ২০১২ ১৪:২৪14190
  • কোলকাতায় নয়ঃ( খড়গপুর ভর দুপুরে ১০ মিনিট সাইকেল চালিয়ে খেয়ে আবার সাইকেল চালিয়ে ফেরাটা সত্যিই সারাদিনের সব্থেকে কঠিন কাজ
  • ডিডি | ১৪ জুন ২০১২ ১৪:২৩14189
  • হ্যাঁ,হ্যাঁ, দে'র কথায় মনে পরলো।
    ছেলেবেলায় প্রায় সব উপার্জনশীল পরিবারেই ওরকম মানুষজন থাকতো। অপগন্ড, কবি, ন্যালাক্ষ্যাপা, উদাসীন কিছু পুরুষ। বালবিধবা,পরিত্যক্তা দুখী কিছু বৃদ্ধা। এমন কি গাঁয়ের সম্পর্কের দু একজনও। লতায় পাতায় তারাও কেমন করে একটা শীর্ন জীর্ন গাছ ধরে টিঁকে থাকতেন।

    তারাও আর নেই। পরিবার এখন দুর্দান্ত টানটান স্মার্ট। স্লিম ও তুখোড়।
  • প্পন | ১৪ জুন ২০১২ ১৪:২১14187
  • দিদির কাজ হাসিমুখে করবে, নাওয়া খাওয়া ফেলে, তবে না!
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:২১14188
  • হ্যাঁ, তোদের কোলকাতায় আবার লাঞ্চ করাটাও একটা বিশাল বড় কাজ বলে ধরা হয় কিনা!! ঃ-))
  • গান্ধী | ১৪ জুন ২০১২ ১৪:১৯14186
  • ব্যাং দি

    বাচ্ছা ছেলেটা লান্চ করতে গেছিল ওমনি তাকে কুঁড়ে বানিয়ে দিলে ???
  • kumu | ১৪ জুন ২০১২ ১৪:১৮14184
  • পেট কামড়ানো বিদায় নেয়ার পেছনে হয়তো ওয়াটার পিউরিফায়ারগুলোর হাত আছে।
    ফোড়া হয় গরমে,আজো হয়।
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:১৮14185
  • দের কথায় আমার দিদা, তার বড়দি আর তাদের মায়ের কথা মনে পড়ে গেল। সময় করে লিখব কখনো।
  • de | ১৪ জুন ২০১২ ১৪:১৫14182
  • কেসি,
    সাধারণ উপকরণ যখন রান্নার গুণে স্মৃতিতে ঠাঁই পায়, তখন রাঁধুনিকে ক্রেডিট দিতেই হয়, ভালো জিনিসে ভালো রান্না তো এমনিতেই হয় -- তাতে কৃতিত্বের কি আছে?

    আমার ঠাকুমাকে প্রচন্ড দারিদ্রের সঙ্গে অনবরত সংগ্রাম করতে হয়েছে, একেবারে কপর্দক-শূন্য অবস্থায় এক উড়ো কবি টাইপ বর (যিনি সংস্কৃতে কাব্য লিখতেন কিন্তু সংসার চালাতে জানতেন না), তার দাদা-বৌদি এবং ন'টি সন্তানের গ্রাসাচ্ছাদনের বন্দোবস্ত করতে হয়েছে একা হাতে চাষবাষ সামলে, কাঁখে করে ধানের বস্তা বয়ে এনে, ধানের ব্যবসা করে! তিনি বড়ো সাধারণ মহিলা ছিলেন না! আজ এতোদিন বাদে বুঝতে পারি, কতো বিশাল ক্ষমতা এমনি করে শুধু লড়াই চালাতে গিয়েই নষ্ট হয়েছে!
  • নেতাই | ১৪ জুন ২০১২ ১৪:১৫14183
  • উটুব আপিসে বন্ধ করা আছে
  • নেতাই | ১৪ জুন ২০১২ ১৪:১৩14179
  • সিঁফোদাকে থ্যাংকু
    বড়ো হয়ে ডিডিদা হবার সপ্ন সেই ছোটবেলা থেকেই দেখে আসছি আমি।
  • ডিডি | ১৪ জুন ২০১২ ১৪:১৩14180
  • সব বাচ্ছাদের সারা গায়ে চুলকানি হোতো, ফোঁড়া হোতো। ফোঁড়াহীন অক্ষতপাছু বাচ্চা কখনই হোতো না। খুব পেট "কামড়াতো"।
    সে সব অসুখেরা গ্যালো কই?

    আর কাদা = কেড ? বা বা বা। এতো ভালো খপর যে উঁকি টুঁকি মারছেন।
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:১৩14181
  • আনন্দে
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:১২14177
  • নেত্য, নির্মল আনদে আর হেমলক সোসাইটিতে তোর্জন্য একটা গানের লিং দিয়ে গেলাম। রিভ্যু চাই।
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:১২14178
  • অ্যাঁ কাদা আমাদের কাবলিদা!! আমি ভেবেছিলুম নতুন ছোকরা।
  • নেতাই | ১৪ জুন ২০১২ ১৪:১১14175
  • একটি অখন্ড অবসরের দিনে আমি দুটি অখন্ড ডিম আর চাট্টি ঝোলভাত খেয়ে এলাম।

    বলো ব্যাংদি।
  • kumu | ১৪ জুন ২০১২ ১৪:১১14176
  • কাদা কি কাবলী দা?এতদিন চুপচাপ কেন?নাতনীকে নিয়ে এত ব্যস্ত?
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:১০14174
  • আমাকে মেরে কুটে ফেললেও কালমেঘের রস গিলতাম না, থুঃথুঃ করে ফেলে দিতাম বলে, আমার মাতৃদেবী কালমেঘের পাতা বেটে, তার বড়ি দিয়ে, শুকিয়ে, আমাকে জল দিয়ে গেলাতেন সেই বস্তু। থানকুনি পাতার রস, ব্রাহ্মীশাক এসব খেতে তো হতই। ব্রাহ্মীর রস আবার মাথাতেও মাখতে হত চুল গজানোর জন্য। জবাপাতাবাটা, শিউলিপাতাবাটা খেতেও হয়েছে। কী জন্য এইদুটো খাওয়ানো হত, তা আর মনে নেই। মাকে জিজ্ঞেস করে লিখে দেব।

    আচ্ছা, সহজ পাঠের পিড়িং শাক কি কেউ খেয়েছে? আমি খাই নি। দেখিই নি কখনো, খাব কী!
  • kumu | ১৪ জুন ২০১২ ১৪:০৯14173
  • মাঝের থেকে কিছু কোং ঐসব গাছগাছ্ড়ার ওষুদ বানিয়ে লাল হয়ে গেল।
  • lcm | ১৪ জুন ২০১২ ১৪:০৭14172
  • পেট ফাঁপা - বলে এক অসুখ ছিল। তাতে পেটে সরষের তেল মালিশ হত। কিস্যু হত না যদিও।
  • lcm | ১৪ জুন ২০১২ ১৪:০৬14170
  • কালমেঘ পাতার রস খেয়েছি কিছুদিন। ওহ্‌, সে ছিল এক ...
  • kumu | ১৪ জুন ২০১২ ১৪:০৬14171
  • রাইট,পুরোনো ঘি অত পুরোনো হতোও না আর মালিশে কিস্যু কাজ হত না।কিন্তু বাড়ীর কর্ত্র্রী বুক দিয়ে ঐ ঘি রক্ষা করতেন,একবার ভূমিকম্পের সময় দেখেছিলাম এক বৃদ্ধাকে ঘিয়ের বয়াম নিয়ে বাড়ী থেকে বেরোতে।
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:০৫14169
  • কেসি ঃ-)))
    যদিও হেসে ফেলার স্মাইলি দিয়ে সেমসাইড কল্লাম, প্পন এসে আমার বিশ্বাসঘাতকতা দেখে দুঃখ পাবে।
  • de | ১৪ জুন ২০১২ ১৪:০৪14168
  • হত্তুকির কথায় ত্রিফলার জলের কথা মনে পড়লো -- আমলকী, হরিতকী আর বয়রা! প্রচন্ড কষাটে খেতে! পুরনো ঘীয়ের মতো আরেকটা জিনিস ছিলো পুরানো তেঁতুল, আখের গুড় দিয়ে তার চাটনি নাকি শ্লেষ্মা উপশমে সাহায্য করে। সে যাই করুক, তেঁতুলের চাটনি ভালোই খেতে ছিলো!
  • kc | ১৪ জুন ২০১২ ১৪:০৩14167
  • মাইরি, গাঁদা ফুলের বড়া, কুমড়ো গাছের কিসব, পাকা কুমড়োর হ্যানাত্যানা, শুধু মাটিটাকেই ছাড় দিয়েছিল এরা। বোধ হয় আরেকটু কষে লঙ্কা দিলে তা দিয়েও ভাত সাবড়ে দেবে।

    আর বেসি কিছু বললে খ্যাঙড়া দেখতে হবে। তাই অলমতি।

    কাবলেদা, ভাল লাগল আপনাকে দেখে।
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৪:০২14166
  • নেতাই, নেতাই! ও নেত্যচরণ, কোথায় গেলি ভাই?
  • ডিডি | ১৪ জুন ২০১২ ১৩:৫৪14164
  • আমাদের ছোটোবেলায় খালি পেটে থাকতে দেওয়া হোতো না বাচ্চা কাচ্চাদের। কিছু না কিছু থেঁতো মেতো করে বিদিকিশ্রী টাইপের রস করে খাওয়ানো হতো। গাঁদাল,নিম,কালমেঘ, চিরতা,হত্তুকি, এমনি অগুন্তি।
    ভালোর মধ্যে যোয়ান, মৌরি,মধু, মিছরি।
    কিসুই কাজে দিতো না।
    করনাটকে এসে দেখলাম সর্দি কাশি হলে দুধে হলুদ বাটা দিয়ে খায় আর লুজ মোশোন হলে থোর।

    তবে সবচে অদ্ভুত ছিলো পুরোনো ঘি। সব বাঙালী হেঁপো বাড়ীতেই থাকতো। নাকি একশো দেড়শো বছর আগেকার ঘি। মিছে কথা। ওটা বুকে মালিস করলে সর্দি বেড়িয়ে আসবার কথা। কিসসু হোতো না। আমি আর দাদা সমানে ভুগে এলাম।
  • de | ১৪ জুন ২০১২ ১৩:৫৪14165
  • বাপরে, পোতিদিনের আবেগের আঠায় হাত চটচট কচ্চে -- অবিশ্যি সাগরিকার লেখাটায় যা আছে তাতে আবেগের বেগের এমন প্রাবল্য কিসে হলো বুঝতেই পাল্লুম না --

    ইয়েস, গিমেশাক বেগুন দিয়ে ভেজে খাওয়া হতো! ঠাকুমা ভীষণ ভালো রাঁধতেন, এমন অসম্ভব সব নিরিমিষ আইটেমও এমন টেস্টি হতো -- যেমন কচি গাঁদা ফুলের বড়া, কুমড়োর বীজের চারপাশে যে জালি জালি অংশটা সেটার ছেঁচকি বা বড়া, পাকা কুমড়োর একটা ঝাল ঝাল পিঠে টাইপ-- এরকমই আরো অনেক কিছু ছিলো!
  • কাদা | ১৪ জুন ২০১২ ১৩:৫৩14163
  • কেসি, আমি ঠিক আছি, মানে "সিদ্ধ"পুরুষ হ'য়ে যতটা ঠিক থাকা যায়। তবে বাড়ি থেকে বেরুচ্ছি না সেপ্টেম্বরের আগে।

    নতুন গুরুতে লেখায় মহা অশান্তি, তাই আমায় রেগুলার দেখতে পাচ্ছো না।
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৩:৪৯14162
  • নাঃ থাক। এই গানের লিরিক্সের টইটা নষ্ট করব না। নির্মল আনন্দে দিয়ে দিয়েছি। আশা রাখি নেতাই সিনেমাটা শিগ্গিরিই দেখে ফেলবে।
  • ব্যাং | ১৪ জুন ২০১২ ১৩:৪৭14161
  • থ্যাংকু কুমুদি। দেখলে তো, এই সামান্য একটা কাজের জন্যও তোমাকে হাত লাগাতে হল! আর এইসব কাজু, গান্ধী, নেতাই এসব ছেলেছোকরাদের দ্যাখো, এট্টু কষ্ট কত্তেও এনাদের গায়ে ফোস্কা পড়ে যেন!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত