এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৮৩২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 183.*.*.* | ১০ আগস্ট ২০১৪ ২০:৪১509498
  • সবচে নীচের ছবিতে ভুতো আর একক। তার উপরে ভিকি,পোটকে(?),দীপ্তেন্দা, দুখে,ভুতো,একক।
    গিটার হাতে কল্লোল দা।
    জামাই মনে হয় হেটমুন্ড!
    মহিলারা বাঁদিক থেকে বৌদি, মধ্যিখানে কাব্য,তারপাশে শ্রীমতী ভুতোঃ)ম
  • pi | 233.*.*.* | ১০ আগস্ট ২০১৪ ২১:০১509500
  • যাঃ! দুখেদা কোণঠাসা ! ঃ)

    আর পায়ারাঁধুনীর মাথার পিছনে তো দেখছি জ্যোতির্বলয়ের উদ্ভাস ! পায়ার স্বাদও কি স্বর্গীয় হয়েছিল ?
  • Abhyu | 183.*.*.* | ১০ আগস্ট ২০১৪ ২১:০১509499
  • কাব্য আর তারপাশে শ্রীমতী ভুতোকে দেখে আমার দুই বোন মনে হল :)
  • Abhyu | 183.*.*.* | ১০ আগস্ট ২০১৪ ২১:০৩509501
  • দজ্জাল৪০ আর দুখেদার কথাবার্তা রেকর্ড করা হয়েছে?
  • সিকি | ১০ আগস্ট ২০১৪ ২১:১৫509502
  • মেয়েরা সবাই বেশ মোটাসোটা। ছেলেরা সব ঠিকঠাক চ্যায়রা।

    এটা আমি ব্যাংকে না দেখেই লিখে দিলাম।
  • Abhyu | 183.*.*.* | ১০ আগস্ট ২০১৪ ২১:১৭509503
  • ব্যাঙ মোটেই মোটা না, নিজে ওমনি বলে।
    তবে আমার অবজারভেশন হল, মোটাসোটা লোকেরা বেশির ভাগ সময় বেশ মিষ্টি আর ভালো মানুষ হয়।
  • সিকি | ১০ আগস্ট ২০১৪ ২১:১৮509504
  • নিজেই নিজের নিন্দে করছিস?
  • dc | 52.*.*.* | ১০ আগস্ট ২০১৪ ২১:২২509505
  • প্রথম ফটোয় যিনি দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন চশমা পরে, উনি ডিডিদা না?
  • Abhyu | 183.*.*.* | ১০ আগস্ট ২০১৪ ২১:৪১509506
  • হ্যাঁ প্রথম ফটোয় চশমার আড়ালেও যাঁর চোখ ইজ জ্বলজ্বলিং তিনিই ডিডিদা
  • kumu | 132.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ০৭:০৭509508
  • সবাই এমন গম্ভীর ক্যানো?আর ব্যাং কই?
  • Abhyu | 183.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ০৭:৩৭509509
  • ব্যাং তো বলেই ছিল ব্যাংগালোরে সবাই গম্ভীর থাকে। তাই হয় তো ফটো তোলে নি।
  • kabya | 59.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ০৯:০৪509510
  • ব্যাং দি র একটি ফটো তোলা হয়েচিলো, কিন্তু তেনার প্রবল আপত্তি তে তা ডিলিট করে দেওয়া হয়।

    ব্যাং দি ভয় এ দুখে দা একদম কোনায় গিয়ে বসেছিলো। কিছুতেই তাকে বার করা গেলো না।

    আর পট্কে র পায়া র স্বাদ আহা অতুলনীয়।
  • dd | 132.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ০৯:১৩509511
  • প্রেক্ষিতটা তো বুঝতে হবে। ঠেকে সচরাচর ছোবি তোলা হয় গানের সময়। খামোখা দাঁত ক্যালানোর সময় সেটা নয়। তাই ভাটিয়ালেরা স্বভাবতঃই ম্রিয়মান হেঁটমুন্ড ও শোকস্তব্দ্ধ থাকে,

    পরবর্তী যুগে ফোটোগ্রাপারদের এই প্রেক্ষিতটা মনে রাখতে হবে।

    আর আক্কেলটা দেখুন। ভাট হোলো দুখে আর ভিকিদার সম্মানে কিন্তু তারা ছোবি থেকে প্রায় বাদ। এ তো একেবারে দ্বিচারিতা।
  • কল্লোল | 111.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ১২:৫৩509512
  • ক্যানো ক্যানো? ছবি নং ২, ৪ ও ৫এ ভিকিদাদা আচে তো। ণিল জামা পড়া ফস্সা মতোম চোকে চমশা।
    আর ১, ৬ আর ৭এ দুখে আছেই তব্বে কোন্ঠাসা। ঐ ব্যাং ও ৪০ ইয়ের ভয়ে। সারা ভাটে তিনবার কথা বলেছে - ১) ও, ২) অ, ৩) ক্ষিক (এটা বিষম কি না মনে কত্তে পাচ্ছি না - আমার তখন ৪র্থ ভোদকা না রম, নাকি দুটৈ চলছে)।
  • কল্লোল | 111.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ১২:৫৭509513
  • ঐ দ্যাকো। ৭ আর ৮টেও ভিকিদাদা আছে। পোটকের জ্যোতির্বলয়ের বামে।
  • কল্লোল | 111.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ১৩:০৪509514
  • সেদিন বলে দিয়েছিনু। আজ আবার বলছি - লুরুস্থিত ভাটুরেদের জ্ঞাতার্থে।

    আগামী ৩০ আগস্ট শিবাংশু (বৌঠান সমেত সম্ভবতঃ) পায়ের্ধুলো দিচ্ছেন মদীয় কুটিরে।
    সে সময়ে আরও এগজন (সম্ভবতঃ দুজন) আসতেছেন। হে হে, নাম্বলা জাবেনা। কারন নাম বললেই তারা আর আসে না, জ্বরে কাহিল হয়ে যায়। ব্যাং এটা কিন্তু তোর দায়িত্ব।

    এছাড়া দীপাবলীতে রঞ্জন থাকছে লুরুতেই। তো, দীপাবলী ভাটও হচ্ছে।

    সগলে অবগত হউন।
  • b | 135.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ১৩:০৭509515
  • লাল মেঝেটা বড় পচুন্দ হল।
  • কল্লোল | 111.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ১৬:০৪509516
  • বি। কখনো লুরুতে এলে লাল মেঝেতে আপনাকে স্বাগত।
  • kumu | 52.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ২০:১৪509517
  • বৌদি, কাব্য ও ভূতোনীর(নাম?) ছবি দিব্যি হয়েচে।
    ভিকির চেহারা খুব পরিচিত লাগল।কেনো কে জানে?মেঝের পাব্লিকরা সবাই ৫ এর মত মুখ করে আছে।কিছু খাচ্চেও না।গাইচেও না।
  • byaang | 132.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ২১:৩৯509519
  • কুমুদি গো, তোমায় যে কত কিছু রিপোট দেওয়ার আছে! ডিডিদার থালাবাসনের সংখ্যার ভুল, বৌদিকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য কল্লোলদার চক্রান্ত ও তক্কে তক্কে থাকা, দুখের হঠাৎ চিল্লিয়ে প্রতিবাদ জানানো ইত্যাদি। একটু সময় পেলেই লিখছি দাঁড়াও।
  • kumu | 52.*.*.* | ১১ আগস্ট ২০১৪ ২২:৫৬509520
  • দুখে চেল্লাল????যাঃ
  • byaang | 132.*.*.* | ১২ আগস্ট ২০১৪ ০০:০৪509521
  • হ্যাঁ চেল্লাল তো! দুখের কলেজের এক প্রাক্তন ছাত্র আমার বেস্ট ফ্রেন্ডকে ডিচ করেছিল তাই আমার বেস্ট ফ্রেন্ড আজ অব্দি বিয়ে করে নি বলে আমি দুখেকে বকছিলাম। তখন দুখে "এতে আমার কোনো দায় নেই" টাইপের একটা কী বলে প্রতিবাদ করে উঠল চিল্লিয়ে।
  • Abhyu | 183.*.*.* | ১২ আগস্ট ২০১৪ ০৪:৫৮509522
  • দুখের দায় সংক্রান্ত ব্যাপার নিয়ে আই এস আইয়ের টইটা একবার পড়ে নেবেন।
  • byaang | 132.*.*.* | ১২ আগস্ট ২০১৪ ০৬:৫৬509523
  • বিঃ দ্রঃ ঐ প্রাক্তন ছাত্রটি দুখের থেকে চার না পাঁচ ব্যাচ সিনিয়র। কিন্তু তার কৃতকর্মের জবাবদিহি দুখের থেকে চাওয়া মাত্রই দুখের ঐরকম প্রতিবাদ!!!
  • byaang | 132.*.*.* | ১২ আগস্ট ২০১৪ ০৬:৫৮509524
  • দুখের কলেজে পড়ার সময়ে অন্য আরেক বিখ্যাত কলেজের এক ছাত্রীকে কেন দুখের কলেজের বয়েজ হোস্টেলের বাথরুমে পাওয়া গেছিল, তার জবাবদিহিও দুখেকে দিতে বলা হয়েছিল।
  • Abhyu | 183.*.*.* | ১২ আগস্ট ২০১৪ ০৭:৩৯509525
  • দুখের কলেজ মানে কি? আই এস আই কোন হিসেবে কলেজ হয়?
  • তাপস | 126.*.*.* | ১৭ আগস্ট ২০১৪ ০০:১৯509526
  • যথাবিহিত সম্মানপুরঃসর নিবেদনমিদম,

    আগামী ১৯ অগস্ট কলিকাতা শহরে কাবলিদার ভবানীপুরস্থ বাসভবনে এক মিনিভাটের আয়োজন করা হইয়াছে। উক্ত ভাটে আপনাদের সকলের সবান্ধব উপস্থিতি কামনা করা হচ্ছে।
    ভাট শুরুর সময় - বৈকাল ৪ ঘটিকা
  • pi | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১৪ ১২:৫৮509527
  • ১৯ না, ১৯ না। আঠারো। আর চারটে না ছ'টা ?
  • তাপস | 122.*.*.* | ১৭ আগস্ট ২০১৪ ১৯:৪৯509528
  • গন্ডগোল রে তোপসে ! ওটা ১৯ নয় - ১৮। তবে ৪ টে থেকে শুরু। ফাই আর তাপস যখন আসে আসবে।
  • shesh | 212.*.*.* | ১৮ আগস্ট ২০১৪ ১৮:১৯509530
  • ঢালা সুরু হয়েচে, সন্দে হয়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন