এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৪৫১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ১৯:২৮517255
  • অনেক আগে একবার লিখেছি। আমার স্মৃতি খুব পরিষ্কার নয় এই ব্যাপারে। গড়িয়াহাটের দোকানের গায়ে সুনীল গাঙ্গুলী ইত্যাদিদের নাম লেখা প্রতিবাদি পোস্টার মনে করতে পারি।

    এখনকার তথ্যচিত্র-নির্মাতাদের রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দেহ আছে। আর মৃতের সংখ্যা ২ থেকে ২০০০ বা আরও বেশী বলে কেউ কেউ। তবে বিরোধী কংগ্রেসের তৎকালীন নীরবতা দেখে মনে হয় যে যাই ঘটে থাকুক তাতে এই দলটির নীরব প্রশ্রয় ছিল।

    ভেবেছিলাম মমতা সততার সঙ্গে কমিশনকে দিয়ে কাজ করিয়ে কিছু তথ্য সামনে আনবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে মরিচঝাঁপির প্রয়োজন ফুরাইয়াছে। আর কমিশন সম্পর্কে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য শুনে মনে হচ্ছে যে কমিশনের সিদ্ধান্ত তাঁর মনপসন্দ নয়।

    যথেষ্ট তথ্য হাতে না থাকায় তাই আপাততঃ হৃদয়কে গামছা দিয়া বান্ধিয়া রাখিলাম।
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ২০:১০517256
  • ওকে। সংহতির একটা লেখা -- 'লিফটিং দি ভেইল মরিচঝাঁপি দেন, নন্দীগ্রাম নাও' -- খুব একটা সিপিআইএম বিরোধী বলে মনে হল না। লিখেছে

    "It is therefore so sad to see good people like Jayati Ghosh, Irfan Habib, and Prabhat Patnaik, and apparently also Malini Bhattacharya and Vivan Sundaram – some of them friends - defending what is so evidently, and ultimately, the indefensible; or, at the minimum, covering it up and veiling it from their and our eyes. Their loyalty to The Party and to what it once symbolised has become blind. The defence today is not only of Nandigram but also of what once happened at Marichjhampi. Today, we all need – and they too need – the courage to face realities, and to critically reflect on what needs to be done. Perhaps they are already doing this, deep within themselves."
  • maximin | 69.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ২০:২১517257
  • সংহতি এটা প্রকাশ করেছিল ২০০৭, তখনও নন্দীগ্রাম। এপ্রিল ২০০৯ সুরটা একেবারেই আলাদা। সংহতির নিজস্ব প্রতিবেদন নয়, একজনের লেখার অংশ প্রকাশ করেছে।

    The massacre in Marichjhapi, which took place under CPIM rule in Bengal between January 26 and May 16, 1979, has few parallels in the history of independent India. It holds fair comparison with the Jalianwala Bag massacre perpetrated by the British. The level of police brutality was horrific. The entire island of refugees was put under economic blockade from January, after the Left had come to power the previous year promising to champion the cause of the refugees. The blockade first starved out the population, and then the killings began.

    Excerpts from West Bengal Policy Reversal and the Marichjhapi Massacre by Ross Mallick, Journal of Asian Studies, Vol 58, No. 1 (Feb 1999), pp. 104-125:

    When police action failed to persuade the refugees to leave, the State Government ordered the forcible evacuation of the refugees, which took place between May 14 to May 16, 1979. The men were first separated from the women. Most of the young men were arrested and sent to the jails and the police began to rape the helpless young women at random. At least several hundred men, women, and children were said to have been killed in the operation and their bodies dumped in the river.

    Photographs were published in Anandabazaar Patrika and the Opposition members in the State Assembly staged a walkout in protest. Prime Minister Desai, wishing to maintain the support of the Communists for his government, decided not to pursue the matter.

    4,128 families perished in transit, died of starvation, exhaustion, and many were killed in Kashipur, Kumirmari, and Marichjhapi by police firings. The CPIM congratulated its participant members on their successful operation at Marichjhapi and made their refugee policy reversal explicit by stating that “there was no possibility of giving shelter to these large number of refugeesunder any circumstances in the State”.

    In a final twist to the episode, the CPIM settled its own supporters in Marichjhapi, occupying and utilizing the facilities left behind by the evicted refugees. The issues of the environment and the Forest Act were forgotten.

    The subsequent silence in the Bengali academic community about what so many knew had happened at Marichjhapi is indicative of the intellectual dominance of certain perspectives and the acquiescence of this intellectual elite in the abuses.
  • aranya | 154.*.*.* | ১৭ আগস্ট ২০১২ ২০:৫৮517258
  • ' আবাপর পৃষ্ঠপোষকতা না থাকলে তো নিজেদেরই কিছু করতে হয়। '- শিবুর এই কমেন্টটা ভাল লাগল।
    কদিন আগে একটা তক্কে নোনাডাঙার আন্দোলনে সিপিএমের সক্রিয় অংশগ্রহণ না করার একটা কারণ, হনু বলেছিল, মিডিয়ার সাপোর্ট না পাওয়া। যুক্তিটা ভ্যালিড, তবে ঐ আর কি, তা সত্বেও, মানে মিডিয়ার সাপোর্ট ছাড়াও কিছু হয়ত করা যায়, অন্তত চেষ্টাটা দরকার।
  • bb | 127.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ০১:১০517259
  • অরণ্য - মাস খানেক আগে কলকাতা গিয়েছিলাম। দেখলাম বাড়ীর সামনে দিয়ে একটি DYFI এর মিছিল গেল- মোটামুটি বড়। এলাকার আইন-শৃংখলার উপর। জানলাম যে পার্টির এখন এইটাই নীতি, ছোট ছোট মিছিল কর, এলাকার ইস্যু নিয়ে।
    এটা বলার উদ্দেশ্য - এর কোন কভারেজ কাগজে পাবেন না, দুই - এর মানে নয় সিপিএম কিছুই করছে না (যেমন কল্লোলদা ফাটা রেকর্ডের মত বলছেন যাতে আমরা সত্যি এটা বিশ্বাস করতে থাকি)। তিন নং যেহেতু এটা কোন বৃহৎ কোন আন্দোলন নয় অনেকেই বলবার সুযোগ পাচ্ছেন পার্টি কিছু করছে না - ইচ্ছে করলে আমিও অনেক লিং আর পরি সংখ্যান দিতে পারি এপ্রিল থেকে আজ অবধি পার্টি আমাদের ওখানে কটা মিটিং করেছে।
    কিন্তু তার থেকে ঐ একই কথা উঠবে যে যে মিছিলের বৃহত্বর কোন অবদান নেই তার কথা জেনে সাধারণ মানুষের কি লাভ।
    এপিডি আর বা সিপিএমের লোক পরি সংখ্যান বা লিংক দিয়ে কিছু প্রমাণ করতে পারেন, কিন্তু দিনের শেষে সাধারণ মানুষ কি ভাবলেন বা প্রভাবিত হলেন কিনা সেটাও দরকারী।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ০৯:০৭517260
  • এই নিয়ে আর কিছু বলছি না। পরে এসে ঝগড়া করা যাবে খন। আজ কাল পরষু প্রচুর দৌড়তে হবে। এখানে মুসলমান সম্প্রদায় ও উঃপূঃএর মানুষদের নিয়ে নোংরা খেলা চলছে। হয়তো কিছুই করতে পারবো না। তবু, চেষ্টা তো করি, কিছু অন্তত করার।
  • bb | 127.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ০৯:৩৬517261
  • কল্লোলদা শুভেচ্ছা রইল- এই নোংরা খেলাটা যদি কোন ভাবে বন্দ্ধ করা যায় - দলে দলে উঃপুর্বের মানুষ ফিরে যাচ্ছেন লুরু বা হাইড থেকে। ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন এই লোকেরা।
  • Sibu | 118.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ০৯:৫৬517262
  • বেস্ট অফ লাক কল্লোলদা।
  • Manish | 127.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ১১:২৯517264
  • Best of Luck, Kallol
  • cb | 127.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ১৩:২৮517265
  • শুভেচ্ছা রইল কল্লোলদা, আপনারা একটু সাহস যোগান লোকেদেরকে
  • PT | 213.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ১৯:৫৮517266
  • @ maximin
    এই লেখাতে মৃতের সংখ্যা দেখুনঃ
    .... it can be estimated that as many as 17,000 people died,......http://marichjhanpi.blogspot.in/। সংহতির লেখা 4,128 families died in transit from starvation, exhaustion, and police firings এখানেও পাচ্ছি। এটি লিখেছেনঃ U.N.Biswas, Bhavana HRD Centre of NCMB Memorial Trust, CG 22, Sector II, Salt Lake City, Calcutta-700091 লেখকের সম্পর্কে অবিশ্যি আমার কিছু জানা নেই।

    একটি তথ্য পাওয়া যাচ্ছে বাম সরকারের সমর্থক একটি সুত্র থেকেঃ There were several organisations, which had actively led or backed the mass exodus of over one-lakh refugees into West Bengal. Let us now scrutinize the character of such organisations and the role they played.

    The Unnayanshil Udbastu Samiti (UUS) was in the forefront of the refugee exodus and the consequent confrontation with the administration. They played a key role in convincing the refugees to leave Dandakaranya and settle in West Bengal. In 1975, a UUS team visited Marichjhhapi and decided it to be ideal place for refugees to settle. The attempted exodus from Dandakaranya at that time was aborted by the then Congress government. Finally in 1978, the UUS led the refugees to Marichjhhapi. Before coming to Marichjhhapi, there was no consultation with either the state government or the central government.

    After the refugees settled in Marichjhhapi in 1978, there are records (Gosaba PS, Case No.9 dated 13.2.1979) which suggest that when the refugees tried to leave the island, they were threatened by UUS volunteers with dire consequences and were forced to stay back (Island of Death, Achintyarup Ray, Times of India 2010). http://www.pragoti.in/node/4388

    তবে আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য লেখাটি ToI-তে প্রকাশিত অচিন্ত্যরূপ রায়ের যুক্তিবাদি নিবন্ধ। আমি বোধহয় সংক্ষিপ্তসার পড়েছি। পড়ে দেখতে পারেনঃ Island of Death, Achintyarup Ray, Times of India 2010।
  • PT | 213.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ২০:৫৫517267
  • আরেকটি তালিকাঃ
    Raiharan Baroi, general secretary of Udvastu Unnayanshil Samity, complained to Shri Prasannabhai Mehta, leader, 'Enquiry Committee Regarding Police Firing and Other Inhuman Torture on Homeless, Helpless Refugees at Netaji Nagar (Marichjhanpi)', listed the following:

    •§ Death from starvation due to blockade, from January 24, 1979: 136
    •§ Killed by police bullets on January 31, 1979: 14
    •§ Died after consuming inedible vegetation: 239
    •§ Women raped: 24
    •§ Refugees untraced: 24
    •§ Those arrested: 500
    •§ Houses gutted and irreparably destroyed: 1,000
    http://m.hardnewsmedia.com/2009/06/3049
  • Ishan | 202.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ২১:৪৭517269
  • কংগ্রেসে যখন ভাঙন হয়, তখন বামদলগুলো ইন্দিরাকে সাপোর্ট করেছিল। পরে পায়ের নিচে জোর পেয়ে সেই ইন্দিরাই এমার্জেন্সি জারি করেন। এবার যদি কেউ বলেন, ১৯৭৭ পর্যন্ত সিপিএমের সবচেয়ে ইমপ্যাক্টফুল কাজ হল ইমার্জেন্সি জারি করানোয় সাহায্য করা, তাইলে হাসা ছাড়া উপায় থাকেনা।

    এপিডিআরের একমাত্র ইমপ্যাক্টফুল কাজ হল মমতাকে ক্ষমতায় আনা, শুনে মনে পড়ল।
  • maximin | 69.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ২২:৫৫517270
  • অচিন্ত্যরূপ রায়ের লেখাটা পড়লাম, দি আইল্যান্ড অফ ডেথ। পশ্চিম বাংলায় যখন কংগ্রেস সরকার, অপোজিশন হিসেবে তখন এরা কী বলেছিলেন, অচিন্ত্যরূপ রায়ের লেখাতে সেটা আছে।

    In 1961,when the government was trying to send the refugees to Dandakaranya,it was the undivided CPI that stood by the unwilling thousands.Party leaders particularly Jyoti Basu advocated for settling some of them in the Sunderbans,at Herobhanga Second Scheme.

    Leaders of the Left-backed United Central Refugee Council (UCRC) kept in touch with the refugees and some of them reportedly assured the hapless people that someday they would be brought back to Bengal.

    উদবাস্তুদের মনে একটা আশা তৈরি হয়েছিল। কাজেই ১৯৭৮ এ যখন লেফট ফ্রন্ট সরকার হল তখন এরা আসতে চাইল। আসতে চাওয়ার কারণ হল দন্ডকারণ্যে মাটি চাষবাসের উপযোগী ছিল না। ঠিক এই কথাই জ্যোতি বসুও বলেছিলেন আগে। অন্য অর্গানাইজেশনরা যদি সাহায্য করে থাকে, তাহলেই বা কী?

    লেফট ফ্রন্ট সরকার হওয়ার পরে রাম চ্যাটার্জি দণ্ডকারণ্যে গিয়ে ঠিক কী বলেছিলেন, তিনি শুধু 'ওকে' বলেছিলেন কিনা সেটা নিয়ে সংশয়ের অবকাশ থাকতে পারে। সেখানে গিয়ে পাবলিক মিটিং করেছিলেন, উদবাস্তু উন্নয়ন সমিতির সতীশ মন্ডল প্রমুখের সঙ্গে এক ডায়াসে বসে। সতীশ মন্ডলরা উদবাস্তুদের পশ্চিম বাংলায় চলে আসার জন্যে 'তাতাচ্ছে' জেনেও।
  • Sibu | 218.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ২২:৫৮517271
  • ঈশেন খাদ্য আন্দোলন, যুক্তফ্রন্ট সব ভুলে গেল? এপিডিআর সেরকম ইমপ্যাক্টফুল কিছু করলে জানান প্লীজ।
  • maximin | 69.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ২৩:৩০517272
  • *আইল্যান্ড অফ ডেথ (দি নেই)।

    সৌরীন ঘোষ মশায়ের লেখাটা মোটেই ভালো লেখা নয়। জ্যোতিবাবু যে পরিষ্কার বলে দিয়েছিলেন পুলিস ফায়ারিং-এ দুজন মারা গেছে, সে কথারও পুনরাবৃত্তি করতে হল? অন্ধ আনুগত্য।
  • maximin | 69.*.*.* | ১৮ আগস্ট ২০১২ ২৩:৩৬517273
  • সৌরীন ঘোষ শুরুই করছেন 'ওরা এসেছিল' দিয়ে। অবিভক্ত সিপিয়াই-এর, ও বিশেষ করে জ্যোতি বসুর, ষাটের দশকের ঘোষিত নীতির উল্লেখই করলেন না।
  • Ishan | 214.*.*.* | ১৯ আগস্ট ২০১২ ০০:৩৫517275
  • তুলনাটা এরকমঃ

    খাদ্য আন্দোলন, যুক্তফ্রন্ট সবই রাজ্যস্তরের। ইন্দিরা গান্ধী জাতীয়। সবচেয়ে ইমপ্যাক্টফুল।

    বন্দীমুক্তি আন্দোলন, জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন, এগুলো স্থানীয়। মমতা ব্যানার্জির উত্থান রাজ্যস্তরের। সবচেয়ে ইমপ্যাক্টফুল।

    তুলনাটা খাপে খাপ। কাজেই যুক্তিতে গলতা থাকলে দুই ক্ষেত্রেই আছে।
  • Sibu | 118.*.*.* | ১৯ আগস্ট ২০১২ ০১:৩৯517276
  • ইমপ্যাক্ট ঠিক হয় কত লোক সেই আন্দোলনকে সাপোর্টালো তাই দিয়ে। সেদিক দিয়ে যদি খাদ্য আন্দোলন বা যুক্তফ্রন্টের সাথে এপিডিআরের বন্দীমুক্তি বা জরুরী অবস্থার বিরোধীতা কারো এক ধরনের/লেভেলের ইমপ্যাক্টফুল মনে হয় তো কার কি বলার থাকতে পারে!!!
  • Ishan | 60.*.*.* | ১৯ আগস্ট ২০১২ ০৭:১৩517277
  • অঙ্কে ভুল হচ্ছে।
    খাদ্য আন্দোলন == বন্দীমুক্তি -- একেবারেই বলি নি।

    বরং অনেকটা এইরকম বলেছিঃ
    খদ্য আন্দোলনঃজরুরি অবস্থায় বামেদের অবদান == বন্দীমুক্তিঃ মমতার ক্ষমতায় আসায় এপিডিআরের অবদান।

    অবশ্য ইকুয়েশনটা নেহাৎই সহজে বোঝানোর জন্য বললাম। ওতে পুরোটা ধরা যায়না। যেমন, মমতার ক্ষমতায় আসায় এপিডিআরের আন্দোলন নেহাৎই নেগলিজিবল ভূমিকা নিয়েছিল কিনা।

    ডিঃ আমি কিন্তু কিছু এপিডিআরের ঠিকা নিই নাই। :)
  • কল্লোল | 125.*.*.* | ১৯ আগস্ট ২০১২ ০৭:৩১517278
  • প্রথমেই সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। গতকালের ঘটনা অসমের টইতে পোস্ট করে দিয়েছি।

    শিবু।
    এপিডিআর এর সাথে সিপিএমএর তুলনা ব্যাপারটাই হাস্যকর। একটা রাজনৈতিক দলের সাথে একটা মানবাধিকার সংগঠনের কাজের তুলনা হয়ই না। খাদ্য আন্দোলন, যুক্তফ্রন্ট এগুলোর ইমপ্যাক্টের সাথে এপিডিআরের বন্দীমুক্তি আন্দোলনের তুলনা অনেকটা মোবার সাথে হাইউর তুলনা করার মতো।
    যেখানে আমার এপিডিআরের কর্মী হিসাবে গর্ব, সেটা হলো ৭২ থেকে ৭৭ যখন সিপিএমও রাস্তায় নামতে সাহস পায় নি, তখন এপিডিআর রাস্তায় নেমেছে রাজনৈতিক বন্দীমুক্তির দাবীতে।
    ইমপ্যাক্ট যদি বলো, যারা ঐ সময়ে রাজনীতির সাথে যুক্ত ছিলো তারা বলতে পারবে, সে সময়ে রাস্তায় নেমে কানু সান্যাল, বিনয় কোঙ্গারের মুক্তির দাবীতে সোচ্চার হওয়াটা কতখানি ঝুঁকির। আমরা যখন মিছিলে স্লোগান তুলতাম কৃষক নেতা জঙ্গল সাঁওতালের মুক্তি চাই, তখন রাস্তা জুড়ে মানুষ স্তব্ধ বিস্ময়ে চেয়ে থাকতেন। মাত্র দুশো জনের মিছিল, তার সামনে চারটি ও পিছনে চারটি পুলিশ ভ্যান থাকতো।
    এসব লিখছি নিজের পিঠ চুলকানোর জন্য নয়, সেটুকু আস্থা আশা করি আমার উপর আছে।

    পিটি।
    হ্যাঁ, আমরা বিশ্বাস করতে পারিনি যে, একটা বামদল ক্ষমতায় আসার এক বছরের মধ্যে এভাবে মানুষ মারতে পারে। এপিডিআরের বাইরে আমরা তো সেই বামদলেদের সপক্ষে নির্বাচনে প্রচারও করেছি। তখনও মার্কসবাদী, তাই ক্ষমতার ক্ষমতা কতটা তা বোঝার মতো অভিজ্ঞতা আমাদের ছিলো না।
    কিন্তু মমতার বেলায় আমি ও রঞ্জন জোর গলায় বলেছি, সিপিএম যাক, তারপর যেই আসুক, সে বেগড়বাই করলে বুঝে নেবো।, তাই করে চলেছি। মমতার সমস্ত অন্যায়ের প্রতিবাদ করছি করবো।
    এগুলো তো বহুবার বলা হয়ে গেছে। তবু তুমি সেই একই কথা বলে যাও। কি আর করা।

    আজকের মতো কেটে পড়ছি। স্টেশনে যেতে হবে।
  • PT | 213.*.*.* | ১৯ আগস্ট ২০১২ ০৯:২০517279
  • এইবারে একটু গোলমাল হতে শুরু করেছে। "মানবাধিকার সংগঠনগুলো সরকারে যাবে না" (17 Aug 2012 -- 04:30 PM)- কিন্তু - এইবারে শব্দের কৌশলী খেলা- সংগঠনের "বাইরে" কারো সপক্ষে নির্বাচন প্রচার করবে - যেমন "বামেদের পক্ষে" করা হয়েছে একদা। ব্যাস এই কথাটা জানার ছিল - কেননা এটা দিয়ে সুজাতর তৃণমূলের মিটিনে যাওয়াকে মান্যতা দেওয়াই যায়!! এই আবরণের আড়ালে আরও কে কে তলে তলে তৃণর হয়ে প্রচার করেছে কে জানে!! এই অবস্থানকে আবার অনেকে দ্বিচারিতা বলতেই পারে।

    আর বেগড়বাই করলে "বুঝে নেব"-কথাটা কেমন হাস্যকর শোনাচ্ছে। এটা গোয়েবিলি প্রচারের একটা প্রচুর জল ঢালা ভার্সান বলা যেতে পারে। নিজেদের শক্তিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর একটা করুণ প্রচেষ্টা !

    আর মরিচঝাঁপিতে বাম সরকারের "মানুষ মারার" ব্যাপারটা - আমার আগের পোস্টিংগুলো পড়লে দেখা যাবে- খুব একটা পরিষ্কার নয়।
  • কল্লোল | 125.*.*.* | ১৯ আগস্ট ২০১২ ১৮:০৭517281
  • পিটি।
    বুঝলাম না, কৌশলটা কিসের?
    আমরা যারা এপিডিআর করতাম তাদের অন্য স্বত্তা থাকতে পারে না? তুমি একটা শিক্ষায়তনে পড়াও। সেখান থেকে শিক্ষক হিসাবে তুমি কিছু কাজ করতে পারো না, ধরা যাক মার্কসবাদের প্রচার করতে পারো না। কিন্তু তার বাইরে তুমি একজন ব্যক্তি মানুষ, সেখানে তুমি তোমার মতবাদ প্রচার করতেই পারো।
    তেমনিই, আমরা যারা এপিডিআর করতাম, তার পাশাপাশি কালীঘাট-রাসবিহারী অঞ্চলে প্রগতিশীল গণ ফোরাম নামে একটা রাজনৈতিক সংগঠনও চালাতাম। বেলেঘাটা খাল পাড়ের বস্তিতে শ্রমিক ইউনিয়ান করতাম। এপিডিআর সমাজ পরিবর্তনের কথা বলে না, বলতে পারেও না। কিন্তু পিপিএফ থেকে আমরা সমাজ পরিবর্তনের কথা বলতাম। এপিডিআর মজুরী বাড়ানোর আন্দোলন করে না, শ্রমিক ইউনিয়ানে তা করা হতো।
    অনেকটা এসএফ'আই আর সিপিএম-এ যা ফারাক। এসএফ'আই গণসংগঠন, তাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু সিপিএম পার্টি সংগঠন তার পরিসর আলাদা। একই মানুষ একই সাথে সিপিএম ও এসএফ`আইএর সদস্য হতে পারে না?
    আর, বামেদের ১৯৭৭এর নির্বাচনে সমর্থন করা হয়েছিলো, যাতে সুজাত ২০১১ সালে তৃণমূলকে সমর্থন করতে পারে? এটা কিঞ্চিত বাড়বাড়ি রকমের হাস্যকর অভিযোগ।
    আমার কোনও পোস্টে কোথাও দাবী করিনি, এপিডিআর নিজেও দাবী করে না তারা খুব বলশালী সংগঠন। খুব সীমিত শক্তি নিয়ে যেটুকু করে, আন্তরিক্ভাবে করে।
  • a x | 118.*.*.* | ১৯ আগস্ট ২০১২ ১৯:০৫517282
  • তুলনাটা একাধারে যেমন হাস্যকর তেমনই এপিডিআরের প্রাসঙ্গিকতার পরোক্ষ উদাহরণ। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল একদিকে আরেকদিকে মূলত স্থানীয় একটি মানবাধিকার সংস্থা। সিপিএমের সদস্য সংখ্যা কত আর এপিডিআরের কত?
  • ন্যাকাষষ্ঠী | 127.*.*.* | ২০ আগস্ট ২০১২ ০০:১৩517283
  • ঃ)
  • Sibu | 118.*.*.* | ২০ আগস্ট ২০১২ ০৪:১৬517284
  • স্টেপ জাম্প কল্লে কেলাস ফোরের অংক-ও ভুল হয়। স্টেপ বাদ না দিয়ে অংক-টা কল্লেঃ

    ইমপ্যাক্ট = কত লোক একটা কাজকে সাপোর্টালো + কত লোক অর্গানাইজেশনকে কাজটার সাথে আইডেন্টিফাই করে।

    ইমপ্যাক্ট(খাদ্য-আন্দোলন) ঃ ইমপ্যাক্ট(ইন্দিরাকে টেম্পোরারী সাপোর্ট) ১ এর চেয়ে বড়।

    ইমপ্যাক্ট(বন্দীমুক্তি) ঃ ইমপ্যাক্ট(মমতার ক্ষমতায় আসার পক্ষে ওকালতি) ১ এর চেয়ে ছোট।

    সুতরাং ইশানের অংক ভুল।

    আর ঐ মমতার ক্ষমতায় আসার জন্য এপিডিআরের অবদান নেগলিজিবল, এটা একেবারে প্যাথেটিক। যে কাজের জন্য এপিডিআরকে দু-চাজ্জন চেনে সেই অ্যাকমপ্লিশমেন্ট যদি এইভাবে - তেমন কিছু নয়, তেমন কিছু নয় বলে ডিজওন কত্তে হয় তো আর কিই বা বলা যায়।

    কল্লোলদা, অক্ষদা, সিপিএমের সাথে এপিডিআরের তুলনা আমি করি নাই। ঐ ঈশান করেছে। ওকে ধরে খুব প্যাঁদান ঃ)।
  • Ishan | 60.*.*.* | ২০ আগস্ট ২০১২ ০৪:৫০517286
  • শিবুর উদ্ধৃতি একঃ
    Date:19 Aug 2012 -- 01:39 AM
    ইমপ্যাক্ট ঠিক হয় কত লোক সেই আন্দোলনকে সাপোর্টালো তাই দিয়ে।

    Date:20 Aug 2012 -- 04:16 AM
    শিবুর উদ্ধৃতি দুইঃ
    ইমপ্যাক্ট = কত লোক একটা কাজকে সাপোর্টালো + কত লোক অর্গানাইজেশনকে কাজটার সাথে আইডেন্টিফাই করে।

    অঙ্ক গোঁজামিলে মেলানোর জন্য নতুন একটা প্যারামিটার যোগ হয়ে গেল। শক্তি কি আর সাধে লিখেছিলেন, ফুটপাথ বদল হয় দিবারাত্র:)

    অবশ্য গোঁজামিল দিলেও এফর্টের জন্য কিছু নম্বর পাওয়া যায়। যদি কাছাকাছি যায়। তা, এখানে তাও যায়নি। একটা কাজের ইমপ্যাক্ট শুধু কে সাপোর্টালো আর কে আইডেন্টিফাই করল তা দিয়ে নির্ধারিত হয়ে গেল? মানে জরুরি অবস্থায় যারা জেলে গিয়েছিল তারা জরুরি অবস্থায় ইমপ্যাক্টেড নয়? যারা অ্যাটম বোমাকে সাপোর্টায়নি বা আমেরিকাকে তার সঙ্গে আইডেন্টিফই করেনি, সেরকম জাপানিরা বোমে মরে নি? :)

    নাকি এই কথা বলা হচ্ছে লোকে ইমপ্যাক্টেড হলেও তারা সেজন্য দায়ী নয়? কারণ তারা সিপিএমকে জরুরি অবস্থার জন্য দায়ী করেনা। যদি এই দুই নম্বরটাও মেনে নিই, মানে জরুরি অবস্থার জন্য লোকে সিপিএমকে দায়ি করেনা, এটাই এখানে যুক্তি, তাহলে সেটাও হাস্যকর। একটু খুঁজখবর নিন তো, মমতার "স্বৈরাচারি" হয়ে ওঠার জন্য কটা লোক এপিডিআরকে দায়ী করে? নেটের এক আধজন উগ্রচন্ডা ছাড়া কাউক্কে পাওয়া যাবেনা। :)

    ফলে অনেক পরিশ্রম সত্ত্বেও রেজাল্টে সেই গোল্লা। তাই বাকি ভুলগুলো আর কষ্ট করে ধরলাম না।

    পুঃ প্যাঁদানো এসে গেছে, ভোকাবুলারিতে এবার আর কি কি আসে দেখি। :)
  • Ishan | 60.*.*.* | ২০ আগস্ট ২০১২ ০৪:৫৫517287
  • সংশোধনঃ

    "নাকি এই কথা বলা হচ্ছে লোকে ইমপ্যাক্টেড হলেও তারা সেজন্য দায়ী নয়? কারণ তারা সিপিএমকে জরুরি অবস্থার জন্য দায়ী করেনা।" এর জায়গায়, এইটা পড়তে হবেঃ "নাকি জরুরি অবস্থায় লোকে ইম্পপ্যক্টেড হলেও সিপিএম সেজন্য দায়ি নয়? কারণ লোকে সিপিএমকে জরুরি অবস্থার জন্য দায়ী করেনা।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন