এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৫:৪৭554922
  • এ বাবা, j গান্ধী আর উমেশ কে বাওয়াল-বাজ বল্লো ঃ((
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:০৪554923
  • যাক্কেলো!! আমার মতো নির্বিরোধী ভালোমানুষকে বাওয়ালবাজ বললে!!!
    প্রাক্তন?? অনেকেই প্রথমদিকে মৃদুভাবে বলেছিল যে টিম তুলে ঠিক করেছে, যেই দেখেছে হাওয়া অন্য দিকে পাল্টি খেয়েছে। আমাদের শ্রদ্ধেয় বাবলুদাও ব্যতিক্রম নয়। ৯তারিখের একটা চ্যানেলে বলেছিলেন যে, ওরকম পরিস্থিতিতে তুলে নেওয়া যেতেই পারে টিম। কিন্তু পরেরদিন থেকে অঞ্জন বিরোধিতার কারণে পালটি খেয়েছেন

    অঞ্জন মিত্রর দিবাস্বপ্ন কিনা জানিনা। ১৬ই আগস্ট আমি দেখিনি, কিন্তু শেষ ১০বছর মাঠে গিয়ে এই প্রথমবার ভয় পেয়েছিলাম।
  • de | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:০৫554924
  • বেছে বেছে শুধু মোবা সমর্থকদেরি মারলো কেন? পুলিশগুলোও কি ইবে হয়ে গেছে?
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:১১554925
  • ব বাবু - মুখে কথা কি না বসালেই নয় ?

    আমি বলতে চেয়েছিলাম মাঠে যারা যায় তাদের ৮০% ই বাওয়ালবাজ, কে কে সেই ৮০% এ পরে সে নিয়ে একটি কথাও বলি নি বা বলার কোনও প্রয়োজনই নেই
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:১৩554927
  • দে'দি

    গন্ডোগোল মোবা গ্যালারীতে হয়েছিল, কারণ রেফারীর ডিশিসনে মোবা অ্যাফেক্টেড ছিল। (এটা কিন্তু গন্ডোগোলকে জাস্টিফাই করছিনা, জাস্ট জানালাম) আর সব ডিশিসন ইবের ফরে হয়েছিল বলে ইবে গ্যালারী চুপ।

    এটা বোধহয় আপনার প্রশ্নের উত্তর হতে পারে
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:১৩554926
  • আগে j বাবু বাম দল নিয়ে কিছু বল্লে রেগে যেত। এখান সেটা না বল্লে ও রেগে যাচ্ছে। কী দিনকাল এলো!! ঃ(( ( একটা স্মাইলি দিলে ও নয় বোঝা যেত ঃ)) )
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:১৫554928
  • আমি কয়েকটা স্মাইলি দিয়ে যাই

    ঃ) ঃ)ঃ)ঃ)ঃ)
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:১৬554929
  • দে, "কিছু" ইবে তো!! ঃ))
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:২১554930
  • লোকের মুখে কথা বসালেই যে সে স্মাইলি দেবে সেটা এক্সপেক্ট করাও ঠিক নয় ঃ)

    আম্মো তো ইবে নিয়ে অনেক আওয়াজ দিয়েছি, কিন্তু কে কি বলছে সেটার বঙ্গানুবাদ কখনো করি নি

    আর এই সব সময় খেলা থেকে সর্ষেবাটা সব আলোচনাতে এই রাজনৈতিক রেফারেন্স এনে খোঁচা মারাটাও ভাল লাগে না
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:৩৪554932
  • অন্য প্রসঙ্গ,

    কালকের খেলাগুলো খুব ভুলভাল হল। দেখি আজ কি হয়

    @প্পনদা
    কি হল কাল?
  • উমেশ | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:৩৬554933
  • ব্রতীন কে বলছি, আমি ১০-১১ ডিসেঃ এ লিখেছি, আবার লিখছি, আমি এখন মোবা সাপোর্টারদের কথায় রাগ করছি না।
    ওদের রাগ, হতাশা, সব কিছু আমি নিজেও বুঝি।

    তবে মোবা কর্মকর্তাদের প্রতি আমার রাগ আছে, থাকবে। ওদের দাদাগিরি অসহ্য।
  • de | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:৪২554934
  • আমিও না-- বিশেষতঃ গান্ধীর মতো সমর্থকদের আবেগ আর ভালোবাসাকে আমি সম্মান করি!
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:৪৩554935
  • ইবে কর্তারাও আবার এক একটি মণিমুক্তো

    বিশেষ করে প্রেসিডেন্ট ডঃ প্রণব দাশগুপ্ত, টোডিদের দোসর, আমরিকান্ডে গ্রেপ্তার এখন জামিনে মুক্ত
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:৪৭554936
  • সবাই হঠাৎ সিরিয়াস হয়ে গেলঃ(
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৬:৫০554937
  • উমেশ একমত। ওদের সরা দরকার অনেক হয়েছে।

    এই তো স্মাইলি দিয়েছে।

    আনকন্ডিশন্যাল অ্যাপোলজি j বাবু। ( সিরিয়াস বোঝাতে নো স্মাইলি!!)
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:০৩554938
  • কোথায় সিরিয়াস ;-))))

    গান্ধী তুমি আগে একবার বলেছিলে না ফিফার কোন একটা নিয়মে হোম ম্যাচ অর্গানাইজারদেরও শাস্তি হয়, সেটা নিয়ে কোনও নাড়াচাড়া হল বলে শুনেছ ?
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:১০554939
  • ও ক্কে তাহলে অ্যাপলজি ফিরিয়ে নিলুম ঃ))
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:১২554941
  • ফিফা রুল তাই বলে। অ্যাওয়ে ম্যাচে মাঠ ছেড়ে বেরনো অব্দি হোম টিমের দায়িত্ব। একই মাঠ বলে কিন্তু মিলান ডার্বিতে ইন্টার মিলান ছাড় পায়নি। এখানে ঠিকঠাক রাস্তায় নিশ্চয়ই এগোয়নি। আইন বেশি বুঝিনা, যারা বোঝে বলতে পারবে

    কিন্তু এখন বলে লাভ নেই। এই মার্কেটে দরকারের সময় এতোদিনকার মোবার আইনজীবী গীতানাথ গাঙ্গুলীকে (টুটুর কাছের লোক) কাটিয়ে নতুন উকিল নিয়ে লড়েছে।

    যদি লড়ার ক্ষমতা থাকে, শেষ অব্দি লড়ব, যদি না থাকে লড়ব না। আজ গলা ফাটিয়ে কাল দোষ স্বীকারের মানে হয়না। ব্যান করেছে, বেশ করেছে। ক্ষমতা থাকলে ২বছর পর আবার একই জায়্গা থেকে শুরু করব।

    যদি ভাবতে হয় সামনে ভাবো। দেশে-বিদেশে অনেক টুর্নামেন্ট হয় (যেমন আসিয়ান কাপ)। নিজেদের লক্ষ্য বাড়াতে ২বছর এরকম ম্যাচ খেলতেই পারে। ফেড কাপে খেলব। আই লীগে শেষ ৫-৬ বছর তো হাতি-ঘোড়া পারফর্ম করেনি। এত গেল-গেল কেন করছে জানিনা। আমি খুব খুশী ব্যান হয়েছে বলে।
  • ঊমেশ | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:১২554940
  • j, ম্যাচ অর্গানাইজার দের শাস্তি গিতে গেলে আগে প্রমান করতে হবে ম্যাচ খেলার মতো পরিস্থিতি ছিল না।

    সেটা প্রমান করতে পারবে তো?
    মদনা মিত্র সেদিন মাঠে ছিল। সে বলবে তো?
    মদনা তো আবার মোবা'র ঘরের লোক।
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:১৩554943
  • উমেশদা

    একদম তাই। এটা এখন পলিটিকাল কেস। মোবা নামেই টিমসি দল। আসল টিমসিকে সাইড করে দিয়েছে বলে দিদির হাতও মোবার উপর নেই। ফলে কেস খাবেই
  • কৃশানু | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:১৫554944
  • গান্ধী, সমস্যাটা অন্য। আই-লিগ না খেললে স্পন্সররা বা প্লেয়াররা থাকবে তো?
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:১৭554945
  • স্পনসর থাকবে। ইউবি অ্যানাউন্স করে দিয়েছে ২৯তারিখেই। নবী-অরিন্দম থাকবে বলেছে। ওডাফা থাকবেনা ১০০% স্যিওর।
    অরিন্দম স্যিওর না হলেও, নবীকে বিশ্বাস করা যায়। এমন জেনুইন প্লেয়ার ব্যারেটো, মেহতাব ছাড়া আমি দেখিনি। আর ঠিকঠাক বিদেশী নিলে ইন্ডিয়ান প্লেয়ারদের ১স্ট-২ন্ড ডিভিশনের খুব বেশি ডিফারেন্স নেই
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:২০554946
  • খাক খাক কেস খাক, তবে যদি নতুন ম্যানেজমেন্ট আসে

    তবে ব্যান করার সাইড এফেক্ট হিসেবে সাইটে সাইটে ফেবু টেবুতে ইবে সমর্থকদের বিকট উল্লাস একটা বড় প্রাপ্য তো বটেই !
  • ঊমেশ | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:২৪554947
  • ফিফা নিয়ম বলতে কি বলছো?
    ১৯৯০-১৯৯৪ বিশ্বকাপ থেকে চিলি কে সাসপেন্ড করা নিয়ে কিন্তু অন্য কথা বলছে।
    সে খেলা তে অর্গানাইজার ব্রাজিল ছিল। ফায়ার-বাজি টাও ব্রাজিল গ্যালারি থেকে এসেছিল।
    কিন্তু তবুও চিলি ম্যাচ না খেলার জন্যে ফিফা ১৯৯০ বিশ্বকাপ থেকে চিলি কে ব্যান করে।
    পরে সেটা ১৯৯৪ পর্যন্ত করে গোলকিপারের অভিনয় এর জন্যে।
    ব্রাজিলের কিছু হয়েছিল কি?
  • j | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:৪৩554948
  • এটাকে কি কেউ তুলনা হিসেবে দেয় !

    রহিম নবিও কি অভিনয় করেছিল ?? রক্তটাও কি টম্যাটো সস ছিল নাকি !
  • dukhe | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:৫০554950
  • আহা থান ইঁটখানা কে ছুঁড়েছিলি বাপ -
    শুধু তার কথাই ভাবি!
  • | ০২ জানুয়ারি ২০১৩ ১৭:৫০554949
  • এই জন্যে ই কবি "একটু উর্দ্ধে" উঠে দেখতে বলেছেন!! ঃ((
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৮:১০554951
  • থান ইঁট যে ছুঁড়েছিল সে যদি ধরা দিত ওকে শটপুটে ইন্ডিয়া টিমে ঢুকিয়ে নিতাম।

    চিলির গোলকীপার ব্যাপার অভিনয় করেছিল সেটা প্রমাণ হওয়ার পরই কিন্তু চিলিকে সাসপেন্ড করে।

    উইকি বলছে

    After studying video footage of the match showing that the firework had not made contact with Rojas, FIFA forfeited the game to Brazil, 2–0. The team was banned from the qualifiers for the 1994 FIFA World Cup, and Rojas was banned for life,[12] although an amnesty was granted in 2001.

    আর তখন ফিফার নতুন রুল ছিলনা।
  • গান্ধী | ০২ জানুয়ারি ২০১৩ ১৮:১৪554952
  • সাও পাওলো - টিগার ম্যাচের রেজাল্ট কি হয়েছে কিছু? সাও পাওলোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, কিন্তু টিগার (TIGRE) ম্যাচ খেলেনি বলে তাদের কিছু হয়েছে? জানা থাকলে বলবেন প্লিজ। এই নিয়েও ঝামেলা চলছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন