এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৩:১১607069
  • জার্মানিকে ২০০৫ এর আগে মোটেও পছন্দ করতাম না। ৯০ এর ফাইনালের পর থেকে হেট করতাম। প্রথমে ক্লিন্সম্যান আর পরে লো টিমটাকে বদলে দিল। আর জার্মানি-র ফুটবল ফেডারেশন এর ১৯৯০ এর একটা ডিসিশন।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৩:১২607070
  • আরে উমেশ্দা ভুল করছে। প্রেদিক্ষণ নয়, ব্যক্তিগত পছন্দের টিমের কথা বলা হচ্ছে।
  • umesh | ২০ নভেম্বর ২০১৩ ১৩:১৩607071
  • কেউ দেখি স্পেন কে ধর্তব্যে রাখছে না!!!
    কি ব্যাপার?
    ওদের কি একদম চান্স নেই?
    নেদারল্যান্ড্স কি তাই, ওদেরও চান্স নেই?
  • Tim | ২০ নভেম্বর ২০১৩ ১৩:১৪607072
  • চান্স নিশ্চই আছে, তবে মনে হয় কেউ পছন্দ করছেনা। ;-)
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৩:১৫607073
  • দিব্যি চান্স আছে, দু দলেরই। স্পেনের কোচ চেঞ্জ করে স্টাইল পাল্টানো উচিত ছিল, আরো আগেই। এখন হয়ত বেশি দেরী হয়ে গ্যাছে।
    উরুগুয়েও বেগ দেবে।
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১৩ ১৩:২১607074
  • আমার পছন্দ সবসময় আর্জেন্টিনা।
    তারপর, যে দলে আমার পছন্দের প্লেয়ার আছে।
    যেমন ছিল রোমারিও, বার্গক্যাম্প, রোনাল্ডো(বড়ো) ভালদেরামা, হাজি, ব্যাজ্জিও।
    এবারে আছে ব্যালোতেলি।
  • Tim | ২০ নভেম্বর ২০১৩ ১৩:২৪607076
  • যাহ, তাইলে উমেশদাকে তো অনেকগুলো টিম সিলেক্ট করে রাখতে হবে। বালোতেলি দিয়ে তেমন কিছু হবে বলে তো মনে হয়না। ইতালি কি নতুন কোন ভালো কাউকে আনছে?
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১৩ ১৩:২৬607077
  • এবারের কালো ঘোড়া আগে যেমন বলেছি বেলজিয়াম। এখন তার সাথে যোগ করছি কলম্বিয়া।
    এক সময় এই দেশটা বেশ পছন্দের ছিল। ভালদেরামা, হিগুইতা, অ্যাসপিল্লা, এসকোবার।
    এবারে ওদের ফালকাও কিন্তু অনেক ডিফেন্ডারের ত্রাস হতে পারে।
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১৩ ১৩:২৯607078
  • টিম, ওটা হলো প্রি-টুর্নামেন্ট পছন্দ। খেলা শুরু হলে তেমন ভালো কাউকে লেগে যেতে পারে।

    যেমন হাজি আর ভালদেরামা।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৩:৩২607079
  • আর ইয়ে, আমি মনে করি স্পেনের চান্স অনেকটা বেড়ে গ্যালো নতুন স্ট্রাইকারটার জন্য, যাকে ব্রাজিল থেকে নিল। ইসকো, ফ্যাব্রেগাস, ইনিয়েস্তা, পেড্র, বিস্কুয়েত, আলোনসো কে নিয়ে মিডফিল্ড দিব্যি ভালই। জাভি হয়ত একটু আধটু খেলবে। অর্বেলোয়া কে ছেড়ে রামোস কে রাত ব্যাকে খেলাক, লেফটে আলবা। পিকে আর আর অন্য কোনো সেন্ট্রাল ডিফেন্ডার খেলাক। রামোস অনেক ভালো রাইট ব্যাক।
    সবচেয়ে বড় কথা স্কোয়ার পাস খেলে খেলে খেলে খেলে পজেশন ধরে না রেখে ফরোয়ার্ড পাস খেলুক। জাভি-র ফর্ম পরে যাবার পর থেকে কেউ ঠিকঠাক ফরোয়ার্ড পাস বারে না। অথকো ইনিয়েস্তা, ফ্যাব্রেগাস - এরা কত বড় প্লেয়ার।
  • b | ২০ নভেম্বর ২০১৩ ১৩:৫৫607080
  • উমেশবাবু অনেকদিন পরে ঘর-গিয়ে-হাগি-র কথা মনে পরিয়ে দিলেন।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৪:৫৩607081
  • ঘর-গিয়ে-হাগি :-)
    লাউড্রপদের কথা তো সবারই মনে থাকবে। কিন্তু মার্টিন দাহ্লীন টমাস ব্রোলিন? বা এঞ্জ শিফো? প্রিবেন এল্ক্জায়ের? এখানে যা সব ফুটবল ফ্যান, অনেকেরই মনে থাকবে মনে হয়। গান্ধী হয়ত এঞ্জ শিফো কে চিনবে না।
    আরো কত! জুটি বেঁধে খেলত সালাস জামোরানো। কী সব দেখেছি! বেঁচে থাকা কত ভালো।
  • নেতাই | ২০ নভেম্বর ২০১৩ ১৪:৫৭607082
  • সালাস জামরানোকে নিয়ে যেমন হইচই হয়েছিলো তেমন ভালো খেলতে দেখিনি। ঘর-গিয়ে-হাগি সত্যিকারের চ্যাম্প।
  • Tim | ২০ নভেম্বর ২০১৩ ১৫:৫৪607084
  • টমাস ব্রোলিন ব্যাপক ছিলো। শিফোও। আহা কিসব খেলা দেখেছি।
  • + | ২০ নভেম্বর ২০১৩ ১৬:২২607085
  • রোবুদা,

    ৯৪এর খেলা নাকি আমি দেখেছিলাম, বাবা বলে রাত জেগে খেলা দেখতাম, আমার মনে আছে অল্প-অল্প। মারাদোনাকে মনে আছে, রোমারিও-রাই-বেবেতো-বাজ্জিও-স্তইচকভকে মনে আছে, আর কিছু মনে নেইঃ)

    আমার পচন্দের দেশ ব্রাজিল-পর্তুগাল। কিন্তু কয়েকটা দেশ চমকাতে পারে,

    ১-বেলজিয়াম - পুরো টিমটাই ভর্তি ভালো প্লেয়ার, ফরোয়ার্ডে লুকাকু-বেন্টেকে একটু অনভিজ্ঞ হলেও হ্যাজার্ড-মিরালেস এরা সব উইং এ আচেহ

    ২-উরুগুয়ে - স্ট্রাইকারে সুয়ারেজ-কাভানি-ফোরল্যান, আর ডিফেন্সে কেলাকেলি করে টিমটা কিন্তু হেব্বি চাপের

    ৩-কলম্বিয়া - ফালকাও ছাড়াও আরেকটা স্ট্রাইকার আছে, রডরিগেজ না কি যেন নাম, উরুগুয়ে টাইপ কেলাকেলি করে মাঠে।

    আর
    ৪- ইটালী - শারাওয়ি কিন্তু ভালো, রোসি বলে ফিয়োরেন্টিনার একটা ফরোয়ার্ড হেব্বি খেলছে সিরি এ তে। গোমেজকে টপকে একই ক্লাবের একজন গোল দিচ্ছে মানে ক্যাপা আছে।

    স্পেন সেমিতে যাবে হয়ত। তবে র‌্যামোস পুয়োল যাওয়ার পর থেকে স্টপার হিসেবে যথেষ্ট ভালো, বরং পিকের জায়্গায় অন্য কাউকে আনলে ভালো।

    নেদারল্যান্ডের এবার চাপ আছে, স্নেইডারের বয়েস হয়েছে, ডিফেন্স এখন হেব্বি ভালো নয়, হুন্টেলার ফর্মে নেই। আর্ভিপি ভালো খেলুক চাইনা
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৬:৪৭607087
  • রাইট ব্যাক-এ রামোস কে বললাম, আলবেলোয়া জালি বলে। তাহলে অন্তত: আরেকটা ঠিকঠাক রাইট ব্যাক খুঁজুক :-)
    এদিকে এরা আবার মাইকনকে খেলায় কেন বাবা? ওই কুনকি হাতির মত ইস্পিড নিয়ে সামনে রোনাল্ডো, ডি-মারিয়া, পেড্র বা ওয়ালকটরা পড়লে কি হবে ভেবে দেখেছে?
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৬:৪৯607088
  • বেলজিয়াম হচ্ছে এবার ইউরোপের ফোর্থ বেস্ট টিম, জার্মানি, পর্তুগাল স্পেন এর পরেই।
    আর এফেক্টিভ ফুটবল এর দিক দিয়ে মনে হয় জার্মানি-র পরেই।
  • 4z | ২০ নভেম্বর ২০১৩ ১৭:১০607089
  • আমি বিচিত্র কম্বিই পছন্দ করি। ইয়ে স্পেশাল কেমিস্ট্রি হ্যায় ;)
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৭:৩৭607090
  • ফোজ্জিদি, থার্ড ইংল্যান্ড নিয়ে নাও। প্লিজ। জমে যাবে।
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১৩ ১৮:০১607091
  • যতো যায় বলো, এই মুহুর্তে পর্তুগাল ইউরোপের বেস্ট তিনে আছে, এটা নিতে পারলাম না।
    পর্তুগালের থেকে এই মুহুর্তে ইতালী, নেদারল্যান্ড্স থেকে ভালো টিম?
    ফ্যান হলেই কি যা ইচ্ছে বলা যায়?

    এতো ভালো টিম হলে প্লে-অফ খেলতে হলো কেন? ছিল তো রাশিয়া।

    জার্মানী, স্পেন, নেদারল্যান্ড্স, ইতালী, বেলজিয়াম, ফ্রান্স এর পর পর্তুগাল আর ইংল্যান্ড পাশাপাশি থাকতে পারে।

    ফ্রান্স যদি দলাদলি ছেড়ে টিম হিসাবে খেলতে পারে তাহলে ভালো কিছু করতে পারে। ওরা মার খায় দলাদলির জন্যে।
  • Umesh | ২০ নভেম্বর ২০১৩ ১৮:০৫607092
  • "পর্তুগালের থেকে এই মুহুর্তে ইতালী, নেদারল্যান্ড্স ভালো টিম।"
    আমি এটা বলতে চেয়েছি।
    "?" এর জন্যে পুরো মানে বদলে গেছে।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ১৮:০৭607093
  • আমি পর্তুগাল এর ফ্যান নই, রোনাল্ডোর-ও না।
    ইতালি ঠিক, কিন্তু নেদারল্যান্ড্স এর এখন কি তেমন ভালো অবস্থা? আর একটা ওয়ান্ডার প্লেয়ার ফর্ম এর চরমে থাকলে কিন্তু অনেক পার্থক্য করে দেয়। তবে পর্তুগালের ডিফেন্স ভালই জালি।
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১৩ ১৮:২৫607094
  • প্লেয়ার এর নাম না দেখে রেজাল্ট দেখা কি ভালো নয়?

    পর্তুগালের গ্রুপে রাশিয়া ছাড়া পরের ভালো টিম ছিল ইজরায়েল, বাকি টিম গুলো ফালতু, তাও ১০ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে সেকেন্ড পজিশন।
    সেখানে নেদারল্যান্ড্স গ্রুপে ছিল রোমানিয়া, হাঙ্গেরি, টার্কি। তাতে ওরা ১০ ম্যাচে ২৮ পয়েন্ট।
  • 4z | ২০ নভেম্বর ২০১৩ ১৮:৫৭607095
  • ইংল্যাণ্ড? ধুর লিনেকার, শিয়ারারের আমলেই কোনদিন সাপোর্ট করিনি আর এখন…

    থার্ডে থাকবে পর্তুগাল।
  • + | ২০ নভেম্বর ২০১৩ ২০:১২607096
  • মাইকনকে খেলায় মাঝেমাঝে ফ্রেন্ডলীতে। ওদের ফর্স্ট চয়েস দানি আলভেস, ২ন্ড রাফায়েল
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২০:৩৫607098
  • উমেশদা, ঠিকই বলছ। হার মানছি :-)
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১৩ ২০:৫৭607099
  • হারের কিছু নেই, আমার মতামত দিয়েছিলাম।

    তোমরা বিশ্ব্কাপের পট গুলো দেখেছো?
    যা অবস্থা তাতে এটাও হতে পারে যে,
    ব্রাজিল, জাপান, ফ্রান্স আর নেদারল্যান্ড্স (বা ইতালী/পর্তুগাল) এক গ্রুপে।
  • রোবু | ২০ নভেম্বর ২০১৩ ২১:০৩607100
  • আরে মতামত নয়, তোমার কথা যুক্তিসংগত তো বটেই।

    হ্যাঁ, এই চ্যাঃ লিঃ তে আমাদের গ্রুপের কেস হবে আর কী।
  • কপিপেস্ট | ২০ নভেম্বর ২০১৩ ২২:১৮607101
  • name: aranya mail: country:

    IP Address : 154.160.226.53 (*) Date:20 Nov 2013 -- 09:30 PM

    টিম, তোমরা তো রেগুলার খেলা দেখ - রোনাল্ডো কি ভাল ড্রিবল করে নাকি স্পিড আর পাস ?

    name: Tim mail: country:

    IP Address : 188.89.10.241 (*) Date:20 Nov 2013 -- 09:36 PM

    রোনাল্ডো ভালো ড্রিবলার। প্রচন্ড স্পিড, দুপায়েই ব্যাপক শট। ভালো পাসার, যখন আপফ্রন্টে গোল করার আরো লোক থাকে। ম্যানিউতে ও খেলতো ডানদিকে, অনেকটা উইঙ্গারের মত। প্রচন্ড স্পিডে ড্রিবল করে উঠে এসে সেন্টার করতো, বা কাট করে ভেতরে আসতো। এখন মূলত স্ট্রাইকার হিসেবে খেলে, কারণ ভালো গোলগেটার হয়ে উঠেছে ক্রমশ। এখন ওর ভূমিকা অনেকটা ওডাফার মত, সবাই ওকেই পাস দিতে চায়, বিপক্ষ কঠিন মার্ক করে। মজার ব্যাপার হলো, তাও দুর্ধর্ষ স্ট্রাইক রেট ক্লাব/দেশ সব ম্যাচেই। আমার ব্যক্তিগতভাবে রোনাল্ডকে এই স্পিডের জন্য, স্ট্রাইকিং এবিলিটির জন্য ভালো লাগে। এই হলো আমার দুপয়সা। রোবু গান্ধি অর্পন ও আরো অনেকে আছে যারা আমার চেয়ে অনেক বেশি রেগুলার। ওরাও কিছু বলতে পারবে।

    name: Arpan mail: country:

    IP Address : 52.107.175.156 (*) Date:20 Nov 2013 -- 09:46 PM

    শারীরিক শক্তি, স্পিড, দুপায়ে ড্রিবলিং, মারাত্মক ক্রস, ঈশ্বরদত্ত পজিশনিং ক্ষমতা, এর সাথে যোগ হয়েছে দুরূহ জায়গা থেকে গোল করার ক্ষমতা। দুই উইং জুড়েই খেলতে পারে আর কাট করে প্রচণ্ড পেসে বল নিয়ে ভেতরে চলে আসে। দারুণ অ্যাথলেটিক চেহারা এবং খেলার স্টাইলের জন্য মনে হতে পারে মেসির তুলনায় কম স্কিলফুল - কিন্তু আদতে একদমই তা নয়।

    বাকিটা ইউটিউবে দেখে নাও।
    ***********************************************

    name: aranya mail: country:

    IP Address : 154.160.226.53 (*) Date:20 Nov 2013 -- 09:47 PM
    বাঃ, তিমির লেখা পড়ে আনন্দ হল - ভাটে একটুকরো ফুটবল মাঠ।
    রোনাল্ডোর খেলা আমি প্রায় দেখিই নি। কাল ইউটিউবে সুইডেনের এগেনেস্টে গোল গুলো দেখলাম - স্পিড, বল কন্ট্রোল, স্ট্রাইকিং এবিলিটি ইঃ, তাই ভাবছিলাম ড্রিবল কেমন করে..
    **********************************************

    name: aranya mail: country:

    IP Address : 154.160.226.53 (*) Date:20 Nov 2013 -- 09:48 PM

    প্পন, ঠিক বলেছ - 'খেলার স্টাইলের জন্য মনে হতে পারে মেসির তুলনায় কম স্কিলফুল'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন