এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১২658686
  • মাইরি সব ব্যাপার স্যাপার সবাই কী জলের মত পোষ্কার বোঝে! লোকে কেবল গুরু না পড়েই এত বড় বড় ভুল করে আর ল্যাজেগোবরে হয়।

    সে যাই হোক দিদি যেখানে হাত দিচ্ছেন, সোনা ফলছে। সিঙ্গাপুরের সঙ্গী কয়লা মাফিয়া। এবার ঢাকাসঙ্গী চিটিংবাজ গ্রেপ্তার। ছোটবেলায় পড়েছিলাম - A man is known by the company he keeps। কয়লাও লজ্জা পাবে!
  • সিকি | 125.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৪658687
  • উনি রাতারাতি জামিনও পেয়ে গেছেন।
  • লেজুড়ের ভাই | 233.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৩২658688
  • সব্বাই দেখি ওঁয়ার ওপর রাগ কচ্ছে। এরম ঠিক না, কেষ্টর জীব। কোথাও নেই, প্রায় সবটাই সোশ্যাল সাইটে, সেকেন হওয়ার জন্যে মুকুলের উপর নির্ভর করতে হয়, তাপ্পর আবার মুকুল্কে খিস্তি করতে হয়। সত্যিই তো বাস্তবিক অস্তিত্ব ওঁয়ার অপছন্দের বাঁদের উপর নিরভরশীল আপাতত। এই টানাপড়েনের দস্তুরমত সংকটময় মুহূর্তে, অসময়ে, এরকম ঘটে থাকে।ওঁয়াকে তর্কে জিতিয়ে দেওয়া হোক। কল অফ হিউম্যানিটি। একে কেউ দুধেভাতে বলে ভুল করবেন না।
  • | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১২658689
  • ঈস্ট ওয়েস্ট মেট্রোয় জমি দেবার জন্য জমির দাম হিসেবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার পরিচালিত মেট্রোরেলের কাছে সাড়ে চার হাজার কোটি টাকার কিছু বেশী দাবী করেছে। প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে।

    মজা হল এই প্রকল্প শুরুতে রাজ্য ও কেন্দ্রের jv ছিল। তৎকালীন রাজ্য সরকারের হাত থেকে সরানোর জন্য তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যো এই প্রকল্প পুরোপুরি মেট্রোরেলের অধীনে অর্থাৎ রেলদপ্তর/কেন্দ্রের অধীনে নিয়ে গেছিলেন।
  • sm | 233.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৭658690
  • ইস্ট ওয়েস্ট কখনো মেলেনি; মিলবেও না।
  • . | 122.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৬658691
  • এইটাও যদি অাটকায়, একটা সিদ্ধান্ত নিতে হবে, খুব কষ্টের হলেও। কলকাতা ছেড়ে চলে যাবার।
  • sm | 233.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৮658692
  • দূর মশায়, এর জন্য কেউ কলকাতা ছেড়ে দেয় ?
  • . | 122.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৩658693
  • দিল্লিতে প্রতিবার গিয়ে মেট্রো চাপি অার ভাবি হবে, অামাদেরও হবে, একটু সবুর কর। এত হতাশার মধ্যে বাঁচা যায় না মশয়। সবসময় সেই ক্লাসে ফোর্থ হয়ে মুখ চুন করে ঘোরার মত।
  • sm | 233.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৭658694
  • বলছে, সল্টলেক থেকে শিয়ালদা অবধি কাজ অনেকটা শেষ। প্রবলেম তেমন নেই। সেইটা আগে শুরু করুক তো, তারপরে বাকিটা হতে কষ্ট আছে।
  • . | 122.*.*.* | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৭658696
  • অনেকটা হয়েছে, কিন্তু অাটকে অাসল জায়গায়, দত্তাবাদে বস্তিতে। মেট্রো থেকে ওখানকার অধিবাসীদের জন্য বাড়ি বানিয়েছে। কিন্তু বস্তিতে কিছু বাড়ির মালিক অাছে যাদের ওই বাড়িভাড়াটুকুই (নাকি) রোজগার। এবার নতুন অাবাসনে গিয়ে যারা ভাড়াটে তার অার ভাড়া দেবনা বলেছে, এবং এই কারণে কেউ যায়ওনি। কাজ ওখানেই অাটকে, নট নড়নচড়ন নট কিচ্ছু। স্ট্যাটাস কুয়ো জিন্দাবাদ। এদিকে যে পরিমাণ কস্ট এসক্যালেশন হচ্ছে, সব যাবে পাবলিকের পকেট থেকেই ( যদি অাদৌ প্রোজেক্ট এগোয়)।
  • | 183.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৮658697
  • আরো চমৎকার হলো, সেক্টর ফাইভ থেকে যে অংশটা এয়ারপোর্টের দিকে যাবে। নিউটাউন ঢোকার ফ্লাইওভারের পাশে যে ফাঁকা জমি ছিলো,পাছে মেট্রোর জন্যে সে জমি হাতছাড়া হয়ে যায়,তাই লোকাল প্রোমোটাররা দিব্য ফ্ল্যাটবাড়ি তুলে দিয়েছে,তাতে লোকজন বসবাস শুরুও করে দিয়েছে। এদিকে নিউটাউনের মুখ থেকে মেট্রোর কাজ জোরকদমে চলছে। আলাদা আলাদা জায়গায় কাজ হচ্ছে, সে সব কি করে জোড়া লাগানো হবে খোদায় মালুমঃ( রাজারহাট এক্সপ্রেসওয়ের হাল কহতব্য নয়। সব মিলিয়ে বেশ একটা নরককুন্ড গোছের ব্যাপার। বাড়ির সামনেও দক্ষয্জ্ঞ চলছে।ফুটপাথে গাছ লাগিয়ে বনসৃজন ছাড়াও শব্দকল্পদ্রুম-অহোরাত্র চলছে।
  • . | 116.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৭658698
  • খানিকটা মেট্রোয় যাও, খানিকটা বাসে ('বিশ্ব বাংলা সরণী' হু হু বাবা ), আবার খানিকটা মেট্রোয়, এরকম হবে বোধহয় শেষপর্যন্ত। মনোরেলও নাকি হবে, কে জানে বাবা কবে ! এদিকে মুম্বই মনোরেলে চড়ে মনে হল যেন রোলার কোস্টার রাইডে চড়ছি, একবার এদিকে যায় তো আবার ওদিকে টার্ন নেয়, বাচ্চা ছেলেমেয়েদের বড়ই আনন্দ, পয়সা উসুল।
    একটা কথা মনে হয় আমরা বাঙালিরা মানবাধিকার ইত্যাদি নিয়ে যত সচেতন, আন্দোলন-টন করি (ভালো ব্যাপার সেটা অবশ্যই), নূন্যতম নাগরিক পরিষেবা ইত্যাদি নিয়ে কিন্তু অনেকটাই উদাসীনতা দেখাই। একটু ভালো পরিচ্ছন্ন রাস্তাঘাট, ফুটপাথে মানুষের চলবার জায়গা এগুলো নিয়েও আন্দোলন হওয়া উচিত। ফুটপাথে মানুষ যখন চলতেই পারছে না তখন আবার তাকে বাহারি রেলিং দিয়ে ঘেরার কি দরকার তা বুঝি না। বিরাট কিছু চাহিদা নয় এগুলো, ভারতেই অন্যান্য শহরে যেমন আছে সেটুকু করতে অসুবিধা থাকার কথা নয় যদি সদিচ্ছা থাকে। এইসব নিয়ে যদি কোনো আন্দোলন হয় সামনে থাকব। কোনো সংগঠন যারা এইসব নিয়ে কাজ করে তাদের সঙ্গে কেউ পরিচিত থাকলে জানাবেন একটু।
  • s | 117.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৮658699
  • হুম।
  • cm | 127.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫২658700
  • যা লিখতে চলেছি তা PKর রিভিউতেও যেতে পারত তবে রঞ্জনদার কথার উত্তরে তাই এখানেই থাক। আগেও বহুবার লিখেছি বেশির ভাগ এক্ষপ্রেশনেরই একাধিক মানে আর তার থেকে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। তবু যে কোন কম্যুনিকেশন হয় সেটাই আশ্চর্য। ধরা যাক কেউ কোন বিশেষ দলের বা দলগোষ্ঠির কি করণীয় বোঝাচ্ছেন। এর একাধিক মানে হয়। এক হয়ত গোটাটাই অবসর বিনোদন। (কদিন আগে sm বলেছেন সব কথাই সিরিয়াসলি নেন কেন?) হয়তবা কেউ যথার্থই কোন পরামর্শ দিতে চান। সে ক্ষেত্রে কেউ যদি বলে দলকে চাঁদা দিন তাকেও আলাদা ভাবে ইন্টারপ্রেট করতে হবে। যিনি ক্যাজুয়ালি বলছেন তিনি অবশ্যই ক্যাজুয়ালি নেবেন। দুটৈ একই গোত্রের প্রলাপ বলা চলে। কিন্তু যদি কেউ সত্যি সত্যিই পরামর্শ দিতে চান আপনার কি মনে হয় না চাঁদা দিতে বলার বুদ্ধিটা মন্দ নয়। শুভার্থী তো সাধ্যে কুলোলে নিজেই চাঁদা দিতে চাইবেন। আগেই লিখেছি এ এক সহজ ফিল্টার যার মাধ্যমে শুভার্থীর আন্তরিকতা প্রকাশিত হবে। আপনি বলছেন, "আপনাকে জানাতে বাধ্য হচ্ছি সিপিএম দল এ'ব্যাপারে আপনার চেয়ে প্র্যাকটিক্যাল। তারা (ইন্ক্লুডিং রাজ্য কমিটি ও পলিট ব্যুরো) এমন অনেকের কথা মন দিয়ে শোনে যাঁরা লেভি দেয় না।" ঠিক কথা। কিন্তু এমন একজনের উদাহরণ দিতে পারবেন যে দলকে ভোট দেয় না, অন্য কাউকে এই দলের প্রতীকে ভোট দিতে বলেনা কিন্তু দল তার কথা ভারী মনযোগ সহকারে শোনে। সম্ভব নয়, কম্প্যুটেশনাল দিক থেকে ভাবুন, বিভিন্ন মতামত সমান গুরুত্ব দিয়ে শোনা সম্ভবই নয়। ভীষ্ম কি আর রোজ রোজ জন্মায় যে নিজেই বলে দেবে শিখন্ডীকে সামনে রেখে যুদ্ধ কোরো।

    "নিজেদের মতামত প্রকাশ করতে গেলে ওই অবান্তর পরামর্শ কেন? বরং কাউন্টার তথ্য ও যুক্তি দিয়ে বলাটাই কি কাম্য নয়?" আশা করা যায় লেভি দিতে বলার যুক্তি বোঝাতে পারলাম। আপনি চাইলে ভবিষ্যতে আমি আমার বক্তব্য রিফ্রেজ করে দিতে পারি। ধরা যাক আপনি বললেন অমুক দলের অমুক অমুক করণীয়। তখন আমি বললাম অমুক দলের উচিত লেভি প্রদানকারীদের মতামত অধিক গুরুত্ব সহকারে শোনা। কারণ ওটিই আমার মত।

    আর সারদা প্রসঙ্গে, "আরে কমঃ রবীন দেবও সারদার বিরুদ্ধে মিছিল করছেন, যিনি একসময় সারদার একটি বড়ি কেনায় মধ্যস্থতা করেছিলেন।
    সারদার থেকে চোখ ফেরানো? গুরুর পাতায়? বল্লেই হল?" এ নিশ্চয়ই রসিকতা। আমি একে বালখিল্যতা বলে দাগাতে চাইনা। রবীনবাবু মধ্যস্থতা করেছেন বা করেননি এ বিষয়েও আমি কিছু বলছিনা কিন্তু।
  • ranjan roy | 24.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৪658701
  • সিএম,
    কিছু মনে করবেন না, এই বিষয়ে এটা আমার লাস্ট পোস্ট। যাতে পৌনঃপুনিকতায় অন্যদের বিরক্তি উৎপাদন না হয়।
    ১) না, লেভি দিলেই কোন দল কারো কথা শুনবে এমন কোন গ্যারান্টি নেই। সিপিএম এর ক্ষেত্রেও। বরং লেভিদেওয়া লোকজনকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে তাদের কথা শোনা দূরস্থান, তাদেরই বাধ্য করা হয় দলের হাইকমিটির কথা শুনতে। এতে কং থেকে সিপিএম, সবাই সমান।
    ২) হ্যাঁ, আছে। লেভি দেয় না, সিপিএমকে ভোট দিতে বলে না কিন্তু তার কথা সিপিএম নেতৃত্ব মন দিয়ে শোনে বা ক্রুসিয়াল ইস্যুতে তার মতামত জানতে চায় এমন লোককে জানি। আমার খুব নিকটের।
    -- না, নাম বলতে পারব না। তার মানা আছে।সেটাকে সম্মান করতে আমি বাধ্য।
    কিন্তু কেন শোনে?
    -- শোনে প্রফেশনাল এক্সপার্টাইজ এর জন্যে।
    ঠিক যে কারণে বিভিন্ন কনসাল্টিং এজেন্সির কথা শোনে। গত মাসেই সারদার ফলে সিপিএম এর আগামী নির্বাচনে কতটুকু লাভ হবে জানতে চেয়ে একটি প্রফেশনাল এজেন্সিকে দিয়ে স্টাডি করানোর কথা খবরের কাগজে বেরিয়েছে।
    এই ভদ্রলোকের ক্ষেত্রেও সিপিএম নেতৃত্বকে বলা তিনটে প্রেডিকশন ২০০৯, ২০১১ ও ২০১৪--যা তা ভাবে ফলেছে। তাই।
    ৩) প্রমাণ?
    ওঁর সঙ্গে কথা বলেই আমি ২০১১র সময় গুরুর পাতায় সিপিএম ৫০ এর চেয়ে কম পাবে বলায়-- ব্রতীন খাওয়াতে চেয়েছিল। যদিও সেটা আমি নিজে বিশ্বাস করিনি। এই পাতায় অতিবড় সিপিএম বিরোধীরাও বিশ্বাস করেন নি।
    সেই ফোরকাস্ট মিলে যাওয়ায় দুঃখ পেয়েছিলাম। কারণ অত বেশি মার্জিনে জেতা গণতন্ত্রের পক্ষে ভাল নয়। বিজয়ীকে স্বেচ্ছাচারী করে তোলে। মোদির বা কেজরির জয় নিয়েও একই কথা।
    ৪) গুরুর পাতায় আমাদের কারোরই সেই স্তরের প্রফেশনাল এক্স্পার্টাইজ নেই যে সিপিএম আমাদের পরামর্শ শুনবে। আর লেভি দেওয়া শুভানুধ্যায়ীরা সব সময় নিজেদের স্বপ্ন বা আকাঙ্ক্ষাকেই বিশ্লেষণ বলে চালাতে চান। গত ইলেক্শনগুলিতেও তাই হয়েছে। লেভিদেওয়াদের গুড রিপোর্ট ও পরামর্শ শুনে সিপিএম এর ভরাডুবি হয়েছে।
    আশা করি, বোঝাতে পারলাম!
  • $ | 118.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৪658702
  • আমি গুরুচন্ডালি সম্পর্কিত নানান মতামত নানা সময়ে দিয়ে এসেছি। আমার মনে হয়েছে সেই সমস্ত কথাবার্তা গুরুত্ব দিয়ে বিচার করলে সাইটটি উন্নতি করবে। এবার এইটা আমি পাসিং কমেন্ট হিসেবেই দিয়ে থাকি। আমি সাইটে সিরিয়াসলি ডেডিকেশন, শ্রম ও সময় দিয়ে সাহায্য করে অতঃপর কর্তৃপক্ষকে কনভিন্স করিয়ে ঐ উন্নতি করা সংক্রান্ত আমার মতগুলো বাস্তবায়িত করানোর জন্য ইনিশিয়েটিভ নিই না। কারণ শেষ বিচারে আমার মতে এটি একজনের বা কিছু মানুষের ব্যক্তিগত উদ্যোগ। তাদের কাছে আমার উপদেশ বা মন্তব্যটা পৌঁছে দেওয়াই যথেষ্ট মনে করি। যদি তাদের সেই মতগুলো সত্যিই গুরুত্বপূর্ণ মনে হয় তবে তারা সেইমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেই মনে করি। এবার পাসিং কমেন্ট হিসেবে সাজেশন দেওয়ার সময় আমি যেমন মনে করছি এটা আমার মতে কাজের সাজেশন, ইমপ্লিমেন্ট করলে সাইটের ভালো হবে, এই মতটিকে গ্রহনযোগ্য করে তোলার জন্য আমার একটি স্বতন্ত্র চিরস্থায়ী নিক গ্রহণ করে সিরিয়াস মেল প্রেরণের মাধ্যমে ইনভলভড কমিউনিকেশনের দরকার নেই। স্টেকটি আমার নয়। সাইটটির ভালো ও প্রশংশনীয় হয়ে ওঠার মধ্যে আমার কোনো মেটেরিয়ালিস্টিক গেইন নেই। বরং আমার সাজেশনগুলো দিতে গেলে যদি অন্য দিক থেকে কেন ঐগুলি গ্রহণযোগ্য নয় সেই যুক্তিসম্ভার আসতে থাকে (ফর্মালাইজড সাজেশন প্রদানের কারনে খানিক বাধ্য হয়েও) সেটা নিয়ে দীর্ঘ মিনিময় করাও আমার পক্ষে সম্ভব নয়। কারণ সহজ। যদি কর্তৃপক্ষ মনে করেন ওগুলো করার দরকার নেই, তবে আমার সঙ্গে মিনিময় না করেও তারা স্রেফ আমার বক্তব্য ইগনোর করেই তাদের মনে হওয়া বাস্তবায়িত কারতে পারেন। অন্যদিকে তাদের যদি মতটি গ্রহণযোগ্য মনে হয় এবং বিস্তারে জানতে চান তাহলেও সরাসরি সেই নিকটির সাথে, কথা বলতেই পারেন।

    এবার, যদি কর্তৃপক্ষের দিক থেকে দেখি, তারা যদি এমত ফিল্টারের ব্যবস্থা করেন যে যারা কায়িক শ্রম, সময়, অর্থ ইত্যাদি নিয়ে ফিজিকালি সাহায্য করার জন্যে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের বাইরে থেকে আসা কোনো সাজেশনই গুরুত্বপূর্ণ নয়, সেগুলো তে কান দেওয়ার দরকার নেই, তবে মিটে গেল। কিছু উন্নতি-সম্ভাবনার সাজেশন তারা ইগনোর করবেন, যেগুলোর কিছু ইমপ্লিমেন্ট করলে তাদের লাভ ও উন্নতি হতেও হয়তো পারতো।

    এই অ্যাপ্রোচ কে জেনারেলাইজ করলাম। সিপিএম এর এখন দূর্দিন, যদি না তারা ইচ্ছাকৃত গা ছেড়ে দিয়ে কোনো দূরবর্তীপ্ল্যানের দিকে তাকিয়ে থাকে। সেক্ষেত্রে আমি যদি সিপিএম হতাম, সমস্ত ডিবেট ও সোস্যাল মিনিময়ের দিকে নজর রাখতাম যাতে যদি কোনো কার্যকরী মতামত, সাজেশন, ভেসে আসে যা গ্রহণযোগ্য। যদি দৃষ্টিভঙ্গী এরকম হয় যে, কেবল যারা লেভি দেয় তারাই একমাত্র কার্যকরী ও উপকারী সাজেশন দিতে পারে, অন্য পাসিং কমেন্টের মধ্যে কাজের কথা কিছু থাকবেনা, তাহলে তাদের নিজেদের উন্নতি করার ইচ্ছের প্রতি একটু সন্দেহ তৈরি হয়।
  • cm | 127.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৭658703
  • @$ আপনার গুরুচন্ডালির উদাহরণটি ঠিক লাগসই হলনি। নির্বাচনে কয়েকটি দলের থেকে একটি দলকে আমরা বেছে নি। কার কি দেবার আছে বা দিতে পারেনি তার ভিত্তিতে। নোটাপন্থীদের সিপিএমকে কি করণীয় বোঝানোয় আমি তো স্পষ্টই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখছি। যা গুরুচন্ডালির উদাহরণে নেই। একটি রাজ্য সরকার কি স্কেলে পয়সা নাড়াচাড়া করে ভাবলেও বুঝবেন গুরুচন্ডালি আর একটি রাজ্যে ক্ষমতায় আসতে চায় যে ফ্রন্ট তারা এক নীতিতে চলেনা। আপনার "এই অ্যাপ্রোচ কে জেনারেলাইজ করলাম।" কে দোষ দিচ্ছিনা এ সেই ছাগল, দাড়ি ও রবীন্দ্রনাথ নিয়ে ভুল বোঝার ফসল।

    "সেক্ষেত্রে আমি যদি সিপিএম হতাম, সমস্ত ডিবেট ও সোস্যাল মিনিময়ের দিকে নজর রাখতাম যাতে যদি কোনো কার্যকরী মতামত, সাজেশন, ভেসে আসে যা গ্রহণযোগ্য।" এটা করতে ঠিক কত খরচ? ধরা যাক এটা কোন দলের নীতি তাহলে এর জন্য তাদের কিছু খরচ হবে। শুধু মাত্র সেটা বাড়াবার জন্যই বিরোধীরা গার্বেজ সাজেশশন দেবে। (এককের পোস্ট পড়ছেন নিশ্চয়, সিস্টেমে ট্রোল ঢুকিয়ে দেখবেন বলছেন)

    "যদি দৃষ্টিভঙ্গী এরকম হয় যে, কেবল যারা লেভি দেয় তারাই একমাত্র কার্যকরী ও উপকারী সাজেশন দিতে পারে," খেয়াল করিয়ে দিই কি বলেছি, "সদস্যপদ গ্রহণ করে লেভি দিন আপনাদের মতামত দল অধিক মনোযোগ সহকারে শুনবে। " অধিক মানে অ্যাডিটিভ মডেলে নাকি মাল্টিপ্লিকেটিভ এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই গোদামতেই বুঝি।

    " অন্য পাসিং কমেন্টের মধ্যে কাজের কথা কিছু থাকবেনা," আবার বলে দি সম্ভাবনা কম, নগণ্য। অবশ্য কারু পেশাদারী দক্ষতা থাকলে আলাদা কথা। তবে তারাও বিনি পয়সায় খোলা পাতায় মত দেবে কি? এ ভারী সিঙ্গুলার ঘটনা হবে। ভাবুন কেউ নিখরচায় কাউকে সুবুদ্ধি দিচ্ছেন যাতে অন্য কেউ ক্ষমতায় এসে প্রচুর টাকা পয়সা নাড়াচাড়া করছেন। বড় বাড়াবাড়ি রকমের নির্মোহ ব্যাপারস্যাপার মনে হচ্ছেনা? অবশ্য নৈরাজ্যবাদী সাধকের দৃষ্টিভঙ্গী সম্পর্কে আমার বিশেষ ধারণা নেই তারা হয়ত জাগতিক চিন্তা ভাবনার ঊর্দ্ধে।

    বরং এমনি গপ্পো করি। দুই ভাই ছিল ভারী দুষ্টু কিছুতে অঙ্ক করবেনা। তো এক দারুণ চালাক মাস্টার এসেছেন। উনি বললেন চলো ঘুড়ি ওড়াই। আর পায় কে অমনি তারা বই খাতা গুটিয়ে চলল ঘুড়ি ওড়াতে। তা খাবিক পরে মাস্টার মশাই বলছেন ঐ দেখ আরেকটা ঘুড়ি এখন মোট ছটা ঘুড়ি উড়ছে। অম্নি ছোট ভাই বলে দাদা অঙ্ক শেখাচ্ছে পালা।
  • ranjan roy | 113.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৪658704
  • সিএম,
    ধরুন,আমার সিপিএম কে উপদেশ বা সাজেশন দেবার কোন বাসনা নেই। কিন্তু সিপিএম একটি রাজনৈতিক দল (আরও অনেক দলের মত) যারা নিজেদের পলিসির মাধ্যমে ব্যাপক জনতার বর্তমান /ভবিষ্যতকে প্রভাবিত ( পজিটিভ/নেগেটিভ) করার ইচ্ছে এবং ক্ষমতা রাখে( আরও দশটা রাজনৈতিক দলের মতন)।
    সেখানে আমি এই খোলাপাতায় তাদের( এবং অন্যদলের) নীতি ও কাজকর্ম নিয়ে প্রশংসা/নিন্দা/খিল্লি পরিস্থিতি ও পছন্দ অনুযায়ী কেন করতে পারব না? এবম করতে গেলে সিপিএম সহ সেই সেই দলের লেভি দেওয়ার প্রশ্ন উঠছে কেং কোরে?
    আমি ধরেই নিচ্ছি যে সিপিএম এর গুরুর পাতায় নিন্দা/প্রশংসায় কিছু যায় আসে না। আর যারা লেভি দেওয়ার ( যে দলকেই হোক) ঠিকই দিয়ে যাচ্ছেন, এই পাতায় উপদেশের তোয়াক্কা না করে।
    তো? কিংকর্তব্যম্‌?
  • sm | 233.*.*.* | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৫658705
  • তো, একটা নতুন স্টাডি হয়ে যাক। লেভি দেওয়া জনতারা সিপুএম পার্টির ভালো মন্দ নিয়ে কমেন্ট করা থেকে বিরত থাকুক, আগামী একবছর। অন্যদিকে লেভি না দেওয়া জনতা নিন্দে, উপদেশ, কন্স্ত্রাক্তিভ , নন কন্স্ত্রাক্তিভ সবরকম আলোচনা চালিয়ে যাক।
    ২০১৬ এর ইলেকশনে কেমন ফল হয় দেখি।গ্রান্টি সি পু এম ভালো ফল করবে।
    পরে বিচার বিশ্লেষণ করে পেপার পাবলিশদ করা যাবে। মিশিগানের এক প্রফ এর জন্য মুখিয়ে আছে।
    পেপার পাবলিশদ হলেই,জলের মতন বুঝিয়ে দেওয়া যাবে কোটা আর লেভি এক নয়।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৭658707
  • The Central Bureau of Investigation (CBI) wrote a letter to the West Bengal government on Monday, demanding an explanation why the state’s home department has not taken any action against top police officers involved in the Nandigram firing.

    This is the third such letter from the CBI, reminding the state government that the investigating agency is not being able to prosecute six IPS officers who have been mentioned in the chargesheet without the state administration’s approval.
    http://www.dnaindia.com/india/report-nandigram-firing-cbi-asks-west-bengal-govt-why-no-action-taken-against-ips-officers-2063524

    প্রত্যাশা মতই বুজী ও অ-বুজী, বিশেষতঃ যারা সিপিএমের পিন্ডদানে অতি ব্যস্ত, তাদের কারোরই এ ব্যাপারে বিশেষ উৎসাহ নেই। অবিশ্যি তদন্ত হলে অতীতে যে মিথ্যে কথার পাহাড় তৈরি করা হয়েছে আর এখনো মৌন থেকে যে কল্পিত পাহাড়টিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলেছে সেটা জনস্বমক্ষে উঠে আসতে পারে।

    রিজানুরের ইনসাফ চাওয়া নিয়ে আদ্যন্ত ধান্দাবাজদের যে উৎসাহ ছিল নন্দীগ্রামের মৃতদের ইনসাফের জন্য তাদের বিন্দুমাত্রও উৎসাহ নেই।
  • aranya | 154.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২658708
  • নন্দীগ্রামের মৃত ব্যক্তি ও তাদের পরিবার বর্গ ইনসাফ পাক, দোষীদের (সে তারা সিপিএম লিডার, ক্যাডার, ভাড়াটে গুন্ডা, মাওবাদী, তিনো লিডার, ক্যাডার যারাই হোক না কেন) শাস্তি হোক - এটা খুবই চাই।
  • aranya | 154.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৪658709
  • আমার মনে হয়, গুরুতে যারা লেখালেখি করেন, তারা প্রায় সবাই এটা চান
  • s | 60.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫২658710
  • না চান না। গুরুর লোকেরা পাহাড়রক্ষাকমিটির সদস্য।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৯658712
  • **aranya
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৯658711
  • aranaya
    আমি কিন্তু গুরুজনদের সম্পর্কে বিশেষ কোন মন্তব্য করিনি আমার পোস্টিংএ!! আপনি গুরুর উল্লেখ করলেন বলে লিখছি।
    একবার বাম আমলে রিজানুরের ইনসাফ প্রসঙ্গে ব্যবহৃত বাইট ও তিনোর আমলে নন্দীগ্রামের মৃতদের ইনসাফের প্রসঙ্গে বাইটের পরিমাণ মিলিয়ে দেখতে পারলে ব্যাপারটা পরিষ্কার হত।

    তবে যেটার জন্য সংখ্যাতত্ববিদ ও অন্যান্য পন্ডিতদের সাহায্য দরকার সেটা হচ্ছে যে পুলিশের ছোঁড়া ১০ রাউন্ড গুলীতে ১৪ জন কি করে মারা গেল?
  • | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৩658713
  • আহা পিটি দা,"এক ঢিলে দুই পাখি" শোনেন নি? ঃ))
  • !! | 133.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৩658715
  • অরণ্য - নন্দীগ্রাম পরবর্তীকালে আপনি গুরুর কতজন লোককে এই নিয়ে কথা বলতে শুনেছেন। নেতাই নিয়ে বা সিপিএমকে তুলোধনা করতে বা হোক কলরবের ভিসিকে সরাতে এরা মত্ত। কিন্তু না নন্দীগ্রাম বা না যাদবপুরের মেয়েটির শ্লীলতাহানি যুক্ত ছাত্রদের শাস্তির দাবী - সেখানে এদের দেখবেন না। ততদিনে এদের কার্যসিদ্ধ হয়ে গেছে।
  • aranya | 154.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৩658714
  • ঐ ১৪ জনের মৃত্যুর তদন্ত অবশ্যই দরকার।
    নন্দীগ্রাম সাতেঙ্গাবাড়িতে অপারেশন সূর্যোদয়ে গুন্ডাবাহিনীর আক্রমণে আরও কিছু গ্রামবাসী মারা যান। তাদের হত্যার তদন্ত-ও দরকার।
  • aranya | 154.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৩658716
  • @!!, কার্যসিদ্ধি বলতে কি বোঝাচ্ছেন জানি না।

    দেখুন, গুরুতে লিখে কি আর হয়। আমি নিজে গুরুতে আসি মেইনলি আড্ডা দিতে। নন্দীগ্রাম ম্যাসাকারের জন্য দায়ী লোকদের শাস্তি চাই ঠিকই, কিন্তু তার জন্য কোন মামলা বা অন্দোলন কিছু তো করছি না।

    নিজে যখন কুটোটিও নাড়ি না, তখন আর অন্যদের দোষ দিই কি করে
  • aranya | 154.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪০658718
  • ইন জেনারেল, নন্দীগ্রাম নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে গুরুতে - আমার স্মৃতি তাই বলে।

    যাদবপুরের মেয়েটির শ্লীলতাহানিতে যুক্ত ছাত্রদের শাস্তির দাবী - এটা হোক কলরব আন্দোলন কারীদের ডিমান্ড লিস্টে ছিল। তবে ভিসি-কে সরানোর ব্যাপারটাই সবচেয়ে বেশি গুরুত্ব পায় পুলিশের লাঠিচালনার পর।

    এখন ভিসি যখন সরে গেছেন, আন্দোলন কারীদের দাবী করা উচিত শ্লীলতাহানি-র তদন্ত যেন দ্রুত সম্পন্ন হয় এবং অপরাধীরা শাস্তি পায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন