এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০১ ডিসেম্বর ২০১৬ ২৩:৩৯724383
  • এই মুহূর্তে সবকিছু ঘেঁটে লাট হয়ে আছে। দেশে যুদ্ধ লাগলেও কারো কারো পৌষমাস হয়। চিরকাল হয়েছে। কিন্তু কারেন্সি নিয়ে গোলমাল অন্য জিনিস। কিছু জনতা লাফাচ্ছে এবার নাকি প্রপার্টির ইনভেস্ট রা আইটি স্টার্টআপ এ ইনভেস্ট করবে। আমি এটা বিশ্বাস করিনা। কারণ দুটো মাইন্ডসেট পুরো আলাদা। অন্যদিকে যারা সার্ভিস সেক্টরে স্টার্টআপ করছিলো তারাও ভালো নেই। বিগবাস্কেট বা ফ্লিপকার্টের কথা আলাদা। কিন্তু বাচ্চা কোম্পানিদের প্রচুর নির্ভর করতে হয় ক্যাশ ড্রিভেন মার্কেট এ। মাল সেখান থেকে আসবে তবেই তো ডিস্ট্রিবিউশন। ছোট দোকান ঝাঁপ ফেলে দিলে কিসের এগ্রিগেশন। ব্যাঙ্গালোর এপারেন্টলি এস ইট ইস। কিন্তু আমার ধারণা এখানেও প্রভাব পর্বে একটু দেরি করে যখন প্রাইস বাড়তে শুরু করবে। যারা ভারতে লোক খাটাচ্ছে তাদের কোনো টেনশন শুনিনি। যারা এখানকার লোক ওখানে নিয়ে গিয়ে খাটাচ্ছে তাদের গল্প সার্ভিস সেক্টরের জনতা বলতে পারবে, আমি পারবো না।

    প্লাস্টিক মানি ইউস বাড়বে বলে একটা ওভারঅল আশা আছে। কিন্তু সেই বাড়ার আগে মূল্যবৃদ্ধির ধাক্কা আগে সামলাক।
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:৩৪724385
  • ফ্লিপকার্টওখুব ভালো নেই।
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:৪৩724386
  • হ্যা, ওদের ভ্যালুয়েশন রেসাল্ট নিয়ে খুব চাটাচাটি চলচে বাজারে।
  • netai | ০২ ডিসেম্বর ২০১৬ ০২:৩৩724387
  • Over Rs 11 lakh crore has been brought into banking system till November 30, people close to the government’s demonetisation drive told CNBC-TV18. The government had declared as invalid Rs 500 and Rs 1,000 notes worth about Rs 14 lakh crore. With a nearly a month to go before the December 30 deadline for deposit of invalid currency notes expires, the revelation now raises questions whether the demonetisation drive can successfully target black money hoarders. Earlier in the week, the Reserve Bank of India had said that deposits worth Rs 8.4 lakh crore were made till November 27. Also, in a recent submission to the Supreme Court, the Attorney General had said that the government expects only Rs 10 lakh crore back as deposits. Jayati Ghosh, JNU Professor told CNBC-TV18 that it has been a cynical ploy that has affected citizens and it hasn’t had an effect as expected. S Narayan, Former Finance Secretary, said demonetisation is a laudable idea but implementation could have been better.

    Read more at: http://www.moneycontrol.com/news/economy/over-rs-11-lakh-crore-back-into-banking-system-sources_8049961.html?utm_source=ref_article

    http://www.moneycontrol.com/news/economy/over-rs-11-lakh-crore-back-into-banking-system-sources_8049961.html
  • ভবানী চাটুজ্যে | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:১৮724388
  • ফ্যাসিজম আর সোশালিজম ২০১৬ য় গুলিয়ে ফেলার প্রয়োজন নেই।

    সম্পত্তির ব্যাপারে সমস্ত ল্যান্ড/প্রপার্টি রেকর্ড ডিজিটাইজড ফর্মে পাবলিকলি অ্যাকসেসিবল হলে ভাল। তবে সেখানেও কি গড়বড় করা যায়না? সর্ষের ভেতর হাজার রকম ভূত ঢোকানো যায়।
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:২০724389
  • এতে করে প্রোমোটার রাজ কমবে?
  • ভবানী চাটুজ্যে | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৪724390
  • কমার কোন কারণ দেখছিনা। তবে যে সত্য আমরা এড়িয়ে যাই / যেতে চাই দেশের ৯০% জনতা ও নিয়ে চিন্তিত নয়। কেন নয় তাও কি আর অজানা।
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৪724392
  • ডিজিটাইজ করলেই করাপশন কমে না। রেলের টিকিট আগে রিজারভেশন অফিসে কাউন্টারে খাতা দেখে দেখে কাউন্টার ক্লার্ক বলে দিত রিজারভেশন পাওয়া যাবে না। ঘুষ দিলে টিকিট হযেও যেত। আশিক দশকের শেষে কম্পিউটারাইজ হবার পরেও ঘুষ দিতে হয়েছে। স্ক্রীনে কী দেখাচ্ছে পাবলিক দেখতে পেত না। তবে অনুপাতে কমে গেছল ঘুষ।
    ঘুষ যাদের নেবার তারা নেবেই।
  • ভবানী চাটুজ্যে | ০২ ডিসেম্বর ২০১৬ ০৪:০৯724393
  • সেজন্যই অ্যাকসেসিবিলিটির কথা বললাম। ক্যাশলেস অর্থনীতির ক্ষেত্রেও হাজার রকম অসাম্যের মাঝে ইনফর্মেশন অ্যাসিমেট্রি যাতে না আসে তা নিয়ে হইচই দরকার।
  • b | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৪724394
  • শুনলাম এইচ আর ডি মিনিস্টার মাননীয় জাভরেকর কাল সমস্ত আই আইটি গুলিতে ভিডিও দিয়ে বক্তিমে দিয়েছেন, ক্যাশলেস ইকনমির সপক্ষে।

    আর আই আর সি টি সি ওয়েবসাইট খুললেই প্রথেমে ক্যাশলেসের বিজ্ঞাপনের একটা উইন্ডো অসছে।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৩724395
  • হ্যাঁ, দিয়েছেন। শুধু আইআইটি না, সব সেন্ট্রাল ইন্স্টিতেই মনে হয়।

    বলেছেন নাকি, খাতা কলম বই, সব ক্যাশলেসে কিনতে।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৫724396
  • কিন্তু সোনা রেস্ট্রিক্ট করে সাম্য কীভাবে আসবে ? মানে, ইনকামে বিশাল অসাম্য থাকলে, সেটা কিছু কিছু খরচে রেস্ট্রিক্ট করে সাম্যটা কীভাবে আসবে ? যাদের আয় অনেক বেশি, তাদের বেশি টাকা জমা হবে বা অন্য খাতে খরচ হবে, এই তো। নাকি মিস করছি কিছু ?
  • sm | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:০৩724397
  • অন্য যা কিছু মহার্ঘ্য ভবিষ্যতে কিনতে হবে; সবেতেই প্যান বাধ্যতা মূলক হয়ে যাবে। যেমন বাড়ি গাড়ি ইত্যাদি। কিন্তু সোনা হলো গিয়ে -চিজ বড়ি হ্যায় মস্ত, মস্ত; সোনা বাজারে কার্ড মারফত কেনাও যায় আবার চোরা পথেও কেনা যায়।এতে সরকারের ট্যাক্স বিলকুল গায়েব হয়ে যায়।
    সোনা হোর্ডকরার প্রবণতা বেশি; অন্তত ভারতীয় দের মধ্যে।
    সোনা আবার গিফট পেয়েছি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে দেখানো ও যায়।
    যাই হোক ;সোনা সময়ের আভরণ; অসময়ের পেট ভরণ।
    দেশে বোধ হয় ২০ হাজার টন সোনা জনগণের হাতে সঞ্চিত আছে। এটা ভারতের অর্থনীতিতে খুব গুরুত্ব পূর্ণ।এটা নির্দেশ করে ভারত গরীব দেশ নয়।
    যদি কোনো দিন বিরাট রিসেশন এর ঢেউ দেশে আছড়ে পড়ে;এই সঞ্চিত সোনাই দেশ কে খাদ থেকে টেনে তুলতে পারে।
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:২২724398
  • ভারতীয়দের সোনা ফেটিশ অত্যন্ত বেশি। এই ফেটিশটা কাটানো দরকার।
  • avi | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:২৯724399
  • পরেশবাবু কাটিয়ে দিয়েছিলেন প্রায়। তখন জর্জ বার্নার্ড শ খুব সাপোর্ট করেছিলেন।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:৩০724400
  • কিন্তু সোনা জমানো খারাপ কি জন্য? প্রত্যেক লোকের কাছে কিছু না কিছু আছে। এটা তো একটা সিকিউরিটি।নয়তো কাগজের নোট জমিয়ে কি লাভ! এমন পরিস্থিতি আস্তে পারে, দুদিনে হাগজ হয়ে যাবে। যেমনটি হয়েছে জিম্বাবোয়ে, আর্জেন্টিনা প্রভৃতি দেশে।
    ভারত তো সেদিক থেকে লাকি।
  • ভবানী চাটুজ্যে | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:৩১724401
  • সোনা রেস্ট্রিক্ট করলে কালো টাকা স্টোর করার রাস্তা কমে যাবে।

    যেটা আমরা কেউ জানিনা সেটা হল, হারিয়ে যাওয়া আধার ডেটা। সরষের মধ্যে এরকম কত ভূত আছে কে জানে!
  • sm | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৩724404
  • আবার সেই কালো টাকা! আরে কালো টাকার বৃহদাংশ তো বিদেশে পাচার হয়ে গেছে।এখন সাধারণ লোকজনের সোনা দানা নিয়ে টানা টানি না করলেই নয়!৫০০ গ্রামের লিমিট তো অত্যন্ত বেশি বলে মনে হলো। অধিকাংশের ঘরে ৫০-১০০ গ্রামের বেশি নাই।
    তবে ভারতীয় জনসাধারণের হাতে সঞ্চিত সোনার (ব্যংক বা মন্দির নয়) ক্ষতিকারক দিক কোনটি; যদি একটু বুঝায়ে বলেন?
    আর একটা কথা; নোট বাতিলে ১৪ লক্ষ কোটির মধ্যে ১০ লক্ষ কোটি ব্যাংকে অলরেডি ঢুকে গেছে। আশা করা যায় এমাসে কম করে আরো ৩-৪ লক্ষ কোটি ঢুকে যাবে।তাহলে সরকারের হাতে তো পেন্সিল ছাড়া কিছু রইলো না! কতো কালো টাকা বাঁচানো যাবে বলে মনে হয়?
    আর একটা সম্ভবনা, জমা দেবার পরিমান চোদ্দ লক্ষ কোটি ছাড়িয়ে যাবে না তো!
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৩724403
  • বা সদ্য কম্প্রোমাইজড হওয়া কত লাখ যেন ডেবিট কার্ড।
  • d | ০২ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৫724405
  • ৫০০ + ১০০ +২৫০ (যদি ১ মেয়ে হয়) ইত্যাদি করে লিমিট নেহাৎ কম নয়। তো, এতে সমস্যা কী? এরও ওপরে সোনা থাকলে মানে সোনারে ফর্মে সোনা থাকলে (সোনার বন্ড নয়) তার ওপরে ট্যাক্স।

    এই যে ৮ তারিকিহ রাতে কল্যান জ্যুয়েলার্স ৯৬ কোটির গয়না বিক্রী করল, তো, সেগুলোতে ট্যাক্সের আওতায় আনলে অসুবিধে কী আমি বুঝছিনা। ক্লিয়ারলি এটা স্বাভাবিক ট্র্যানজাকশান নয়। বা ৮ এর পরে পরে কিছুদিন যে গয়নার দোকানগুলোতে ব্যাকডেটে ট্র্যানজাকশান হয়েছে সেগুলো। সেও খুব স্বাভাবিক নয় সে তো গয়নার দোকানের লোকেরাই বলছে।
  • ভবানী চাটুজ্যে | ০২ ডিসেম্বর ২০১৬ ১০:২০724406
  • কালো টাকা স্টোর করার পদ্ধতিতে ফুলস্টপ দেওয়ার চেষ্টা।
  • sm | ০২ ডিসেম্বর ২০১৬ ১০:২৭724407
  • কি করে ফুলস্টপ দেওয়া হলো বুঝিয়ে বলেন, শুনি।
  • ভবানী চাটুজ্যে | ০২ ডিসেম্বর ২০১৬ ১০:৫১724409
  • দেওয়া হয়েছে কেউ বলেছে বুঝি?
  • d | ০২ ডিসেম্বর ২০১৬ ১১:২২724410


  • বাকীটা

  • d | ০২ ডিসেম্বর ২০১৬ ১২:১৩724414
  • পে-রোলে
  • d | ০২ ডিসেম্বর ২০১৬ ১২:১৩724412
  • দপ্তর হয়ত অনুমতি দেয় নি, এদিকে মনিষ্যিটি হয়তবা জিও কিম্বা পেটিএমের পেরোলেই আছে, তাই আর কি। কমনসেন্স বলে পেরোলে না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আর না নিলে ডাল মে কুছ নেহি পুরাই কালা হ্যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন