এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৫ জুন ২০১২ ০২:০৬14460
  • নির্মাণ বুঝতে হলে বিনির্মাণ বুঝতে হবে। কনস্ট্রাকশন এবং ডিকনস্ট্রাকশন বুঝতে হবে। সেসব বুঝতে হলে ফুকো বুঝতে হবে, আর ফুকো বোঝার আগে মামু বুঝতে হবে। মামু কাছাকাছিই আছে। ডাক দিলেই আইবে, শুভস্য শীঘ্রম।
  • a x | ১৫ জুন ২০১২ ০২:০৫14458
  • আচ্ছা, কালসন্দর্ভা কবিতাটার সাথে ছবির শিল্পীর নাম প্রিনাকা? টাইপো কি? না হলে, মানে কি?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:০৫14459
  • ঠিক আছে, তুইই তাহলে তিমির জন্যও নিয়ে যাস। ঃ-))
  • hu | ১৫ জুন ২০১২ ০২:০৪14456
  • আরে না না, পাঠাতে হবে না। আমি আসবো তো ঃ-)
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:০৪14457
  • আকা, আজ তোর বস আসে নি?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:০৩14455
  • না রে পিডিএফ নেই। ঠিক আছে তোর আর নিশির জন্য পরেরবার পাঠিয়ে দেব। কেকে চাইলে, কেকের জন্যও।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:০২14454
  • অথচ দুর্গার মনটাও ছিল মায়ায় ভরা, অপুর মতই। সেই যে মরা পাখিটার সৎকার করা, দুচ্ছাই করা মেয়েকে চড়ুইভাতি করতে ডেকে নেওয়া, ইন্দিরঠাকরুনের জন্য ফলপাকুড় নিয়ে আসা, ভাইকে নিজের জমানো পয়সা দেওয়া, টুকটাক বিভূতিভূষণ আলতো ছোঁয়ায় দুর্গার চরিত্রের এইদিকটাও এঁকেই গেছেন, কিন্তু অপুর প্রতিটি ভাবনাচিন্তা যেইভাবে দেখিয়েছেন, সেইভাবে দুর্গাকে অতটা স্পেস দেন নি।
  • hu | ১৫ জুন ২০১২ ০২:০১14453
  • এই নির্মাণ মানেটা কি আমাকে কেউ বলে দেবে? আজকাল গুরুতে উঠতে বসতে শুনি নির্মাণ। বস্তুটা কি?
  • hu | ১৫ জুন ২০১২ ০১:৫৯14450
  • নাহ! পড়িনি। পিডিএফ আছে?
  • aka | ১৫ জুন ২০১২ ০১:৫৯14451
  • কোন বইকে শুধু বইয়ের মধ্যে থেকে আলোচনা করতে গেলে যে গভীর আর্থ সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণটা ধরা যায় না, সেখান থেকেই আসলে শুরু হয় বইয়ের চরিত্রদের নির্মাণ, বাস্তবতার কাছাকাছি কল্পনায়।

    (শিওর লেটার পেতাম)।
  • hu | ১৫ জুন ২০১২ ০১:৫৯14452
  • দুর্গার মত মেয়েরা বাংলাদেশে তখন অমন অযত্নেই বেড়ে উঠত। ওটা লেখকের অযত্ন বলে মনে হয়নি আমার ঃ-)
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৫৮14449
  • হুচি, কিশলয় ঠাকুরের পথের কবি পড়েছিস? নিশ্চয়ই পড়েছিস। নিশিকেও রেকো দিলাম বইটা পড়ার জন্য।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৫৬14448
  • হুচি, মানছি তোর কথা। কিন্তু তাতেও পথের পাঁচালি পড়লে আমার কেন জানি না মনে হয় অপু ভারি যত্নে বেড়ে ওঠা একটা গন্ধরাজ ফুলের গাছ, আর দুর্গা এমনিই গজিয়ে ওঠা এক বুনো গাছ। দুর্গার মনের অতলে তলিয়ে দেখার কোনো চেষ্টাই কি ছিল কোথাও। অথচ দুর্গার স্বভাবের পরিচয় কিন্তু টুকটাক দিয়েই গেছেন খুব আলতো ছোয়াঁয়। সেই জে দুর্গাকে মেরে সর্বজয়া কান কেটে রক্ত বার করে দেবে, অপুর মনখারাপ দিদির জন্য, দিদিকে শুধোচ্ছে, দিদির খুব লেগেছিল কিনা। দুর্গা কিন্তু ফুৎকারে তার কষ্ত উড়িয়ে দিতে পেরেছিল উত্তরে। খুব চিয়ারফুল স্বভাব, বড় মন না হলে কি এত সহজেই ভুলে যাওয়া যায় ঐ যন্ত্রণার কথা?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৫২14447
  • কারেক্ট নির্মলা। থ্যাংকিউ।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৫১14446
  • নিশি, অপুদের পাঠশালে অপুরাই পড়ত, দুর্গারা পড়ত না। নেড়ুদের পাঠশালেও নেড়ুরাই পড়ত, সত্যরা পড়ত না। সত্য তাতেও লিখতে পেরেছিল দুর্গাস্ত্রোত্র, তার কারন তার অসম্ভব তেজস্বী স্বভাব, মনের জোর, সাহস আর তার বাবার সমর্থন। সর্বজয়াকে সবাই দোষ দিচ্ছে তার পক্ষপাতিত্বের জন্য, কিন্তু হরিহর যখন অপুকে লেখায় ঐ ভূত, দুর্গাকেও কেন টেনে বসায় না?
  • hu | ১৫ জুন ২০১২ ০১:৪৯14444
  • নির্মলা?
  • hu | ১৫ জুন ২০১২ ০১:৪৯14445
  • মমত্ব দেখান নি কি গো? পথের পাঁচালী অর্ধেকের বেশী লেখা হয়ে গেছিল দুর্গাকে ছাড়াই। এমন সময় ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন বিভুতিভূষন। স্টেশনের ধারে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেন। হাওয়ার তার রুখু চুল উড়ছে। তাকে দেখে তিনি দুর্গাকে আনার কথা ভাবেন। যা লেখা হয়েছিল সব ফেলে দিয়ে আবার নতুন করে লিখতে শুরু করেন। চরিত্রের প্রতি কতখানি মমত্ববোধ আর লেখার প্রতিটা কতটা নিষ্ঠাবান হলে একটা মহাভারতসমান উপন্যাসের অর্ধেকটা ফেলে দিতে আবার নতুন করে লেখা যায়!
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৪৬14443
  • হুচি, বল না রে অপু যেই ছেলেটিকে পড়াত, তার আর তার দিদির নাম কী? কিছুতেই মনে পড়ছে না।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৪৪14442
  • হুচিকে ক্ক। আমিও খুব অপুর সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পারতাম। দুর্গাকে খুব ভালো লাগত তার দস্যিপনার জন্য, ভাইয়ের প্রতি তার অপরিসীম স্নেহ ও টানের জন্য, কিন্তু নিজেকে মেলাতে পারতাম না। অপুকে মেলাতে পারতাম কারণ অপুর কল্পনাপ্রবণ স্বভাব। আর অপুর চরিত্রটিও আঁকা ভারি যত্ন করে। দুর্গার প্রতি কি অতটা মমত্ব দেখিয়েছিলেন লেখক? কী জানি!!
  • aka | ১৫ জুন ২০১২ ০১:৪৩14441
  • দাঁড়াও বাপু আগে জাপানী খাবার খেয়ে আমরা আরও হেলদি হই তারপরে। রিমি ও সাম্পান আজ লাইব্রেরিতে মেজিক দেখতে গেছে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৪১14440
  • আকার যত বাজে কথা! যা না আকা, একটু কাজ কর না? আর ততক্ষণ রিমিকে বল একটু ভাটে আসতে। কতদিন হয়ে গেল, রিমি ভাটে আসে না। আমরাও একটু আম্রিগাবাসিনীর জাপানভ্রমনের গল্প শুনি।
  • hu | ১৫ জুন ২০১২ ০১:৩৯14438
  • আমার আবার পথের পাঁচালী পড়ে কখনও মনেই হয়নি কোন মেয়ে কখনও অপু হতে পারবে না। প্রচুর বৈষম্য আছে। সর্বজয়া দুর্গাকে বলছে - তোতে আর ওতে অনেক তফাত জানিস? সেসব পড়ে দুর্গার জন্য দুঃখ হয়েছে। কিন্তু অপুর সাথে আইডেন্টিফাই করতে আটকায় নি। হয়তো দুর্গার যুগটা থেকে অনেকটা দূরে ছিলাম বলেই ওটাকে গল্পের মত মনে হয়েছে।
  • aka | ১৫ জুন ২০১২ ০১:৩৯14439
  • আরে এগুলো একটু অদল বদল করে নিতে কে বাঁধা দিয়েছিল। প্রশ্ন হল দুই লেখক একই সময়ে নারীদের প্রতি দুইরকম ব্যবহার করেছেন?

    ক) লেখকের নিজের ভাবনার সীমাবদ্ধতা
    খ) একটা নারীর গপ্পো অন্যটা অপুর গপ্পো, তাই ফোকাস আলাদা
    গ) লক্ষ্যণীয় কোনটিতেই ভুতের কথা কেউ কয় নাই
    ঘ) লেখকরা নারীদের ঐভাবেই ভাবতে কামফর্ট ফিল করেন
    ঙ) পাঠকের কামফর্ট জোন না ভেঙে স্ট্যাটাস কুয়ো মেন্টেইন করতে চেয়েছিলেন।

    (লক্ষ্যণীয় ঠিক চ এর আগে থেমে গেছি)
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৩৮14437
  • সত্যর থেকে অনেক বড় তার ছোটমামীও কিন্তু পড়তে জানতেন, তিনি ছিলেন কোলকাতার মেয়ে। দুর্গাস্ত্রোত্র তো সত্যর মাকে তিনিই পড়ে দিয়েছিলেন।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৩৬14436
  • নিশি, ভুলে গেলে নেড়ু সত্যকে বলেছিল, তালপাতে হাত দিলে মেয়েরা অন্ধ হয়ে যায়! তখন সত্য নেড়ুর চোখ খুলে দিয়েছিল বিদ্যের দেবীটিও মেয়ে বলে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:৩৩14435
  • অথচ, দুর্গা গরীব পুরুতঠাকুরের সন্তান। তায় আবার মেয়েসন্তান না আপদবালাই। বামুনঠাকুরের ঘরের চালা উড়ে যায়, নুন আনতে পান্তা ফুরোয় সেই বাড়ির মায়ে খেদানো মেয়েকে নিয়ে কার মাথাব্যথা! কিন্তু সতুর দিদি রানু, সেতো একটু হলেও পড়তে জানত। লীলা তো জানতই। তো তারা ছিল অবস্থাপন্ন ঘরের মেয়ে। এমনকি অপু মনসাপোতার স্কুলে পড়ার সময়ে যাদের বাড়িতে থাকত, খেত, সেই বাড়ির ছোত ছেলেটিকে পড়াত, সেই বাড়ির মেয়েটিও তো পড়তে জানত। নাম ভুলে গেছি আমি ঐ দুই ভাইবোনের।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:২৯14434
  • নিশি, দুর্গা আর সত্যর মধ্যে আর্থসামাজিক দূরত্বটাও যে বিস্তর।
    সত্য তো কম বাধা পায় নি তার পরিবারের থেকে। মোক্ষদা শিউরে উঠেছিলেন, নেড়ু নালিশ করেছিল, কাশীশ্বরীও আপত্তি করেছিলেন, এমনকি সত্যর নিজের মাও খুব ভয় পেয়েছিলেন। শুধু কিনা সত্যর বাবা চিলেন দশ গাঁয়ের মাথা, তাঁর প্রশ্রয়েই সত্য লেখাপড়া শিখতে পেরেছিল। সত্যর আবাল্য সঙ্গিনী পুণ্যিপিসিও তো পাঠশালে যায় নি। অথচ ক-অক্ষর গোমাংস নেড়ুকে তো পাঠশালে ভর্তি করা হয়েছিল।
  • xi | ১৫ জুন ২০১২ ০১:২৪14433
  • দুই ভায়ের নামে কোনো মিল নেই, এ বড় দুঃখের। সম্পাতি আর ঝম্পাতি হলে বেশ জমতো। অথবা জটায়ু আর ঘটায়ু। ঃ-)
  • xi | ১৫ জুন ২০১২ ০১:২২14432
  • আচ্ছা এই খটকা কি কেবল একা আমারই নাকি আরো কেউ কেউ এটা খেয়াল করেছেন? পথের পাঁচালিতে কারুর কি কখনো মনে হয়েছে পাঠশালে "অপু"রা যায়, "দুর্গা"রা কেউ যায় না, এটা নিয়ে লোকে বিশেষ ভাবেও না! তারা বাড়িতেই কিছু পড়ে কিনা, লেখা শেখে কিনা, নাকি সেরকম কিছুও না? কিন্তু প্রায় একই সময়ের "সত্যবতী" কিন্তু পড়ে, শুধু পড়েই না লেখেও, আবার নিজেই একটা গোটা দুর্গাস্তোত্র লিখে ফ্যালে নিজে তৈরী করে করে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:১৮14430
  • সম্পাতি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত