এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:৩৭14490
  • সত্যবতী কোনো ছকেই আঁটে না। এক অদ্ভুত লাগামছাড়া সাহসী চরিত্র। ঐটুকু মেয়ের কী সাহস, আর কী তেজ। অমন মান্যিমান বাপের দেওয়া ওষুধ ফেলে দিয়ে সাহেব ডাক্তার ডাকিয়ে আনায় সেই এঁদোপচা গাঁয়ে বসে! ঝিয়ের বোন খুন হয়ে গেলে সাহেব অফিসারকে ডেকে আচ্ছাসে বকুনি দেয়, শিক্ষে দেয়! এমন চরিত্র কি আজকের দিনের সাহিত্যেও খুব বেশি দেখা যায়?
  • গান্ধী | ১৫ জুন ২০১২ ০২:৩৫14489
  • একটা অফটপিক পোস্ট করছে। আমি ঘুমাতে গেলাম তবে লিংকটা পড়তে পারেন

    http://epratidin.in/Details.aspx?id=8536&boxid=13584062

    http://epratidin.in/Details.aspx?id=8545&boxid=14250

    এক্জন অ্যাথলিট যে কিনা ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল পদক জিতেছে সে ছেলে ন মেয়ে তা কেউ যানেনা ঠিক করে !!!
  • xi | ১৫ জুন ২০১২ ০২:৩৩14487
  • সত্যবতীদের গল্প আসলে ডমিনেটিং লেখকরা লিখতে চান নি, কারণ সমসময়ের সমাজে(এমনকি এখনও) তার জনপ্রিয়তা খুব কম। একটি তেজস্বিনী সত্যবতী যে কিনা নিজে নিজেই খাগের কলম তালপাতা যোগাড় করে নিজে নিজেই বর্ণমালা শিখে ফ্যালে, লিখতে শিখে ফ্যালে, সে যে ভয়ানক ব্যাপার! এ মেয়ে কোন সংসারে গিয়ে কীভাবে মানিয়ে নেবে? এ যে বিপুল আগুনের মন্ত্র নিয়ে এসেছে! স্থিতিপ্রিয় আমাদের সমাজ যা কিনা ভালো রাণীদের "অশেষ দুঃখ" কে গ্লোরিফাই করে এসেছে, তার মধ্যে সত্যবতীদের গল্প চাপা দিয়ে ফেলা হয়। কারণ সমাজ টা ওভার অল দাঁড়িয়ে আছে ঐ "চার যুগের জনমদুখিনী"র দের পিঠের উপরে।
    সেই যে সীতার দুঃখ বিষ্ণুপ্রিয়ার দুঃখ কে গ্লোরিফাই করা, সেটা থেকে সমাজ বেরোয় নি, বেরোতে চায় ও নি।
    কোনো কর্ম করে কীর্তি স্থাপন করে যাবে পুরুষরা আর আশেষ দুঃখ পেয়ে কীর্তি স্থাপন করে যাবে মেয়েরা--এই মূল ছক খুব একটা বদলায় নি। এই ছকের মধ্যে "সত্যবতী" আঁটে না।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:৩৩14488
  • আমার আবার মৌরিফুল গল্পটা পড়ে ভারি ইচ্ছে হয়েছিল কারুর সাথে মৌরিফুল পাতানোর। নিশি সে গল্প তো দুই গরীববাড়ির মেয়ের গল্পই। কিন্তু সেখানে তো তারা নিজেরাই গড়ে নিয়েছিল এক নতুন বন্ধুত্ব। বিভূতিভূষণ অতটা কঠোরও ছিলেন না মেয়েদের প্রতি। তুমি বাপু আজ একটু বেশিই রেগে আছ বিভূতিভূষণের উপর।
  • aka | ১৫ জুন ২০১২ ০২:৩০14486
  • আমি রিলেট করি নিজের সাথে।
  • a x | ১৫ জুন ২০১২ ০২:২৯14484
  • আমি একদম রিলেট করিনা অপুর সাথে। আমার কর্তব্যজ্ঞান খুব প্রখর (আমার ধারণা)। এবং অপুর মত চরিত্রেরা গল্পেই থাকুক।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:২৯14485
  • নিশি বড়ই কঠোরকঠিন বিচারক। ঃ-))
  • aka | ১৫ জুন ২০১২ ০২:২৮14483
  • সান্দা, শ্রী সদা এবং টিমকে

  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:২৭14482
  • চাইতে হলে আসতে হয় রোজ। যেই দেখেছে বইয়ের কথা হচ্ছে, অম্নি হ্যাংলার মতন হাত বাড়ানো হয়েছে। এদিকে অ্যাটেনডেন্স খুবই পুয়োর! ক্কী যে করি এসব ছেলেপুলে নিয়ে!
  • xi | ১৫ জুন ২০১২ ০২:২৫14481
  • আমারও তাই মনে হয়, ঠিক যেন রুখুচুলের এক বাইরের মেয়ে, রোদে রোদে ধুলায় ধুলায় ঘুরে বেড়াচ্ছে, তাকে আগলায় না কেউ, সে ফ্যালনা---ঠিক এইভাবেই বিভূতি দুর্গাকে দেখিয়েছেন। কিন্তু এর মধ্য দিয়ে আত্মশক্তি আত্মবিশ্বাস এইসব যে তৈরী হয়, সেটা দেখান নি, কারণ তার বিশেষ দাম নেই। আর ও তো থাকবে না, ও তো মরে যাবে।
    "তুচ্ছ" বলে একটা গল্প আছে ওনার আর আছে "পুইঁমাচা" বলে আরেকটা গল্প, দুইখানেই গরীব ঘরের অনাদৃতা মেয়েরা কেন্দ্রীয় চরিত্র, কিন্তু তাদের উত্তরণের কাহিনি না, তাদের মরে যাবার গল্প।
    পথের পাঁচালিতে আমার বারে বারে সেই হারিকেনের আলোয় অপুর হাতের লেখার জায়্গাটা অসম্পূর্ণ লাগে, মনে হয় হরিহর যিনি নিজে জানেন সর্বশাস্ত্রের সেরা চার বেদ মা সরস্বতীর হাতে থাকে, তিনিও কেন দূর্গাকে টেনে লিখতে শেখান না?
  • র২হ | ১৫ জুন ২০১২ ০২:২৪14480
  • আমিও চাই
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:২১14477
  • পিপি ঃ-))
  • pipi | ১৫ জুন ২০১২ ০২:২১14478
  • না, পানশালা!
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:২১14479
  • ঐ ঐ তো নিশি এসে গেছে। যাই ফ্রিজে খাবারগুলো ঢুকিয়ে এসে আবার বসি।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:২০14476
  • হুঁ, যাই রে, তার আগে অবশ্য ফ্রিজে খাবারগুলো ঢোকাতে হবে। কী বিছিরি কাজ।
    আমি ভাবছিলুম নিশি এলে যদি একটা তুল্যমূল্য বিচার হয় সত্য আর দুর্গার, সেটা আমি মিস করতে চাই না। সেই লোভেই সমানে রিফ্রেশ করে যাচ্ছি।
  • aka | ১৫ জুন ২০১২ ০২:১৯14473
  • কেন ঝিমোচ্ছিলে কেন? এটা কি নাইট্যশালা?
  • xi | ১৫ জুন ২০১২ ০২:১৯14474
  • আমি এসে গেছি। ঃ-)
  • pipi | ১৫ জুন ২০১২ ০২:১৯14475
  • লুকোই নি তো, ঝিমোছিলাম।

    ব্রেশ, ব্রেশ হুচে।
  • hu | ১৫ জুন ২০১২ ০২:১৮14472
  • ব্যাংদি ঘুমোতে যাও এবার।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:১৬14471
  • তোরা বুঝি কুম্ভমেলা-কুম্ভমেলা পাতিয়েছিস?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:১৫14470
  • অ তুই এতক্ষণ ঘাপটি মেরে লুকিয়ে ছিলি বুঝি! তা লুকিয়ে থাকলে যা হয়, তাই হাতে যাচ্ছিল, বাদ পড়ে যাচ্ছিলি। ঠিক আছে তোর জন্যও পাঠিয়ে দেব।
  • hu | ১৫ জুন ২০১২ ০২:১৪14469
  • কুম্ভমেলা, কিচ্ছু ভাবিস নে। তিমির বইটা পোস্ট করে দেব তোকে।
  • pipi | ১৫ জুন ২০১২ ০২:১২14468
  • আর আমি? ও ব্যাংদি, আমি? আমি কি বানের জলে ভেসে এইছি? দূর্গার মত আমার দিকেও নজর নেই?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:১০14465
  • মিঠুই বা কোথায়?
  • aka | ১৫ জুন ২০১২ ০২:১০14466
  • ব্রহ্মাও মামুর কাছে ফুকো বোঝার চেষ্টা করেছিল।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:১০14467
  • নিশি কোথায় গেল?
  • hu | ১৫ জুন ২০১২ ০২:০৯14463
  • মানে মামুই হলেন ব্রহ্মা? ঃ-))
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০২:০৯14464
  • ঠিক ধরেছি। ঐ জন্যই আকার এত বাড়বাড়ন্ত। না রিমি, না বস কেউইই ধারেকাছে কোত্থাও নেই, যে আকাকে একটু সামলে রাখবে।
  • hu | ১৫ জুন ২০১২ ০২:০৮14462
  • তিমি এসব নিয়ে কি করবে? ও কিসব জঘন্য রেসিপি দিয়ে তোমায় ভয় দেখিয়েছিল না?
  • aka | ১৫ জুন ২০১২ ০২:০৭14461
  • বুইলি ব্যাং বসের মেরুদণ্ড নরম হয়ে গেছে বলে ডাক্তার দেখাতে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত